Sad
সাদ: 60
আরবি
قَالُوا۟ بَلْ أَنتُمْ لَا مَرْحَبًۢا بِكُمْ ۖ أَنتُمْ قَدَّمْتُمُوهُ لَنَا ۖ فَبِئْسَ ٱلْقَرَارُ
English Translations
They will say, "Nor you! No welcome for you. You, [our leaders], brought this upon us, and wretched is the settlement."
(The followers of the misleaders will say): "Nay, you (too)! No welcome for you! It is you (misleaders) who brought this upon us (because you misled us in the world), so evil is this place to stay in!"
They (the followers) will say (to their leaders) “No, it is you who are not welcome; you are the ones who brought this upon us.” So, how evil is the place to stay (for ever)!”
They will reply: “Rather, no welcome to you. (You will roast in Hell.) It is you who led us to this end. What an evil resort!”
They say: Nay, but you (misleaders), for you there is no word of welcome. Ye prepared this for us (by your misleading). Now hapless is the plight.
(The followers shall cry to the misleaders:) "Nay, ye (too)! No welcome for you! It is ye who have brought this upon us! Now evil is (this) place to stay in!"
বাংলা অনুবাদ
অনুসারীরা বলবে- না, বরং তোমরাই (জ্বলে মর), তোমাদের জন্যও নেই কোন অভিনন্দন। আমাদের জন্য এ ব্যবস্থা আগে তোমরাই করে দিয়েছ। কতই না নিকৃষ্ট এই আবাসস্থল!
অনুসারীরা বলবে, ‘বরং তোমরাও, তোমাদের জন্যও তো নেই কোন অভিনন্দন। তোমরাই আমাদের জন্য এ বিপদ এনেছ। অতএব কতই না নিকৃষ্ট এ আবাসস্থল’!
অনুসারীরা বলবেঃ বরং তোমরাও, তোমাদের জন্যও তো অভিনন্দন নেই। তোমরাইতো পূর্বে ওটা আমাদের জন্য ব্যবস্থা করেছ, কত নিকৃষ্ট এই আবাসস্থল!
অনুসারীরা বলবে, ‘বরং তোমরাও, তোমাদের জন্যও কোনো অভিনন্দন নেই। তোমরাই তো আগে আমাদের জন্য এটার ব্যবস্থা করেছ। অতএব কত নিকৃষ্ট এ আবাসস্থল!’
অনুগামীরা বলবে : বরং তোমরাও। তোমাদের জন্যও কোন অভিনন্দন নেই। তোমরাই তো এ বিপদ আমাদের সামনে এনেছ। বস্তুত অতি জঘন্য এ স্থান!
৬০. অনুসারীরা অনুসরণীয় নেতাদের উদ্দেশ্যে বলবে: হে নেতারা! তোমাদের জন্য কোন স্বাগতম নেই। কেননা, তোমরাই আমাদেরকে ভ্রষ্ট ও বিভ্রান্তিতে নিপতিত করে এ কঠিন শাস্তির কারণ হয়েছো। বস্তুতঃ তা কতই না নিকৃষ্ট অবস্থান। তথা জাহান্নামের আগুন তাদের সবারই ঠিকানা।
তাফসীর
38:55
অনুসারীরা বলবে, ‘বরং তোমরাও, তোমাদের জন্যও কোন অভিনন্দন নেই। তোমরাই তো আগে আমাদের জন্য ওটার ব্যবস্থা করেছ। অতএব কত নিকৃষ্ট এ আবাসস্থল [১]!’
[১] কাতাদাহ বলেন, এটা অনুসারীরা তাদের নেতাদেরকে বলবে। [তাবারী।]
