
Table of Contents
- 1 ভূমিকা
- 2 কোরআনের বক্তা শ্রেণিবিন্যাস: ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ অনুসারে
- 3 ইসলামের দাবিঃ কোরআন সরাসরি আল্লাহর বানী
- 4 কোরআনের বক্তা শ্রেণিবিন্যাস: ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ অনুসারে
- 5 ইসলামের দাবিঃ কোরআন সরাসরি আল্লাহর বানী
- 6 সূরা ফাতিহাঃ আল্লাহর বাণী বনাম বান্দার প্রার্থনা
- 7 যেগুলো সরাসরি আল্লাহর বানী নয়
- 8 একাধিক ব্যক্তির বক্তব্য একইসাথে
- 9 ফাতিহা আর কাউসারের দ্বন্দ্ব
- 10 বক্তা ও দৃষ্টিকোণের বৈপরীত্য: একটি তুলনামূলক চিত্র
- 11 সর্বশক্তিমান আল্লাহর আত্ম-কসম
- 12 সর্বজ্ঞানী আল্লাহর “সম্ভবত” “হতে পারে” শব্দের ব্যবহার
- 13 শিক্ষা দেয়ার উদ্দেশ্যে এভাবে বলা?
- 14 পাণ্ডুলিপি ও সংকলন প্রক্রিয়ার অসংগতি
- 15 তাফসীরের ‘উহ্য শব্দ’ (Ellipsis) এবং বাচনিক কৃত্রিমতা
- 16 ব্যকরণিক অলংকার না কি Ad Hoc ফ্যালাসি? ‘ইলফাতাত’-তত্ত্ব
- 17 আরবি ব্যাকরণ: কোরআন যখন ব্যাকরণের ভিত্তি
- 18 উপসংহার
ভূমিকা
ইসলামী ধর্মতত্ত্বের মূল ভিত্তি হলো এই বিশ্বাস যে, কোরআন কোনো মানুষের রচনা নয়, বরং এটি স্রষ্টা বা আল্লাহর সরাসরি ও নির্ভুল বাণী। মুসলিমদের দাবি অনুযায়ী, এই গ্রন্থের প্রতিটি শব্দ আদি ও অকৃত্রিম এবং সৃষ্টির আদিকাল থেকে তা “লাওহে মাহফুজে” সংরক্ষিত। কোরআন নিজেই সূরা আল-হাক্কাহ-এর মাধ্যমে ঘোষণা দেয় যে, এটি কোনো কবি বা অতীন্দ্রিয়বাদীর কথা নয়, বরং বিশ্বপালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ এক মহা-সংহিতা।
তবে ভাষাতাত্ত্বিক ও যৌক্তিক কষ্টিপাথরে যখন কোরআনকে যাচাই করা হয়, তখন এক বিশাল ‘ন্যারেটিভ ডিসকন্টিনিউটি’ বা বয়ান-বিচ্ছিন্নতা পরিলক্ষিত হয়। একজন একক বক্তা যখন কোনো ভাষণ দেন, তখন তার বাচনিক দৃষ্টিকোণ (Perspective) সুসংগত থাকে। কিন্তু কোরআনে আমরা দেখি বক্তার নিরন্তর ও আকস্মিক পরিবর্তন—যা কোনো সুশৃঙ্খল ঐশ্বরিক সত্তার পরিচায়ক নয়, বরং বিভিন্ন খণ্ডিত সূত্রের অগোছালো সংকলনের ইঙ্গিত দেয়। এই প্রবন্ধে আমরা ‘ইলফাতাত’ (Ilfatat)-এর দোহাই দিয়ে এই অসংগতিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা এবং আরব্য ব্যাকরণের বৃত্তাকার যুক্তির (Circular Reasoning) স্বরূপ উন্মোচন করবো। কোরআন সংকলনের পদ্ধতি এবং খলিফাদের আমলে কোরআন সংকলনের আরও তথ্য জানতে এই লেখাটি পড়তে পারেন [1]।
কোরআনের বক্তা শ্রেণিবিন্যাস: ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ অনুসারে
কোরআনের ভাষাতাত্ত্বিক পর্যালোচনা থেকে স্পষ্ট হয় যে, এর বিভিন্ন আয়াতে বক্তা একক নয়। কিছু আয়াতে আল্লাহ সরাসরি “আমি” হিসেবে কথা বলছেন বলে মনে হয়, কিছুতে মুহাম্মদ (সা.) নিজের দৃষ্টিকোণ থেকে সতর্কবাণী দিচ্ছেন, কিছুতে জিবরাইলের মাধ্যমে বর্ণনামূলক সুর (যেমন তৃতীয় পুরুষে আল্লাহর বর্ণনা), আবার কিছুতে সাধারণ মুসলিম বা বান্দার প্রার্থনা-উক্তি অন্তর্ভুক্ত। নিচে একটি সংক্ষিপ্ত শ্রেণিবিন্যাস দেওয়া হলো, যা এই প্রবন্ধের পরবর্তী বিশ্লেষণের ভিত্তি হিসেবে কাজ করবে। এই শ্রেণিবিন্যাস ভাষাগত দৃষ্টিকোণ (প্রথম/দ্বিতীয়/তৃতীয় পুরুষের ব্যবহার, সংগতি ও প্রেক্ষাপট) থেকে তৈরি করা হয়েছে এবং ইসলামী তাফসীরের সাথে সাংঘর্ষিক নয়, বরং কোরআনের নিজস্ব টেক্সটকে যাচাই করে দেখা হয়েছে।
এই শ্রেণিবিন্যাস দেখায় যে, কোরআন একক বক্তার গ্রন্থ নয়; বরং ওহী, প্রচার ও প্রার্থনার বিভিন্ন স্তরের সংকলন। এটি পরবর্তী বিশ্লেষণে আরও বিস্তারিতভাবে প্রমাণিত হবে।
ইসলামের দাবিঃ কোরআন সরাসরি আল্লাহর বানী
বেশিরভাগ মুসলমানই এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, কোরআনের প্রতিটি বাক্য হচ্ছে সরাসরি আল্লাহর মুখ থেকে মানুষের জন্য সুনির্দিষ্ট বাণী বা নির্দেশনা কিংবা বলা যেতে পারে জীবনবিধান। কোরআনেই বলা আছে, [2]
এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।
এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।
এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।
সে যদি আমার নামে কোন কথা রচনা করত,
তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,
অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।
তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।
যদি কোরআনকে আল্লাহর সরাসরি বাণী এবং সৃষ্টির আদিকাল থেকে “লাওহে মাহফুজ”-এ সংরক্ষিত বলে মেনে নেওয়া হয়, তাহলে এর বক্তব্যগুলোতে কোনো অসঙ্গতি বা বিভ্রান্তি থাকার কথা নয়। কোরআন অনুসারে, জিব্রাইল ছিলেন শুধুমাত্র বাহক এবং মুহাম্মদ ছিলেন বাণী প্রাপক ও প্রচারক। এই যুক্তিতে, কোরআনের প্রতিটি শব্দই আল্লাহর নির্ভুল এবং অপরিবর্তিত বাণী হওয়া উচিত। কিন্তু বাস্তবে, কোরআনের বিভিন্ন আয়াত ও সূরায় একাধিক বিভ্রান্তিকর বক্তব্য লক্ষ্য করা যায়, যেখানে কখনো আল্লাহ কথা বলছেন, কখনো নবী কথা বলছেন, আবার কখনো মনে হয় জিব্রাইলের বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি কিছু কিছু আয়াতে দেখা যায়, আল্লাহ নিজেই আল্লাহর কাছে সাহায্য চাইছেন! যেমন, “আমি শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাই” – এই ধরনের আয়াত কি আদৌও আল্লাহর সরাসরি বক্তব্য হতে পারে? যদি তা না হয়, তাহলে এই বক্তব্যগুলো আসলে কার? এতে স্পষ্টভাবে বোঝা যায়, কোরআন একটি সুসংহত এবং একক বক্তার বাণী নয়। এটি হয়তো বিভিন্ন সূত্র থেকে সংকলিত এবং এর প্রতিটি অংশই আল্লাহর সরাসরি বাণী নয়। এটি কেবল কোরআনের ঐশ্বরিকতা এবং নির্ভুলতার দাবিকে প্রশ্নবিদ্ধ করে না, বরং ধর্মগ্রন্থটির আদি রচনাশৈলী ও সত্যতা সম্পর্কেও গুরুতর সন্দেহের জন্ম দেয়। যদি কোরআনের প্রতিটি বক্তব্যই আল্লাহর নিজের হয়, তবে একাধিক বক্তার অসংগঠিত উপস্থিতি, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপনা, এবং এমন বক্তব্য কেন থাকবে যা সরাসরি আল্লাহর বক্তব্য বলে মেনে নেওয়া যায় না? এই অসঙ্গতিগুলোই প্রমাণ করে, কোরআনের “আল্লাহর সরাসরি বাণী” হিসেবে প্রচলিত বিশ্বাস একটি চরম অসত্য এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা একটি কল্পনা মাত্র। আরও প্রমাণ হিসেবে বলা যায়, হাদিস কুদসিতে আল্লাহর বাণী আলাদাভাবে চিহ্নিত করা হয়, কিন্তু কোরআনে সেই সীমারেখা মুছে গেছে – যা মানবীয় সংকলনের ইঙ্গিত দেয়।
কোরআনের বক্তা শ্রেণিবিন্যাস: ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ অনুসারে
কোরআনের ভাষাতাত্ত্বিক পর্যালোচনা থেকে স্পষ্ট হয় যে, এর বিভিন্ন আয়াতে বক্তা একক নয়। কিছু আয়াতে আল্লাহ সরাসরি “আমি” হিসেবে কথা বলছেন বলে মনে হয়, কিছুতে মুহাম্মদ (সা.) নিজের দৃষ্টিকোণ থেকে সতর্কবাণী দিচ্ছেন, কিছুতে জিবরাইলের মাধ্যমে বর্ণনামূলক সুর (যেমন তৃতীয় পুরুষে আল্লাহর বর্ণনা), আবার কিছুতে সাধারণ মুসলিম বা বান্দার প্রার্থনা-উক্তি অন্তর্ভুক্ত। নিচে একটি সংক্ষিপ্ত শ্রেণিবিন্যাস দেওয়া হলো, যা এই প্রবন্ধের পরবর্তী বিশ্লেষণের ভিত্তি হিসেবে কাজ করবে। এই শ্রেণিবিন্যাস ভাষাগত দৃষ্টিকোণ (প্রথম/দ্বিতীয়/তৃতীয় পুরুষের ব্যবহার, সংগতি ও প্রেক্ষাপট) থেকে তৈরি করা হয়েছে এবং ইসলামী তাফসীরের সাথে সাংঘর্ষিক নয়, বরং কোরআনের নিজস্ব টেক্সটকে যাচাই করে দেখা হয়েছে।
(প্রথম পুরুষে স্থির “আমি” ব্যবহার, সৃষ্টি/শাস্তির ঘোষণা): যেমন সূরা যারিয়াতের ৪৭-৪৯ আয়াতে – এখানে সৃষ্টির বর্ণনা সরাসরি আল্লাহর দাবি বলে মনে হয়।
(সতর্ককারী/প্রচারক হিসেবে “আমি” বা তৃতীয় পুরুষে আল্লাহর উল্লেখ): সূরা হুদ ১-২, সূরা যারিয়াত ৫০-৫১, সূরা আশ-শুয়ারা ১০ – এখানে “আমি তাঁর পক্ষ থেকে সতর্ককারী” বলে স্পষ্টতই নবীর দৃষ্টিকোণ।
(আল্লাহকে “তিনি” বলে উল্লেখ, বাহকের সুর): সূরা নিসা ১, ১৪, ৩২; সূরা আল-আনআম ৯৯, ৯৭-৯৮; সূরা আল মুজাদালাহ ২২ – এখানে আল্লাহকে দূর থেকে বর্ণনা করা হয়, যা বাহকের (জিবরাইল) বা সংকলকের সুর।
(আমরা/আমাদের বলে ইবাদত-প্রার্থনা): সূরা ফাতিহা সম্পূর্ণ; সূরা বাকারা ২৮৬; সূরা আল কাউসারের পাঠকালীন অর্থ – এগুলো নামাজে পাঠকের নিজস্ব উক্তি বলে মনে হয়, আল্লাহর নয়।
(একই আয়াতে “তিনি” ও “আমি” পরিবর্তন): সূরা আন-নাহল ৬৩ (আল্লাহর কসম); সূরা মুমতাহিনা ৭ (“সম্ভবত”) – এগুলোতে একাধিক স্তরের সংমিশ্রণ লক্ষ্য করা যায়।
এই শ্রেণিবিন্যাস দেখায় যে, কোরআন একক বক্তার গ্রন্থ নয়; বরং ওহী, প্রচার ও প্রার্থনার বিভিন্ন স্তরের সংকলন। এটি পরবর্তী বিশ্লেষণে আরও বিস্তারিতভাবে প্রমাণিত হবে।
ইসলামের দাবিঃ কোরআন সরাসরি আল্লাহর বানী
বেশিরভাগ মুসলমানই এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, কোরআনের প্রতিটি বাক্য হচ্ছে সরাসরি আল্লাহর মুখ থেকে মানুষের জন্য সুনির্দিষ্ট বাণী বা নির্দেশনা কিংবা বলা যেতে পারে জীবনবিধান। কোরআনেই বলা আছে, [3]
এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।
এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।
এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।
সে যদি আমার নামে কোন কথা রচনা করত,
তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,
অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।
তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।
যদি কোরআনকে আল্লাহর সরাসরি বাণী এবং সৃষ্টির আদিকাল থেকে “লাওহে মাহফুজ”-এ সংরক্ষিত বলে মেনে নেওয়া হয়, তাহলে এর বক্তব্যগুলোতে কোনো অসঙ্গতি বা বিভ্রান্তি থাকার কথা নয়। কোরআন অনুসারে, জিব্রাইল ছিলেন শুধুমাত্র বাহক এবং মুহাম্মদ (সা.) ছিলেন বাণী প্রাপক ও প্রচারক। এই যুক্তিতে, কোরআনের প্রতিটি শব্দই আল্লাহর নির্ভুল এবং অপরিবর্তিত বাণী হওয়া উচিত। কিন্তু বাস্তবে, কোরআনের বিভিন্ন আয়াত ও সূরায় একাধিক বিভ্রান্তিকর বক্তব্য লক্ষ্য করা যায়, যেখানে কখনো আল্লাহ কথা বলছেন, কখনো নবী কথা বলছেন, আবার কখনো মনে হয় জিব্রাইলের বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি কিছু কিছু আয়াতে দেখা যায়, আল্লাহ নিজেই আল্লাহর কাছে সাহায্য চাইছেন! যেমন, “আমি শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাই” – এই ধরনের আয়াত কি আদৌও আল্লাহর সরাসরি বক্তব্য হতে পারে? যদি তা না হয়, তাহলে এই বক্তব্যগুলো আসলে কার? এতে স্পষ্টভাবে বোঝা যায়, কোরআন একটি সুসংহত এবং একক বক্তার বাণী নয়। এটি হয়তো বিভিন্ন সূত্র থেকে সংকলিত এবং এর প্রতিটি অংশই আল্লাহর সরাসরি বাণী নয়। এটি কেবল কোরআনের ঐশ্বরিকতা এবং নির্ভুলতার দাবিকে প্রশ্নবিদ্ধ করে না, বরং ধর্মগ্রন্থটির আদি রচনাশৈলী ও সত্যতা সম্পর্কেও গুরুতর সন্দেহের জন্ম দেয়। যদি কোরআনের প্রতিটি বক্তব্যই আল্লাহর নিজের হয়, তবে একাধিক বক্তার অসংগঠিত উপস্থিতি, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপনা, এবং এমন বক্তব্য কেন থাকবে যা সরাসরি আল্লাহর বক্তব্য বলে মেনে নেওয়া যায় না? এই অসঙ্গতিগুলোই প্রমাণ করে, কোরআনের “আল্লাহর সরাসরি বাণী” হিসেবে প্রচলিত বিশ্বাস একটি চরম অসত্য এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা একটি কল্পনা মাত্র। আরও প্রমাণ হিসেবে বলা যায়, হাদিস কুদসিতে আল্লাহর বাণী আলাদাভাবে চিহ্নিত করা হয়, কিন্তু কোরআনে সেই সীমারেখা মুছে গেছে – যা মানবীয় সংকলনের ইঙ্গিত দেয়।
সূরা ফাতিহাঃ আল্লাহর বাণী বনাম বান্দার প্রার্থনা
যেমন ধরুন আল্লাহ কোরআনে বলছেন,
- পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।
- আল্লাহরই জন্য সমস্ত প্রশংসা, যিনি বিশ্বজগতের রাব্ব।
- যিনি পরম দয়ালু, অতিশয় করুণাময়।
- যিনি বিচার দিনের মালিক।
- আমরা আপনারই ইবাদাত করছি এবং আপনারই নিকট সাহায্য চাচ্ছি।
- আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন।
- তাদের পথ, যাদের আপনি অনুগ্রহ করেছেন। তাদের পথে নয়, যাদের প্রতি আপনার গযব বর্ষিত হয়েছে, তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। ( সূরা ফাতিহা )
এবারে আসুন বিষয়টি ভালভাবে বুঝি। ধরুন, করিম বলছে তার ছেলেকে রহিমকেঃ
হে রহিম, বেশি করে পুষ্টিকর খাবার খাও, যা তোমার শরীরের জন্য ভাল।
অথবাঃ
হে রহিম, বেশি করে পুষ্টিকর খাবার খাও, যা আমি তোমার জন্য নিয়ে আসি। নিশ্চয়ই আমি উত্তম খাবার বাজার থেকে কিনে আনি।
কিন্তু এই কথা পিতা করিম তার ছেলে রহিমকে কখনই বলবে না, এরকম কেউ বললে কথাগুলো তার ছেলে রহিমের বক্তব্য বলেই বোঝা যাবেঃ
- শুরু করছি বাজার থেকে উত্তম খাবার নিয়ে আসা পিতা করিমের নামে
- সম্মানীত পিতা করিমই উত্তম খাবার বাজার করে আনেন
- যিনি অত্যন্ত দয়ালু, খুবই উদার
- বাজারের তাজা সবজি আর মাছ উনিই সবচেয়ে ভাল চেনেন
- আমরা আপনার কাছ থেকেই স্কুল টিফিনের টাকা পাই
- আমরা আপনার কাছ থেকেই স্কুলের বেতনের টাকা চাই
- হে পিতা, আমাদেরকে বিকাল বেলা ফুটবল খেলতে দিন
- আর যারা আপনার খাবার খেয়ে আপনার তোষামোদি করে না,
- আপনার মাথা আর পিঠ টিপে দেয় না,
- তাদের ওপর গযব নাজিল করুন
যেগুলো সরাসরি আল্লাহর বানী নয়
আবার যেমন নিচের সূরাটি লক্ষ্য করি –
- হে মানবসমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। [4]
- যে কেউ আল্লাহ ও রাসুলের অবাধ্যতা করে ও তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। [5]
- আর তোমরা আকাংক্ষা করো না এমন বিষয়ে যাতে আল্লাহ তায়ালা তোমাদের একের ওপর অন্যের শ্রেষ্টত্ব দান করেছেন। পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ, নারী যা অর্জন করে সেটা তার অংশ। আর আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহতায়ালা সর্ব বিষয়ে জ্ঞাত। [6]
উপরের সূরার আয়াতগুলো পড়ে স্পষ্টই মনে হচ্ছে, কথাগুলো সরাসরি আল্লাহ পাকের কথা নয়। মুহাম্মদের কথা, জিব্রাইল কিংবা অন্য কারো। কোরআনের প্রতিটি শব্দ যদি আল্লাহ পাকেরই বক্তব্য হয়ে থাকে, তাহলে এই সূরাগুলো হওয়ার কথা নিম্নরূপঃ
- হে মানবসমাজ, তোমরা তোমাদের পালনকর্তা অর্থাৎ আমাকে ভয় কর, আমি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছি ও আমি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছি।
- যে কেউ আমার এবং আমার রাসুলের অবাধ্যতা করে ও তার সীমা অতিক্রম করে, আমি তাকে আগুনে প্রবেশ করাবো।
- আর তোমরা আকাংক্ষা করো না এমন বিষয়ে যাতে আমি তোমাদের একের ওপর অন্যের শ্রেষ্টত্ব দান করেছি। পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ, নারী যা অর্জন করে সেটা তার অংশ। আর আমার কাছে অনুগ্রহ প্রার্থনা কর। নিশ্চয়ই আমি সর্ব বিষয়ে জ্ঞাত।
একাধিক ব্যক্তির বক্তব্য একইসাথে
কোরআনের ৫১ নম্বর সূরাটি হচ্ছে সূরা যারিয়াত। এই সূরাটির ৪৬ থেকে শুরু করে ৫১ নম্বর আয়াত আসুন পড়ে দেখা যাক, [7] –
৪৬। আর ইতঃপূর্বে নূহের কওমকেও (আমি ধ্বংস করে দিয়েছিলাম)। নিশ্চয় তারা ছিল ফাসিক কওম।
৪৭। আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয় আমি শক্তিশালী।
৪৮। আর আমি যমীনকে বিছিয়ে দিয়েছি। আমি কতইনা সুন্দর বিছানা প্রস্তুতকারী!
৪৯। আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আশা করা যায়, তোমরা উপদেশ গ্রহণ করবে।
৫০। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী।
৫১। আর তোমরা আল্লাহর সাথে কোন ইলাহ নির্ধারণ করো না; আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী।
প্রশ্ন হচ্ছে, ৪৯ নম্বর আয়াত পর্যন্ত আমি বলতে যদি আল্লাহকে বোঝানো হয়, তাহলে ৫০ এবং ৫১ নম্বর আয়াতে এই আমিটি আসলে কে? একই সূরার এক আয়াতে আমি বলতে যদি আল্লাহকে বোঝানো হয়, অর্থাৎ আয়াতটি সরাসরি আল্লাহর বাণী হয়ে থাকে, পরের আয়াতে আমি বলতে নবীর কথা বোঝানো হচ্ছে কেন? আসুন আরো একটি সূরার দুইটি আয়াত পড়ে দেখি [8] –
১
আলিফ, লাম, রা; এটা এমন একটা গ্রন্থ, এর আয়াতগুলো সুদৃঢ়, অতঃপর সবিস্তারে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী, সর্বজ্ঞের নিকট হতে।
— Taisirul Quran
আলিফ লাম রা। এটি (কুরআন) এমন কিতাব যার আয়াতগুলি (প্রমাণাদী দ্বারা) মাযবূত করা হয়েছে। অতঃপর বিশদভাবে বর্ণনা করা হয়েছে; প্রজ্ঞাময়ের (আল্লাহর) পক্ষ হতে।
— Sheikh Mujibur Rahman
আলিফ-লাম-রা। এটি কিতাব যার আয়াতসমূহ সুস্থিত করা হয়েছে, অতঃপর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত সত্ত্বার পক্ষ থেকে।
— Rawai Al-bayan
আলিফ–লাম-রা, এ কিতাব, যার আয়াতসমূহ সুস্পষ্ট [১], সুবিন্যস্ত ও পরে বিশদভাবে বিবৃত [২] প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত সত্তার কাছ থেকে [৩];
— Dr. Abu Bakr Muhammad Zakaria
২
(এটা শিক্ষা দেয়) যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ‘ইবাদাত করবে না, আমি অবশ্যই তাঁর পক্ষ হতে তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী ও সুসংবাদদাতা।
— Taisirul Quran
এ (উদ্দেশে) যে, আল্লাহ ছাড়া কারও ইবাদাত করনা; আমি (নাবী) তাঁর (আল্লাহর) পক্ষ হতে তোমাদেরকে সতর্ককারী ও সুসংবাদদাতা।
— Sheikh Mujibur Rahman
(এ মর্মে) যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদাত করো না। নিশ্চয় আমি তোমাদের জন্য তাঁর পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা।
— Rawai Al-bayan
যে, তোমরা আল্লাহ্ ছাড়া অন্যের ইবাদাত করো না [১], নিশ্চয় আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা [২]।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
তাহলে, এই সূরাগুলোর এইসব বক্তব্য কী আল্লাহ নিজ মুখে বলেছেন? নাকি আল্লাহ বলেছেন একভাবে, জিব্রাইল বলেছে আরেকভাবে, আর মুহাম্মদ লিখেছে আরেকভাবে? মানে, ব্যক্তিভেদে বক্তব্যের কী পরিবর্তিত হয়েছে? সরাসরি আল্লাহর বানী হলে তো অন্যরকম হওয়া উচিত ছিল। অতিরিক্ত প্রমাণ হিসেবে উল্লেখ করা যায়, একাধিক একাডেমিক গবেষণায় (যেমন Jessica Mutter-এর ২০২২-এর নিবন্ধ) এই ধরনের nested dialogue-কে narrative voice shift বলে চিহ্নিত করা হয়েছে, যা একক ঐশ্বরিক উৎসের পরিবর্তে মানবীয় সম্পাদনার ইঙ্গিত দেয়।
ফাতিহা আর কাউসারের দ্বন্দ্ব
যেমন ধরুন, সূরা কাউসার এর আয়াতগুলো পড়ি [9] –
আমি তোমাকে (হাওযে) কাওসার দান করেছি।
— Taisirul Quran
আমি অবশ্যই তোমাকে কাওছার দান করেছি,
— Sheikh Mujibur Rahman
নিশ্চয় আমি তোমাকে আল-কাউসার দান করেছি।
— Rawai Al-bayan
নিশ্চয় আমরা আপনাকে কাউছার [১] দান করেছি।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
সূরা ফাতিহা নিয়ে আলোচনার সময় মুমিন ভাইদের বক্তব্য থাকে, সূরা ফাতিহা নাজিল হয়েছে এমনভাবে যেন বান্দারা তা পড়তে পারে। এটি যদি আল্লাহ পাকের বক্তব্য হিসেবে নাজিল হতো, তাহলে কেউ এই সূরাটি নামাজের সাথে পড়তে পারতো না। মুসুল্লিদের পড়ার সুবিধার্থেই সূরাটি এমনভাবে নাজিল হয়েছে। কারণ এভাবে না নাজিল হলে বান্দারা সূরাটি পড়ার সময় সেটি কোন সেন্স মেইক করতো না। কিন্তু একই কথা কী সূরা আল কাউসারের জন্য প্রযোজ্য নয়? এই সূরাটি যখন মুসুল্লিরা নামাজের মাঝে পড়েন, তারা আরবি ভাষাতে বলেন, নিশ্চয়ই আমি (মানে যিনি সূরাটি পড়ছেন তিনি) মুহাম্মদকে আল কাউসার দান করেছি। এর অর্থ হয়, মুসুল্লিরা মুহাম্মদকে কিছু একটা দিচ্ছেন। এই কথাটি কোন অর্থ বহন করে?
বক্তা ও দৃষ্টিকোণের বৈপরীত্য: একটি তুলনামূলক চিত্র
কোরআনের ভাষাগত কাঠামোতে যে ‘ন্যারেটিভ ডিসকন্টিনিউটি’ বা বয়ান-বিচ্ছিন্নতা নিয়ে আমরা আলোচনা করছি, তা আরও স্পষ্টভাবে এবং একক দৃষ্টিতে বোঝার জন্য নিচের সারণিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বাছাইকৃত কিছু আয়াতের বাচনিক ধরণ এবং সেগুলোর ভাষাতাত্ত্বিক অসংগতিগুলো সারসংক্ষেপ আকারে তুলে ধরা হয়েছে। এই তুলনামূলক বিশ্লেষণটি দেখায় যে, কীভাবে একই সত্তাকে কেন্দ্র করে ‘আমি’ (First Person), ‘তিনি’ (Third Person) এবং ‘আমরা’ (First Person Plural)—এই তিনটি ভিন্ন পুরুষের গোলমেলে ব্যবহার করা হয়েছে। এই সারণিটি প্রমাণ করে যে, টেক্সটটির প্রবাহ কোনো একক, সুশৃঙ্খল বক্তার নয়; বরং এটি বিভিন্ন খণ্ডিত সূত্রের অগোছালো সংকলন যা কোনো বিশেষ অলংকার দিয়ে ঢাকা সম্ভব নয়।
| সূরা ও আয়াত | কোরআনিক টেক্সটের ধরণ | ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ (অসংগতি) | সম্ভাব্য প্রকৃত বক্তা |
| সূরা ফাতিহা | “আমরা আপনারই ইবাদত করি…” | আল্লাহ কি নিজের ইবাদত করেন? এটি স্পষ্টতই মানুষের প্রার্থনা। | সাধারণ মানুষ/বান্দা |
| সূরা নিসা: ১ | “তোমরা তোমাদের রবকে ভয় কর, যিনি তোমাদের সৃষ্টি করেছেন…” | আল্লাহ এখানে নিজেকে ‘তিনি’ (Third Person) বলছেন। | মুহাম্মদ বা জিবরাইল |
| সূরা নিসা: ১৪ | “তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন।” | বক্তা আল্লাহ হলে বলতেন “আমি তাকে আগুনে প্রবেশ করাবো।” | মুহাম্মদ/তৃতীয় পক্ষ |
| সূরা নিসা: ৩২ | “আর আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা কর।” | আল্লাহ কি নিজের কাছে প্রার্থনা করতে বলছেন? | মুহাম্মদ |
| সূরা হুদ: ১-২ | “আমি তাঁর (আল্লাহর) পক্ষ থেকে সতর্ককারী।” | এখানে ‘আমি’ আল্লাহ নন, বরং রসূল। বক্তার পরিবর্তন স্পষ্ট। | মুহাম্মদ |
| সূরা যারিয়াত: ৫০-৫১ | “আমি তাঁর (আল্লাহর) পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী।” | একই সূরায় এর আগে আল্লাহ ‘আমি’ হিসেবে কথা বলছিলেন, এখানে মুহাম্মদ ‘আমি’। | মুহাম্মদ |
| সূরা আল কাউসার | “আমি তোমাকে কাউসার দান করেছি।” | নামাজের সময় বান্দা যখন এটি পড়ে, তখন অর্থ হয় বান্দা নবীকে কাউসার দিচ্ছে। | অসংজ্ঞায়িত |
| সূরা আন-নাহল: ৬৩ | “আল্লাহর কসম! আমি তোমাদের পূর্বে রসূল পাঠিয়েছিলাম।” | আল্লাহ কেন নিজের নামে শপথ করবেন? শপথ করে মানুষ বা সৃষ্টি। | মুহাম্মদ/জিবরাইল |
| সূরা মুমতাহিনা: ৭ | “সম্ভবত আল্লাহ তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করবেন।” | ‘সম্ভবত’ (Perhaps) শব্দ অনিশ্চয়তা নির্দেশ করে। আল্লাহ কি অনিশ্চিত? | মানবিক সত্তা |
| সূরা আল-আনআম: ৯৯ | “তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেন… অতঃপর আমি তা থেকে উদ্ভিদ উৎপন্ন করি।” | একই বাক্যে আল্লাহ ‘তিনি’ আবার পরক্ষণেই ‘আমি’। চরম অনন্বয়। | একাধিক সূত্রের সংকলন |
| সূরা আল-আনআম: ৯৭-৯৮ | “তিনিই নক্ষত্র সৃষ্টি করেছেন… আমি নির্দেশাবলী বিস্তারিত বর্ণনা করেছি।” | ‘তিনি’ ও ‘আমি’-র গোলমেলে সংমিশ্রণ। | অগোছালো সংকলন |
| সূরা বাকারা: ২৮৬ | “আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না…” | শুরুতে আল্লাহ কথা বলছেন, পরে হঠাৎ মানুষের দীর্ঘ প্রার্থনা। | মানুষ/বান্দা |
| সূরা আশ-শুয়ারা: ১০ | “সেই আল্লাহই আমার প্রতিপালক, আমি তাঁরই ওপর নির্ভর করি।” | এটি আল্লাহর কথা হতে পারে না; এটি কোনো মানুষের জবানবন্দি। | মুহাম্মদ |
| সূরা আল মুজাদালাহ: ২২ | “তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন… আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট।” | এখানে বক্তা আল্লাহকে ‘তিনি’ বলে বর্ণনা করছেন। | জিবরাইল/মুহাম্মদ |
সর্বশক্তিমান আল্লাহর আত্ম-কসম
এবারে আসুন আরেকটি আয়াত পড়ি। লক্ষ্য করুন, আল্লাহ নিজেই নিজের কসম কেটে কিছু কথা বলছেন। এটি কেমন কথা যে, আল্লাহ নিজেই নিজের কসম দিচ্ছে! নাকি সত্য কথাটি হচ্ছে, এই আয়াতগুলো লেখার সময় তালগোল পাকিয়ে লেখা হয়েছে, যার কারণে কোন কথাটি মুহাম্মদের, কোন কথাটি জিবরাইলের আর কোন কথাটি আল্লাহর সেই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি? [10]
আল্লাহর কসম! তোমার পূর্বে আমি বহু জাতির কাছে রসূল পাঠিয়েছিলাম, কিন্তু শয়ত্বান তাদের কাছে তাদের কার্যকলাপকে শোভনীয় করে দিয়েছিল, আর আজ সে-ই তাদের অভিভাবক, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি।
— Taisirul Quran
শপথ আল্লাহর! আমি তোমার পূর্বেও বহু জাতির নিকট রাসূল প্রেরণ করেছি; কিন্তু শাইতান ঐ সব জাতির কার্যকলাপ তাদের দৃষ্টিতে শোভন করেছিল; সুতরাং সে’ই আজ তাদের অভিভাবক এবং তাদেরই জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
— Sheikh Mujibur Rahman
আল্লাহর শপথ, আমি তোমার পূর্বে বহু জাতির নিকট রাসূল প্রেরণ করেছি। অতঃপর শয়তান তাদের জন্য তাদের কর্মকে শোভিত করেছে। তাই আজ সে তাদের অভিভাবক। আর তাদের জন্য রয়েছে যন্ত্রনাদায়ক আযাব।
— Rawai Al-bayan
শপথ আল্লাহ্র! আমরা আপনার আগেও বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি; কিন্তু শয়তান ঐসব জাতির কার্যকলাপ তাদের দৃষ্টিতে শোভন করেছিল; কাজেই সে –ই আজ [১] তাদের অভিভাকক আর তাদেরই জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
সর্বজ্ঞানী আল্লাহর “সম্ভবত” “হতে পারে” শব্দের ব্যবহার
এবারে সূরা মুমতাহিনার ৭ নম্বর আয়াতটির বাঙলা এবং ইংরেজি অনুবাদ পড়ি [11]। বলুন তো, যিনি সকল কিছুর তাকদীর সৃষ্টির পূর্বেই লিখে রেখেছেন, সেই আল্লাহ পাক কেন নিজের বক্তব্যের মধ্যে সম্ভবত শব্দটি ব্যবহার করবেন? আমরা সাধারণ মানুষ নিজের কোন কাজের বিষয়ে আশা করা যায় বা সম্ভবত বা হয়তো শব্দগুলো ব্যবহার করে থাকি। মাঝে মাঝে আমরা বলি, সম্ভবত আমি আজকে দুপুরে ইলিশ মাছ খাবো। বা আশা করি আজকে আমি ইলিশ মাছ খাবো। এর কারণ হচ্ছে, আমরা নিশ্চিতভাবে সবকিছু জানি না। অনেক কিছু বিচার বিবেচনা করে সাধারণ কিছু ধারণা করতে পারি। যদি বাসায় ইলিশ মাছ রান্না হয়ে থাকে, তার প্রেক্ষিতে আমরা বলতে পারি, সম্ভবত আজ দুপুরে আমরা ইলিশ মাছ খাবো। কিন্তু ভিন্ন কিছুও ঘটতে পারে। যেমন ইলিশ মাছটি যদি বেড়াল খেয়ে যায়, তাহলে আর আমার ইলিশ মাছ খাওয়া আজ হবে না। এগুলো হচ্ছে নানা ধরণের সম্ভাবনা, তাই আমরা হয়তো বা সম্ভবত শব্দগুলো ব্যবহার করে থাকি। তবে আমরা আশাকরি সাম্ভাব্যতার ভিত্তিতে।
কিন্তু আল্লাহর ক্ষেত্রে তো এরকম শব্দ ব্যবহারের কোন কারণ নেই। কারণ আল্লাহ নিশ্চিতভাবেই সবকিছু জানেন। এর আরবি শব্দটি লক্ষ্য করুন, শব্দটির অর্থ হয়তো, সম্ভবত, আশা করা যায় ইত্যাদি। তাহলে আল্লাহও কী কোন ঘটনা সম্পর্কে অনিশ্চিত? তিনিও কী আশা করেন? কেন করেন? কার কাছে আশা করছেন তিনি? তাহলে, এই কথাটি তো কোনভাবেই আল্লাহর কথা হতে পারে না। আল্লাহ নিজের সম্পর্কে কেন সম্ভবত শব্দটি ব্যবহার করে কিছু বলবেন? তাহলে কথাটি কী জিব্রাইলের, নাকি নবীর? নাকি আমাদের মত সাধারণ মানুষের? আল্লাহ লওহে মাহফুজে আসলে কী লিখে রেখেছিলেন? সম্ভবত আমি এটি করবো, সেটি করবো? সেটি কীভাবে সম্ভব? [12]
সম্ভবত আল্লাহ তোমাদের মধ্যে আর তাদের মধ্যেকার যাদেরকে তোমরা শত্রু বানিয়ে নিয়েছ তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন (তাদের মুসলিম হয়ে যাওয়ার মাধ্যমে)। আল্লাহ বড়ই শক্তিমান, আল্লাহ অতি ক্ষমাশীল, অতীব দয়ালু।
— Taisirul Quran
যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে সম্ভবতঃ আল্লাহ তাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন; আল্লাহ সর্বশক্তিমান, পরম দয়ালু।
— Sheikh Mujibur Rahman
যাদের সাথে তোমরা শত্রুতা করছ, আশা করা যায় আল্লাহ তোমাদের ও তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আর আল্লাহ সর্ব শক্তিমান এবং আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু।
— Rawai Al-bayan
যাদের সাথে তোমাদের শক্ৰতা রয়েছে সম্ভবত আল্লাহ তাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন [১] এবং আল্লাহ্ ক্ষমতাবান। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
Perhaps Allah will put, between you and those to whom you have been enemies among them, affection. And Allah is competent,1 and Allah is Forgiving and Merciful.
— Saheeh International
শিক্ষা দেয়ার উদ্দেশ্যে এভাবে বলা?
অনেক মুসলিমই বলবেন, এগুলো আল্লাহ পাক আমাদের শিক্ষা দিয়েছেন, কীভাবে আল্লাহর কাছে প্রার্থণা করতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই সূরাটিও কী আল্লাহর মুখের বাণী? [13]
তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নদী প্রবাহিত। তারা তথায় চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রাখ, আল্লাহর দলই সফলকাম হবে।
এরকম অসংখ্য সূরা আছে, যেখানে মূল বক্তা আল্লাহ ছাড়া অন্য কেউ বলেই বোঝা যায়। তাহলে বোঝা যাচ্ছে, আল্লাহ মুহাম্মদের কাছে সূরাটি একভাবে পাঠিয়েছিলেন, আর মুহাম্মদ সূরাটি নিজের মত করে বলেছেন। আল্লাহ আসলে বলেছিলেন,
আমি তাদেরকে জান্নাতে দাখিল করবো, যার তলদেশে নদী প্রবাহিত। তারা তথায় চিরকাল থাকবে। আমি(আল্লাহ) তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আমার (আল্লাহর) প্রতি সন্তুষ্ট। তারাই আমার (আল্লাহর) দল। জেনে রাখ, আমার (আল্লাহর) দলই সফলকাম হবে।
এই বক্তব্যটি জিব্রাইলকে বলা হয়েছিল, যেখানে জিব্রাইল কথাটি শুনে মুহাম্মদকে বলেছেন, মুহাম্মদ মুসলিমদের বলেছেন। যার কারণে বাচ্য পরিবর্তিত হয়ে গেছে।
যেমন ধরুন, আল্লাহ বলছেঃ “আমি সর্বশক্তিমান। আমি সব করতে সক্ষম।” এই কথাটি জিব্রাইল শুনলো। এবং তিনি মুহাম্মদকে বললেন, “আল্লাহ বলেছেন যে, তিনি সর্বশক্তিমান। তিনি সব করতে সক্ষম।” মুহাম্মদ কথাটি শুনলো। এবং তিনি মুসলিমদের বললেন যে, আল্লাহর কাছ থেকে ওহী আসলো যে, আল্লাহ জানিয়েছেন, “আল্লাহ সর্বশক্তিমান। তিনি সব করতে সক্ষম। ”
লক্ষ্য করে দেখুন, একই বক্তব্য, তিনজনার কাছে এসে বক্তব্যগুলোর কিছু পরিবর্তন ঘটে গেল। তাহলে, কোরআনে মুহাম্মদ বা জিব্রাইল বা বান্দাদের যেসকল বক্তব্য পাওয়া যায়, সেগুলো তো আল্লাহর সরাসরি বক্তব্য হতে পারে না। আল্লাহ তো কথাগুলো সেভাবে বলবেন না। আরও যুক্তি হিসেবে বলা যায়, যদি এটি শিক্ষার জন্য হয়, তাহলে কেন একই গ্রন্থে আল্লাহর সরাসরি ঘোষণা ও মানুষের প্রার্থনা মিশিয়ে দেওয়া হয়েছে – যা মানবীয় হস্তক্ষেপের সম্ভাবনাকে আরও বেশি জোরালো করে।
আবার ধরুন, নিচের আয়াতটি লক্ষ্য করুনঃ [14]
তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি। খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি, যা নুয়ে থাকে এবং আঙ্গুরের বাগান, যয়তুন, আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন। বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য কর যখন সেগুলো ফলন্ত হয় এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য কর। নিশ্চয় এ গুলোতে নিদর্শন রয়েছে ঈমানদারদের জন্যে।
এবারে ভেবে বলুন তো, উপরের আয়াতে তিনিই কে এবং আমি কে? একই বাক্যের মধ্যে যদি তিনি এবং আমি ব্যবহৃত হয়, তা কী একই জনকে উদ্দেশ্য করে বলা হতে পারে?
তিনিই তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃজন করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথ প্রাপ্ত হও। নিশ্চয় যারা জ্ঞানী তাদের জন্যে আমি নির্দেশনাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি।
তিনিই তোমাদের কে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। অনন্তর একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা ও একটি হচ্ছে গচ্ছিত স্থল। নিশ্চয় আমি প্রমাণাদি বিস্তারিত ভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্যে, যারা চিন্তা করে।
লক্ষ্য করুন, একই আয়াতে একবার বলা হচ্ছে তিনি, আবার বলা হচ্ছে আমি। এই আয়াতটির মূল বক্তা কে? আল্লাহ, নবী, জিব্রাইল না বান্দা? আবার ধরুন, নিচের আয়াতটি যদি পর্যালোচনা করি [17],
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।
উপরের সূরার আয়াতটি কার বক্তব্য? প্রথম লাইনটি আল্লাহ বা নবী বা জিব্রাইলের বক্তব্য হতে পারে। কিন্তু পরের লাইনগুলো তো পরিষ্কারভাবেই মানুষের বক্তব্য। কোন মানুষের প্রার্থণা, বা প্রত্যাশা। মানুষের কথাবার্তা কোরআনে আল্লাহর বানী হিসেবে প্রচারিত হচ্ছে কীভাবে? তাছাড়া, আল্লাহ শুরুর লাইনে যেখানে বলেই দিচ্ছেন, আল্লাহ সাধ্যাতীত কাজের ভার কারো ওপর চাপান না, পরের লাইনে আবার বলা হচ্ছে, আমাদের ওপর এমন ভার চাপিও না যা বহন করার শক্তি আমাদের নেই। পূর্ববর্তীদের ওপর যা চালিয়েছো! আয়াতটির মধ্যে প্রবল স্ববিরোধীতা লক্ষ্য করছেন?
আসুন আরেকটি আয়াত পড়ি। এখানে পড়ে বলুন তো, এটি কার বাণী, আল্লাহর, জিবরাইলের নাকি মুহাম্মদের? [18]
তোমরা যে সব বিষয়ে মতভেদ কর তার মীমাংসা আল্লাহর উপর সোপর্দ. সেই আল্লাহই আমার প্রতিপালক, আমি তাঁর উপরই নির্ভর করি, আর তাঁরই অভিমুখী হই।
— Taisirul Quran
তোমরা যে বিষয়েই মতভেদ কর না কেন, ওর মীমাংসাতো আল্লাহরই নিকট। বলঃ তিনিই আল্লাহ! আমার রাব্ব। আমি নির্ভর করি তাঁর উপর এবং আমি তাঁরই অভিমুখী!
— Sheikh Mujibur Rahman
আর যে কোন বিষয়েই তোমরা মতবিরোধ কর, তার ফয়সালা আল্লাহর কাছে; তিনিই আল্লাহ, আমার রব; তাঁরই উপর আমি তাওয়াক্কুল করেছি এবং আমি তাঁরই অভিমুখী হই।
— Rawai Al-bayan
আর তোমরা যে বিষয়েই মতভেদ করা না কেন-–তার ফয়সালা তো আল্লাহরই কাছে। তিনিই আল্লাহ্ — আমার রব; তাঁরই উপর আমি নির্ভর করেছি এবং আমি তাঁরই অভিমুখী হই।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
পাণ্ডুলিপি ও সংকলন প্রক্রিয়ার অসংগতি
কোরআনের বর্তমান বাচনিক রূপটি কোনো একক ঐশ্বরিক উৎস থেকে আসা অপরিবর্তিত রূপ নয়, বরং এটি সপ্তম শতাব্দীতে সংঘটিত এক জটিল ও রাজনৈতিক সংকলন প্রক্রিয়ার ফল। এই সংকলন প্রক্রিয়ায় যে সকল ঐতিহাসিক ত্রুটি (Compilation Errors) থেকে গেছে, তা বাচনিক বিচ্ছিন্নতাকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করে:
১৯৯২ সালে ইয়েমেনে আবিষ্কৃত এই পাণ্ডুলিপিটি প্রমাণ করে যে, কোরআনের মূল পাঠের ওপর পরবর্তীতে ঘষামাজা করে নতুন পাঠ লেখা হয়েছে (Overwriting)। অধ্যাপক গের্ড-আর পুইন (Gerd-R. Puin) লক্ষ্য করেছেন যে, পুরনো পাঠগুলোতে (Lower text) আয়াতের বিন্যাস ও বাচনভঙ্গি বর্তমান উসমানীয় সংকলন থেকে ভিন্ন ছিল, যা প্রমাণ করে যে কোরআন একটি বিবর্তনশীল টেক্সট ছিল, ‘আদি ও অকৃত্রিম’ কোনো স্থির সংকলন নয়।
সূত্র: [19]আদি কোরআনিক লিপিতে নুকতা (Dots) এবং হরকত (Vowels) ছিল না। এর ফলে একই বাক্যকে প্রথম পুরুষ (আমি) বা তৃতীয় পুরুষ (তিনি) হিসেবে পড়ার সুযোগ তৈরি হয়েছিল। সংকলকরা পরবর্তীকালে তাঁদের ধর্মতাত্ত্বিক পছন্দ অনুযায়ী একটি বিশেষ পাঠকে চূড়ান্ত করেছেন, যা অনেক ক্ষেত্রে আদি বাচনিক উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে।
প্রখ্যাত সাহাবী ইবনে মাসউদের ব্যক্তিগত সংকলনে সূরা ফাতিহা অন্তর্ভুক্ত ছিল না। তাঁর মতে এটি ছিল একটি প্রার্থনা, কোরআনের অংশ নয়। এই ঐতিহাসিক তথ্যটি বর্তমান প্রবন্ধে আপনার করা ‘সূরা ফাতিহা আল্লাহর বাণী নয়, বরং বান্দার প্রার্থনা’—এই দাবিকে ঐতিহাসিকভাবে সমর্থন করে।
অনেক আয়াতে বক্তার হঠাৎ পরিবর্তন (যেমন একই আয়াতে ‘তিনি’ এবং ‘আমি’-র মিশ্রণ) এটিই ইঙ্গিত দেয় যে, সংকলনের সময় বিভিন্ন ছোট ছোট টুকরো (Fragments) একত্রিত করার সময় বাচনিক সংগতির (Narrative Consistency) চেয়ে কেবল সেগুলোকে রক্ষা করার দিকেই বেশি মনোযোগ দেওয়া হয়েছিল।
তাফসীরের ‘উহ্য শব্দ’ (Ellipsis) এবং বাচনিক কৃত্রিমতা
কোরআনের বাচনিক অসংগতি দূর করতে চিরাচরিত তাফসীরগুলোতে একটি বিশেষ কৌশল ব্যবহার করা হয়, যাকে বলা হয় ‘তাকদীরুল কালাম’ (Taqdir al-Kalam) বা উহ্য শব্দ কল্পনা করা। যখন কোনো আয়াতে দেখা যায় যে বক্তা আল্লাহ নন (যেমন: সূরা ফাতিহা বা সূরা হুদের শুরুর আয়াত), তখন মুফাসসিরগণ দাবি করেন যে—এখানে একটি ‘বলো’ (কুল/Say) বা ‘আমরা বলি’ শব্দ উহ্য আছে।
এই পদ্ধতির যৌক্তিক সীমাবদ্ধতাগুলো হলো:
যদি কোনো গ্রন্থকে ‘সরাসরি আল্লাহর বাণী’ দাবি করা হয়, তবে সেখানে মানুষের পক্ষ থেকে শব্দ সংযোজন করে অর্থ ঠিক করা বা বাচ্য পরিবর্তন করা স্পষ্টতই গ্রন্থের অসম্পূর্ণতা প্রমাণ করে। আধুনিক ভাষাবিদ গ্যাব্রিয়েল সৈয়দ রেনল্ডস (Gabriel Said Reynolds) তাঁর গবেষণায় দেখিয়েছেন যে, কোরআনের অনেক আয়াতে ‘বলো’ (Qul) শব্দটি যুক্ত করার মাধ্যমে পরবর্তী সংকলকরা টেক্সটের ‘ভয়েস’ বা বক্তার সত্তাকে জোরপূর্বক বদলে দেওয়ার চেষ্টা করেছেন।
সূত্র: Reynolds, G. S. (2010). The Qur’an and Its Biblical Subtext.অনেক ক্ষেত্রে দেখা যায়, যেখানে ‘বলো’ (Qul) শব্দটির খুব প্রয়োজন ছিল, সেখানে তা নেই; আবার যেখানে প্রয়োজন নেই, সেখানে সেটি বিদ্যমান। এটি নির্দেশ করে যে, টেক্সটটি কোনো একক সম্পাদনা (Consistent Editing) প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি, যা কোনো শাশ্বত পরিকল্পনার বদলে সংকলকদের মানবিক সীমাবদ্ধতাকেই ফুটিয়ে তোলে।
ভাষাবিজ্ঞানী অ্যাঞ্জেলিকা নেউউইর্থ (Angelika Neuwirth) মনে করেন, কোরআনের এই ভয়েস শিফট বা বাচনিক পরিবর্তনগুলো আসলে বিভিন্ন সময়ের খণ্ডিত ধর্মীয় সংলাপে (Liturgical fragments) ব্যবহৃত হতো, যা পরবর্তীতে কোনো সুসংগত ব্যাকরণগত কাঠামো ছাড়াই একত্রিত করা হয়েছে।
সূত্র: Neuwirth, A. (2019). The Qur’an in Context.ব্যকরণিক অলংকার না কি Ad Hoc ফ্যালাসি? ‘ইলফাতাত’-তত্ত্ব
আরবি অলংকারশাস্ত্রে (Balagha) বাচনভঙ্গির এই আকস্মিক ও অপ্রত্যাশিত পরিবর্তনকে একটি বিশেষ নাম দেওয়া হয়েছে—‘ইলফাতাত’ (Iltifāt বা Grammatical Shift)। এটি মূলত তিন ধরনের: প্রথম পুরুষ থেকে তৃতীয় পুরুষে, একবচন থেকে বহুবচনে, বা একক বক্তা থেকে অন্য বক্তায় স্যুইচ। যখনই কোনো সমালোচক কোরআনের বাচনিক অসংগতি তুলে ধরেন—যেমন একই আয়াতে “তিনি” (third person) ও “আমি” (first person)-এর মিশ্রণ, বা আল্লাহ নিজেকে “তিনি” বলে উল্লেখ করে পরক্ষণেই “আমি” বলে সৃষ্টির বর্ণনা দেন—তখন মুসলিম ধর্মতত্ত্ববিদ ও তাফসীরকাররা তাৎক্ষণিকভাবে “ইলফাতাত” নামক এই অলংকারের দোহাই দিয়ে সবকিছু আড়াল করার চেষ্টা করেন। তাঁরা বলেন, এটি নাকি আরবি ভাষার একটি উন্নত রূপকৌশল, যা জোরালো প্রভাব সৃষ্টি করে এবং তাওহীদের গভীরতা প্রকাশ করে। কিন্তু বাস্তবে এটি একটি সুবিধাজনক আড়াল মাত্র।
যৌক্তিকভাবে এই ব্যাখ্যা একটি চরম Ad Hoc Fallacy বা ‘উদ্ধার-কুযুক্তি’। যখন কোনো তত্ত্ব বা দাবির স্পষ্ট ভুল ধরা পড়ে, তখন সেই ভুলকে বাঁচানোর জন্য তাৎক্ষণিকভাবে একটি নতুন নিয়ম বা ব্যাখ্যা উদ্ভাবন করাকে Ad Hoc Fallacy বলে। কোরআনের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। সমালোচকরা যখন বলেন, “একই বাক্যে বক্তার এমন পরিবর্তন তো কোনো সর্বজ্ঞানী সত্তার পক্ষে সম্ভব নয়”, তখন ধর্মতত্ত্ববিদরা বলেন, “না, এটি ইলফাতাত—একটি ঐশ্বরিক অলংকার!” এই নিয়মটি আসলে কোরআনের ত্রুটিকে রক্ষা করার জন্যই তৈরি করা হয়েছে।
যদি কোনো সাধারণ লেখক, কবি বা ঔপন্যাসিক একই বাক্যে “তিনি” থেকে “আমি”-তে চলে যান, তাহলে তাকে সরাসরি বলা হয় ‘অসংগতি’ (Inconsistency) বা ‘ব্যাকরণগত ভুল’। সম্পাদক তাঁকে সংশোধন করতে বলেন। কিন্তু কোরআনে যখন একই ভুল দেখা যায়, তখন তাকে ‘অলংকার’ নাম দিয়ে মহিমান্বিত করা হয়। এটি দ্বৈতমানদণ্ডের সবচেয়ে স্পষ্ট উদাহরণ।
এটি অনেকটা সেই বন্দুকবাজের গল্পের মতো—যে প্রথমে দেওয়ালে এলোমেলো গুলি চালায়, তারপর গুলির চিহ্নগুলোর চারপাশে একটা গোল বৃত্ত এঁকে দাবি করে, “দেখো, আমি ঠিক লক্ষ্যবস্তুতে গুলি করেছি!” কোরআনের বাচনিক বিশৃঙ্খলা ও অসংগতিকে পরে “ইলতিফাত” নাম দিয়ে ত্রুটিকেই উৎকর্ষ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আসলে এটি কোনো পূর্বনির্ধারিত অলংকার নয়; এটি পরবর্তীকালে উদ্ভাবিত একটি সুবিধাজনক লেবেল মাত্র।
আরও গভীরে গেলে দেখা যায়, এই Ad Hoc ব্যাখ্যার পেছনে আরেকটি বৃহত্তর সমস্যা লুকিয়ে আছে। আরবি ব্যাকরণের পুরো উদ্ভবই হয়েছে কোরআনের ওপর ভিত্তি করে। কোরআনকে শুদ্ধ, নির্ভুল ও অপরিবর্তনীয় রাখার প্রচেষ্টা সামনে রেখেই সিবাওয়েহ (Sibawayh), আল-ফাররা প্রমুখ ব্যাকরণবিদরা অষ্টম-নবম শতাব্দীতে নিয়মগুলো পরবর্তীতে তৈরি করেছেন। অর্থাৎ, কোরআন যেভাবে লেখা হয়েছে, সেটাকেই “প্রমিত” ধরে নিয়ে গোটা আরবি ভাষার ব্যাকরণ রচনা করা হয়েছে। একটি ধর্মের ধর্মগ্রন্থকে “ঠিক” রাখার জন্য তার ওপর ভিত্তি করে পুরো একটা ভাষার ব্যাকরণ তৈরি করে ফেলা—এটি একটি চরম উদ্ভট ও অযৌক্তিক কাজ। সাধারণত কোনো ভাষার ব্যাকরণ আগে তৈরি হয়, তারপর সেই ব্যাকরণের আলোকে গ্রন্থের ভাষা বিচার করা হয়। কিন্তু এখানে ঠিক উল্টোটা ঘটেছে—গ্রন্থকে রক্ষা করার জন্য ব্যাকরণকে বিকৃত ও কোরআনের অনুকূলে তৈরি করা হয়েছে। ফলে কোরআনের যেকোনো বাচনিক ত্রুটি (যেমন ইলফাতাত) আর কখনোই “ভুল” বলে ধরা পড়তে পারে না; কারণ ব্যাকরণ নিজেই কোরআনের আয়াত দিয়ে তৈরি। এটি এক ধরনের বৃত্তাকার যুক্তি (Circular Reasoning)-এর চূড়ান্ত রূপ।
সারকথা: ইলফাতাত নামক এই অলংকার আসলে কোনো ঐশ্বরিক প্রতিভা নয়, বরং কোরআনের স্পষ্ট মানবীয় ত্রুটিকে আড়াল করার একটি পরবর্তীকালীন উদ্ভাবন। যখনই বক্তার পরিবর্তন, বাচ্যের গোলমাল বা অসংগতি দেখা যায়, তখনই এই লেবেলটি ব্যবহার করা হয়। কিন্তু বস্তুনিষ্ঠ ভাষাতাত্ত্বিক দৃষ্টিতে এটি শুধু একটি Ad Hoc Fallacy নয়—এটি পুরো আরবি ব্যাকরণব্যবস্থাকেই কোরআনের দাসে পরিণত করার একটি ঐতিহাসিক প্রমাণ।
আরবি ব্যাকরণ: কোরআন যখন ব্যাকরণের ভিত্তি
কোরআনের বাচনিক ও ব্যাকরণগত ত্রুটিগুলো কেন কখনোই “ভুল” বলে ধরা পড়ে না, তার পেছনে রয়েছে একটি গভীর ঐতিহাসিক ও পদ্ধতিগত কারণ। ইসলামের প্রাথমিক যুগে—অর্থাৎ সপ্তম শতাব্দীতে—কোনো সুসংগঠিত, লিখিত আরবি ব্যাকরণশাস্ত্রের অস্তিত্বই ছিল না। আরবরা তখন শুধুমাত্র মৌখিক ভাষা ও কাব্যের মাধ্যমে যোগাযোগ করতেন। কিন্তু কোরআন নাজিল হওয়ার পর, যখন তার ভাষাকে “অলৌকিক” ও “নির্ভুল” প্রমাণ করার প্রয়োজন দেখা দিল, তখনই ব্যাকরণ রচনার প্রয়োজনীয়তা তৈরি হলো।
সপ্তম ও অষ্টম শতাব্দীতে যখন সিবাওয়েহ (Sibawayh, মৃত্যু ৭৯৬ খ্রি.) তার বিখ্যাত গ্রন্থ আল-কিতাব এবং আল-ফাররা (Al-Farra) প্রমুখ ব্যাকরণবিদরা আরবি ব্যাকরণের নিয়মকানুন লিখিত আকারে সাজালেন, তখন তাঁরা কোরআনকেই একমাত্র প্রমিত মানদণ্ড (Standard) হিসেবে গ্রহণ করলেন। কোরআনের প্রতিটি আয়াত, এমনকি তার অস্বাভাবিক বাচনিক পরিবর্তনকেও “সঠিক” বলে ধরে নিয়ে পুরো আরবি ভাষার ব্যাকরণ তৈরি করা হলো। অর্থাৎ, আরব্য ব্যাকরণ কোরআনকে বিচার করার জন্য তৈরি হয়নি—বরং কোরআনে যা আছে, তাকে “নির্ভুল” প্রমাণ করার জন্যই ব্যাকরণের নিয়মগুলো সাজানো হয়েছে।
এটি একটি চরম পর্যায়ের বৃত্তাকার যুক্তির উদাহরণ। লক্ষ্য করুন কীভাবে এই যুক্তি একটি বদ্ধ চক্রের (Closed Loop) মধ্যে ঘুরতে থাকে, যেখানে কোনো স্বাধীন সত্যতার প্রমাণ ছাড়াই দাবিকে সত্য বলে ধরে নেওয়া হয়:
এই তিন ধাপের চক্রের ফলে কোরআন যেকোনো বাহ্যিক ভাষাতাত্ত্বিক সমালোচনা থেকে সম্পূর্ণ ‘ইমিউনিটি’ লাভ করে। যদি কোনো আয়াত প্রচলিত আরবি ব্যাকরণের সাধারণ নিয়মের বাইরে চলে যায় (যেমন একই বাক্যে “তিনি” ও “আমি”-র মিশ্রণ, অথবা অস্বাভাবিক শব্দবিন্যাস), তাহলে ব্যাকরণবিদরা তৎক্ষণাৎ সেই আয়াতের সমর্থনে একটি নতুন “ব্যতিক্রমী নিয়ম” (Exception Rule) তৈরি করে ফেলেন। ফলে কোরআনের কোনো অংশই আর কখনো “ভুল” বলে গণ্য হয় না—কারণ ব্যাকরণ নিজেই কোরআনের আয়াত দিয়ে তৈরি।
এই পদ্ধতিগত ত্রুটি শুধু একটি ভাষাগত সমস্যা নয়; এটি একটি ধর্মীয় রক্ষাকবচ। যে গ্রন্থকে রক্ষা করার জন্য পুরো একটি ভাষার ব্যাকরণকে তার অনুকূলে বদলে ফেলা হয়, সেই গ্রন্থকে আর কোনো বস্তুনিষ্ঠ বিশ্লেষণের আওতায় আনা সম্ভব হয় না। এটিই প্রমাণ করে যে, কোরআনের “নির্ভুলতা” আসলে কোনো ঐশ্বরিক গুণ নয়—এটি মানুষের তৈরি একটি স্বয়ং-রক্ষাকারী ব্যবস্থা।’ তৈরি করেন।
উপসংহার
পরিশেষে বলা যায়, কোরআনকে “আল্লাহর সরাসরি বাণী” হিসেবে যে কঠোর ও অটল বিশ্বাস ইসলামী ধর্মতত্ত্বে প্রচলিত আছে, তার সঙ্গে গ্রন্থের বাস্তব রূপ, ভাষাগত কাঠামো ও বক্তার ধারাবাহিকতার মধ্যে রয়েছে এক বিশাল ও অসামঞ্জস্যপূর্ণ ব্যবধান। যখন আমরা সূরা ফাতিহার মতো একটি সম্পূর্ণ প্রার্থনামূলক অংশ দেখি—যেখানে বান্দারা “আমরা আপনারই ইবাদত করি” বলে আল্লাহর কাছে সাহায্য চাইছে—অথবা সূরা যারিয়াত ও সূরা হুদে একই আয়াতের মধ্যে আল্লাহর “আমি” (প্রথম পুরুষ) থেকে হঠাৎ মুহাম্মদের “আমি তাঁর পক্ষ থেকে সতর্ককারী” (তৃতীয় পুরুষে রূপান্তরিত) হয়ে যাওয়া দেখি, তখন আর কোনো সন্দেহ থাকে না যে এখানে কোনো একক, সর্বজ্ঞানী বক্তার ধারাবাহিকতা সম্পূর্ণ অনুপস্থিত। একই আয়াতে “তিনি” (third person) এবং “আমি” (first person)-এর এই অবাধ মিশ্রণ কোনো সর্বশক্তিমান ও সর্বজ্ঞ সত্তার সুসংগত ভাষণ হতে পারে না—এটি বরং বিভিন্ন মানুষের (মুহাম্মদ, জিব্রাইল বা সাধারণ বান্দা) খণ্ডিত কণ্ঠস্বরের অগোছালো সংকলনের স্পষ্ট চিহ্ন।
সবচেয়ে বিস্ময়কর ও অযৌক্তিক বিষয় হলো, যিনি নিজেকে মহাজ্ঞানী ও সর্বত্র জ্ঞাত বলে দাবি করেন, তিনি নিজের বক্তব্যে “সম্ভবত” (perhaps), “আশা করা যায়” বা “হতে পারে”-এর মতো অনিশ্চয়তাবাচক শব্দ ব্যবহার করেন (যেমন সূরা মুমতাহিনা ৭)। একজন সর্বজ্ঞ স্রষ্টা যিনি তাকদীর লিখে রেখেছেন, তাঁর পক্ষে এমন অনিশ্চয়তা প্রকাশ করা কোনোভাবেই অলৌকিক বা ঐশ্বরিক বাণীর মর্যাদা পায় না। এই সমস্ত বাচনিক অসংগতি, ব্যাকরণগত বিভ্রান্তি, একাধিক বক্তার উপস্থিতি এবং “ইলফাতাত” নামক Ad Hoc অলংকারের আড়াল—সবকিছু মিলিয়ে একটাই সত্য উন্মোচিত হয়: কোরআন কোনো একক, অপরিবর্তনীয় ঐশ্বরিক বাণী নয়। এটি একটি দীর্ঘ সময় ধরে বিবর্তিত, বিভিন্ন মাধ্যম (আল্লাহ → জিব্রাইল → মুহাম্মদ → সংকলক) থেকে প্রাপ্ত বার্তার একটি অগোছালো ও মানবীয় সংকলন।
আরবি ব্যাকরণকে কোরআনের ওপর ভিত্তি করে তৈরি করা, ইলফাতাতের মতো ত্রুটিকে অলংকার বানিয়ে তোলা এবং সবকিছুকে Circular Reasoning-এর চক্রে আবদ্ধ রাখার এই পদ্ধতি শুধু একটি ভাষাগত কৌশল নয়—এটি একটি স্বয়ং-রক্ষাকারী ব্যবস্থা। বস্তুনিষ্ঠ, যৌক্তিক ও ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের আলোকে এটি স্পষ্ট হয়ে ওঠে যে, কোরআনকে নিখুঁত ও অলৌকিক ঐশ্বরিক বাণী হিসেবে গণ্য করা একটি অমূলক কল্পনা ছাড়া আর কিছুই নয়। এই সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত আক্রমণ নয়; এটি কোরআনের নিজস্ব টেক্সট, তার বক্তার পরিবর্তন, অনিশ্চয়তার শব্দ এবং ঐতিহাসিক ব্যাকরণ-নির্মাণ প্রক্রিয়ার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি অনিবার্য যৌক্তিক উপসংহার।
তথ্যসূত্রঃ
- কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস ↩︎
- সূরা আল হাক্কাহ, আয়াত ৪১ – ৪৭ ↩︎
- সূরা আল হাক্কাহ, আয়াত ৪১ – ৪৭ ↩︎
- সূরা নিসা, আয়াত ১ ↩︎
- সূরা নিসা, আয়াত ১৪ ↩︎
- সূরা নিসা, আয়াত ৩২ ↩︎
- সূরা যারিয়াত, আয়াত ৪৬- ৫১ ↩︎
- সূরা হুদ, আয়াত ১, ২ ↩︎
- সূরা আল কাউসার, আয়াত ১ ↩︎
- কোরআন, ১৬ঃ৬৩ ↩︎
- সূরা মুমতাহিনা, আয়াত ৭ ↩︎
- সূরা মুমতাহিনা, আয়াত ৭ ↩︎
- সূরা আল মুজাদালাহ, আয়াত ২২ ↩︎
- কোরআন ৬ঃ৯৯ ↩︎
- কোরআন ৬ঃ৯৭ ↩︎
- কোরআন ৬ঃ৯৮ ↩︎
- কোরআন ২ঃ ২৮৬ ↩︎
- সূরা আশ-শুয়ারা, আয়াত ১০ ↩︎
- Puin, G. R. (1996). Observations on Early Qur’an Manuscripts in Sana’a. ↩︎

১৬ নাম্বার রেফারেন্সটা সূরা শূরা(৪২ নাম্বার) হবে। আশ শু’য়ারা(২৬ নাম্বার) অন্য সূরা।
Best