Al-Anbya

আল-আম্বিয়া: 42

21:42
21 আল-আম্বিয়া Al-Anbya · 112 আয়াত الأنبياء

আরবি

قُلْ مَن يَكْلَؤُكُم بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ مِنَ ٱلرَّحْمَـٰنِ ۗ بَلْ هُمْ عَن ذِكْرِ رَبِّهِم مُّعْرِضُونَ

English Translations

Sahih International

Say, "Who can protect you at night or by day from the Most Merciful?" But they are, from the remembrance of their Lord, turning away.

Muhsin Khan

Say: "Who can guard and protect you in the night or in the day from the (punishment of the) Most Beneficent (Allah)?" Nay, but they turn away from the remembrance of their Lord.

Taqi Usmani

Say, “Who will guard you, during night and day, against the RaHmān (All-Merciful, Allah)?” Rather, to the remembrance of their Lord they are averse.

Abul Ala Maududi

Tell them, (O Muhammad): "Who protects you, during the night or the day from the Most Compassionate Lord?" And yet they turn away from the Admonition of their Lord.

Pickthall

Say: Who guardeth you in the night or in the day from the Beneficent? Nay, but they turn away from mention of their Lord!

Yusuf Ali

Say: "Who can keep you safe by night and by day from (the Wrath of) (Allah) Most Gracious?" Yet they turn away from the mention of their Lord.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

বল, ‘কে তোমাদেরকে রাতে আর দিনে রহমান (এর গযব) থেকে নিরাপদ রাখতে পারে? তবুও তারা তাদের প্রতিপালকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়।

রাওয়াই আল-বায়ান

বল, ‘রাতে এবং দিনে পরম করুণাময় থেকে কে তোমাদেরকে রক্ষা করবে?’ তবুও তারা তাদের রবের স্মরণ হতে মুখ ফিরিয়ে নেয়।

শাইখ মুজিবুর রহমান

বলঃ ‘রাহমান’ এর পরিবর্তে কে তোমাদেরকে রক্ষা করছে রাতে ও দিনে? তবুও তারা তাদের রবের স্মরণ হতে মুখ ফিরিয়ে নেয়।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

বলুন, ‘রহমান হতে কে তোমাদেরকে রক্ষা করবে রাতে ও দিনে? তবুও তারা তাদের রব এর স্মরণ হতে মুখ ফিরিয়ে নেয়।

ফাতহুল মাজীদ

বল:‎ ‘রহমান (্এর আযাব) হতে কে তোমাদেরকে রক্ষা করবে রাত্রিতে ও দিবসে?’ তবুও তারা তাদের প্রতিপালকের স্মরণ হতে মুখ ফিরিয়ে নেয়।

মুখতাসার

৪২. হে রাসূল! আপনি আযাব দ্রুত কামনাকারীদেরকে বলুন: দয়ালু প্রভু তোমাদের ব্যাপারে ধ্বংস ও আযাব নাযিল করতে চাইলে তখন কে তোমাদেরকে রাত-দিন তা থেকে রক্ষা করে? বরং তারা নিজেদের প্রতিপালকের উপদেশ ও প্রমাণাদি স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা মূর্খতা ও বোকামিবশতঃ সেগুলোর কোন কিছুকে নিয়েই চিন্তা করে না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

21:41

তাফসীর আবু বকর যাকারিয়া

বলুন, ‘রহমান হতে কে তোমাদেরকে রক্ষা করবে রাতে ও দিনে [১] ? তবুও তারা তাদের রব এর স্মরণ হতে মুখ ফিরিয়ে নেয়।

চতুর্থ রুকু’

[১] আয়াতের আরেক অর্থ, রহমানের পরিবর্তে কে তোমাদেরকে রাত বা দিনে হেফাযত করবেন? তোমাদের এ সমস্ত ইলাহ তো তোমাদেরকে রক্ষা করতে পারবে না। [ইবন কাসীর] অথবা আয়াতের অর্থ, যদি রাত বা দিনের কোন সময় অকস্মাৎ আল্লাহ তোমাদেরকে পাকড়াও করতে চান তবে তাঁর পাকড়াও থেকে তোমাদেরকে রক্ষা করতে পারে এমন শক্তিশালী সহায়ক ও সাহায্যকারী তোমাদের কে আছে? [কুরতুবী]