ইসলামে বৈবাহিক ধর্ষণের অনুমোদন

Table of Contents

ভূমিকা

আধুনিক সমাজে নারীদের অধিকার পুরুষদের সমান হিসেবে স্বীকৃত, যেখানে শিক্ষা, কর্মক্ষেত্র, নেতৃত্ব এবং সামাজিক অংশগ্রহণে তারা সমানভাবে অবদান রাখছে। কিন্তু ইসলামী ধর্মীয় গ্রন্থ এবং ব্যাখ্যায় নারীদের স্বামীর যৌন চাহিদা পূরণে বাধ্যতামূলক ভূমিকা দেওয়া হয়েছে, যা বৈবাহিক ধর্ষণের মতো গুরুতর অপরাধকে আইনগত বৈধতা দেয়। উদাহরণস্বরূপ, সুনানে ইবনে মাজাহ (হাদিস ১৮৫৩)-এ বর্ণিত যে স্ত্রী শিবিকায় থাকলেও স্বামীর যৌন চাহিদা প্রত্যাখ্যান করতে পারবে না। অনুরূপভাবে, মিশকাতুল মাসাবীহ (হাদিস ৩২৫৫)-এ বলা হয়েছে যে যদি কাউকে সিজদা করার নির্দেশ দেওয়া হতো, তাহলে স্ত্রীকে স্বামীকে সিজদা করতে বলা হতো। এই হাদিসগুলো নারীকে স্বামীর সম্পত্তি হিসেবে দেখায়, যার ইচ্ছা বা সম্মতির কোনো মূল্য নেই। একইসাথে দেনমোহরের ইসলামী শরিয়তের ব্যাখ্যা থেকে জানা যায়, স্বামী দেনমোহর প্রদানের মাধ্যমে স্ত্রীর যৌনাঙ্গের মালিক হয়ে যায়, যা মানুষের সমানাধিকারের ধারণাকে ভয়ঙ্করভাবে পদদলিত করে [1]

সহিহ মুসলিমের ব্যাখ্যাগ্রন্থে বলা হয়েছে যে, স্বামীর বিছানা পরিত্যাগ করা স্ত্রীর জন্য হারাম, অর্থাৎ স্বামীর ডাকে সাড়া দেওয়া অবশ্যকার্য। রিয়াদুস সালেহীন-এও একই ধরনের বর্ণনা রয়েছে। এই বর্ণনাগুলো নারীর স্বাধীনতা এবং সম্মতিকে অস্বীকার করে, যা আধুনিক যুক্তিবাদ এবং মানবাধিকারের সাথে সাংঘর্ষিক। ইসলামী ইতিহাসে, তাফসীরে ইবনে কাসীর-এ উল্লেখ আছে যে সাহাবী উমর তার ঘুমন্ত স্ত্রীর সাথে ঘুমের ভেতরেই চেপে বসতেন, সম্মতি ছাড়া সঙ্গম করতেন, এবং নবী এতে কোনো আপত্তি করেননি। এটি দেখায় যে সপ্তম শতাব্দীর সমাজে নারীর সম্মতি গুরুত্বহীন ছিল।


আলেমদের বক্তব্যঃ স্বামী জবরদস্তি করতে পারে

আধুনিক সভ্য সমাজে নারীরা পুরুষের মতোই সমান অধিকার ভোগ করেন। তারা শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব এবং সমাজসেবার ক্ষেত্রে পুরুষের সমানভাবে অংশগ্রহণ করছেন। আধুনিক সমাজে এরকম ঘটনা অসংখ্য, যেখানে স্বামী তার স্ত্রীর ইচ্ছা ও অনুমতি ছাড়াই তার সাথে জোরপূর্বক যৌন সম্পর্কে করে বা স্ত্রীকে তা করতে বাধ্য করে। আধুনিক সভ্য সমাজে এটি ধর্ষণ হিসেবে গণ্য, যদিও ইসলামিক দেশগুলোতে স্বামীকে এই ধর্ষণের বৈধতা দেয়া হয়। আসুন কিছু আলেমের বক্তব্য শুনি,


হাদিসের বিবরণঃ স্বামীর আহবান প্রত্যাখ্যান করা হারাম

এবারে আসুন এই সম্পর্কে হাদিসে কী বলা আছে তা পড়ে নিই, [2] [3] [4] [5]

মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-১৩: বিবাহ
পরিচ্ছেদঃ ১০. দ্বিতীয় অনুচ্ছেদ – স্ত্রীদের সাথে সদ্ব্যবহার এবং তাদের প্রত্যেকের (স্বামী-স্ত্রীর) পারস্পরিক হক ও অধিকার সংক্রান্ত
৩২৫৭-[২০] ত্বলক্ব ইবনু ’আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোনো স্বামী নিজ প্রয়োজনে স্বীয় স্ত্রীকে ডাকলে, সে যেন তৎক্ষণাৎ তার ডাকে সাড়া দেয়, যদিও সে চুলার পাশে (গৃহকর্মীর কাজে) ব্যস্ত থাকে। (তিরমিযী)[1]
[1] সহীহ : তিরমিযী ১১৬০, সহীহ আল জামি‘ ৫৩৪, সহীহ আত্ তারগীব ১৯৪৬, সহীহ ইবনু হিব্বান ৪১৬৫।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ তালক ইবনে আলী (রাঃ)

বৈবাহিক

সুনানে ইবনে মাজাহ
তাওহীদ পাবলিকেশন
অধ্যায়ঃ ৯/ বিবাহ
২/১৮৫৩। ‘আবদুল্লাহ্ ইবনু আবূ আওফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুআয (রাঃ) সিরিয়া থেকে ফিরে এসে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে সাজদাহ করেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে মু‘আয! এ কী? তিনি বলেন, আমি সিরিয়ায় গিয়ে দেখতে পাই যে, তথাকার লোকেরা তাদের ধর্মীয় নেতা ও শাসকদেরকে সাজদাহ করে। তাই আমি মনে মনে আশা পোষণ করলাম যে, আমি আপনার সামনে তাই করবো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তা করো না। কেননা আমি যদি কোন ব্যক্তিকে আল্লাহ্ ছাড়া অপর কাউকে সাজদাহ করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সাজদাহ করতে। সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ! স্ত্রী তার স্বামীর প্রাপ্য অধিকার আদায় না করা পর্যন্ত তার প্রভুর প্রাপ্য অধিকার আদায় করতে সক্ষম হবে না। স্ত্রী শিবিকার মধ্যে থাকা অবস্থায় স্বামী তার সাথে জৈবিক চাহিদা পূরণ করতে চাইলে স্ত্রীর তা প্রত্যাখ্যান করা অনুচিত।
হাদিসের মানঃ হাসান (Hasan)
It was narrated that: Abdullah bin Abu Awfa said “When Muadh bin Jabal came from Sham, he prostrated to the Prophet who said: ‘What is this, O Muadh?’ He said: ‘I went to Sham and saw them prostrating to their bishops and patricians and I wanted to do that for you.’ The messenger of Allah said: ‘Do not do that. If I were to command anyone to prostrate to anyone other than Allah, I would have commanded women to prostrate to their husbands. By the One in Whose Hand is the soul of Muhammad! No woman can fulfill her duty towards Allah until she fulfills her duty towards her husband. If he asks her (for intimacy) even if she is on her camel saddle, she should not refuse.’ ”

মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পাবলিশারঃ হাদিস একাডেমি
অধ্যায়ঃ পর্ব-১৩ঃ বিবাহ
পরিচ্ছদঃ ১০. দ্বিতীয় অনুচ্ছেদ – স্ত্রীদের সাথে সদ্ব্যবহার এবং তাদের প্রত্যেকের (স্বামী-স্ত্রীর) পারস্পরিক হক ও অধিকার সংক্রান্ত
৩২৫৫-(১৮) আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি যদি কোনো মানবকে সিজদা করার নির্দেশ দিতাম, তবে স্ত্রীকে তার স্বামীর জন্য সিজদা করার নির্দেশ দিতাম। (তিরমিযী)
হাদিসের মানঃ হাসান (Hasan)।

আসুন এই একই হাদিস রিয়াদুস সালেহীন গ্রন্থ থেকে পড়ি, [6]

বৈবাহিক 1

হাদিসের ব্যাখ্যাঃ স্বামী চাহিবামাত্রই স্ত্রী সঙ্গমে বাধ্য

আসুন সহিহ মুসলিমের ব্যাখ্যাগ্রন্থ থেকে একটি পাতা পড়ে নিই, যেখানে বলা, স্বামীর বিছানা পরিত্যাগ করা স্ত্রীর জন্য হারাম অর্থাৎ স্বামী বিছানায় ডাকা মাত্রই স্ত্রীর সেই ডাকে সাড়া দেয়া অবশ্য কর্তব্য [7]

বৈবাহিক 3

তাফসীরঃ উমর ঘুমন্ত স্ত্রীর ওপর চেপে বসতেন

ইসলামের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে, নবী মুহাম্মদ এবং তার সাহাবীগণ আসলে তাদের স্ত্রীদের সম্মতির তেমন কোন গুরুত্বই দিতেন না। যৌন সঙ্গমের বিষয়ে স্বামীর ভূমিকা ছিল প্রভুর মত, আর স্ত্রীর ভূমিকা ছিল দাসীবাঁদীর মত। আসুন তাফসীরে ইবনে কাসীর থেকে একটি ঘটনা জেনে নেয়া যাক, যেখানে দেখা যাচ্ছে নবীর প্রখ্যাত সাহাবী উমর তার ঘুমন্ত স্ত্রীর ওপর চেপে বসে এবং তার অনুমতি বা সম্মতির তোয়াক্কা না করেই সঙ্গমে লিপ্ত হয়। বিষয়টি নবীকে জানাবার পরেও নবী তা নিয়ে কোন কথাই বলেন না, অর্থাৎ সেই সময়ে নবীর কাছে এটিই ছিল খুব স্বাভাবিক বিষয় [8]

বৈবাহিক 5

সহবাসে অসম্মতি জানালে মারপিট করে বাধ্য করার ফতোয়া

নিচে এই সম্পর্কিত সমস্ত দলিল প্রমাণ এক এক করে উল্লিখিত হচ্ছে। এই ফতোয়াগুলো সবই ইসলামী বিশ্বে সর্বাধিক অথেনটিক দলিল হিসেবে পরিগণিত হয়। দলিলগুলো দেখার আগে আসুন একটি ভিডিও দেখে নিই,


রওজাতুত তালেবীন (Rawdat at-Taalibeen)- দাসী সংক্রান্ত বিধান

ইসলামি আইনশাস্ত্র বা ফিকহ্-এর ইতিহাসে ‘রওজাতুত তালেবীন ওয়া উমদাতুল মুফতীন’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর গ্রন্থ। এটি শাফি’ঈ মাযহাবের প্রামাণ্য দলিল হিসেবে গণ্য। কিতাবটি রচনা করেছেন জগদ্বিখ্যাত ইসলামিক মুহাদ্দিস ও ফকিহ ইমাম মুহিউদ্দিন আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনে শরাফ আন-নববী (র.) (মৃত্যু: ৬৭৬ হিজরি)। তিনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই গ্রন্থে ইবাদত, মুয়ামালাত (লেনদেন) এবং পারিবারিক আইনের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলো আলোচনা করেছেন। বিশেষ করে ফতোয়া প্রদানের ক্ষেত্রে এই গ্রন্থটিকে শাফি’ঈ ঘরানায় চূড়ান্ত মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।


মূল আরবি পাঠ (নির্বাচিত অংশ) – এই অংশে দাসী ও সংশ্লিষ্ট মাসআলা সংক্রান্ত মূল ইবারত নিচে দেওয়া হলো, [9]

ويحرم على الزوجة والأمة تحريما غليظا أن تمتنع إذا طلبها للاستمتاع الجائز
It is strongly forbidden for a wife or slave concubine to refuse when her husband or master seeks permissible sexual intimacy from her.
— Rawdat at-Taalibeen

বাংলা অনুবাদঃ “…এবং স্ত্রী বা দাসীর জন্য (মালিক বা স্বামীর) বৈধ উপভোগের আহ্বানে সাড়া না দিয়ে নিজেকে বিরত রাখা কঠোরভাবে হারাম।

আসুন সরাসরি বই থেকে দেখে নেয়া যাক,

বৈবাহিক 7

অর্থাৎ, স্ত্রী বা দাসীর সম্মতির কোনো মূল্য নেই; তার কর্তব্য হলো তার স্বামী বা মালিককে খুশি রাখা, সন্তুষ্ট রাখা এবং যখনই তার স্বামী বা মালিক চাইবে শরীয়া সম্মত কোন কারণ (যেমন মারাত্মক অসুস্থতা) না থাকলে তাকে যৌনসুখ প্রদান করা।


আল-মুহাল্লা বিল-আসার (Al-Muhalla bi’l-Aathaar)

আল-মুহাল্লা বিল-আসার হলো ইমাম ইবনে হাজম আল-আন্দালুসি (র.) রচিত ফিকহ্ শাস্ত্রের একটি কিংবদন্তি গ্রন্থ। এটি জাহিরি মাজহাবের প্রধান নির্ভরযোগ্য আকর। এই গ্রন্থে ইমাম ইবনে হাজম কুরআন ও সুন্নাহর সরাসরি পাঠের ওপর ভিত্তি করে ইসলামি আইনের ব্যাখ্যা দিয়েছেন এবং যুক্তি বা অনুমানের (কিয়াস) পরিবর্তে দলিলকে প্রাধান্য দিয়েছেন। তুলনামূলক আইনশাস্ত্র বা ‘ইখতিলাফুল ফুকাহা’ (আলেমদের মতভেদ) বোঝার জন্য এই গ্রন্থটিকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচনা করা হয়। এই গ্রন্থে দাসী ও স্ত্রীর সম্মতি (Consent) এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে,

[مَسْأَلَةٌ فَرْضُ الْأَمَةِ وَالْأَمَةِ وَالْحُرَّةِ أَنْ لَا يَمْنَعَا السَّيِّدَ وَالزَّوْجَ الْجِمَاعَ مَتَى دَعَاهُمَا]
অনুবাদ: স্বাধীন স্ত্রী এবং দাসী উভয়ের জন্য ফরজ (আবশ্যক) হলো তারা যেন স্বামী বা মালিককে সহবাসে বাধা না দেয় যখনই তিনি তাদের আহ্বান করেন।
“…مَسْأَلَةٌ: وَفَرْضُ الْأَمَةِ وَالْحُرَّةِ أَنْ لَا يَمْنَعَا السَّيِّدَ وَالزَّوْجَ الْجِمَاعَ مَتَى دَعَاهُمَا، مَا لَمْ تَكُنْ الْمَدْعُوَّةُ حَائِضًا، أَوْ مَرِيضَةً تَتَأَذَّى بِالْجِمَاعِ، أَوْ صَائِمَةَ فَرْضٍ، فَإِنْ امْتَنَعَتْ لِغَيْرِ عُذْرٍ، فَهِيَ مَلْعُونَةٌ…”
অনুবাদ: “দাসীর ওপর এবং স্বাধীন স্ত্রীর ওপর এটি আবশ্যকীয় কর্তব্য যে, মালিক বা স্বামী যখনই তাদের মেলামেশার জন্য ডাকবেন, তারা যেন বাধা না দেয়— যতক্ষণ না সেই নারী ঋতুবতী হয়, অথবা এমন অসুস্থ হয় যে সহবাসে অনেক কষ্ট হবে, কিংবা ফরজ রোজা পালনকারী হয়। যদি কোনো ওজর (উপযুক্ত কারণ) ছাড়া সে বিরত থাকে, তবে সে অভিশপ্ত।”
“…عَنْ النَّبِيِّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ – قَالَ: «إذَا بَاتَتْ الْمَرْأَةُ مُهَاجِرَةً إلَى زَوْجِهَا أَوْ فِرَاشِ زَوْجِهَا لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تَرْجِعَ»…”
অনুবাদ: “…নবীজি (সা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন: যদি কোনো নারী তার স্বামীর বিছানা ত্যাগ করে (বিমুখ হয়ে) রাত কাটায়, তবে ফিরে না আসা পর্যন্ত ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে।”
“…قَالَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ -: «إذَا دَعَا الرَّجُلُ زَوْجَتَهُ لِحَاجَتِهِ فَلْتَأْتِهِ وَإِنْ كَانَتْ عَلَى التَّنُّورِ»…”
অনুবাদ: “…রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে নিজ প্রয়োজনে (শারীরিক চাহিদা মেটাতে) ডাকে, সে যেন অবশ্যই আসে— এমনকি সে যদি চুলার (রান্নার) কাজেও ব্যস্ত থাকে।”

আসুন এই গ্রন্থ থেকে দেখে নেয়া যাক, [10]

বৈবাহিক 9

সালিহ আল মুনাজ্জিদ (islamqa.info)

ইসলামের আরেকটি সর্বাধিক নির্ভরযোগ্য ফতোয়া ওয়েবসাইট Islamqa-এর একটি ফতোয়া Fatwa No. 33597- এ বলা হয়েছে [11]

إجبار الزوج زوجته على الجماع
السؤال: 33597
هل يجوز للرجل أن يُجبر زوجته أو أمته على الجماع إذا رفضت ؟.
الجواب
الحمد لله والصلاة والسلام على رسول الله، وبعد:
ليس للمرأة أن تمنع نفسها من زوجها ، بل يجب عليها أن تلبي طلبه كلما دعاها ما لم يضرها أو يشغلها عن واجب .
روى البخاري (3237) ومسلم (1436) عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فبات غضبان عليها لعنتها الملائكة حتى تصبح ) .
فإن امتنعت من غير عذر كانت عاصية ناشزا ، تسقط نفقتها وكسوتها .
وعلى الزوج أن يعظها ويخوفها من عقاب الله ، ويهجرها في المضجع ، وله أن يضربها ضرباً غير مُبَرِّح، قال الله تعالى :
( وَاللاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا ) النساء/34 .
وسئل شيخ الإسلام ابن تيمية رحمه الله عما يجب على الزوج إذا منعته من نفسها إذا طلبها ؟ فأجاب : ( لا يحل لها النشوز عنه ، ولا تمنع نفسها منه ، بل إذا امتنعت منه وأصرت على ذلك فله أن يضربها ضربا غير مبرح ، ولا تستحق نفقة ولا قسما ) مجموع الفتاوى 32/279 .
وسئل عن رجل له زوجة وهي ناشز تمنعه نفسها فهل تسقط نفقتها وكسوتها وما يجب عليها ؟
فأجاب : ( تسقط نفقتها وكسوتها إذا لم تمكنه من نفسها ، وله أن يضربها إذا أصرت على النشوز . ولا يحل لها أن تمتنع من ذلك إذا طالبها به ، بل هي عاصية لله ورسوله ، وفي الصحيح : ” إذا طلب الرجل المرأة إلى فراشه فأبت عليه كان الذي في السماء ساخطا عليها حتى تصبح ” )
انتهى من مجوع الفتاوى 32/278 ، والحديث رواه مسلم (1736) .
فينبغي وعظ الزوجة أولا ، وتحذيرها من النشوز وغضب الله عليها ولعنة الملائكة لها ، فإن لم تستجب هجرها الزوج في الفراش ، فإن لم تستجب ضربها ضربا غير مبرح ، فإن لم ينفع معها ذلك ، منع عنها النفقة والكسوة ، وله أن يطلقها أو يخالعها لتفتدي منه بمالها .
وكذلك الأمة ليس لها أن تمتنع من تلبية رغبة سيدها إلا من عذر ، فإن فعلت كانت عاصية ، وله أن يؤدبها بما يراه مناسباً وأذن الشرع به .
والله أعلم .

প্রশ্ন নং: 33597
প্রশ্ন:
কোনো পুরুষ কি তার স্ত্রী বা দাসীকে জোর করে সহবাসে বাধ্য করতে পারবে, যদি সে অস্বীকার করে?
উত্তর
আল্লাহর প্রশংসা এবং রাসূল ﷺ-এর প্রতি দরূদ ও সালাম:
নারীর জন্য বৈধ নয় যে, সে নিজেকে স্বামী থেকে বিরত রাখবে। বরং তার উচিত স্বামীর আহ্বানে সাড়া দেওয়া, যখনই স্বামী তাকে আহ্বান করে, যদি না এমন কোনো ক্ষতি বা অজুহাত থাকে যা তাকে বৈধভাবে বিরত রাখে।
সহীহ বুখারী (হাদিস 3237) ও সহীহ মুসলিমে (হাদিস 1436) আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যখন কোনো পুরুষ তার স্ত্রীকে শয্যায় আহ্বান করে, আর সে অস্বীকার করে, তখন স্বামী রাগ করে রাত কাটালে ফেরেশতারা তাকে (স্ত্রীকে) সকাল পর্যন্ত লানত করতে থাকে।”
সুতরাং, যদি কোনো নারী অকারণে অস্বীকৃতি জানায়, তবে তাকে অবাধ্য গণ্য করা হবে, এবং এর ফলে তার ভরণপোষণ ও পোশাকের অধিকার নষ্ট হয়ে যাবে।
স্বামীর কর্তব্য হলো, তাকে (স্ত্রীকে) আল্লাহর ভয় দেখানো ও উপদেশ দেওয়া; যদি না শোনে, তবে তাকে শয্যা থেকে পৃথক করা; আর তাতেও কাজ না হলে হালকা প্রহার করা—কিন্তু এমন প্রহার নয় যা আঘাত বা ক্ষত সৃষ্টি করে। আল্লাহ বলেন:
“আর যেসব নারীর অবাধ্যতার আশঙ্কা কর, তাদের উপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর, এবং প্রহার কর; তারপর যদি তারা অনুগত হয়, তবে তাদের বিরুদ্ধে অন্য কোনো পথ অবলম্বন করো না। নিশ্চয় আল্লাহ সর্বোচ্চ, মহান।” (সূরা নিসা ৪:৩৪)
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়াহ (রহ.) বলেছেন:
স্ত্রীর জন্য বৈধ নয় যে, সে নিজেকে স্বামী থেকে বিরত রাখবে। বরং যখন স্বামী আহ্বান করবে, তখনই তার সাড়া দেওয়া ওয়াজিব, যদি না শরীয়তসম্মত কোনো কারণ থাকে যা তাকে বিরত রাখে। (মাজমূআ ফাতাওয়া ৩২/২৭৯)

প্রশ্ন:
যদি কোনো পুরুষ তার স্ত্রীর ভরণপোষণ ও পোশাক দেয়, অথচ স্ত্রী তাকে (সহবাসে) নিজেকে দিতে অস্বীকৃতি জানায়—এক্ষেত্রে কী হবে?
উত্তর:
সে (স্ত্রী) যদি বৈধ অজুহাত ছাড়াই স্বামীকে নিজেকে না দেয়, তবে তার ভরণপোষণ ও পোশাকের অধিকার বাতিল হয়ে যাবে। আর তাকে প্রহার করা বৈধ হবে, তবে এমনভাবে নয় যে এতে গুরুতর ক্ষতি হয়।
কিন্তু, যদি অস্বীকৃতি শরীয়তসিদ্ধ কোনো কারণে হয়, তবে স্ত্রী গোনাহগার হবে না। বরং গোনাহ হবে স্বামীর, যদি সে তখনও জোর করে।
উপসংহার
স্ত্রীর জন্য স্বামীর আহ্বান অকারণে প্রত্যাখ্যান করা বৈধ নয়।
অকারণে অস্বীকার করলে ফেরেশতাদের লানতের শিকার হবে, এবং তার ভরণপোষণ ও পোশাকের অধিকার নষ্ট হবে।
স্বামীকে প্রথমে উপদেশ দিতে হবে, তারপর শয্যা আলাদা করতে হবে, এবং প্রয়োজনে হালকা প্রহার করতে পারবে।

শরীয়তসম্মত কারণ থাকলে স্ত্রী অস্বীকৃতি জানাতে পারবে, এবং সেক্ষেত্রে দায় স্বামীর ওপর বর্তাবে।
ইবনে তাইমিয়ার মাজমু’আ ফাতাওয়া থেকে উদ্ধৃতি শেষ হলো (৩২/২৭৮)। আর হাদিসটি সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে (১৭৩৬)।
অতএব, প্রথমে স্বামীর উচিত স্ত্রীকে উপদেশ দেওয়া, তাকে অবাধ্যতার (নুশূজ) ভয় দেখানো, আল্লাহর শাস্তির ভয় দেখানো, ফেরেশতাদের লানতের কথা স্মরণ করানো। যদি স্ত্রী তারপরও সাড়া না দেয়, তবে স্বামী শয্যা ত্যাগ করে তার থেকে দূরে থাকবে। যদি তবুও সে সাড়া না দেয়, তবে তাকে এমনভাবে প্রহার করতে পারবে, যা ব্যথাদায়ক হলেও ক্ষতিকর নয়। যদি তবুও কোনো উপকার না হয়, তবে স্বামী তার ভরণপোষণ ও পোশাক বন্ধ করে দিতে পারে, এমনকি চাইলে তাকে তালাক দিতে পারে বা তার থেকে আলাদা হয়ে অন্য বিয়ে করতে পারে।
একইভাবে, দাসীর ক্ষেত্রেও—তার জন্য বৈধ নয় যে, সে কোনো অজুহাত ছাড়া মালিকের যৌন চাহিদা পূরণ থেকে বিরত থাকবে। যদি বিরত থাকে, তবে সে গুনাহগার হবে। আর মালিকের অধিকার আছে তাকে শাস্তি দেওয়ার এবং যেভাবে উপযুক্ত মনে করে, শরীয়তের অনুমোদিত সীমার মধ্যে তার ওপর ব্যবস্থা নেওয়ার।
আল্লাহই সর্বাধিক জানেন।


কাতারের সর্বোচ্চ ফতোয়া কমিটি (islamweb.net)

আরেকটি অত্যন্ত বিখ্যাত ফতোয়া ওয়েবসাইট Islamweb-এর ফতোয়াতেও একই কথা পুনরাবৃত্তি করা হয়েছে: [12]

معلومات الكتاب
المحلى بالآثار
ابن حزم الأندلسي – علي بن أحمد بن سعيد بن حزم
إظهار / إخفاء التشكيل بحث في الكتاب
1883 – مسألة : وفرض الأمة والحرة أن لا يمنعا السيد والزوج الجماع متى دعاهما ، ما لم تكن المدعوة حائضا ، أو مريضة تتأذى بالجماع ، أو صائمة فرض ، فإن امتنعت لغير عذر ، فهي ملعونة . روينا من طريق مسلم نا ابن أبي عمر نا مروان – هو ابن معاوية الفزاري – عن يزيد بن كيسان عن أبي حازم عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وآله وسلم { والذي نفسي بيده ما من رجل يدعو امرأته إلى فراشها فتأبى عليه إلا كان الذي في السماء ساخطا عليها حتى يرضى عنها } .
نا حمام نا عباس بن أصبغ نا محمد بن عبد الملك بن أيمن نا بكر بن حماد نا مسدد نا يحيى – هو ابن سعيد القطان – نا شعبة عن قتادة عن زرارة بن أوفى عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال : { إذا باتت المرأة مهاجرة إلى زوجها أو فراش زوجها لعنتها الملائكة حتى ترجع } .
ومن طريق أحمد بن شعيب نا هناد بن السري عن ملازم بن عمرو نا عبد الله بن بدر عن قيس بن طلق عن أبيه طلق بن علي قال : سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول : { إذا دعا الرجل زوجته لحاجته فلتأته وإن كانت على التنور } .

এবারে আসুন ফতোয়াটি বাংলা অনুবাদ দেখি, ( AI দ্বারা অনুদিত )

ফতোয়া নম্বর ১৮৮৩
দাসী এবং স্ত্রী — উভয়ের জন্যই স্বামী বা মালিক যখন যৌন সম্পর্কের জন্য আহ্বান জানায়, তখন তা মেনে নেওয়া আবশ্যক।
যদি স্ত্রী ঋতুমতী না হয়, প্রসূতি অবস্থায় না থাকে, অসুস্থ না হয়, অথবা কোনো বৈধ অজুহাত ছাড়া অস্বীকৃতি জানায়, তাহলে সে গোনাহগার ও অবাধ্য (ناشزة/নাশিজা) হিসেবে গণ্য হবে।
এ ব্যাপারে মুসলিম ইমাম ইবনু আবী উমর আল-মারওয়ান, ইবনু মু’আবিয়া আল-ফারাযী, ইয়াজীদ ইবনু কিসান, আবূ হাযিম, এবং আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে পুরুষ তার স্ত্রীকে শয্যায় ডাকে, আর স্ত্রী অস্বীকার করে, ফলে স্বামী রাগ করে রাত কাটায়—তাহলে আসমানের ফেরেশতারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকে।”
(সহীহ হাদিস: বুখারী ও মুসলিমে বর্ণিত)
হাম্মাম ইবন আব্বাস, ইবন আসবাহ, মুহাম্মদ ইবন আবদুল মালিক, ইবন আইয়ূব, ইবন জাহাদ, ইবন মাসউদ ইত্যাদি রাবিদের সূত্রেও এসেছে।
শা’বী থেকে হাদিস: আয়েশা (রা.) বলেছেন, নবী ﷺ বলেছেন:
“যদি কোনো নারী রাত কাটায় এভাবে যে তার স্বামী তার শয্যা থেকে তাকে ডাকছে অথচ সে সাড়া দেয়নি, তাহলে ফেরেশতারা তাকে সকাল পর্যন্ত অভিশাপ দিতে থাকে।”
অন্য সূত্রে আলী (রা.) বলেছেন: আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি:
“যখন কোনো পুরুষ তার স্ত্রীকে শয্যায় আহ্বান করে, আর সে অস্বীকৃতি জানায়, তখন আসমানের মালিক (আল্লাহ) তার প্রতি ক্রোধান্বিত থাকেন, যতক্ষণ না সে স্বামীর ডাকে সাড়া দেয়।”
সারসংক্ষেপঃ
স্ত্রী বা দাসী উভয়ের জন্য স্বামী/মালিকের যৌন আহ্বান প্রত্যাখ্যান করা বৈধ নয়, যদি না কোনো বৈধ শরয়ী অজুহাত থাকে।
অকারণে অস্বীকার করলে ফেরেশতাদের লানত ও আল্লাহর ক্রোধের শিকার হতে হবে।
এই হাদিসগুলোকে প্রমাণ হিসেবে ব্যবহার করে ফিকহবিদরা স্ত্রীর ওপর স্বামীর যৌন অধিকারের বাধ্যতামূলকতা প্রতিষ্ঠা করেছেন।

বৈবাহিক 11
বৈবাহিক 13

এসব ফতোয়া থেকে স্পষ্ট হয় যে ইসলামি শরিয়াহ স্ত্রী বা দাসীর সম্মতি অস্বীকার করে এবং যৌন সম্পর্ককে স্বামী বা প্রভুর আইনগত অধিকার হিসেবে ঘোষণা করে।


বিবাহ আসলে স্বামীর দাসী হওয়ার নামান্তর

ইসলামের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ মুসলিম দার্শনিক ইমাম আবু হামেদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল-গাযযালী রচিত ‘এহইয়াউ উলুমিদ্দীন’ বিগত আট শতাধিক বছর ধরে সমগ্র মুসলিম জাহানে সর্বাধিক পঠিত একটি মহাগ্রন্থ। আজ পর্যন্ত মুসলিমদের মধ্যে এ গ্রন্থটি একটি অনন্য এবং অপ্রতিদ্বন্দ্বী ইসলামী গ্রন্থ হিসেবে গণ্য করা হয় । এই গ্রন্থে স্ত্রীর ওপর স্বামীর হক পরিচ্ছেদে বলা আছে, স্ত্রী হওয়া আসলে স্বামীর দাসী হোওয়ারই নামান্তর। তাই একজন মুসলিম নারীর সদাসর্বদাই স্বামীর প্রভুত্ব মেনে তার দাসীর মতই জীবন যাপন করা উচিত [13]

বৈবাহিক 15
বৈবাহিক 17
বৈবাহিক 19

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি

আসুন একটি ভিডিও দেখি। এই ভিডিওতে একজন শিশুকে প্রাপ্তবয়স্ক একজন পুরুষের সাথে বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে, যা ইসলামী শরীয়তে বৈধ [14]। ভাবুন তো, এই শিশু মেয়েটির সাথে বাসর রাতে কী ঘটতে যাচ্ছে?

এবারে আসুন একটি নিউজ পড়ি, [15] [16]

বৈবাহিক ধর্ষণে কিশোরীর মৃত্যু: এরপরও কেন এটি বৈধ?
ছবি: নূরনাহার ও তার স্বামী রাজিব খান।
গত ২৫ অক্টোবর টাঙ্গাইল থেকে আসা ১৪ বছরের এক কিশোরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সংবাদপত্রে প্রকাশিত তথ্য মতে, তার মৃত্যুর কারণ ছিল যোনিপথে অত্যধিক রক্তক্ষরণ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভুক্তভোগীর নাম নূরনাহার। টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়নের কালিয়া গ্রামের মেয়ে নূরনাহার কালিয়া বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। নূরনাহারের পরিবারের আর্থিক টানাপোড়েন লেগেই ছিল। তার বাবা-মা দুই জনেই দিনমজুর হিসেবে সারাদিন কাজ করেন। দিনমজুরির কাজে দিনের বড় একটা সময় তারা বাসার বাইরে থাকতেন। বাড়িতে থাকার সময়টুকু কাটত কলহে। এমন পরিবেশ থেকে নূরনাহারকে দূরে রাখার জন্য মাত্র চার বছর বয়সে তার নানা লাল খান তাকে নিজ বাড়িতে নিয়ে যান। নূরনাহার তার নানার কাছেই মানুষ হচ্ছিল। লাল খানই নূরনাহারকে স্কুলে ভর্তি করিয়ে দেন। দিনমজুর হিসেবে পাওয়া সামান্য উপার্জন থেকে নাতনির লেখাপড়া ও অন্যান্য খরচ চালাতেন। মেধাবী শিক্ষার্থী হিসেবে নূরনাহারের সুনাম ছিল। বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে সে এ বছর অষ্টম শ্রেণিতে পড়া শুরু করেছিল।
কিন্তু বিধি বাম। করোনার আঘাতে লাল খানের ছোট্ট সংসার পর্যদুস্ত হয়ে পড়ে। এ অবস্থায় গত ২০ সেপ্টেম্বর পার্শ্ববর্তী গ্রামের ৩৪/৩৫ বছরের রাজিব খানের সঙ্গে নূরনাহারের বাল্যবিয়ে হয়। অভিবাসী শ্রমিক রাজিব আরব আমিরাতে কাজ করেন। ছুটিতে দেশে এসেছিলেন। রাজিব ভালো উপার্জন করেন, এমন কথার ভিত্তিতে নূরনাহারের পরিবার রাজিবের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে আগ্রহী হয়। লাল খান ৩০ হাজার টাকা খরচ করে নাতনির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’র বিধান অনুযায়ী, নূরনাহারের বয়স বিবাহযোগ্য না হওয়ায় (১৮ বছর) উভয় পরিবার বিয়ে নিবন্ধন না করার সিদ্ধান্ত নেয়। বিয়ের পর নূরনাহার বাসাইল উপজেলার ফুলকি পশ্চিমপাড়া গ্রামে তার শ্বশুরবাড়িতে চলে যায়।
একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে লাল খান বলেন, ‘আমার নাতনি আমাকে খবর দেয় যে, বিয়ের প্রথম রাত থেকেই তার রক্তক্ষরণ হচ্ছিল।’ রাজিব তার নববধূর উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা তো করেননি, বরং মেয়েটির গভীর ক্ষতকে উপেক্ষা করে তিনি সহবাস চালিয়ে যান। রক্তপাত না থামায় নূরনাহারের শাশুড়ি তাকে স্থানীয় কবিরাজি দাওয়াই এনে খাওয়ান। পরবর্তীতে নূরনাহারের অবস্থা সংকটাপন্ন হলে ২২ অক্টোবর টাঙ্গাইলের একটি বেসরকারি ক্লিনিকে তাকে নেওয়া হয় এবং সুকৌশলে পুত্রবধূর যাবতীয় দায়-দায়িত্ব বাপের বাড়ির লোকের ওপর বুঝিয়ে দিয়ে শ্বশুরবাড়ির লোকেরা চলে যান।
অবস্থার অবনতিতে মেয়েটিকে তারপর মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার খরচ মেটাতে নূরনাহারের পরিবার হিমশিম খাচ্ছিল। তখন পাড়া-প্রতিবেশীরা এগিয়ে এসে ৬০ হাজার টাকা জোগাড় করে পরিবারের হাতে তুলে দেয়। শেষ পর্যন্ত নূরনাহারকে ঢাকা মেডিকেল কলেজে আনা নয়। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অবশেষে ২৫ অক্টোবর নূরনাহার পরাজয় স্বীকার করে। পরের দিন ময়নাতদন্ত শেষে নানাবাড়ির নিকটবর্তী স্থানীয় গোরস্থানে তার দাফনকার্য সম্পাদিত হয়। লাল খান তার নাতনির মৃত্যুর জন্য রাজিবকে দায়ী করেছেন। রাজীব তার সদ্যমৃত স্ত্রীর জানাজায় পর্যন্ত যাননি।
নূরনাহারের শাশুড়ি বিলকিস বেগমের বক্তব্য, ‘নূরনাহারকে জিনে ধরেছিল। তাই তার যোনিপথে এত রক্তক্ষরণ হয়েছে।’ বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, মেয়েদের প্রথম মিলনের ক্ষেত্রে ভয় ও আতঙ্ক বোধ করা খুবই স্বাভাবিক। তা ছাড়া, অপরিণত বয়সে বিয়ে হলে যোনিপথে রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যায়। এসব ক্ষেত্রে রক্তক্ষরণ বন্ধ করার জন্য বিলম্ব না করে গাইনোকোলজিস্ট দেখানো জরুরি।
গ্রাম্য সালিশে নূরনাহারের শ্বশুরবাড়ির লোকেরা টাকা দিয়ে বিষয়টি ‘মিটমাট’ করে ফেলার প্রস্তাব দিয়েছেন। তবে, জানা গিয়েছে যে, নূরনাহারের পরিবার বাসাইল থানায় শ্বশুরবাড়ির নামে অভিযোগ দাখিল করেছেন। প্রসঙ্গত, উল্লেখ্য যে, বাল্যবিবাহ সংঘটনের মাধ্যমে নূরনাহারের পরিবারের লোকেরাও বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’র ৮ ধারা অনুযায়ী অপরাধী। যার জন্য তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডেই দণ্ডিত করা যায়।
নূরনাহারের পরিবারের একটিবারও মনে হয়নি যে, নূরনাহারের মতো একজন মেধাবী শিক্ষার্থী একদিন তাদের দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি এনে দেবে। তাদের কাছে মোটা টাকা কামানো প্রবাসী পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়াটাই বড় ছিল। অথচ নূরনাহারের নানা কিনা নিজ উদ্যোগে নাতনিকে স্কুলে পড়াচ্ছিলেন! আজও এ সমাজে মেয়ের বিয়ের কাছে তাদের লেখাপড়া, তাদের স্বনির্ভরতা, তাদের দক্ষতা অর্জন হেরে যাচ্ছে।
একটি বিষয় পরিষ্কার হওয়া জরুরি যে, নূরনাহার মারা গেছে তার বরের জবরদস্তিমূলক উপর্যুপরি সঙ্গমের কারণে। কিন্তু, দুঃখের বিষয় এই যে, বাংলাদেশের আইনে ১৩ বছরের বেশি বয়সের স্ত্রীর সঙ্গে সহবাস ধর্ষণ বলে বিবেচিত না। রাজিবের এই পাশবিকতা আমাদের দণ্ডবিধি ১৮৬০’র ৩৭৫ ধারায় (যে ধারায় ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে) অপরাধ হিসেবে বিবেচিত হবে না। উপরন্তু, দণ্ডবিধির ৩৭৬ ধারা অনুযায়ী (যেখানে ধর্ষণের শাস্তি বর্ণিত হয়েছে) বৈবাহিক ধর্ষণের শাস্তি কেবল তখনই দেওয়া যেতে পারে, যখন স্ত্রীর বয়স ১২ বছরের কম হবে এবং সেই শাস্তির পরিমাণ মাত্র অনূর্ধ্ব দুই বছরের কারাদণ্ড বা জরিমানা।
এই আইনগুলো আমাদের দেশে ব্রিটিশ আমলে তৈরি করা। ঔপনিবেশিক শাসনকালে যখন ভিক্টোরিয়ান নৈতিকতা সমাজের সর্বস্তরে বিরাজমান, তখন এই আইনের সৃষ্টি। ভিক্টোরিয়ান নৈতিকতায় স্ত্রীকে তার ‘স্বামী’ অর্থাৎ মালিকের সহধর্মিণী না, বরং সম্পত্তি ভাবা হতো। সেই সমাজে নিজের স্ত্রীকে যথেচ্ছা ভোগ করার জন্য পুরুষকে দায়বদ্ধ করা ছিল অকল্পনীয়। এমন একটি রক্ষণশীল ধর্ষণের সংজ্ঞা আমরা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তির মতো আজও আগলে রেখেছি।
স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা নিরোধের জন্য এই পর্যন্ত তিন বার বিশেষ আইন প্রণীত হয়েছে। প্রথমে ১৯৮৩ সালে, এরপর ১৯৯৫ এবং সর্বশেষ ২০০০ সালে। কিন্তু, প্রতিবারই আমাদের আইন প্রণেতারা সজ্ঞানে দণ্ডবিধি থেকে বৈবাহিক ধর্ষণের দায়মুক্তি দেওয়া ওই ব্যতিক্রম ধারা বাতিলের পরিবর্তে বহাল রেখেছেন। এই আইনের হোতা যেই ব্রিটিশ, তারা কিন্তু সেই ১৯৯১ সালেই বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি পাকিস্তান (দেশভাগের পর ওই আইন পাকিস্তানেও বলবত ছিল) ২০০৬ সালে বৈবাহিক ধর্ষণের ওই ব্যতিক্রম ধারা বাতিল করেছে।
নারীর প্রতি সহিংসতা সংক্রান্ত জাতীয় জরিপের (২০১৫ সাল) তথ্য অনুযায়ী, বিবাহিত নারীদের ২৭ দশমিক ৩ শতাংশ তাদের বৈবাহিক জীবনে স্বামীর কাছে জবরদস্তিমূলক সহবাসের পাশাপাশি অন্যান্য যৌন সহিংসতার শিকার হয়েছেন। অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কাছে সাক্ষাৎকার দেওয়া ১৯ হাজার ৯৮৭ জন নারীর মধ্যে পাঁচ হাজার ৩৯০ জন নারী বলেছেন, তাদের স্বামী তাদের ধর্ষণ করেছেন। ধর্ষণের ব্যতিক্রম ধারা বহাল রেখে আমরা এই নারীদের কী বার্তা দিচ্ছি?
আমরা বলছি যে, হাজারো নারী ও কিশোরী যারা নিঃসন্দেহে বৈবাহিক ধর্ষণের শিকার হয়েছেন ও হচ্ছেন, তাদের বিচার চাওয়ার কোনো অধিকার নেই। আমাদের আইন আমাদের শেখাচ্ছে যে নারী আসলে তার স্বামীর সম্পত্তি। আমরা বলছি যে, কাবিননামায় সই করে বা কবুল বলে বা মন্ত্রপাঠে সাত পাঁকে বাঁধা পড়ে একজন নারী অনন্তকালের জন্য যৌন সম্পর্কের সম্মতি দিয়ে দিচ্ছেন। এ সম্মতি কখনো ফেরত নেওয়া যাবে না। নারীর শরীর খারাপ থাকুক, মর্জি না থাকুক, পরিবেশ না থাকুক, বর ‘চাহিবামাত্র’ নারীকে সহবাস করতেই হবে। তাকে রাজি হতে হবে না। তার রাজি-খুশি নিয়ে আইন চিন্তিত নয়। আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি যে, নূরনাহারের মতো বাল্যবিয়ের শিকার হওয়া কিশোরীরা যখন জবরদস্তিমূলক যৌনসঙ্গমে মারা যাচ্ছে, সেই জবরদস্তিমূলক সহবাস আসলে ধর্ষণ না, কেবল এ কারণে যে ওই পুরুষটি মেয়েটির ‘স্বামী’। জোর করে বিয়ে দেওয়া হবে। তারপর জোর করে সহবাস করা হবে। কিন্তু নারী ‘না’ বলতে পারবে না।
রাজিব এবং সংশ্লিষ্ট অন্যান্যদের এখন যেই এক অপরাধের জন্য দায়ী করা যাবে, তা হলো বাল্যবিবাহ নিরোধ আইনের ৭ নম্বর ধারার অধীনে বাল্যবিবাহ করার অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও জরিমানা। তবে, শাস্তি শুধু জরিমানাও হতে পারে। কাজেই, কোনো পুরুষ যদি মনে করে যে, বাল্যবিবাহের মাধ্যমে তিনি বৈধ উপায়ে প্রতি রাতে একটি বাচ্চা মেয়েকে সবরকম দায়মুক্তভাবে ভোগ (ধর্ষণ) করবে, তাহলে অন্তত আইনত তার সিদ্ধান্ত সঠিক। আমাদের সমাজে বিয়ে দিয়ে ঘাড় থেকে নামানোর মতো মেয়ের সংখ্যা তো কম নয়! কোনো থানা বা আদালতও বৈবাহিক ধর্ষণের অভিযোগ নিতে পারবে না, ইচ্ছা থাকলেও।
এটাই আমাদের আইন। এটাই আমাদের বাস্তবতা। আমাদের জানতে হবে। আমাদের ঘৃণা করতে হবে। আমাদের আপত্তি জানাতে হবে।
তাকবির হুদা, বাংলাদেশ লিগ্যাল অ্যাইড ও সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) গবেষণা বিশেষজ্ঞ

বৈবাহিক 21

এবারে আসুন একটি ফেইসবুক স্ট্যাটাস দেখি। উল্লেখ্য, এরকম ফেসবুক স্ট্যাটাসের সংখ্যা অগণিত,

বৈবাহিক 23

বৈবাহিক ধর্ষণ বিষয়ে আধুনিক মানবাধিকার

এই হাদিসগুলো এবং হাদিসের ব্যাখ্যাগুলোতে মূলত বলা হয়েছে যে, নারীর কর্তব্য হলো স্বামীর চাহিদা পূরণ করা, এমনকি স্বামী যদি যৌন চাহিদা প্রকাশ করেন এবং স্ত্রী এতে সাড়া না দেন, তবে সেটা স্ত্রীর পক্ষ থেকে চরম অন্যায় এবং ভয়াবহ পাপের কাজ। অনেকগুলো হাদিসে বলা হয়েছে যে, যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার নির্দেশ দেওয়া হতো, তবে সেটি স্ত্রীকে তার স্বামীকে করার নির্দেশ দেওয়া হতো। এটি নারীর প্রতি এমন একটি মানসিকতা তৈরি করে যে, তিনি তার স্বামীর সম্পত্তি, এবং তার কাজ হলো শুধু স্বামীর চাহিদা ও ইচ্ছার পূরণ করা, নিজের ইচ্ছার বা সম্মতির কোনো মূল্য নেই। এই ধরনের দৃষ্টিভঙ্গি নারীর প্রতি এক চরম বৈষম্যমূলক এবং অসম্মানজনক মনোভাবের প্রতিফলন।

এই হাদিসে আরও বলা হয়েছে, স্ত্রীর নিজের প্রভুর প্রতি কর্তব্য পূরণ করার মতই তার স্বামীর চাহিদা পূরণ করতে হবে। এটি নারীর নিজস্ব আত্মমর্যাদাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে এবং তাকে স্বামীর সেবাদাসী হিসেবে বিবেচনা করে। এই হাদিস নারীর ইচ্ছা, স্বাধীনতা, মতামত এবং সম্মানের প্রতি কোনো গুরুত্ব দেয় না এবং তাকে পুরুষের অধীনস্থ ও নিয়ন্ত্রিত রাখার নির্দেশ দেয়। আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী, প্রত্যেক ব্যক্তি তার শরীরের ওপর সম্পূর্ণ অধিকার রাখে এবং কারও জোরপূর্বক বা চাপের মুখে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করানো মানবাধিকার লঙ্ঘন। জাহান্নামের ভয়ভীতি দেখিয়ে কোন নারীকে ধর্ষিত হতে বাধ্য করা চরমভাবে মানবাধিকারের লঙ্ঘন। জাতিসংঘের “নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ” (CEDAW) নারীর সম্মান, ইচ্ছা ও মতামতকে সম্মান করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। কিন্তু ইসলামের এই হাদিস নারীর ইচ্ছাকে উপেক্ষা করে তাকে শুধুমাত্র স্বামীর যৌন চাহিদা পূরণের একটি বস্তু হিসেবে বিবেচনা করে, যা সরাসরি নারীর মৌলিক মানবাধিকারকে লঙ্ঘন করে।

একজন নারী তার শরীরের অধিকার এবং ইচ্ছার প্রতি সম্মান পাওয়ার অধিকার রাখে। যদি স্বামী তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চান এবং স্ত্রী এতে সম্মতি না দেন, তবে সেটি স্ত্রীর মৌলিক অধিকার। সেটি যে কারণেই হোক না কেন। একই কথা প্রযোজ্য পুরুষটির বেলাতেও। কিন্তু এই হাদিসে বলা হয়েছে, “যদি স্বামী স্ত্রীর কাছে শারীরিক চাহিদা প্রকাশ করেন এবং স্ত্রী যদি তা প্রত্যাখ্যান করেন, এটি নিষিদ্ধ বা হারাম।” এই ধরনের দৃষ্টিভঙ্গি একটি নারীর ইচ্ছা, সম্মতি এবং শারীরিক অধিকারকে পুরোপুরি অগ্রাহ্য করে। নারীর ওপর এটি একটি চাপ সৃষ্টি, যেন আল্লাহর অভিশাপের ভয়ভীতির কারণে ইচ্ছে না থাকা সত্ত্বেও সে কাজটি করতে বাধ্য হয়। আর যৌন কাজে কোন ভাবে চাপ প্রয়োগ, ভয়ভীতি দেখানো, এগুলো সবই সংজ্ঞানুসারে ধর্ষণের অন্তর্ভূক্ত।


বিভিন্ন দেশে মানবাধিকার হরণ

মানবাধিকারের মূলনীতি হলো সম্মতি এবং শারীরিক অখণ্ডতা, যা জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস (১৯৪৮)-এ স্পষ্ট। সকল মানুষ সমান অধিকারসম্পন্ন, এবং কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক কারণে নারীদের যৌন স্বাধীনতা অস্বীকার করা যাবে না। কিন্তু উল্লিখিত হাদিসগুলো নারীর সম্মতিকে অগ্রাহ্য করে, যা সরাসরি মানবাধিকার লঙ্ঘন।

ইসলামী সমাজে এই হাদিসগুলোর প্রভাব দেখা যায় শরিয়া আইনে, যেখানে বৈবাহিক ধর্ষণ অপরাধ নয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে, যেমন সৌদি আরব, ইরান, বাংলাদেশে, নারীর অধিকার হরণের জন্য এই হাদিসগুলোকে ব্যবহার করা হয়। বাংলাদেশের দণ্ডবিধিতে ১৩ বছরের বেশি বয়সী স্ত্রীর সাথে সহবাস ধর্ষণ নয়, যা ব্রিটিশ আমলের আইনের অবশেষ। এটি CEDAW (কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন অ্যাগেইনস্ট উইমেন)-এর সাথে সাংঘর্ষিক, যা নারীর প্রতি সকল বৈষম্য বিলোপের উপর জোর দেয়। বাংলাদেশ CEDAW-এ স্বাক্ষর করলেও বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে গণ্য করেনি, যা নারীদের অধিকার লঙ্ঘন করে।

আরব লীগ দেশগুলোতে বৈবাহিক ধর্ষণ অপরাধ নয়, যেমন জর্ডান, প্যালেস্টাইন, সিরিয়ায় আইন স্পষ্টভাবে এটি বাদ দেয়। এটি নারীর যৌন স্বাধীনতা অস্বীকার করে, যা জাতিসংঘের মানবাধিকার চুক্তির বিপরীত। এই ধর্মীয় আইনগুলো কোনো প্রমাণ ছাড়া মেনে নেওয়া অন্ধবিশ্বাস, যা নারীর মর্যাদা হরণ করে।


মানসিক ট্রমা, শারীরিক ক্ষতি এবং শিশুদের উপর প্রভাব

হাদিসসমূহে বর্ণিত নারীর সম্মতি অগ্রাহ্য করে স্বামীর যৌন চাহিদা পূরণের নির্দেশনাগুলো সপ্তম শতাব্দীর পুরুষতান্ত্রিক সমাজের স্পষ্ট প্রতিফলন। একইসাথে, আধুনিক মানবাধিকার ও বিজ্ঞানের আলোকে এগুলো সম্পূর্ণ অসমর্থিত এবং ক্ষতিকর। এই ধরনের বর্ণনাগুলো নারীকে যৌন বস্তু হিসেবে দেখায়, যা বৈবাহিক ধর্ষণকে প্রশ্রয় দেয় এবং তার ফলে সৃষ্ট মানসিক, শারীরিক এবং সামাজিক ক্ষতিগুলোকে অস্বীকার করে। বৈজ্ঞানিক গবেষণা স্পষ্টভাবে দেখায় যে অসম্মতিভিত্তিক যৌনতা—বিশেষ করে বৈবাহিক সম্পর্কে—গুরুতর ট্রমা সৃষ্টি করে, যা শুধুমাত্র নারীর উপর নয়, বরং পরিবারের অন্যান্য সদস্যদের, বিশেষ করে শিশুদের উপরও গভীর প্রভাব ফেলে। এই হাদিসসমূহকে সত্য বলে মেনে নেওয়া অন্ধবিশ্বাসের সমতুল্য, কারণ কোনো প্রমাণ ছাড়াই এগুলোকে গ্রহণ করা যুক্তির সাথে সাংঘর্ষিক এবং মানবিক অধিকারের লঙ্ঘন।

বৈবাহিক ধর্ষণের মানসিক প্রভাবগুলো অত্যন্ত গুরুতর এবং দীর্ঘস্থায়ী, যা গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে। উদাহরণস্বরূপ, অসম্মতিভিত্তিক যৌনতা পোস্ট-ট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD), ডিপ্রেশন, অ্যাঙ্গজাইটি, ফোবিয়া এবং যৌন ডিসফাংশনের মতো সমস্যা সৃষ্টি করে। একটি গবেষণায় দেখা গেছে যে বৈবাহিক ধর্ষণের শিকার নারীরা অপরিচিত ব্যক্তির দ্বারা ধর্ষণের চেয়ে বেশি মানসিক কষ্ট ভোগ করে, কারণ এটি বিশ্বাসঘাতকতা এবং ঘনিষ্ঠ সম্পর্কের ভাঙ্গনের সাথে যুক্ত। এই ট্রমা সেল্ফ-ব্লেম, লো সেল্ফ-ইস্টিম, নেগেটিভ সেল্ফ-ইমেজ, ইনটিমেসি সমস্যা এবং সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টি করে, যা নারীর দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। আরও গভীর বিশ্লেষণে দেখা যায় যে এই ধরনের ট্রমা নিউরোবায়োলজিকাল পরিবর্তন ঘটায়, যেমন হরমোনাল ইমব্যালেন্স এবং ব্রেন ফাংশনের পরিবর্তন, যা দীর্ঘমেয়াদী ডিপ্রেশন এবং অ্যাঙ্গজাইটির কারণ হয় [17] [18] [19] [20]। হাদিসে যেমন স্বামীর চাহিদা পূরণকে ধর্মীয় কর্তব্য বলা হয়েছে, তা নারীর মানসিক স্বাস্থ্যকে ধ্বংস করতে সহায়ক।

শারীরিক ক্ষতিগুলোও কম নয়; বৈবাহিক ধর্ষণে নারীরা ভ্যাজাইনাল এবং অ্যানাল ইনজুরি, ল্যাসারেশন, ব্রুইজিং, টর্ন মাসলস, ফ্যাটিগ এবং ভমিটিংয়ের মতো সমস্যা ভোগ করে। গাইনোকলজিকাল সমস্যা যেমন ভ্যাজাইনাল স্ট্রেচিং, পেলভিক ইনফ্লেমেশন, অনওয়ান্টেড প্রেগন্যান্সি, মিসক্যারেজ, স্টিলবার্থ, ব্ল্যাডার ইনফেকশন, STI এবং ইনফার্টিলিটি সাধারণ। এই ক্ষতিগুলো বিশেষ করে শিশুবিয়ে এবং কিশোরীদের ক্ষেত্রে আরও গুরুতর, কারণ তাদের শরীর প্রজননের জন্য প্রস্তুত নয়। বাল্যবিয়ে এবং বৈবাহিক ধর্ষণের ফলে কিশোরীরা যোনিপথে অত্যধিক রক্তক্ষরণ, প্রিম্যাচিওর বার্থ, স্টিলবার্থ এবং মাতৃমৃত্যুর ঝুঁকিতে থাকে। বিজ্ঞান দেখায় যে এই ধরনের অসম্মতিভিত্তিক যৌনতা নারীর শারীরিক স্বাস্থ্যকে দীর্ঘমেয়াদী ক্ষতি করে।

শিশুদের উপর বৈবাহিক ধর্ষণের প্রভাব আরও ভয়াবহ, কারণ এটি ইন্টারজেনারেশনাল ট্রমা সৃষ্টি করে। পরিবারে বৈবাহিক ধর্ষণ বা ধর্ষণের মতো অসম্মতিভিত্তিক যৌনতা দেখে শিশুরা অ্যাঙ্গজাইটি, ডিপ্রেশন, PTSD, অ্যাগ্রেশন, সাবস্ট্যান্স অ্যাবিউজ এবং ফিজিক্যাল হেলথ প্রবলেম ভোগ করে। শিশুরা যখন মায়ের উপর ধর্ষণ বা ভায়োলেন্স দেখে বা বোঝে, তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, যা পরবর্তী জীবনে তারা নিজেরা ভায়োলেন্সের শিকার বা পারপেট্রেটর হয়ে উঠতে পারে। বাল্যবিয়ে এবং বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে কিশোরীরা PTSD, ডিপ্রেশন এবং অ্যাঙ্গজাইটি ভোগ করে, যা তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং ভবিষ্যতকে ধ্বংস করে। এই প্রভাবগুলো হাদিসের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির ফল, যা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক এবং কোনো প্রমাণ ছাড়া মেনে নেওয়া যায় না।

সারাংশে, ইসলামী হাদিসসমূহের এই বর্ণনাগুলো বৈজ্ঞানিকভাবে সমাজের সুস্থতার জন্য অত্যন্ত ক্ষতিকর। বিজ্ঞান দেখায় যে অসম্মতিভিত্তিক যৌনতা মানসিক এবং শারীরিক ক্ষতি করে, এবং শিশুদের উপর তার প্রভাব দীর্ঘস্থায়ী। এই ধরনের হাদিস মধ্যযুগীয় পুরুষতান্ত্রিক সমাজের ফল, যা বর্জন করাই সুস্থ সুন দর সমাজে কাম্য।


কিন্তু মুসলিম নারীরা কী সমানাধিকার চায়?

এখানেই প্রশ্ন ওঠে—মুসলিম নারীরা কী চান? আত্মমর্যাদা, সমান অধিকার প্রত্যাশা করেন নাকি তারা স্বেচ্ছায় সেই কাঠামোকে সমর্থন করেন, যেখানে একজন স্ত্রী স্বামীর দাসীর মত মর্যাদা সম্পন্ন উনমানুষ? আসুন কিছু ভিডিও দেখা যাক, যেখানে বোরখাপরা এক মুসলিম নারী নিজে নারী হয়েও সমঅধিকারের বিরোধিতা করছেন, নিজেরা নারী হয়ে পুরুষতন্ত্রের উকালতি করছেন এবং বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠার পক্ষে মত প্রকাশ করছেন,


উপসংহার

উল্লিখিত হাদিসগুলো ইসলামী সমাজে বৈবাহিক ধর্ষণকে বৈধতা দেয়, কিন্তু আধুনিক যুক্তি, বিজ্ঞান এবং মানবাধিকারের আলোকে এগুলো অযৌক্তিক এবং প্রত্যাখ্যানযোগ্য। এগুলো কোনো ডিভাইন সত্য নয়, বরং পুরুষতান্ত্রিক কালচারের ফল। মুসলিম সমাজে নারীর অধিকার নিশ্চিত করতে এই টেক্সটগুলোকে পুনর্ব্যাখ্যা বা প্রত্যাখ্যান করতে হবে, কারণ কোনো ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করে যুক্তিকে ত্যাগ করা যায় না। প্রমাণের অভাবে এগুলোকে মেনে নেওয়া অন্ধবিশ্বাস, এবং নারীর সমান অধিকার নিশ্চিত করতে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি অবলম্বন করতে হবে।


তথ্যসূত্রঃ
  1. দেনমোহর | ইসলামে নারীর লজ্জাস্থান ভোগের মূল্য ↩︎
  2. মিশকাতুল মাসাবীহ (মিশকাত), হাদিসঃ ৩২৫৭ ↩︎
  3. মিশকাতুল মাসাবীহ (মিশকাত), ৪র্থ খণ্ড, হাদীস একাডেমী, পৃষ্ঠা ৩১৮ ↩︎
  4. সুনানে ইবনে মাজাহ, তাওহীদ পাবলিকেশন, হাদিসঃ ১৮৫৩ ↩︎
  5. মিশকাতুল মাসাবীহ (মিশকাত), হাদিস একাডেমি, হাদিসঃ ৩২৫৫ ↩︎
  6. রিয়াদুস সালেহীন, ইমাম নববী, ইসলামিয়া কুরআন মহল প্রকাশনী, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা ১৩১ ↩︎
  7. সহিহ মুসলিম শরীফ (প্রয়োজনীয় ব্যাখ্যাসহ বঙ্গানুবাদ), মাকতাবাতুল হাদীছ প্রকাশনী, ১৩তম খণ্ড, পৃষ্ঠা ২০৬ ↩︎
  8. তাফসীরে ইবনে কাসীর, ২য় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা ১১২ ↩︎
  9. ويحرم على الزوجة والأمة تحريما غليظا أن تمتنع إذا طلبها للاستمتاع الجائز ↩︎
  10.  مسألة فرض الأمة والحرة أن لا يمنعا السيد والزوج الجماع متى دعاهما ↩︎
  11. Islamqa, Fatwa No. 33597 ↩︎
  12. مسألة فرض الأمة والحرة أن لا يمنعا السيد والزوج الجماع متى دعاهما ↩︎
  13. এহইয়া্উ উলুমিদ্দীন, ২য় খণ্ড, মদিনা পাবলিকেশান্স, পৃষ্ঠা ২৯৬-২৯৮ ↩︎
  14. আয়িশা কি নয়বছর বয়সে বয়ঃসন্ধিকালে পৌঁছেছিলেন? ↩︎
  15. বৈবাহিক ধর্ষণে কিশোরীর মৃত্যু: এরপরও কেন এটি বৈধ? ↩︎
  16. ওয়েব আর্কাইভ লিংক বৈবাহিক ধর্ষণে কিশোরীর মৃত্যু: এরপরও কেন এটি বৈধ? ↩︎
  17. Marital Rape and Domestic Violence ↩︎
  18. The Relative Effects of Intimate Partner Physical and Sexual Violence on Post-Traumatic Stress Disorder Symptomatology ↩︎
  19. Marital Rape: New Research and Directions ↩︎
  20. Investigating psychological and interpersonal problems in traumatic marriages among women: A phenomenological analysis of unwanted marriages ↩︎