ভবিষ্য পুরানে মুহাম্মদের নাম বিষয়ে জাকির নায়েকের ইসলামিক জোচ্চুরি

ভূমিকাঃ ভবিষ্য পুরাণ ও ইসলামি প্রচারকদের দাবি

বর্তমান সময়ের তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ক আলোচনায় মুসলিম ধর্মপ্রচারকদের মধ্যে একটি প্রবণতা লক্ষ্য করা যায়, যেখানে তারা হিন্দু ধর্মগ্রন্থসমূহে ইসলামি নবি মুহাম্মদের আগমনের ভবিষ্যদ্বাণী খুঁজে পাওয়ার দাবি করেন। এই দাবির মূলে প্রধানত যে গ্রন্থটিকে রাখা হয়, তা হলো ‘ভবিষ্য পুরাণ’। প্রচারকদের মতে, এই পুরাণে মুহাম্মদের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং তাকে একজন মহাপুরুষ বা ঈশ্বর প্রেরিত ত্রাণকর্তা হিসেবে চিত্রায়িত করা হয়েছে। বিশেষ করে জাকির নায়েকের মতো জনপ্রিয় বক্তাদের আলোচনায় এই দাবিটি বহুল প্রচারিত, যা পরবর্তীতে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একটি প্রতিষ্ঠিত সত্য হিসেবে জায়গা করে নিয়েছে। এই বিষয়টি উল্লেখ করতে গিয়ে তারা যেসব তথ্য উপস্থাপন করেন, তার একটি এরকমঃ

ভবিষ্য পুরাণে ইসলাম ও মুহাম্মদ

তবে এই দাবির প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, যারা এই রেফারেন্সগুলো প্রচার করছেন, তাদের একটি বড় অংশই মূল গ্রন্থটি সরাসরি পাঠ করেননি। এমনকি একাডেমিক বা ঐতিহাসিক মানদণ্ডে গ্রন্থটির প্রামাণিকতা কতটুকু, সে বিষয়েও তাদের স্বচ্ছ ধারণা নেই। কোনো একটি প্রাচীন গ্রন্থে কারো নাম থাকা মানেই সেটি অলৌকিক সত্য—এমন সরলীকৃত সিদ্ধান্ত গ্রহণের আগে সেই গ্রন্থের রচনাকাল, ঐতিহাসিক বিবর্তন এবং মূল পাঠ্যটি আসলে সেই চরিত্র সম্পর্কে কী বলছে, তা তলিয়ে দেখা প্রয়োজন। এই প্রবন্ধে আমরা ভবিষ্য পুরাণের ঐতিহাসিক নির্ভরযোগ্যতা এবং এতে মুহাম্মদের উল্লেখ সম্বলিত শ্লোকগুলোর প্রকৃত অর্থ নিয়ে একটি সংশয়বাদী ও যৌক্তিক বিশ্লেষণ উপস্থাপন করব। আসুন জাকির নায়েকের বক্তব্যটিও শুনে নিই,


ঐতিহাসিক নির্ভরযোগ্যতা ও রচনাকালের গোলকধাঁধা

ভবিষ্য পুরাণকে যখন কোনো ঐশ্বরিক বা অভ্রান্ত ভবিষ্যদ্বাণীর উৎস হিসেবে ব্যবহার করা হয়, তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় এর ঐতিহাসিক সত্যতা এবং রচনাকাল। আধুনিক ইতিহাসবিদ এবং ভারততত্ত্ববিদদের মতে, ভবিষ্য পুরাণের বর্তমান রূপটি কোনো একক সময়ে রচিত হয়নি; বরং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে পরিমার্জিত এবং নতুন নতুন তথ্য যুক্ত হওয়ার একটি ধারাবাহিক প্রক্রিয়া।

বিখ্যাত বিশেষজ্ঞ মরিজ উইন্টারনিৎজ এর মতে, এই পুরাণের শ্লোকগুলি সম্ভবত কোনো একটি নির্দিষ্ট কালানুক্রমিক তালিকায় ফেলা সম্ভব নয় [1]। কারণ এর মধ্যে প্রাচীন তথ্যের পাশাপাশি এমন অনেক আধুনিক উপাদান রয়েছে যা গ্রন্থটির আদি রূপকে বিকৃত করেছে।

আরেকজন বিশিষ্ট গবেষক আফ হিল্টবিটল (Alf Hiltebeitel) এর গবেষণা এই সংশয়কে আরও দৃঢ় করে [2]। তার মতে, ভবিষ্য পুরাণ খ্রিস্টপূর্ব ৫০০ অব্দ থেকে শুরু করে উনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সময়ে লিখিত এবং ক্রমাগত পরিমার্জিত হয়েছে। হিল্টবিটলের ভাষ্যমতে, এই গ্রন্থে বিদ্যমান শ্লোকগুলোর একটি বড় অংশ অতি সম্প্রতি রচিত [3]। তিনি বাক্যগঠন ও শৈলী বিশ্লেষণ করে দেখিয়েছেন যে, তথাকথিত ‘ভবিষ্যদ্বাণী’ সম্বলিত শ্লোকগুলোর ভাষা প্রাচীন সংস্কৃত থেকে ভিন্ন এবং অনেক বেশি আধুনিক। এর অর্থ দাঁড়ায়, এই গ্রন্থে অতি সুকৌশলে সমসাময়িক বা ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলোকে ‘ভবিষ্যদ্বাণী’ হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে।

এই বিষয়টিকে প্রখ্যাত পণ্ডিত একে রামানুজন “যথার্থভাবে হালনাগাদকৃত (appropriately updated) ভবিষ্য পুরাণ” বলে অভিহিত করেছেন [4]। তিনি লক্ষ্য করেছেন যে, এই গ্রন্থে কেবল মুহাম্মদ নন, বরং যিশু খ্রিস্ট, মুসা এবং এমনকি রানী ভিক্টোরিয়ারও উল্লেখ রয়েছে [5]। পুরাণের মতো একটি প্রাচীন গ্রন্থে উনবিংশ শতাব্দীর ব্রিটিশ রানীর নাম থাকা এটাই প্রমাণ করে যে, এই গ্রন্থটি একটি ‘মুক্ত ব্যবস্থা’ বা ‘ওপেন সিস্টেম’, যেখানে পরবর্তী সময়ের লেখকরা নিজেদের প্রয়োজনমতো বিষয়বস্তু সংযোজন করেছেন।

বিখ্যাত ইতিহাসবিদ রাজেন্দ্র হাজরা এই গ্রন্থকে “বিভিন্ন সূত্র থেকে গৃহীত একটি অসংবদ্ধ উপাদানসংগ্রহ” বলে বর্ণনা করেছেন [6]। সুতরাং, ঐতিহাসিক মানদণ্ডে ভবিষ্য পুরাণ কোনো একটি নির্দিষ্ট সময় বা ঐশ্বরিক বাণীর দলিল নয়; বরং এটি সমকালীন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে ধর্মীয় লেবাসে উপস্থাপনের একটি সংকলন মাত্র।


ইসলাম ও মুহাম্মদ সম্পর্কিত বর্ণনার ব্যবচ্ছেদ

ভবিষ্য পুরাণের প্রতিসর্গ পর্বের তৃতীয় খণ্ডে যে কাহিনীটি বর্ণিত হয়েছে, তা বিশ্লেষণ করলে দেখা যায় যে আধুনিক প্রচারকরা এর কেবল একটি ক্ষুদ্র অংশ বা বিশেষ নামসমূহ (যেমন: মহামদ) ব্যবহার করেন। কিন্তু পুরো প্রসঙ্গের পাঠোদ্ধার করলে এটি আর কোনো প্রশংসামূলক ভবিষ্যদ্বাণী থাকে না, বরং তা চরম নেতিবাচক ও অবমাননাকর রূপ ধারণ করে।

গ্রন্থের বর্ণনা অনুযায়ী, রাজা ভোজ যখন দিগ্বিজয়ে বের হয়ে সিন্ধু নদ অতিক্রম করে মরুভূমিতে উপস্থিত হন, তখন তিনি ‘মহামদ’ (মুহাম্মদ) নামক এক ম্লেচ্ছ ধর্মপ্রচারকের দেখা পান। কাহিনীতে শিব স্বয়ং রাজাকে সতর্ক করে বলছেন যে, এই মহামদ আসলে ‘ত্রিপুরাসুর’ নামক এক প্রাচীন দানবের পুনর্জন্ম। পুরাণে তাকে ‘পৈশাচিক’ কর্মে লিপ্ত এক মায়াবী বা জাদুকর হিসেবে বর্ণনা করা হয়েছে, যার কাজই হলো মানুষকে বিভ্রান্ত করা।

প্রচারকরা দাবি করেন যে এখানে মুহাম্মদের মহিমা বর্ণিত হয়েছে, কিন্তু মূল পাঠ্য বলছে ভিন্ন কথা। গ্রন্থে উল্লিখিত হয়েছে যে, মহামদ রাজা ভোজকে বিভ্রান্ত করার জন্য মায়াজাল তৈরি করেছিলেন এবং দাবি করেছিলেন যে স্বয়ং শিব তার দাসে পরিণত হয়েছেন। এই মায়াজাল দেখে ক্রুদ্ধ হয়ে কালিদাস মহামদকে অভিশাপ দেন এবং তাকে পুড়িয়ে ছাই করে দেন। পরবর্তীতে মহামদের অনুসারীরা তার সেই চিতাভস্ম নিয়ে মদিনায় যায় এবং সেখানে একটি পবিত্র স্থান নির্মাণ করে।

ইসলামের মৌলিক আচারগুলোকে এই পুরাণে অত্যন্ত নেতিবাচকভাবে চিত্রায়িত করা হয়েছে। গ্রন্থের বর্ণনা অনুযায়ী, মহামদ নিজেই স্বীকার করছেন যে তিনি একটি ‘ভয়ঙ্কর এবং অসুরীয় (দৈত্যতুল্য) ধর্ম’ স্থাপন করতে যাচ্ছেন। এই ধর্মের লক্ষণ হিসেবে নিচের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে: ১. অনুসারীদের যৌনাঙ্গ ছেদন (খতনা)। ২. মাথায় কোনো শিখা বা টিকি না রাখা, কিন্তু দাড়ি রাখা। ৩. উচ্চৈঃস্বরে হট্টগোল করা। ৪. কোনো প্রকার শুদ্ধি নিয়ম ছাড়া পশু হত্যা করে ভক্ষণ করা।


মূল ভবিষ্য পুরানঃ বাংলা অনুবাদ

মূল ভবিষ্য পুরান গ্রন্থটি এখানে যুক্ত করা হলো। বইটির ৩৭৬ পৃষ্ঠা থেকে মূল বইয়ের পাতাগুলো তুলে দেয়া হলো আগ্রহী পাঠকের জন্য। বইটির ডাউনলোড লিঙ্কও দেয়া হচ্ছে [7]

ইসলাম সম্পর্কিত ভবিষ্যদ্বাণী (প্রতিসর্গ পর্ব তৃতীয় অংশ থেকে)
শ্রী সুতা গোস্বামী বলেন: রাজা শালীবন রাজবংশের মধ্যে, দশজন রাজা ছিলেন যারা ৫০০ বছরেরও বেশি সময় ধরে শাসন করার পর স্বর্গীয় গ্রহগুলিতে গিয়েছিলেন। তারপর ধীরে ধীরে পৃথিবীতে নৈতিকতা ভূলণ্ঠিত হতে লেগেছিল। সেই সময়ে ভোজরাজা ছিলেন পৃথিবীর রাজাদের দশম জন। তিনি যখন দেখলেন যে পৃথিবীতে নৈতিকতা ভূলণ্ঠিত হচ্ছিল তখন তিনি কালিদাসের দশ হাজার সৈন্যবাহিনী দিয়ে তার দেশের চারিপাশের সব দিক জয় করলেন। তিনি সিন্ধুর নদী পার হলেন এবং গান্ধারা, ম্লেচ্ছ, শক, কাশ্মীর, নওড়া ও শঠের উপর জয়ী হন। তিনি তাদের শাস্তি দিয়েছিলেন এবং বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিলেন। তারপর রাজা মহমদদ (মুহম্মদ), ম্লেচ্ছ ধর্মের প্রবক্তা, এবং যিনি মরুভূমিতে ছিলেন, তাকে নিয়ে এবং মহাদেব শিবের অনুসারিদের সাথে গেলেন। তিনি গঙ্গা পানি দিয়ে মহাদেব শিবকে ধৌত করেছিলেন এবং মনপ্রাণ দিয়ে উপাসনা করেছিলেন পঞ্চগভ্য (দুধ, ঘি, দই, গরু এবং গোমূত্র) দিয়ে এবং চন্দনচোপড় ইত্যাদি দিয়ে। তারপরে তিনি প্রার্থণা অর্পণ করে তাকে খুশী করেন।
শ্রী সুতা গোস্বামী বলেন: তার প্রার্থণা শুনে, মহাদেব শিব বললেনঃ হে রাজা ভোজরাজ, তোমাকে মহাকক্ষ্ম নামক স্থানে যেতে হবে। সেই স্থানটিকে বহিকা বলা হয় এবং এখন ম্লেচ্ছদের দ্বারা দূষিত হচ্ছে। সেই ভয়ঙ্কর দেশে আর ধর্ম (ধর্ম বলতে এখানে হিন্দু ধর্ম বোঝানো হচ্ছে) বলে কিছু নেই।
অতীতে একসময় ত্রিপুরা নামক একটি দানবের আবির্ভাব ঘটেছিল, যাকে আমি ইতিমধ্যেই পুড়িয়ে ছাই করেছিলাম। কিন্তু সে আবার বালির আদেশে ফিরে এসেছে। তার কোন সৃষ্টি নেই এবং সে আমার কাছ থেকে একটি বর লাভ করেছে। তার নাম মহাওদা এবং তার কর্ম একটি দানবের মতো। অতএব, হে রাজা, ঐ অশুভ দানবের দেশে যেও না। আমার দয়া দ্বারা আপনার বুদ্ধি শুদ্ধ করা হবে।
এইসব শুনে রাজা ভোজরাজ তার দেশে ফিরে আসেন এবং মহমমদ তাদের এগিয়ে দিতে সিন্ধু নদীর তীর পর্যন্ত এসেছিলেন। তিনি (মহম্মদ) মায়া (ইল্যুশন) প্রসারিত করতে সিদ্ধহস্ত ছিলেন, এবং খুব আনন্দের সাথে রাজাকে বললেন, ” হে মহারাজ, আপনার ঈশ্বর আমার দাস হয়েছেন। শুধু দেখুন, আপনার ঈশ্বর আমার অবশিষ্টাংশ খাবে, তাই আমি আপনাকে দেখাবো।” তার সম্মুখে এইসব দেখে রাজা বিস্মিত হলেন। তারপর রাগে ক্ষিপ্ত হয়ে কালিদাস মহমমদকে ধমক দিয়ে বললেন, “হে বদমাশ, তুমি রাজাকে বিদ্রূপ করার জন্য মায়াজ্বাল তৈরি করছো, আমি তোমাকে মেরে ফেলব, তুমি নিকৃষ্টতম …”
(…)
সেই শহরটি তীর্থযাত্রীদের কাছে তীর্থস্থান হিসাবে পরিচিত ছিল, একটি জায়গা যা ছিল মদিনা এবং উম্মত্ততা থেকে মুক্ত। একটি দানব সাথে নিয়ে মোহমায়া সৃষ্টিতে পারঙ্গম মহমমদ রাজা ভোজরাজের সামনে রাতে হাজির হলো এবং বললো: হে রাজা, আপনার ধর্ম অবশ্যই সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম। তারপরেও আমি আমার প্রভুর নির্দেশ মোতাবেক একটি ভয়ঙ্কর এবং অসুরীয় ধর্ম স্থাপন করতে যাচ্ছি। আমার অনুসারিদের লক্ষণ হবে যে, তারা প্রথমে তাদের যৌনাঙ্গ কেটে ফেলবে, কোন শিখা থাকবে না, তবে দাড়ি থাকবে, তারা পাপাত্মা হবে, প্রচুর হট্টোগোল করবে এবং সব খাবে। তারা কোন শুদ্ধ নিয়মনীতিহীন ভাবে প্রাণী হত্যা করে খাবে। ইহাই আমার অভিপ্রায়। আপনি যেমন কুশার সাহায্যে সব পরিশুদ্ধ করেন, তারাও মুশাল্লা বা মশলা দিয়ে শুদ্ধকর্মের কাজ করবে। অতএব, তারা মুসলমান হিসাবে পরিচিত করা হবে, যাদেরকে ধর্মদুষণকারী বলা হবে। এইভাবে আমি একটি অসুরীয়/ ইবলিশি ধর্ম প্রতিষ্ঠা করবো।
এই সব শুনে শুনে রাজা তার প্রাসাদে ফিরে আসেন এবং সেই পাপাত্মা তার জায়গায় ফিরে গেল।

ভবিষ্যপুরাণ
পুরানে
পুরানে 3
পুরানে 5
পুরানে 7
পুরানে 9
মহামদ পৈশাচ ধর্ম পালন করবে
পুরানে 11

মূল ভবিষ্য পুরানঃ ইংরেজি অনুবাদ

এবারে আসুন ভবিষ্য পুরানের ইংরেজি অনুবাদ পড়ি, [8]

Sootjee said : – ” in shaalivahana dynasty there were ten kings and ruled for 500 year . Then they went to swarg. In their rule, the administration was weak and therefore law and order also got weak. For the king bhoj, the law and order was for name sake. Having seen the administration, law and order broken in pieces, he went for digvijaya (conquer the earth). In his army there was ten thousand army men, with them kalidasa was also been present. He also kept other brahmins with him and then went near the sindhu river.
After reaching there, he defeated mlecchas residing in gandhaar region and naravaas of kashmir. Having defeated them he took huge treasury as punishment. Then he started his journey of conquest and reached near a place where a man named mahaamada (mohammad) dwelling in that place, who is residing there as a teacher, teaching his student . King bhoj also in that place which is named as “marusthalaa “(desert) started worshipping lord shiva with panchagavya, water of river ganges, and chandan etc. And started reciting prayers to please him: –
bhoj raaj said: – the girijapati who is residing in this desert, i praise him. He who creates endless illusion (maya), destroyed tripuraasur, and is protected from mlecchas, being so pure and represent the pure form of sacchidaanandan. ” “i am your servant, hence i am under your recourse.
Sootjee said: -” by hearing the reciting prayer, shiv jee said: -” bhoj raaj! Please go to vahika named land of mahakaaleshwaar, this place is being corrupted with sins by mlecchas. The very end of the land vahikaa, the arya dharma got destroyed.
There, with the order of bali dayitya, the great illusionist tripuraasur got rebirth, whom i have been destroyed, turned him into ashes. His inner reality is, he got his rebirth to flourish his greatness and spread dynasty of daityas. His name is ‘ mahaamada , who is always fond of doing pisacha like works. Therefore rajan, please dont stay in this place of paishacha (land of pathaans), by my grace you will be pure. “
sootjee said: -” by hearing this, king began his journey for his own country. Accordingly, mahaamada with his students reached the coast of sindhu river. The well skilled in illusion master, being very gentle, he said to the king: -“maharaj! Your deity (lord shiva) is my slave! Hey king! See your deity is eating pickings and remnants (waste matter, remains of a meal) of mine. ” by seeing this, king got deluded in the matter, and got very much surprised. He then started in thinking of converting himself into that horrific mleccha dharma.
sootjee said: -” by that time, kalidasa got the knowledge of his maya and being red in anger said to mahaamada: -“wicked you are! You are deluding king in illusion that is your illusion which is not true, therefore i will kill you sinner, the most wretched person of vahika.
Sootjee said: -” by saying this the brahman (kalidasa) started reciting navaarn (navakshari) mantra. He recited it ten thousand times. Being pleased with kalidasa, devi gave powerful energy into kalidasa’s body and every tenth part of his recitation, the enormous energy came out through his body obliterating each and every parts of the body of vahika purusha into fire. He when fully turned into ashes, became god of the mlecchas. “
sootjee said: – after that, his every student being very fear in mind, they all went to the vahikaa desha.
They carried the remnant ashes of their own teacher (muhammad) and placed it in under the earth, all became quiet and peaceful after that. Therefore that place is named as “madhina pura” (medina). That place is the sacred place for them.
Sootjee said: -“in deep at night, the illusionist dev pisacha, came towards king bhoj and said: – rajan! Your arya dharma is greatest above every other dharma. I am only propagating this dharma by the order of “isha”**. The dharma as it goes: -” being in my dharma, one have to cut his genital, he will have no shikha (the small amount of hair tied backward of head that belongs to brahmin), he will talk bigger, shout loudly and will be omnivorous. Without kaultantra, they will eat animals, and they will perform purified act with the musala or a pestle as you purify your things with kusa. Therefore, they will be called as musalmaan, the people who will belong to this dharma will pollute every pure dharma. Likewise i will spread this paisachik dharma, ” and he dictated his dharma to the king. “
sootjee said: -“after describing his dharma, that devtaa of mleccha, went from there and king also went to his own palace. Being very afraid, that arya dharma is going to be destroyed, he flourished sanskrit in three varnas (brahmin, kshatriya and vaishya). He then propagated prakrit language to those who belong to shoodra caste. “

মূল বই থেকে দেখি,

পুরানে 13
পুরানে 15
পুরানে 17
পুরানে 19

মূল ভবিষ্য পুরানঃ ভিন্ন ইংরেজি অনুবাদ

আরও একটি অনুবাদ দেখে নেয়া যাক [9]

পুরানে 21
পুরানে 23

যৌক্তিক বিশ্লেষণে এটি স্পষ্ট যে, এই বর্ণনাগুলো কোনো স্বর্গীয় ভবিষ্যদ্বাণী নয়। বরং তৎকালীন ভারতের হিন্দু লেখকরা মুসলিম আক্রমণকারী এবং তাদের ধর্মীয় রীতিনীতিকে যেভাবে দেখেছিলেন, তারই একটি কল্পিত ও সাম্প্রদায়িক প্রতিক্রিয়া এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। যেখানে মুহাম্মদকে একজন আধ্যাত্মিক পুরুষের বদলে ‘দানব’ বা ‘অশুভ শক্তি’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, তাকে ‘ত্রাণকর্তা’ হিসেবে প্রচার করা কেবল তথ্য বিকৃতি নয়, বরং চরম হাস্যকরও বটে।


দাবী বিশ্লেষণঃ সত্য বনাম অপপ্রচার

ভবিষ্য পুরাণে মুহাম্মদের উল্লেখ নিয়ে যে বিতর্ক, তার মূলে রয়েছে তথ্যের আংশিক উপস্থাপন বা ‘চেরি-পিকিং’ (Cherry-picking)। একাডেমিক এবং যৌক্তিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে এই দাবির অসারতা তিনটি প্রধান কারণে প্রমাণিত হয়:

ঐতিহাসিক জালিয়াতি (Vaticinia ex eventu)
ইতিহাসে এই ধরণের লেখাকে বলা হয় ‘ঘটনা পরবর্তী ভবিষ্যদ্বাণী’। অর্থাৎ, ঘটনা ঘটে যাওয়ার পর তাকে প্রাচীন কোনো গ্রন্থের ভেতরে ঢুকিয়ে দিয়ে দাবি করা হয় যে এটি আগেই বলা ছিল। ভবিষ্য পুরাণের ভাষা শৈলী এবং এতে ব্রিটিশ শাসন বা রানী ভিক্টোরিয়ার মতো আধুনিক প্রসঙ্গের উপস্থিতি প্রমাণ করে যে, এই শ্লোকগুলো উনবিংশ শতাব্দীর আশেপাশে কোনো সময়ে যোগ করা হয়েছে।
প্রসঙ্গের বিকৃতি
ইসলাম প্রচারকরা ‘মহামদ’ নামটিকে গ্রহণ করলেও একই অনুচ্ছেদে তাকে ‘পৈশাচিক ধর্ম প্রবর্তক’ বা ‘দানবের পুনর্জন্ম’ বলার অংশটুকু সচেতনভাবে এড়িয়ে যান। যৌক্তিকভাবে, যদি কোনো গ্রন্থকে মুহাম্মদের আগমনের প্রমাণ হিসেবে গ্রহণ করতে হয়, তবে সেই গ্রন্থে তাকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, সেটিও গ্রহণ করতে হবে। এই পুরাণের বয়ান অনুযায়ী মুহাম্মদ কোনো প্রশংসিত চরিত্র নন, বরং হিন্দু ধর্মের ঐতিহ্যের পরিপন্থী এক অশুভ শক্তি।
ভাষাতাত্ত্বিক অসংগতি
বিশেষজ্ঞদের মতে, এই শ্লোকগুলোর সংস্কৃত ব্যাকরণ অত্যন্ত দুর্বল এবং আধুনিক বাংলার প্রভাবযুক্ত। এটি কোনো প্রাচীন ঋষির বাণী হওয়ার পরিবর্তে মধ্যযুগীয় বা আধুনিক কোনো লেখকের সাম্প্রদায়িক প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনাই বেশি। রাজেন্দ্র হাজরা একে “অসংবদ্ধ উপাদানসংগ্রহ” বলে যে মন্তব্য করেছেন, তা এই গ্রন্থের সামগ্রিক অসংলগ্নতাকেই নির্দেশ করে।

উপসংহার

পরিশেষে বলা যায়, ভবিষ্য পুরাণে ইসলামের উল্লেখ কোনো অলৌকিক ভবিষ্যদ্বাণী নয়, বরং এটি একটি ঐতিহাসিক প্রক্ষিপ্ত অংশ (Interpolation)। যারা এই গ্রন্থকে ইসলামের সত্যতার প্রমাণ হিসেবে পেশ করেন, তারা মূলত নিজেদের অজান্তেই মুহাম্মদের জন্য একটি অত্যন্ত নেতিবাচক ও অবমাননাকর বর্ণনাকে প্রামাণ্য হিসেবে স্বীকার করে নিচ্ছেন। একাডেমিক এবং সংশয়বাদী বিশ্লেষণে এটি স্পষ্ট যে, কোনো ধর্মীয় বিশ্বাসকে প্রতিষ্ঠিত করার জন্য জালিয়াতিপূর্ণ বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত কোনো গ্রন্থকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা কেবল বুদ্ধিবৃত্তিক অসততাই নয়, বরং তা যুক্তির মানদণ্ডে একটি বড় ধরণের বিপর্যয়। সত্য ও মিথ্যার এই মিশ্রণ থেকে বেরিয়ে এসে ঐতিহাসিক ও বস্তুনিষ্ঠ প্রমাণের ভিত্তিতেই যেকোনো প্রাচীন গ্রন্থকে মূল্যায়ন করা শ্রেয়।


তথ্যসূত্রঃ
  1. Winternitz, Moriz, A History of Indian Literature, Vol. 1, Motilal Banarsidass Publishers, 1981, p. 567 ↩︎
  2. Hiltebeitel, Alf, Rethinking India’s Oral and Classical Epics: Draupadi among Rajputs, Muslims, and Dalits, University of Chicago Press, 1999, pp. 274-277 ↩︎
  3. Hiltebeitel, Alf, Rethinking India’s Oral and Classical Epics, 1999, p. 275 ↩︎
  4. Ramanujan, A. K., The Collected Essays of A.K. Ramanujan, Oxford University Press, p. 147 ↩︎
  5. Ramanujan, A. K., The Collected Essays of A.K. Ramanujan, p. 148 ↩︎
  6. Hazra, R.C., Studies in the Puranic Records on Hindu Rites and Customs, Motilal Banarsidass, 1975, p. 167 ↩︎
  7. ভবিষ্য পুরান, মহর্ষি কৃষদ্বৈপায়ন বেদব্যাস বিরচিতম, অনুবাদ এবং সম্পাদনাঃ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরব (গিরি)।  বিশেষ কৃতজ্ঞতাঃ বিশাল বইটি কষ্ট করে স্ক্যান করে দিয়েছেন বিশ্ব ব্যাপারী ভাই ↩︎
  8. Pratisarga Parva – Third Khand ↩︎
  9.  পুরাণ সংকলন, ইংরেজিতে। ইসলাম সম্পর্কিত অংশ পৃষ্ঠা ৪৮৩ ↩︎