Hud
হুদ: 123
11 হুদ Hud · 123 আয়াত هود
আরবি
وَلِلَّهِ غَيْبُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَإِلَيْهِ يُرْجَعُ ٱلْأَمْرُ كُلُّهُۥ فَٱعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ ۚ وَمَا رَبُّكَ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ
English Translations
And to Allāh belong the unseen [aspects] of the heavens and the earth and to Him will be returned the matter, all of it, so worship Him and rely upon Him. And your Lord is not unaware of that which you do.
And to Allah belongs the Ghaib (unseen) of the heavens and the earth, and to Him return all affairs (for decision). So worship Him (O Muhammad SAW) and put your trust in Him. And your Lord is not unaware of what you (people) do."
To Allah belong the secrets of the heavens and the earth, and to Him the entire matter shall be returned. So worship Him and have trust in Him. Your Lord is not unaware of what you do.
All that is hidden in the heavens and the earth lies within the power of Allah. To Him are all matters referred for judgement. So do serve Him, and place in Him all your trust. Your Lord is not heedless of what you do.
And Allah's is the Invisible of the heavens and the earth, and unto Him the whole matter will be returned. So worship Him and put thy trust in Him. Lo! thy Lord is not unaware of what ye (mortals) do.
To Allah do belong the unseen (secrets) of the heavens and the earth, and to Him goeth back every affair (for decision): then worship Him, and put thy trust in Him: and thy Lord is not unmindful of aught that ye do.
বাংলা অনুবাদ
আসমানসমূহ ও যমীনের অদৃশ্যের জ্ঞান কেবল আল্লাহরই রয়েছে। সকল বিষয়ই (চূড়ান্ত সিদ্ধান্তের জন্য) তাঁর কাছে ফিরে যায়, কাজেই তুমি তাঁরই ‘ইবাদাত কর, আর তাঁর উপরই নির্ভর কর, তোমরা যা কিছু করছ, সে সম্পর্কে তোমার প্রতিপালক মোটেই বে-খবর নন।
আসমানসমূহ ও যমীনের গায়েব আল্লাহরই এবং তাঁরই কাছে সব বিষয় প্রত্যাবর্তিত হবে। সুতরাং তুমি তাঁর ইবাদাত কর এবং তাঁর উপর তাওয়াক্কুল কর। আর তোমরা যা কিছু কর সে ব্যাপারে তোমার রব গাফেল নন।
আকাশসমূহ ও পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরই এবং তাঁরই কাছে সবকিছু প্রত্যাবর্তিত হবে। সুতরাং তাঁর ইবাদাত কর এবং তাঁর উপর নির্ভর কর, আর তোমরা যা কর সে সম্বন্ধে তোমার রাব্ব অনবহিত নন।
আসমানসমুহ ও যমীনের গায়েব আল্লাহরই মালিকানায় এবং তাঁরই কাছে সবকিছু প্রত্যাবর্তন করানো হবে। কাজেই আপনি তাঁর ইবাদত করুন এবং তাঁর উপর নির্ভর করুন। আর তোমরা যা কর সে সম্বন্ধে আপনার রব গাফিল নন।
আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরই এবং তাঁরই নিকট সমস্ত কিছু প্রত্যাবর্তিত হবে। সুতরাং তুমি তাঁর ‘ইবাদত কর এবং তাঁর ওপর নির্ভর কর। তোমরা যা কর সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন।
১২৩. আসমানসমূহ ও যমীনের সব গোপন তথ্য একমাত্র আল্লাহর কাছে, তার মধ্য থেকে কোন কিছুই তাঁর কাছে গোপন নেই; কিয়ামতের দিন সকল বিষয় একমাত্র তাঁর দিকেই প্রত্যাবর্তন করবে। অতএব, ওহে রাসূল! আপনি একমাত্র আল্লাহরই ইবাদত করুন, আপনার প্রত্যেকটি বিষয়ে কেবল তাঁর উপরই ভরসা করুন। মূলতঃ আপনার রব আপনারা যাই করেন তা থেকে মোটেই বে-খবর নন বরং তিনি সে সম্পর্কে মহা জ্ঞাত এবং তিনি প্রত্যেককে তার আমল অনুযায়ী অবশ্যই প্রতিদান দিবেন।
তাফসীর
আল্লাহ তাআ’লা খবর দিচ্ছেন যে, আস্মান ও যমীনের সমস্ত অদৃশ্যের জ্ঞান শুধু মাত্র তাঁরই রয়েছে। তাঁরই কাছে সবকে ফিরে যেতে হবে এবং তাঁরই কাছে সবারই আশ্রয় স্থল। তাই আল্লাহ তাআ’লা তাঁরই ইবাদত করার নির্দেশ দিচ্ছেন এবং একমাত্র তাঁরই উপর নির্ভর করতে বলছেন। কেননা, যে ব্যক্তি তার উপর ভরসা করে এবং তাঁরই দিকে ফিরে যায়, তিনি তার জন্যে যথেষ্ট হয়ে যান।আল্লাহ পাক বলেনঃ তোমরা যা কর সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন। অর্থাৎ হে মুহাম্মদ (সঃ)! তারা যে তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছে, তা আমার অজানা নয়। আমি তাদের অবস্থা ও কথাবার্তা সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল। সুতরাং তাদেরকে আমি এর পূর্ণ প্রতিদান প্রদান করবো। দুনিয়াতেও এবং আখেরাতেও এবং উভয় জগতে তোমাকে সাহায্য করবো। ইমাম ইবনু জারীর (রঃ) হযরত কা'ব (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেনঃ তাওরাতের সমাপ্তিও এই আয়াতগুলিরই উপর হয়েছে।
আসমানসমুহ ও যমীনের গায়েব আল্লাহরই মালিকানায় এবং তাঁরই কাছে সবকিছু প্রত্যাবর্তন করানো হবে। কাজেই আপনি তাঁর ইবাদত করুন এবং তাঁর উপর নির্ভর করুন। আর তোমরা যা কর সে সম্বন্ধে আপনার রব গাফিল নন [১]।
[১] অর্থাৎ হে মুহাম্মাদ! আপনার উপর যারা মিথ্যারোপ করছে তাদের কোন কর্মকাণ্ড আল্লাহর কাছে গোপন নেই। তিনি তাদের অবস্থা, কথা সবই জানেন। সে অনুসারে তিনি দুনিয়া ও আখেরাতে তাদেরকে এর প্রতিফল পূর্ণরূপেই প্রদান করবেন। আর অবশ্যই আল্লাহ আপনাকে ও আপনার দলকে দুনিয়া ও আখেরাতে সাহায্য করবেন [ইবন কাসীর]
