Hud

হুদ: 117

11:117

আরবি

وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ ٱلْقُرَىٰ بِظُلْمٍ وَأَهْلُهَا مُصْلِحُونَ

English Translations

Sahih International

And your Lord would not have destroyed the cities unjustly while their people were reformers.

Muhsin Khan

And your Lord would never destroy the towns wrongfully, while their people were right-doers.

Taqi Usmani

Your Lord is not such that He would destroy the towns unjustly while their people are good in their ways.

Abul Ala Maududi

And your Lord is not such as would wrongfully destroy human habitations while their inhabitants are righteous.

Pickthall

In truth thy Lord destroyed not the townships tyrannously while their folk were doing right.

Yusuf Ali

Nor would thy Lord be the One to destroy communities for a single wrong-doing, if its members were likely to mend.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তোমার প্রতিপালক এমন নন যে, তিনি অন্যায়ভাবে কোন জনপদ ধ্বংস করবেন এমতাবস্থায় যে, তার অধিবাসীরা সদাচারী।

রাওয়াই আল-বায়ান

আর তোমার রব এমন নন যে, তিনি অন্যায়ভাবে জনপদসমূহ ধ্বংস করে দেবেন, অথচ তার অধিবাসীরা সংশোধনকারী।

শাইখ মুজিবুর রহমান

আর তোমার রাব্ব এমন নন যে, জনপদসমূহকে অন্যায়ভাবে ধ্বংস করবেন, অথচ ওর অধিবাসীরা সৎ কাজে লিপ্ত রয়েছে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর আপনারা রব এরূপ নন যে, তিনি অন্যায়ভাবে জনপদ ধ্বংস করবেন অথচ তাঁর অধিবাসীরা সংশোধনকারী।

ফাতহুল মাজীদ

তোমার প্রতিপালক এরূপ নন যে, তিনি অন্যায়ভাবে জনপদ ধ্বংস করবেন অথচ তার অধিবাসীরা সংশোধনকারী।

মুখতাসার

১১৭. ওহে রাসূল! আপনার রব এমন নন যে, কোন জনপদের অধিবাসীরা শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়া সত্ত্বেও তিনি তাদেরকে ধ্বংস করে দিবেন। তবে তিনি নিশ্চয়ই সেই জনপদকে ধবংস করবেন যদি তার অধিবাসীরা কুফরি, জুলুম ও পাপাচারের মাধ্যমে বিপর্যয় সৃষ্টিকারী হয়।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

11:116

তাফসীর আবু বকর যাকারিয়া

আর আপনারা রব এরূপ নন যে, তিনি অন্যায়ভাবে জনপদ ধ্বংস করবেন অথচ তাঁর অধিবাসীরা সংশোধনকারী [১]।

[১] অর্থাৎ তারা যদি যালেম না হবে তবে তাদেরকে তিনি কেন ধ্বংস করবেন? যেমন অন্য আয়াতে এসেছে, “আর আমরা তাদের প্রতি যুলুম করিনি কিন্তু তারাই নিজেদের প্রতি যুলুম করেছিল " [সূরা হুদ’ ১০১] [ইবন কাসীর]