Hud

হুদ: 28

11:28

আরবি

قَالَ يَـٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّى وَءَاتَىٰنِى رَحْمَةً مِّنْ عِندِهِۦ فَعُمِّيَتْ عَلَيْكُمْ أَنُلْزِمُكُمُوهَا وَأَنتُمْ لَهَا كَـٰرِهُونَ

English Translations

Sahih International

He said, "O my people, have you considered: if I should be upon clear evidence from my Lord while He has given me mercy from Himself but it has been made unapparent to you, should we force it upon you while you are averse to it?

Muhsin Khan

He said: "O my people! Tell me, if I have a clear proof from my Lord, and a Mercy (Prophethood, etc.) has come to me from Him, but that (Mercy) has been obscured from your sight. Shall we compel you to accept it (Islamic Monotheism) when you have a strong hatred for it?

Taqi Usmani

He said, “O my people, tell me, if I am on a clear path from my Lord, and He has bestowed mercy upon me from Himself which is hidden from your sight, shall we, then, impose it upon you by force, while you are averse to it?

Abul Ala Maududi

Noah said: 'My people! If I base myself on a clear evidence from my Lord, and I have also been blessed by His mercy to which you have been blind, how can we force it upon you despite your aversion to it?

Pickthall

He said: O my people! Bethink you, if I rely on a clear proof from my Lord and there hath come unto me a mercy from His presence, and it hath been made obscure to you, can we compel you to accept it when ye are averse thereto?

Yusuf Ali

He said: "O my people! See ye if (it be that) I have a Clear Sign from my Lord, and that He hath sent Mercy unto me from His own presence, but that the Mercy hath been obscured from your sight? shall we compel you to accept it when ye are averse to it?

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

সে বলল, ‘‘হে আমার সম্প্রদায়! তোমরা চিন্তা-ভাবনা করে দেখ, আমি যদি আমার প্রতিপালকের নিকট হতে প্রাপ্ত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি আর তিনি তাঁর পক্ষ থেকে আমাকে অনুগ্রহ প্রদান করে থাকেন যা তোমাদের দৃষ্টি থেকে গোপনে রাখা হয়েছে, এমতাবস্থায় তা গ্রহণ করার ব্যাপারে আমি কি তোমাদেরকে বাধ্য করতে পারি যখন তোমরা তা অপছন্দ কর?

রাওয়াই আল-বায়ান

সে বলল, ‘হে আমার কওম, তোমরা কি মনে কর, যদি আমি আমার রবের পক্ষ থেকে প্রেরিত প্রমাণের উপর প্রতিষ্ঠিত হই এবং তিনি আমাকে তাঁর পক্ষ থেকে রহমত দিয়ে থাকেন, আর তা তোমাদের কাছে গোপন রাখা হয়, তবে কি আমি তোমাদের উপর তোমাদের অপছন্দ হওয়া সত্ত্বেও তা চাপিয়ে দেব’?

শাইখ মুজিবুর রহমান

সে বললঃ হে আমার কাওম! আচ্ছা বলত, আমি যদি স্বীয় রবের পক্ষ হতে প্রমাণের উপর (প্রতিষ্ঠিত হয়ে) থাকি এবং তিনি আমাকে নিজ সন্নিধান হতে রাহমাত (নবুওয়াত) দান করেন, অতঃপর ওটা তোমাদের বোধগম্য না হয়, তাহলে কি ঐ বিষয়ে তোমাদের বাধ্য করতে পারি যখন তোমরা ওটা অবজ্ঞা করতে থাক?

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তিনি বললেন, ‘হে আমার সম্প্রদায় তোমরা আমাকে বল, আমি যদি আমার রব প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তাঁর নিজের পক্ষ থেকে অনুগ্রহ দান করে থাকেন, অতঃপর সেটা তোমাদের কাছে গোপন রাখা হয়, আমরা কি এ বিষয়ে তোমাদেরকে বাধ্য করতে পারি, যখন তোমার এটা অপছন্দ কর?’

ফাতহুল মাজীদ

সে বলল: ‘হে আমার সম্প্রদায়! তোমরা কি ভেবে দেখছ, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি আমাকে তাঁর নিজ অনুগ্রহ হতে দান করে থাকেন, যা তোমাদের নিকট গোপন রাখা হয়েছে, আমি কি এ অবস্থায় তোমাদেরকে বাধ্য করতে পারি, অথচ তোমরা এটা অপছন্দ কর‎?

মুখতাসার

২৮. তাদেরকে নূহ (আলাইহিস-সালাম) বললেন: হে আমার স্বজাতি! তোমরা আমাকে বল, আমি যদি নিজ রবের পক্ষ থেকে এমন প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি যা আমার সত্যতার সাক্ষ্য দেয় এবং তোমাদের উপর আমার সত্যায়ণকে অপরিহার্য করে দেয় উপরন্তু তাঁর পক্ষ থেকে এমন রহমত দান করেন, যা হল নবুওয়্যত ও রিসালত, আর তা তোমাদের অজ্ঞতার দরুন তোমাদের নিকট গোপন থাকে এমতাবস্থায় কি আমি তার উপর ঈমান আনার ব্যাপারে তোমাদেরকে বাধ্য করতে পারি এবং জোর করে কি তা তোমাদের অন্তরে ঢুকিয়ে দিতে পারি? বস্তুতঃ আমি তা করতে পারি না। বরং যিনি ঈমান আনার তাওফীক দিবেন তিনি হলেন একমাত্র আল্লাহ।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

হযরত নূহ (আঃ) তাঁর কওমের আপত্তির জবাবে তাদেরকে যে কথা বলেছিলেন, আল্লাহ তাআ’লা এখানে ওরই খবর দিচ্ছেন। তিনি তাঁর কওমকে বললেন, হে আমার কওম! সত্য নুবওয়াত, নিশ্চিত ও সুস্পষ্ট জিনিষ তো আমার কাছে আমার প্রতিপালকের পক্ষ হতে এসেই গেছে। এটা আমার উপর প্রতিপালকের একটি বড় নিয়ামত। কিন্তু এটা যদি তোমাদের বোধগম্য না হয় এবং তোমরা এর প্রতি সম্মান প্রদর্শন না কর তবে কি আমি তোমাদের এই অবজ্ঞার অবস্থায় এটা তোমাদের গলায় জড়িয়ে দিতে পারি? এটা কি করে সম্ভব?

তাফসীর আবু বকর যাকারিয়া

তিনি বললেন, ‘হে আমার সম্প্রদায় তোমরা আমাকে বল, আমি যদি আমার রব প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তাঁর নিজের পক্ষ থেকে অনুগ্রহ দান করে থাকেন, অতঃপর সেটা তোমাদের কাছে গোপন রাখা হয়, আমরা কি এ বিষয়ে তোমাদেরকে বাধ্য করতে পারি, যখন তোমার এটা অপছন্দ কর?’