Sad
সাদ: 8
আরবি
أَءُنزِلَ عَلَيْهِ ٱلذِّكْرُ مِنۢ بَيْنِنَا ۚ بَلْ هُمْ فِى شَكٍّ مِّن ذِكْرِى ۖ بَل لَّمَّا يَذُوقُوا۟ عَذَابِ
English Translations
Has the message been revealed to him out of [all of] us?" Rather, they are in doubt about My message. Rather, they have not yet tasted My punishment.
"Has the Reminder been sent down to him (alone) from among us?" Nay! but they are in doubt about My Reminder (this Quran)! Nay, but they have not tasted (My) Torment!
Is it (believable) that the message of advice has been sent down to him (alone) from among all of us?” The fact is that they are in doubt about My message; rather, they have not yet tasted My punishment.
Has this Exhortation been sent down among us only to him, to the exclusion of all others?” Nay, they are in doubt regarding My Exhortation, and are saying all this because they have not yet had any taste of My chastisement.
Hath the reminder been unto him (alone) among us? Nay, but they are in doubt concerning My reminder; nay but they have not yet tasted My doom.
"What! has the Message been sent to him - (Of all persons) among us?"... but they are in doubt concerning My (Own) Message! Nay, they have not yet tasted My Punishment!
বাংলা অনুবাদ
আমাদের মধ্যে তার কাছেই কি বাণী পাঠানো হয়েছে?’ আসলে তারা আমার বাণীতে সন্দিহান, (তার কারণ) তারা এখনও আমার শাস্তির স্বাদ পায়নি।
‘আমাদের মধ্য থেকে তার উপরই কি কুরআন নাযিল করা হল’? বরং তারা আমার কুরআনের ব্যাপারে সন্দেহে রয়েছে। বরং তারা এখনও আমার আযাব আস্বাদন করেনি।
আমাদের মধ্য হতে কি তারই উপর কুরআন অবতীর্ণ হল? প্রকৃত পক্ষে তারা আমার কুরআনে সন্দিহান, তারা এখনও আমার শাস্তি আস্বাদন করেনি।
'আমাদের মধ্যে কি তারই উপর যিক্র (বাণী) নাযিল হল? প্রকৃতপক্ষে তারা তো আমার বাণীতে (কুরআনে) সন্দিহান। বরং তারা এখনো আমার শাস্তি আস্বাদন করেনি।
আমাদের মধ্য থেকে কেবল এ ব্যক্তির ওপরই কি আল্লাহর কুরআন নাযিল করা হল? আসলে তারা তো আমার কুরআন সম্বন্ধে সন্দেহের মধ্যে রয়েছে। বরং তারা এখন পর্যন্ত আমার ‘আযাবের স্বাদ গ্রহণ করেনি।
৮. এটা কি হতে পারে যে, আমাদের মধ্যে শুধু তার উপরই কুরআন অবতীর্ণ হবে। আর আমাদের উপর অবতীর্ণ হবে না? অথচ আমরা হলাম উচ্চ শ্রেণীর নেতা। হে রাসূল! এসব মুশরিকরা আপনার উপর অবতীর্ণ ওহীর ক্ষেত্রে সন্দিহান। তারা এখনও আল্লাহর শাস্তি আস্বাদন করে নি। তাদেরকে দেয়া অবকাশের দরুন তারা অহমিকায় নিপতিত। তারা যদি তা আস্বাদন করতো তাহলে তারা আল্লাহর সাথে কুফরি, শিরক ও আপনার উপর অবতীর্ণ ওহীর ক্ষেত্রে সন্দেহ পোষণে দুঃসাহসী হতো না।
তাফসীর
38:4
'আমাদের মধ্যে কি তারই উপর যিক্র (বাণী) নাযিল হল? প্রকৃতপক্ষে তারা তো আমার বাণীতে (কুরআনে) সন্দিহান। বরং তারা এখনো আমার শাস্তি আস্বাদন করেনি।
