Az-Zukhruf

আয-যুখরুফ: 51

43:51
টেক্সট কপি
43 আয-যুখরুফ Az-Zukhruf · 89 আয়াত الزخرف

মূল আরবি

وَنَادَىٰ فِرْعَوْنُ فِى قَوْمِهِۦ قَالَ يَـٰقَوْمِ أَلَيْسَ لِى مُلْكُ مِصْرَ وَهَـٰذِهِ ٱلْأَنْهَـٰرُ تَجْرِى مِن تَحْتِىٓ ۖ أَفَلَا تُبْصِرُونَ

English Translations

Sahih International

And Pharaoh called out among his people; he said, "O my people, does not the kingdom of Egypt belong to me, and these rivers flowing beneath me; then do you not see?

Muhsin Khan

And Fir'aun (Pharaoh) proclaimed among his people, saying: "O my people! Is not mine the dominion of Egypt, and these rivers flowing underneath me. See you not then?

Taqi Usmani

And Fir’aun (Pharaoh) proclaimed among his people, saying, “Does not the kingdom of Egypt belong to me, and these rivers are flowing right underneath me? Do you, then, not discern?

Abul Ala Maududi

And Pharaoh proclaimed among his people: “My people, do I not have dominion over Egypt, and are these streams not flowing beneath me? Can't you see?

Pickthall

And Pharaoh caused a proclamation to be made among his people saying: O my people! Is not mine the sovereignty of Egypt and these rivers flowing under me? Can ye not then discern?

Yusuf Ali

And Pharaoh proclaimed among his people, saying: "O my people! Does not the dominion of Egypt belong to me, (witness) these streams flowing underneath my (palace)? What! see ye not then?

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

ফেরাউন তার সম্প্রদায়ের মাঝে ঘোষণা দিল। বলল- হে আমার সম্প্রদায়! মিসরের রাজত্ব কি আমার নয়? আর এ সব নদনদী আমার নীচ দিয়ে বয়ে যাচ্ছে, তোমরা কি তা দেখ না?

রাওয়াই আল-বায়ান

আর ফির‘আউন তার কওমের মধ্যে ঘোষণা দিয়ে বলল, ‘হে আমার কওম, মিসরের রাজত্ব কি আমার নয়? আর এ সব নদ-নদী কি আমার পাদদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে না, তোমরা কি দেখছ না’?

শাইখ মুজিবুর রহমান

ফির‘আউন তার সম্প্রদায়ের মধ্যে এই বলে ঘোষণা করলঃ হে আমার সম্প্রদায়! মিসর রাজ্য কি আমার নয়? এই নদীগুলি আমার পাদদেশে প্রবাহিত, তোমরা কি দেখনা?

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর ফির’আউন তার সম্প্রদায়ের মধ্যে ঘোষণা করে বলল, ‘হে আমার সম্প্ৰদায় ! মিসর রাজ্য কি আমার নয়? আর এ নদীগুলো আমার পাদদেশে প্রবাহিত ; তোমরা কি দেখছ না?

ফাতহুল মাজীদ

ফিরআ‘উন তার সম্প্রদায়ের মধ্যে এ বলে ঘোষণা করল : হে আমার সম্প্রদায়! মিসরের বাদশাহী কি আমার নয়? এই নদীগুলো আমার পাদদেশে প্রবাহিত, তোমরা কি দেখ না?

মুখতাসার

৫১. ফির‘আউন তার রাজত্বের দম্ভ ভরে নিজ জাতিকে ডাক দিয়ে বললো, হে আমার জাতি! মিশরের রাজত্ব কি আমার হাতে নয়? আর আমার অট্টালিকার তলদেশ দিয়ে প্রবাহিত এ সব নদ-নদী কি আমার নয়? তোমরা কি আমার রাজত্ব দেখো না এবং আমার বড়ত্ব স্বীকার করো না?!

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

৫১-৫৬ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা ফিরাউনের ঔদ্ধত্য ও আমিত্বের বর্ণনা দিচ্ছেন যে, সে তার কওমকে একত্রিত করে ঘোষণা করলোঃ আমি কি একাই মিসরের বাদশাহ নই? আমার বাগ-বাগীচায় ও প্রাসাদে কি নদীগুলো প্রবাহিত নয়। তোমরা কি আমার শ্রেষ্ঠত্ব ও সাম্রাজ্য দেখতে পাচ্ছ না? আর মূসা (আঃ) এবং তার সঙ্গীদেরকে দেখো তো যে, তারা কেমন দুর্বল ও দরিদ্র! যেমন আল্লাহ তা'আলা অন্য জায়গায় বলেনঃ (আরবী) অর্থাৎ “সে সবকে একত্রিত করে বললোঃ আমিই তোমাদের বড় প্রভু। ফলে, আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার শাস্তিতে গ্রেফতার করলেন।”(৭৯:২৩-২৫)এখানে (আরবী) শব্দটি (আরবী) শব্দের অর্থে ব্যবহৃত হয়েছে।

কোন কোন কারীর কিরআতে (আরবী) এরূপও রয়েছে। ইমাম ইবনে জারীর (রঃ) বলেন যে, যদি এই কিরআত শুদ্ধ ও সঠিক হয় তবে অর্থ সম্পূর্ণরূপে স্পষ্ট ও পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই কিরআত সমস্ত শহরের কিরআতের বিপরীত। সব জায়গারই কিরআতে (আরবী) শব্দটি (আরবী) বা প্রশ্নবোধক রূপে রয়েছে। মোটকথা, অভিশপ্ত ফিরাউন নিজেকে হযরত মূসা (আঃ) অপেক্ষা উত্তম ও ভাল মনে করলো। কিন্তু প্রকৃতপক্ষে তার এটা মিথ্যা দাবী।(আরবী) শব্দের অর্থ হলো ঘৃণ্য, দুর্বল, নির্ধন ও মান-সম্মানহীন। ফিরাউন বললো যে, মূসা (আঃ) ভালরূপে কথা বলতে জানেন না, তাঁর ভাষা অলংকার পূর্ণ নয় এবং তিনি বাকপট নন।

তিনি তাঁর মনের কথা প্রকাশ করতে পারেন না।কেউ কেউ বলেন যে, বাল্যকালে হযরত মূসা (আঃ) স্বীয় মুখে আগুনের অঙ্গার পুরে দিয়েছিলেন। ফলে তিনি তোতলা হয়ে গিয়েছিলেন।আসলে এটাও ফিরাউনের প্রতারণামূলক ও মিথ্যা কথা। হযরত মূসা (আঃ) ছিলেন বাকপটু। তাঁর ভাষা ছিল অলংকারপূর্ণ। তিনি উচ্চ মান-মর্যাদার অধিকারী ও প্রভাবশালী ছিলেন। কিন্তু অভিশপ্ত ফিরাউন আল্লাহর নবী হযরত মূসা (আঃ)-কে কুফরীর চোখে দেখতো বলে তাকে ঐরূপ দেখতো। প্রকৃতপক্ষে সে। নিজেই ছিল ঘৃণ্য ও লাঞ্ছিত। বাল্যকালে হযরত মূসা (আঃ) তার মুখে আগুনের অঙ্গার পুরে দেয়ার কারণে তাঁর কথা যদিও তোতলা হতো, কিন্তু তার তোতলামি যেন দূর হয়ে যায় এজন্যে তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন।

ফলে মহান আল্লাহর দয়ায় তাঁর ঐ তোতলামি ছুটে গিয়েছিল। কাজেই পরে তিনি সুন্দরভাবে তাঁর বক্তব্য জনগণের সামনে পেশ করতে পারতেন এবং তারা তাঁর কথা ভালভাবে বুঝতে পারতো। আর যদি এটা মেনে নেয়াও হয় যে, এরপরেও তাঁর যবানের কিছুটা ত্রুটি রয়ে গিয়েছিল, কেননা তিনি প্রার্থনায় শুধু এটুকুই বলেছিলেনঃ হে আমার প্রতিপালক! আমার জিহ্বার জড়তা আপনি দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, তবুও এটা কোন দোষের কথা নয়। আল্লাহ তা'আলা যাকে যেভাবে সৃষ্টি করেন সে সেভাবেই হয়ে থাকে, এতে দোষের এমন কি আছে? আসলে ফিরাউন একটা কথা বানিয়ে নিয়ে তার মূখ প্রজাদেরকে উত্তেজিত ও বিভ্রান্ত করতে চেয়েছিল।

যেমন সে বলেছিলঃ মূসা (আঃ)-কে কেন দেয়া হলো না স্বর্ণ-বলয় অথবা তার সাথে কেন আসলো না ফেরেশতারা দলবদ্ধভাবে?' মোটকথা, সে বহু রকম চেষ্টা চালিয়ে তার প্রজাবর্গকে নির্বোধ বানিয়ে নেয় এবং তাদেরকে তারই মতাবলম্বী করে নেয়। সে নিজেই ছিল পাপী, অপরাধী ও লম্পট।যখন সে মন খুলে আল্লাহর অবাধ্যাচরণ করেই চললো এবং আল্লাহ তার প্রতি চরমভাবে অসন্তুষ্ট হয়ে গেলেন তখন তার পিঠের উপর আল্লাহর চাবুক পড়লো। প্রবল পরাক্রান্ত আল্লাহ তাকে তার সমুদয় কৃতকর্মের ফল প্রদান করলেন। তাকে সদলবলে সমুদ্রে নিমজ্জিত করা হলো। আর পরকালে সে জাহান্নামে জ্বলতে থাকবে।

হযরত উকবা ইবনে আমির (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যখন তুমি দেখো যে, আল্লাহ কোন মানুষকে ইচ্ছামত দিতে রয়েছেন, আর সে তার অবাধ্যাচরণ করতে রয়েছে তখন তুমি বুঝবে যে, আল্লাহ তাকে অবকাশ দিয়েছেন।” অতঃপর তিনি (আরবী) এই আয়াতটিই তিলাওয়াত করেন।” (এ হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন)হযরত আবদুল্লাহ (রাঃ)-এর সামনে হঠাৎ মৃত্যুর আলোচনা করা হলে তিনি বলেনঃ “মুমিনের উপর এটা খুব সহজ, কিন্তু কাফিরের উপর এটা দুঃখজনক।” তারপর এ আয়াতটি পাঠ করে শুনিয়ে দেন।হযরত উমার ইবনে আবদিল আযীয (রঃ) বলেন যে, গাফলতি বা অমনোযোগিতার সাথে শাস্তি রয়েছে।

এরপর আল্লাহ তা'আলা বলেনঃ তৎপর পরবর্তীদের জন্যে আমি তাদেরকে করে রাখলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত। অর্থাৎ পরবর্তী লোকেরা যেন তাদের পরিণাম দেখে শিক্ষা গ্রহণ করে এবং নিজেদের পরিত্রাণ লাভের উপায় অনুসন্ধান করে।

তাফসীর আবু বকর যাকারিয়া

আর ফির’আউন তার সম্পপ্রদায়ের মধ্যে ঘোষণা করে বলল, ‘হে আমার সম্পপ্ৰদায় ! মিসর রাজ্য কি আমার নয়? আর এ নদীগুলো আমার পাদদেশে প্রবাহিত ; তোমরা কি দেখছ না?

তাফসীর আল-কুরতুবী

[সূরা আয-যুখরুফ (৪৩): আয়াত ৪৬ থেকে ৫২] পূর্ণ পৃষ্ঠা

এটি একটি ব্যাখ্যাধর্মী কিরাআত। এ অনুযায়ী "মিন" (হইতে) শব্দটি এখানে অতিরিক্ত (জায়িদাহ)। এটি মুজাহিদ, সুদ্দী, দাহহাক, কাতাদাহ, আতা, হাসান এবং ইবনে আব্বাসেরও মত। অর্থাৎ, তাওরাত ও ইঞ্জিল—এই দুই কিতাবের অধিকারী মুমিনদেরকে জিজ্ঞাসা করুন। এ-ও বলা হয়েছে যে, এর অর্থ হলো: হে মুহাম্মদ! আপনি আমাদের নিকট সেই নবীদের সম্পর্কে জিজ্ঞাসা করুন যাদের আমরা আপনার পূর্বে প্রেরণ করেছি। এখানে "আন" (সম্পর্কে) শব্দটি উহ্য রয়েছে এবং এ মতানুসারে "রুসুলিনা" (আমাদের রাসূলগণ) শব্দের ওপর বিরতি (ওয়াকফ) প্রদান করা পূর্ণাঙ্গ হবে। এরপর অস্বীকৃতিজ্ঞাপক প্রশ্নবোধক ভঙ্গিতে বাক্য শুরু হয়েছে।

আরও বলা হয়েছে: এর অর্থ হলো— আপনার পূর্বে আমরা যাদের রাসূল হিসেবে প্রেরণ করেছি তাদের অনুসারীদের জিজ্ঞাসা করুন; এখানে মুদাফ (সম্বন্ধিত পদ) উহ্য রয়েছে। আর সম্বোধনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হলেও এর উদ্দেশ্য হলো তাঁর উম্মত। "আমরা কি দয়াময় আল্লাহ ছাড়া এমন কোনো উপাস্য নির্ধারণ করেছি যাদের ইবাদত করা হয়?" এখানে উপাস্যদের সম্পর্কে এমনভাবে সংবাদ দেওয়া হয়েছে যেমনটি বিবেকবান সত্তাদের ক্ষেত্রে দেওয়া হয়। তাই তিনি "ইউ'বাদুন" (তারা ইবাদতকৃত হয়) বলেছেন, "তু'বাদু" বা "ইউ'বাদনা" বলেননি। কারণ তাদের নিকট উপাস্যগুলো বিবেকবান সত্তার ন্যায় গণ্য হতো, ফলে তিনি তাদের সংবাদকে বিবেকবানদের সংবাদের ন্যায় ব্যক্ত করেছেন।

জিজ্ঞাসার এই নির্দেশের কারণ হলো, ইয়াহুদি ও মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল: আপনি যা নিয়ে এসেছেন তা আপনার পূর্ববর্তীদের মতাদর্শের পরিপন্থী। তখন আল্লাহ তাঁকে বিষয়টি নিশ্চিত ও সাব্যস্ত করার উদ্দেশ্যে নবীদের জিজ্ঞাসা করার নির্দেশ দেন, তাঁর মনে কোনো সংশয় থাকার কারণে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের জিজ্ঞাসা করেছিলেন কি না, এ বিষয়ে তাফসীরবিদগণ দুটি মত পোষণ করেছেন: প্রথম— তিনি তাঁদের জিজ্ঞাসা করেছিলেন এবং রাসূলগণ বলেছিলেন যে, আমরা তাওহীদ (একত্ববাদ) নিয়ে প্রেরিত হয়েছিলাম; এটি ওয়াকিদীর বক্তব্য।

দ্বিতীয়— আল্লাহর প্রতি তাঁর সুদৃঢ় বিশ্বাসের কারণে তিনি তাঁদের জিজ্ঞাসা করেননি। এমনকি ইবনে যায়দ বর্ণনা করেছেন যে, মিকাইল ফেরেশতা জিবরাঈলকে জিজ্ঞাসা করেছিলেন: "মুহাম্মদ কি আপনাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছেন?" জিবরাঈল বললেন: "তাঁর ঈমান এতোটাই প্রবল এবং একীন এতোটাই মহান যে তিনি এ বিষয়ে জিজ্ঞাসা করবেন না।" আমাদের ইতিপূর্বের আলোচনা ও বর্ণিত দুই রেওয়ায়েত অনুযায়ী এ বিষয়টি অতিক্রান্ত হয়েছে। ‌‌[সূরা আয-যুখরুফ (৪৩): আয়াত ৪৬ থেকে ৫২]এবং অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনাবলীসহ ফেরাউন ও তার রাজন্যবর্গের নিকট প্রেরণ করেছি। তখন সে বলেছিল, ‘নিশ্চয় আমি বিশ্বজগতের রবের রাসূল।’ (৪৬) অতঃপর সে যখন তাদের নিকট আমার নিদর্শনাবলী নিয়ে উপস্থিত হলো, তখনই তারা তা নিয়ে উপহাস করতে লাগলো।

(৪৭) আমি তাদের যে নিদর্শনই দেখাতাম তা তার সঙ্গীর (পূর্ববর্তী নিদর্শনের) চেয়ে শ্রেষ্ঠ ছিল। আর আমি তাদের আযাব দ্বারা পাকড়াও করলাম যাতে তারা (সঠিক পথে) ফিরে আসে। (৪৮) তারা বললো, ‘হে জাদুকর! আপনার প্রতি আপনার রবের অঙ্গীকার অনুযায়ী আমাদের জন্য তাঁর নিকট প্রার্থনা করুন; আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করবো।’ (৪৯) অতঃপর যখন আমি তাদের থেকে আযাব অপসারণ করলাম, তখনই তারা প্রতিশ্রুতি ভঙ্গ করতে শুরু করলো। (৫০)আর ফেরাউন তার সম্প্রদায়ের মধ্যে ঘোষণা দিল; সে বললো, ‘হে আমার সম্প্রদায়! মিশরের রাজত্ব কি আমার নয়? আর এই নদীগুলো কি আমার পাদদেশে প্রবাহিত হচ্ছে না?

তবে কি তোমরা দেখতে পাচ্ছো না?’ (৫১) ‘নাকি আমি এই ব্যক্তি অপেক্ষা শ্রেষ্ঠ নই, যে অত্যন্ত তুচ্ছ এবং সে পরিষ্কারভাবে কথা বলতেও সক্ষম নয়?’ (৫২)