Table of Contents
ন্যায্য বিশ্ব অনুকল্প কাকে বলে?
ন্যায্য বিশ্ব অনুকল্প একটি কগনিটিভ বায়াস বা জ্ঞানীয় পক্ষপাত, যেখানে মানুষ মনে করে যে পৃথিবী ও প্রকৃতি সর্বদাই ন্যায়সঙ্গত এবং প্রত্যেক মানুষ তার কাজের জন্য যথাযথ পুরস্কার বা শাস্তি পায়। এই বিশ্বাস অনুসারে, সৎ ব্যক্তি শেষমেশ পুরস্কৃত হন, এবং অন্যায়কারী শাস্তি পান। কোন অলৌকিক উপায়ে প্রকৃতি সবকিছুর হিসেব নিকেশ রাখে, এবং যথাযথভাবে সব বিচার হয়! এই ধারণা একটি মানসিক শান্তি ও নিরাপত্তা দেয় যে, সমাজে কোনো অপ্রত্যাশিত বা অন্যায় ঘটনা ঘটলেও, তা ন্যায়সঙ্গতভাবে সমাধান হবে। যদিও বাস্তবে এমনটি প্রায়শই ঘটে না। এই অনুকল্পটি মানুষের বিচারক্ষমতাকে প্রভাবিত করে এবং নানা রকম কুযুক্তি বা বিকৃত ধারণার জন্ম দেয়।
ন্যায্য বিশ্ব অনুকল্প অনেক সময় সমাজে গভীরভাবে প্রোথিত এবং ব্যক্তিগত ও সামাজিক আচরণের ক্ষেত্রে এটি প্রচণ্ড প্রভাব ফেলে। বিশেষত যখন মানুষ কোনো অপ্রত্যাশিত বা অন্যায় পরিস্থিতির সম্মুখীন হয়, তখন তারা সহজেই অন্যায়কে সঠিক বলে প্রতিষ্ঠিত করতে “ন্যায্য বিশ্ব” ধারণাটি ব্যবহার করে। এর ফলে ভিক্টিম ব্লেমিং বা ভুক্তভোগীকে দায়ী করার প্রবণতা দেখা যায়। এই ধারণার সঙ্গে যুক্ত কিছু কুযুক্তি উদাহরণসহ নিচে আলোচনা করা হলো:
উদাহরণসমূহ
ইসলামের বিবরণ
আসুন কোরআন ও হাদিসের কিছু বক্তব্য পড়ে নিই, [1] [2] [3] [4] [5]
আল্লাহ যদি তাঁর সকল বান্দাহদের জন্য রিযক পর্যাপ্ত করে দিতেন, তাহলে তারা অবশ্যই যমীনে বিদ্রোহ সৃষ্টি করত; কিন্তু তিনি একটা নির্দিষ্ট পরিমাণে যতটুকু ইচ্ছে নাযিল করেন। তিনি তাঁর বান্দাহদের সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল, তিনি তাদের প্রতি সর্বদা দৃষ্টি রাখেন।
— Taisirul Quran
আল্লাহ তাঁর বান্দাদেরকে জীবনোপকরণের প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত; কিন্তু তিনি তাঁর ইচ্ছা মত সঠিক পরিমানেই দিয়ে থাকেন। তিনি তাঁর বান্দাদেরকে সম্যক জানেন ও দেখেন।
— Sheikh Mujibur Rahman
আর আল্লাহ যদি তার বান্দাদের জন্য রিয্ক প্রশস্ত করে দিতেন, তাহলে তারা যমীনে অবশ্যই বিদ্রোহ করত। কিন্তু তিনি নির্দিষ্ট পরিমাণে যা ইচ্ছা নাযিল করেন। নিশ্চয় তিনি তাঁর বান্দাদের ব্যাপারে পূর্ণ অবগত, সম্যক দ্রষ্টা।
— Rawai Al-bayan
আর যদি আল্লাহ্ তাঁর বান্দাদের রিযিক প্রশস্ত করে দিতেন, তবে তারা যমীনে অবশ্যই সীমালংঘন করত; কিন্তু তিনি তাঁর ইচ্ছেমত পরিমানেই নাযিল করে থাকেন। নিশ্চয় তিনি তাঁর বান্দাদের সম্পর্কে সম্যক অবহিত ও সর্বদ্ৰষ্টা।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
আল্লাহ রিযক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছে করেন, আর যার জন্য চান সীমিত পরিমাণে দেন। তারা পার্থিব জীবনে আনন্দে মেতে আছে অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন অতি নগণ্য বস্তু।
— Taisirul Quran
আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার জীবনোপকরণ বর্ধিত করেন কিংবা সংকুচিত করেন; কিন্তু তারা পাথির্ব জীবন নিয়েই উল্লসিত, অথচ ইহজীবনতো পরজীবনের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ মাত্র।
— Sheikh Mujibur Rahman
আল্লাহ যার জন্য ইচ্ছা করেন রিযক বাড়িয়ে দেন এবং সঙ্কুচিত করেন। আর তারা দুনিয়ার জীবন নিয়ে উৎফুল্লতায় আছে, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন খুবই নগণ্য।
— Rawai Al-bayan
আল্লাহ্ যার জন্য ইচ্ছে তার জীবনোপকরণ বৃদ্ধি করেন এবং সংকুচিত করেন; কিন্তু এরা দুনিয়ার জীবন নিয়েই আনন্দিত, অথচ দুনিয়ার জীবন তো আখিরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগমাত্র [১]।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
যারা অবিশ্বাস করেছে তাদের পার্থিব জীবন সুশোভিত করা হয়েছে এবং তারা বিশ্বাস স্থাপনকারীদেরকে উপহাস করে থাকে, এবং যারা ধর্মভীরু তাদেরকে উত্থান দিনে সমুন্নত করা হবে; এবং আল্লাহ যাকে ইচ্ছা করেন অপরিমিত জীবিকা দান করে থাকেন।
— Sheikh Mujibur Rahman
যারা কুফরী করেছে, দুনিয়ার জীবনকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে। আর তারা মুমিনদের নিয়ে উপহাস করে। আর যারা তাকওয়া অবলম্বন করেছে, তারা কিয়ামত দিবসে তাদের উপরে থাকবে। আর আল্লাহ যাকে চান, বেহিসাব রিয্ক দান করেন।
— Rawai Al-bayan
যারা কুফুরী করে তাদের জন্য দুনিয়ার জীবন সুশোভিত করা হয়েছে এবং তারা মুমিনদেরকে ঠাট্টা-বিদ্রুপ করে থাকে। আর যারা তাকওয়া অবলম্বন করে কেয়ামতের দিন তারা তাদের উর্ধ্বে থাকবে। আর আল্লাহ্ যাকে ইচ্ছে অপরিমিত রিযিক দান করেন।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
যমীনে বিচরণশীল এমন কোন জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর উপর নেই, তিনি জানেন তাদের থাকার জায়গা কোথায় আর কোথায় তাদেরকে (মৃত্যুর পর) রাখা হয়, সব কিছুই আছে সুস্পষ্ট লিপিকায়।
— Taisirul Quran
আর ভূ-পৃষ্ঠে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যাদের রিয্ক আল্লাহর যিম্মায় না রয়েছে, আর তিনি প্রত্যেকের দীর্ঘ অবস্থানের স্থান এবং অল্প অবস্থানের স্থানকে জানেন, সবই কিতাবে মুবীনে (লাউহে মাহফুযে) রয়েছে।
— Sheikh Mujibur Rahman
আর যমীনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিয্কের দায়িত্ব আল্লাহরই এবং তিনি জানেন তাদের আবাসস্থল ও সমাধিস্থল* । সব কিছু আছে স্পষ্ট কিতাবে**। * এখানে مستقر বা আবাসস্থল বলতে মাতৃগর্ভে অবস্থান মতান্তরে মৃত্যু পর্যন্ত দুনিয়ায় অবস্থানকে বুঝানো হয়েছে। আর مستودع দ্বারা কবরস্থ করার স্থান মতান্তরে জন্মের পূর্বে পিতৃমেরুদন্ডে অবস্থান কিংবা মৃত্যুর সময় বা স্থান বুঝানো হয়েছে।
— Rawai Al-bayan
আর যমীনে বিচরণকারী সবার জীবিকার [১] দায়িত্ব আল্লাহ্রই [২] এবং তিনি সেসবের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি [৩] সম্বন্ধে অবহিত; সবকিছুই সুস্পষ্ট কিতাবে আছে [৪]।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
সুনান আত তিরমিজী (তাহকীককৃত)
৩৪/ দুনিয়াবী ভোগবিলাসের প্রতি অনাসক্তি
পরিচ্ছেদঃ ৩৩. আল্লাহ তা’আলার উপর পুরোপরি নির্ভরশীল হওয়া
২৩৪৪। উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ্ তা’আলার উপর নির্ভরশীল হতে তাহলে পাখিদের যেভাবে রিযিক দেয়া হয় সেভাবে তোমাদেরকেও রিযিক দেয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যা বেলায় ভরা পেটে ফিরে আসে।
সহীহ, ইবনু মা-জাহ (৪১৬৪)।
আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আমরা এই হাদীসটি শুধুমাত্র উপরোক্ত সূত্রেই জেনেছি। আবূ তামীম আল-জাইশানীর নাম আবদুল্লাহ ইবনু মালিক।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উমর ইবনুল খাত্তাব (রাঃ)
আসুন প্রখ্যাত আলেম আহমদুল্লাহর কিছু বক্তব্য শুনে নিই,
তাহলে, অপুষ্টির শিকার এই বালকটির রিজিক কে সংকুচিত করে দিয়েছে? তার রিজিক কে সীমিত করে দিয়েছে?

এই বিষয়টির ত্রুটি আরও পরিলক্ষিত হয়, একটি ছয়মাসের বাচ্চা শিশু যখন বোমার আঘাতে মৃত্যুবরণ করে। এই কষ্ট বা ব্যথা লাভের মাধ্যমে এই শিশুটি কী শিক্ষা পাচ্ছে? তার কী কোন পরীক্ষা হচ্ছিল? সেই পরীক্ষার ফলাফল কী? পরীক্ষা দিয়ে ছয়মাসের মৃত শিশুটি কী শিক্ষা পেলো? তার কতটা প্রকৃত সুখ এবং আত্মিক উন্নতি হল? এই মৃত শিশুটির মৃত্যু দেখে অন্যদেরও বা কী কী প্রকৃত সুখ এবং আত্মিক উন্নতি হচ্ছে?

সবচেয়ে বিখ্যাত উদাহরণ তাঁর ‘হরিণশাবকের উদাহরণ’ (Bambi case): “কোনো দূরের বনে বজ্রপাতে একটি মৃত গাছে আগুন লাগে। আগুনে একটি হরিণশাবক আটকে পড়ে, ভয়ানকভাবে পুড়ে যায় এবং কয়েকদিন ধরে অসহ্য যন্ত্রণায় ছটফট করে মারা যায়।” এখানে কোনো মানুষের স্বাধীন ইচ্ছা নেই, কোনো ‘আত্মিক বিকাশ’ নেই, কোনো ‘মহাজাগতিক পরিকল্পনা’র স্পষ্ট লাভ নেই। এটি ‘গ্র্যাটুইটাস ইভিল’—অপ্রয়োজনীয় অমঙ্গল।

আরও একটি উদাহরণঃ একটি ছোট মেয়ে (সু নামের) ধর্ষিত, পেটানো ও হত্যা করা হয়। এখানেও কোনো পরিচিত ভালো এই কষ্টকে ন্যায্যতা দেয় না। তিনি বলেন, আমরা যত অমঙ্গল দেখি, তার কোনোটিই ঈশ্বরের জন্য ‘প্রয়োজনীয়’ মনে হয় না। অতএব, সম্ভাবনার হিসাবে (Bayesian probability) ঈশ্বরের অস্তিত্বের সম্ভাবনা অনেক কমে যায়।

ন্যায্য বিশ্ব অনুকল্পের প্রভাব ও পরিণতি
ন্যায্য বিশ্ব অনুকল্প মানুষের মানসিকতায় গভীরভাবে প্রোথিত একটি কগনিটিভ বায়াস। এটি মানুষকে সামাজিক বিচ্যুতির প্রতি অসংবেদনশীল করে তোলে এবং অনেক সময় অন্যায় বা অবিচারকেও ন্যায্য বলে প্রতিষ্ঠিত করে। এর ফলে বিভিন্ন নেতিবাচক প্রভাব দেখা দেয়:
- ভিক্টিম ব্লেমিং: ভুক্তভোগীকে দোষারোপ করার প্রবণতা তৈরি হয়। যেমন ধর্ষণ, নির্যাতন, বা সামাজিক অবিচারের শিকার মানুষদের দোষী হিসেবে বিবেচনা করা হয়।
- অপরাধের প্রতি সমর্থন: অপরাধীদের শাস্তি না পাওয়ার ক্ষেত্রে ন্যায়সঙ্গত পৃথিবী বিশ্বাস করে অপরাধকে মেনে নেওয়া হয়। মানুষ মনে করে যে, অপরাধীকে তার প্রাপ্য শাস্তি না দেওয়া হলেও, কোনো অতিপ্রাকৃত শক্তি একদিন তাকে শাস্তি দেবে।
- সামাজিক অসংবেদনশীলতা: সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের প্রতি অসংবেদনশীল মনোভাব তৈরি হয়। গরীব বা দুর্বলদের নিজেদের দোষে তাদের অবস্থান বলে মনে করা হয়, এবং তাদের প্রতি সহানুভূতি কমে যায়।
উপসংহার
ন্যায্য বিশ্ব অনুকল্প একটি বিপজ্জনক কগনিটিভ বায়াস, যা মানুষের নৈতিক বিচারক্ষমতাকে প্রভাবিত করে। এটি মানুষকে এমন একটি ভুল ধারণা দেয় যে পৃথিবী ন্যায়সঙ্গত, এবং প্রত্যেক ব্যক্তি তার কাজের জন্য প্রাপ্য পুরস্কার বা শাস্তি পায়। এই ধারণার মাধ্যমে মানুষ সহজেই অন্যায় বা অবিচারকে ন্যায্যতা দিতে পারে, এবং ভুক্তভোগীকে দোষারোপ করে। সমাজে সমানাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই কুযুক্তি থেকে বেরিয়ে আসা প্রয়োজন, এবং প্রত্যেক ব্যক্তিকে তার পরিস্থিতি ও দায়িত্ব সঠিকভাবে বিচার করা উচিত।
About This Article
Genre: Semi-Academic Skeptical Analysis
Epistemic Position: Scientific Skepticism and Secular Humanist Ethics
This article belongs to the skeptical-rationalist analytical tradition of Shongshoy.com.
Its purpose is not theological neutrality or artificial both-sides balance, but evidence-based critical examination of religious, philosophical, moral, and historical claims.
Neutrality here means methodological fairness: accurate use of sources, logical rigor, evidentiary discipline, and factual consistency. It does not mean moral indifference or equal treatment between harmful doctrines and their criticism.
Strong criticism should not be mistaken for bias if it is supported by evidence and sound reasoning.
This article should be evaluated through source quality, evidentiary strength, logical rigor, factual consistency, and fairness in representing opposing claims—not through theological sensitivity, apologetic expectations, or demand for rhetorical softness.
