Al-Anbya
আল-আম্বিয়া: 85
21 আল-আম্বিয়া Al-Anbya · 112 আয়াত الأنبياء
মূল আরবি
وَإِسْمَـٰعِيلَ وَإِدْرِيسَ وَذَا ٱلْكِفْلِ ۖ كُلٌّ مِّنَ ٱلصَّـٰبِرِينَ
English Translations
And [mention] Ishmael and Idrees and Dhul-Kifl; all were of the patient.
And (remember) Isma'il (Ishmael), and Idris (Enoch) and Dhul-Kifl (Isaiah), all were from among As-Sabirin (the patient ones, etc.).
And (remember) Ismā‘īl and Idrīs and Dhul-Kifl. Each one of them was of those who observed patience.
And (We bestowed the same favour) upon Ishmael, Idris and Dhu al-Kifl, for they were all steadfast.
And (mention) Ishmael, and Idris, and Dhu'l-Kifl. All were of the steadfast.
And (remember) Isma'il, Idris, and Zul-kifl, all (men) of constancy and patience;
বাংলা অনুবাদ
স্মরণ কর ইসমা‘ঈল, ইদরীস ও জুল-কিফল এর কথা, তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল।
আর স্মরণ কর ইসমাঈল, ইদরীস ও যুল্ কিফল এর কথা, তাদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিল।
আর স্মরণ কর ইসমাঈল, ইদরীস এবং যুলকিফল- এর কথা, তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল।
এবং স্মরণ করুন ইসমাঈল, ইদরীস ও যুলকিফলকে, তাদের প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল;
এবং স্মরণ কর ইসমাঈল, ইদরীস ও যুল-কিফ্ল-এর কথা, তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল;
৮৫. হে রাসূল! আপনি স্মরণ করুন ইসমাঈল, ইদ্রীস ও যুল-কিফল (আলাইহিমুস-সালাম) এর কথা। তাঁদের প্রত্যেকেই আল্লাহ তা‘আলা তাঁদেরকে যে সকল কাজের দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালনে ও বিপদের উপর ধৈর্যশীল।
তাফসীর
৮৫-৮৬ নং আয়াতের তাফসীর: হযরত ইসমাঈল (আঃ) ছিলেন হযরত ইবরাহীম খলীলের (আঃ) পুত্র। সূরায়ে মারইয়ামে তাঁর ঘটনা বর্ণিত হয়েছে। হযরত ইদরীসের (আঃ) বর্ণনা গত হয়েছে। যুল কিফলকে বাহ্যতঃ নবীরূপেই জানা যাচ্ছে। কেন না, নবীদের বর্ণনায় তার নাম এসেছে। কিন্তু লোকেরা বলেছেন যে, তিনি নবী ছিলেন না, বরং একজন সৎ লোক ছিলেন। তিনি তাঁর যুগের বাদশাহ ও ন্যায় বিচারক। ইমাম ইবনু জারীর (রাঃ) এ ব্যাপারে কোন মন্তব্য করেন। নাই। সুতরাং এ সব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভাল জানেন।মুজাহিদ (রাঃ) বলেন যে, তিনি একজন সৎ ও সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। তিনি তার যুগের নবীদের চুক্তি ও অঙ্গীকার করেছিলেন এবং ওর উপর প্রতিষ্ঠি ত ছিলেন।
কওমের মধ্যে তিনি ন্যায় বিচার করতেন। বর্ণিত আছে যে, যখন হযরত ইয়াসাআ' (আঃ) খুবই বৃদ্ধ হয়ে যান তখন তিনি নিজের জীবদ্দশাতেই তার একজন প্রতিনিধি নির্বাচন করার ইচ্ছা করেন। তিনি তার আমল দেখতে চান। সূতরাং তিনি জনগণকে একত্রিত করেন এবং বলেনঃ “তিনটি প্রস্তাব যে ব্যক্তি সমর্থণ করবে তাকে আমি খিলাফত বা প্রতিনিধিত্ব প্রদান করবো। প্রস্তাব তিনটি এই যে, সে সারাদিন রোযা রাখবে, সারা রাত দাড়িয়ে ইবাদত করবে এবং কখনো রাগান্বিত হবে না।' তার একথা শুনে একটি লোক ছাড়া আর কেউই পঁড়ালো না। যে লোকটি দাঁড়ালো তাঁকে মানুষ হাল্কা মর্যাদার লোক মনে করতো।
তিনি দাড়িয়ে জিজ্ঞেস করলেনঃ “অর্থাৎ তুমি দিনে রোযা রাখবে, রাত্রে তাহাদের নামায পড়বে এবং কারো উপর রাগ করবে নাঃ" লোকটি উত্তর করলেনঃ “হ” হযরত ইয়াসা'আ বললেনঃ “আচ্ছা, আজকে তোমরা চলে যাও, কালকে আবার একত্রিত। হও।” পরদিনও তিনি মজলিসে সাধারণভাবে প্রশ্ন করলেন। কিন্তু ঐ লোকটি ছাড়া আর কেউই দাঁড়ালো না। সুতরাং তিনি তাকেই খলীফা বা প্রতিনিধি নির্বাচন করলেন। এখন শয়তান ছোট ছোট শয়তানদেরকে এই সম্রান্ত ব্যক্তিকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে পাঠাতে শুরু করলো। কিন্তু তারা তাকে কোন ক্রমেই বিভ্রান্ত করতে পারলো না। তখন ইবলীস নিজেই চললো। ঐ বুযুর্গ লোকটি দুপুরে বিশ্রামের জন্যে সবে মাত্র শুয়েছেন এমন সময় ইবলীস শয়তান তার দরজার কড়া নাড়তে শুরু করে।
লোকটি জিজ্ঞেস করলেনঃ “তুমি কে?” ইবলীস বলতে শুরু করলোঃ “আমি একজন অত্যাচারিত ব্যক্তি। আমার কওমের একটি লোক আমার উপর জুলুম করেছে। সে আমার সাথে এটা করেছে, ওটা করেছে। এভাবে সে দীর্ঘ বর্ণনা দিতে থাকে। সে তার বর্ণনা শেষ করতেই চায় না। তাঁর ঘুমাবার সময়টুকু তার সাথেই কেটে যায়। হযরত যুলকিফল (অর্থাৎ ঐ সম্রান্ত লোকটি) দিন রাত্রির মধ্যে শুধু এই সময়টুকুতে সামান্য কিছুক্ষণের জন্য ঘুমাতেন। তিনি তাকে বললেনঃ “তুমি সন্ধ্যায় এসো, তোমার প্রতি ন্যায় বিচার করা হবে। অতঃপর সন্ধ্যায় তিনি বিচার করতে বসলেন তখন চতুর্দিকে দৃষ্টিপাত করে ইবলীসকে খুঁজতে লাগলেন।
কিন্তু কোন দিকেই তাকে দেখা গেল না। শেষ পর্যন্ত তিনি নিজেই বাইরে গিয়ে তাকে এদিক ওদিক খুঁজতে লাগলেন। কিন্তু কোথায়ও তাকে পেলেন না। পর দিন সকালেও সে এলো না। আবার যেমনই তিনি দুপুরে সামান্য বিশ্রামের জন্যে শুয়েছেন তখনই সে দরজায় করাঘাত করতে শুরু করেছে। তিনি দরজা খুলে দেন এবং তাকে বলেনঃ “আমি তো তোমাকে সন্ধ্যায় ডেকে ছিলাম এবং তোমার জন্য অপেক্ষমান ছিলাম, তখন তুমি আস নাই কেন?" সে উত্তরে বলেঃ “ জনাব! কি আর বলবো? আমি আপনার কাছে আসার ইচ্ছা করেছি এমন সময় আমার হক নষ্টকারী লোকটি আমাকে অনুরোধ করে বলেঃ “তুমি যেয়ো না, আমি তোমার প্রাপ্য তোমাকে দিয়ে দিচ্ছি।”কাজেই আমি এলাম না।
কিন্তু এখন আবার সে অস্বীকার করেছে।” এভাবে আজকেও বহু লম্বা চওড়া বর্ণনা শুরু করে দেয়। সুতরাং আজও তার ঘুম নষ্ট হয়ে যায়। এবারও তিনি তাকে সন্ধ্যায় আসতে বলেন। সন্ধ্যায় আবার তিনি তার জন্যে অপেক্ষা করতে থাকেন। কিন্তু সে আসলো না তৃতীয় দিন তিনি একজন দ্বাররক্ষী নিযুক্ত করে তাকে বলে দিলেনঃ “দেখো, আজ যেন কেউই আমার দরজায় করাঘাত না করে। উপুর্যপরি কয়েকদিন কাহিল হয়ে পড়েছি। একথা বলে তিনি সবে মাত্র শুয়েছেন এমন সময় আবার ঐ বিতাড়িত শয়তান এসে পড়ে। দ্বাররক্ষী তাকে বাধা দেয়। কিন্তু সে এক তাকের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করে এবং ভিতর থেকে দরজায় করাঘাত করতে শুরু করে দেয়।
তিনি তখন উঠে দ্বার রক্ষীকে বলেনঃ “আমি তোমাকে বলে দেয়ার পরেও কেন তুমি একে দরজায় আসতে দিলে?" দ্বার রক্ষী উত্তরে বললোঃ কেউ তো যায় নাই?” এবার তিনি ভালরূপে দেখে শুনে। বুঝতে পারলেন যে, দরজা তো বন্ধই রয়েছে, আবার ভিতরে লোক প্রবেশ করলো কিরূপে? কাজেই এটা শয়তান ছাড়া কেউই নয়। ঐ সময় শয়তান তাকে সম্বোধন করে বললোঃ “হে আল্লাহর ওয়ালী! আমি আপনার নিকট পরাজিত হয়েছি। না আপনি রাত্রির ইবাদত পরিত্যাগ করেছেন, না এরূপ পরিস্থিতিতে আপনার দ্বার রক্ষী ভৃত্যের উপর রাগান্বিত হয়েছেন।” তখন আল্লাহ তাআলা তার নাম রাখলেন যুলকিফল। কেননা, যে বিষয়ের তিনি দায়িত্ব নিয়েছিলেন তা বাস্তবে দেখিয়ে দিয়েছেন।
(এটা ইবনু আবি হাতিম (রাঃ) বর্ণনা করেছেন)হযরত ইবনু আব্বাস (রাঃ) হতেও কিছু তাফসীরের পর এই ঘটনাটি বর্ণিত হয়েছে। তাতে রয়েছে যে, বানী ইসরাঈলের মধ্যে একজন কাযী (বিচারক) ছিলেন। যিনি তাঁর মৃত্যুর সময় বলেছিলেনঃ “আমার পরে আমার এ পদের দায়িত্ব কে গ্রহণ করবে?” উত্তরে এই লোকটি (যুলকি) বলেছিলেনঃ “আমি গ্রহণ করবো।” তখন তার নাম যুলকিফল হয়ে যায়। এতে আছে যে, তাঁর ঘুমাবার সময় হলে প্রহরীরা শয়তানকে আসতে বাধা দেয় সে এতো গোলমান শুরু করে দেয় যে, তিনি জেগে ওঠেন। দ্বিতীয় দিন ও তৃতীয় দিনও এরূপই করে। তখন তিনি তার সাথে যেতে উদ্যত হয়ে বলেনঃ “আমি তোমার সাথে গিয়ে তোমার হক আদায় করে দিচ্ছি।” কিন্তু রাস্তায় গিয়ে সে তার হাত ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়।হযরত আশআরী (রাঃ) মিম্বরের উপর ভাষণ দেয়া অবস্থায় বলেনঃ “যুকিফুল নবী ছিলেন না।
তিনি ছিলেন বানী ইসরাঈলের মধ্যে একজন সৎ লোক, যিনি প্রত্যহ একশ (রাকাত নামায পড়তেন। তিনি এই ইবাদতের দায়িত্ব পালন করেছিলেন বলে তাঁকে যুলকিফল বলা হয়েছে। একটি মুনকাতা (যে হাদীসের সনদের মধ্য হতে মাঝে মাঝে রাবী বা বর্ণনাকারী ছুটে গেছেন। ঐ হাদীসকে মুনকাতা হাদীস বলে) হাদীসে হযরত আবু মূসা আশআরী (রাঃ) হতেও এটা বর্ণিত আছে। মুসনাদে আহমাদে একটি গারীব বা দুর্বল হাদীস বর্ণিত আছে। যাতে কিল এর একটি ঘটনা বর্ণিত হয়েছে। তাকে যুলকিফুল বলা হয়। নাই। সম্ভবতঃ তিনি এই ফুলকিফুল নন। বরং অন্য কোন লোক হবেন। হাদীসের ঘটনাটি এই যে, কিক্ল নামক একজন লোক ছিল, যে কোন পাপকার্য হতেই বিরত থাকতো না।
একদা সে একটি স্ত্রীলোককে ষাটটি দীনার (স্বর্ণমুদ্রা) দিয়ে ব্যভিচারের জন্যে উৎসাহিত করে। যখন সে নিজের কামনা চরিতার্থ করার জন্যে প্রস্তুত হয়ে যায় তখন ঐ স্ত্রীলোকটি ক্রন্দন করতে ও কাপতে শুরু করে দেয়। সে তখন তাকে বলেঃ “আমি তোমার প্রতি কোন বল প্রয়োগ তো করি নাই তথাপি তোমার ক্রন্দনের ও কম্পনের কারণ কি? স্ত্রীলোকটি উত্তরে বলেঃ "আজ পর্যন্ত আমি আল্লাহ তাআলার কোন নাফরমানী করি নাই। কিন্তু আজ আমার অভাব ও দারিদ্র আমাকে এ কুকাজে বাধ্য করছে। (তাই, আমি আল্লাহর ভয়ে ক্রন্দন করছি ও কম্পিত হচ্ছি)!" তার একথা শুনে কি তাকে বলেঃ “তুমি মাত্র একটি পাপ কার্যের কারণে এতো উদ্বেগ প্রকাশ করছো!
অথচ এর পূর্বে তো তুমি এরূপ কোন কাজ কর নাই। তৎক্ষণাৎ সে তাকে ছেড়ে দেয় এবং তার থেকে পৃথক হয়ে যায়। অতঃপর তাকে বলেঃ “যাও, এই দীনারগুলি আমি তোমাকে দান করে দিলাম। আল্লাহর শপথ! আজ হতে আর কোন দিন আমি আল্লাহ তাআলার কোন নাফরমানী করবে না। আল্লাহর কি মহিমা যে, ঐ রাত্রেই তার মৃত্যু হয়ে যায়। মানুষ সকালে এসে দেখে যে, তার দরজার উপর কুদরতী হরূফে লিখিত রয়েছেঃ “আল্লাহ কিকে ক্ষমা করে দিয়েছেন।”
এবং স্মরণ করুন ইসমাঈল, ইদরীস ও যুলকিফলকে, তাদের প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল [১];
[১] আলোচ্য আয়াতদ্বয়ে তিন জন মনীষীর কথা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ইসমাঈল ও ইদরীস যে নবী ও রাসূল ছিলেন, তা কুরআনের অনেক আয়াত দ্বারা প্রমাণিত আছে। কুরআনে তাদের কথা স্থানে স্থানে আলোচনাও করা হয়েছে। তৃতীয় জন হচ্ছেন যুলকিফল। ইবনে -কাসীর বলেনঃ তার নাম দু'জন নবীর সাথে শামিল করে উল্লেখ করা থেকে বাহ্যতঃ বোঝা যায় যে, তিনিও আল্লাহর নবী ছিলেন। কিন্তু কোন কোন বর্ণনা থেকে জানা যায় যে, তিনি নবীদের কাতারভুক্ত ছিলেন না; বরং একজন সৎকর্মপরায়ন ব্যক্তি ছিলেন। তবে সঠিক মত হলো এই যে, তিনি নবী ও রাসূলই ছিলেন। তার সম্পর্কে খুব বেশী তথ্য জানা যায় না। ইসরাঈলী বৰ্ণনায় যে সমস্ত ঘটনা এসেছে সেগুলোর কোনটিই গ্রহণযোগ্য নয়। [এ ব্যাপারে ইবন কাসীর আরও তথ্য বর্ণনা করেছেন।]
[সূরা আল-আম্বিয়া (২১): আয়াত ৮৫ থেকে ৮৬] পূর্ণ পৃষ্ঠা
আল্লাহর অনুগ্রহে কি কেউ তৃপ্ত হতে পারে! তখন আল্লাহ তাঁর নিকট ওহী পাঠালেন: আমি তোমার বিপদে পড়ার আগে এবং পরে ধৈর্যশীল হিসেবে তোমার প্রশংসা করেছি। আর যদি আমি তোমার শরীরের প্রতিটি লোমের নিচে ধৈর্য স্থাপন না করতাম, তবে তুমি ধৈর্য ধারণ করতে পারতে না। (আমাদের পক্ষ থেকে রহমত স্বরূপ) অর্থাৎ আমি আমাদের পক্ষ থেকে দয়া স্বরূপ তাঁর সাথে এরূপ করেছি। আর বলা হয়েছে: আমি তাঁকে পরীক্ষায় ফেলেছিলাম যাতে পরকালে তাঁর প্রতিদান মহান হয়। (এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ) অর্থাৎ ইবাদতকারীদের জন্য এটি একটি স্মারক, কারণ যখন তারা আইয়ুব (আ.)-এর বিপদ, তাঁর ধৈর্য এবং তাঁর ওপর আপতিত পরীক্ষার কথা স্মরণ করবে—অথচ তিনি ছিলেন তাঁর সময়ের সর্বোত্তম ব্যক্তি—তখন তারা দুনিয়ার প্রতিকূলতায় ধৈর্য ধারণের জন্য নিজেদের প্রস্তুত করবে, ঠিক যেমন আইয়ুব (আ.) করেছিলেন।
সুতরাং এটি হবে তাঁদের ইবাদতে নিরবচ্ছিন্ন থাকা এবং কষ্টের সম্মুখীন হওয়ার বিষয়ে একটি সতর্কতা। আর তাঁর বিপদে অবস্থানের সময়কাল সম্পর্কে মতভেদ রয়েছে। ইবনে আব্বাস (রা.) বলেন: বিপদের সময়কাল ছিল সাত বছর, সাত মাস, সাত দিন এবং সাত রাত। ওয়াহাব বলেন: ত্রিশ বছর। হাসান (রহ.) বলেন: সাত বছর ছয় মাস। আমি বলি: এর চেয়ে সঠিক তথ্য হলো—আর আল্লাহই ভালো জানেন—আঠারো বছর। ইবনে শিহাব নবী (সা.) থেকে এটি বর্ণনা করেছেন, ইবনুল মুবারক এটি উল্লেখ করেছেন এবং যা ইতিপূর্বেও বর্ণিত হয়েছে। [সূরা আল-আম্বিয়া (২১): আয়াত ৮৫ থেকে ৮৬]এবং ইসমাঈল, ইদরীস ও যুল-কিফল, তাঁদের প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল (৮৫) এবং আমি তাঁদেরকে আমার রহমতের অন্তর্ভুক্ত করেছিলাম; নিশ্চয়ই তাঁরা ছিলেন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত (৮৬)আল্লাহ তাআলার বাণী: (এবং ইসমাঈল ও ইদরীস) তিনি হলেন আখনুখ, যা পূর্বে আলোচিত হয়েছে (এবং যুল-কিফল) অর্থাৎ আপনি তাঁদের কথা স্মরণ করুন।
হাকীম তিরমিযী "নাওয়াদিরুল উসূল" গ্রন্থে এবং অন্যান্যরা ইবনে উমর (রা.)-এর সূত্রে নবী (সা.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: (বনী ইসরাঈলে যুল-কিফল নামক এক ব্যক্তি ছিল, যে কোনো পাপ কাজ করতেই দ্বিধা করত না। একবার সে এক মহিলার পিছু নিল এবং তাকে ষাট দিনার দিল [যেন সে তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়]। যখন সে তার সাথে ঠিক সেভাবে উপবেশন করল যেভাবে স্বামী তার স্ত্রীর সাথে বসে, তখন ওই মহিলা প্রকম্পিত হতে লাগল এবং কাঁদতে লাগল। সে বলল: তুমি কাঁদছ কেন? মহিলাটি বলল: এই কাজের ভয়ে; আল্লাহর শপথ, আমি জীবনে কখনো এরূপ কাজ করিনি। যুল-কিফল বলল: আমি কি তোমাকে বাধ্য করেছি?
মহিলা বলল: না, কিন্তু অভাব আমাকে এতে বাধ্য করেছে। যুল-কিফল বলল: যাও, এই অর্থ তোমারই থাক, আল্লাহর শপথ, আমি এরপর থেকে কখনো আল্লাহর অবাধ্য হব না। এরপর সেই রাতেই সে মৃত্যুবরণ করল। সকালে তাঁর দরজায় লেখা পাওয়া গেল—নিশ্চয়ই আল্লাহ যুল-কিফলকে ক্ষমা করে দিয়েছেন)। আবু ঈসা তিরমিযীও এটি বর্ণনা করেছেন। ইবনে উমর (রা.) থেকে বর্ণিত তাঁর শব্দগুলো হলো: আমি নবী (সা.)-কে একটি হাদীস বর্ণনা করতে শুনেছি যা যদি আমি একবার বা দুবার শুনতাম—এমনকি তিনি সাতবার পর্যন্ত গণনা করলেন—তবে আমি তা বর্ণনা করতাম না; কিন্তু আমি তা এর চেয়েও বেশিবার শুনেছি। আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি: (একজন ছিল...)(১).
পাণ্ডুলিপি 'জীম', 'যা', 'কাফ' এবং 'ইয়া'-তে রয়েছে।(২). পাণ্ডুলিপি 'বা' থেকে।(৩). সহীহ তিরমিযী থেকে সংগৃহীত অতিরিক্ত অংশ।
