Hud

হুদ: 64

11:64

আরবি

وَيَـٰقَوْمِ هَـٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمْ ءَايَةً فَذَرُوهَا تَأْكُلْ فِىٓ أَرْضِ ٱللَّهِ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ قَرِيبٌ

English Translations

Sahih International

And O my people, this is the she-camel of Allāh - [she is] to you a sign. So let her feed upon Allāh's earth and do not touch her with harm, or you will be taken by an impending punishment."

Muhsin Khan

"And O my people! This she-camel of Allah is a sign to you, leave her to feed on Allah's earth, and touch her not with evil, lest a near torment will seize you."

Taqi Usmani

And O my people, this is the she-camel of Allah, a sign for you. So, leave her free to eat on the earth of Allah, and do not even touch her with evil (intention), lest an approaching punishment should seize you.”

Abul Ala Maududi

My people! This she-camel of Allah is a sign for you. So let her pasture on Allah's earth, and do not hurt her or else some chastisement - which is near at hand -should overtake you.'

Pickthall

O my people! This is the camel of Allah, a token unto you, so suffer her to feed in Allah's earth, and touch her not with harm lest a near torment seize you.

Yusuf Ali

"And O my people! This she-camel of Allah is a symbol to you: leave her to feed on Allah's (free) earth, and inflict no harm on her, or a swift penalty will seize you!"

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

হে আমার জাতির লোকেরা! এটা আল্লাহর উষ্ট্রী, তোমাদের জন্য একটা নিদর্শন। একে আল্লাহর যমীনে চলে ফিরে খেয়ে বেড়াতে দাও, একে কোন প্রকার কষ্ট দিও না, নচেৎ শীঘ্রই তোমাদেরকে ‘আযাব পাকড়াও করবে।’

রাওয়াই আল-বায়ান

‘আর হে আমার কওম, এটি আল্লাহর উট, তোমাদের জন্য নিদর্শনস্বরূপ। তাই তোমরা একে ছেড়ে দাও, সে আল্লাহর যমীনে (বিচরণ করে) খাবে এবং কোনরূপ মন্দভাবে তাকে স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে আশু আযাব পাকড়াও করবে’।

শাইখ মুজিবুর রহমান

আর হে আমার কাওম! এটা হচ্ছে আল্লাহর উষ্ট্রী যা তোমাদের জন্য নিদর্শন। অতএব ওকে ছেড়ে দাও যেন আল্লাহর যমীনে চরে খায়, আর ওকে খারাপ উদ্দেশে স্পর্শ করনা, অন্যথায় তোমাদেরকে আকস্মিক শাস্তি এসে পাকড়াও করতে পারে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

‘হে আমার সম্প্রদায়! এটা আল্লাহ্‌র উষ্ট্রী তোমাদের জন্য নিদর্শনস্বরূপ। সুতরাং এটাকে আল্লাহ্‌র জমিতে চরে খেতে দাও। এটাকে কোনো কষ্ট দিও না, কষ্ট দিলে আশু শাস্তি তোমাদের উপর আপতিত হবে।’

ফাতহুল মাজীদ

হে আমার সম্প্রদায়! এটা আল্লাহর উষ্ট্রী তোমাদের জন্য নিদর্শনস্বরূপ; একে আল্লাহর জমিতে চরে খেতে দাও। একে কোন কষ্ট দিও না, কষ্ট দিলে আশু শাস্তি‎ তোমাদের ওপর আপতিত হবে।’

মুখতাসার

৬৪. ওহে আমার জাতি! এটি আল্লাহর উষ্ট্রী আমার সত্যবাদিতার উপর তোমাদের জন্য একটি নিদর্শন। একে আল্লাহর জমিনে চলে ফিরে খেয়ে বেড়াতে দাও, কোন ধরনের ক্ষতি সাধনের উদ্দেশ্য নিয়ে তার সম্মুখীন হয়োনা। নচেৎ শীঘ্রই তোমাদের পক্ষ থেকে তার পা কেটে দেয়ার সময় তোমাদেরকে দ্রুত আযাব পাকড়াও করবে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

৬৪-৬৮ নং আয়াতের তাফসীর এ সব আয়াতের পূর্ণ তাফসীর, সামূদ সম্প্রদায়ের ধ্বংসলীলা এবং উষ্ট্রীর বিস্তারিত ঘটনা সূরায়ে আ’রাফে বর্ণিত হয়েছে। সুতরাং এখানে আর পুনরাবৃত্তির কোন প্রয়োজন নেই। আল্লাহ তাআ’লার নিকটই তাওফীক কামনা করছি।

তাফসীর আবু বকর যাকারিয়া

‘হে আমার সম্প্রদায়! এটা আল্লাহ্‌র উষ্ট্রী তোমাদের জন্য নিদর্শনস্বরূপ। সুতরাং এটাকে আল্লাহ্‌র জমিতে চরে খেতে দাও। এটাকে কোন কষ্ট দিও না, কষ্ট দিলে আশু শাস্তি তোমাদের উপর আপতিত হবে।’