Hud

হুদ: 102

11:102

আরবি

وَكَذَٰلِكَ أَخْذُ رَبِّكَ إِذَآ أَخَذَ ٱلْقُرَىٰ وَهِىَ ظَـٰلِمَةٌ ۚ إِنَّ أَخْذَهُۥٓ أَلِيمٌ شَدِيدٌ

English Translations

Sahih International

And thus is the seizure of your Lord when He seizes the cities while they are committing wrong. Indeed, His seizure is painful and severe.

Muhsin Khan

Such is the Seizure of your Lord when He seizes the (population of) towns while they are doing wrong. Verily, His Seizure is painful, and severe.

Taqi Usmani

Such is the seizing of your Lord when He seizes the (people of) towns when they are transgressing. Indeed, His seizing is painful, severe.

Abul Ala Maududi

Such is the seizing of your Lord that when He does seize the towns immersed in wrong-doing, His seizing is painful, terrible.

Pickthall

Even thus is the grasp of thy Lord when He graspeth the townships while they are doing wrong. Lo! His grasp is painful, very strong.

Yusuf Ali

Such is the chastisement of thy Lord when He chastises communities in the midst of their wrong: grievous, indeed, and severe is His chastisement.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তোমার প্রতিপালকের পাকড়াও এ রকমই হয়ে থাকে যখন তিনি পাকড়াও করেন কোন জনপদকে যখন তারা যুলমে লিপ্ত থাকে। অবশ্যই তাঁর পাকড়াও ভয়াবহ, বড়ই কঠিন।

রাওয়াই আল-বায়ান

আর এরূপই হয় তোমার রবের পাকড়াও যখন তিনি পাকড়াও করেন অত্যাচারী জনপদসমূহকে। নিঃসন্দেহে তাঁর পাকড়াও বড়ই যন্ত্রণাদায়ক, কঠোর।

শাইখ মুজিবুর রহমান

‘এরূপই তোমার রবের পাকড়াও। তিনি কোন জনপদের অধিবাসীদের পাকড়াও করেন যখন তারা অত্যাচার করে। নিঃসন্দেহে তাঁর পাকড়াও হচ্ছে অত্যন্ত যন্ত্রনাদায়ক, কঠোর।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

এরূপই আপনার রবের পাকড়াও ! যখন তিনি পাকড়াও করেন অত্যাচারী জনপদসমূহকে। নিশ্চয় তাঁর পাকড়াও যন্ত্রণাদায়ক, কঠিন।

ফাতহুল মাজীদ

এরূপই তোমার প্রতিপালকের শাস্তি‎! তিনি শাস্তি‎ দান করেন জনপদসমূহকে যখন তারা জুলুম করে থাকে। নিশ্চয়ই তাঁর শাস্তি‎ কঠিন যন্ত্রণাদায়ক।

মুখতাসার

১০২. এভাবেই আল্লাহ প্রত্যেক স্থান ও কালে মিথ্যারোপকারী জনপদসমূহকে পাকড়াও ও উচ্ছেদ করে থাকেন। অবশ্যই তাঁর এধরনের জালেম জনপদসমূহের পাকড়াও বড় কষ্টদায়ক ও কঠিন হয়ে থাকে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

আল্লাহ তাআ’লা বলেনঃ যেভাবে আমি ঐ অত্যাচারী কওমকে ধ্বংস করেছি, তেমনিভাবে যারাই এদের মত আমল করবে তাদেরকেও এইরূপ প্রতিফলই পেতে হবে। আল্লাহ তাআ’লার পাকড়াও খুবই যন্ত্রণাদায়ক ও কঠিন হয়ে থাকে। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে হযরত আবু মূসা আশআ’রী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ নিশ্চয় আল্লাহ তাআ’লা যালিমদেরকে অবকাশ ও ঢিল দিয়েছেন, শেষ পর্যন্ত কোন অবকাশ মিলবে না। অতঃপর তিনি উপরোক্ত আয়াতটি পাঠ করেন।

তাফসীর আবু বকর যাকারিয়া

এরূপই আপনার রবের পাকড়াও ! যখন তিনি পাকড়াও করেন অত্যাচারী জনপদসমূহকে। নিশ্চয় তাঁর পাকড়াও যন্ত্রণাদায়ক, কঠিন [১]।

[১] রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অত্যাচারীকে পৃথিবীতে সুযোগ ও অবকাশ দিয়ে থাকেন। আবার যখন তাকে ধরেন তখন আর ছাড়েন না। বর্ণনাকার সাহাবী আবু মূসা আশ'আরী বলেনঃ তারপর তিনি এ আয়াত পাঠ করলেনঃ "এরূপই আপনার প্রতিপালকের শাস্তি! তিনি শাস্তি দান করেন জনপদসমূহকে যখন ওরা যুলুম করে থাকে। নিশ্চয়ই তাঁর শাস্তি মর্মম্ভদ, কঠিন।" [বুখারীঃ ৪৬৮৬, মুসলিমঃ ২৫৮৩]