Al-Anbya

আল-আম্বিয়া: 9

21:9
21 আল-আম্বিয়া Al-Anbya · 112 আয়াত الأنبياء

আরবি

ثُمَّ صَدَقْنَـٰهُمُ ٱلْوَعْدَ فَأَنجَيْنَـٰهُمْ وَمَن نَّشَآءُ وَأَهْلَكْنَا ٱلْمُسْرِفِينَ

English Translations

Sahih International

Then We fulfilled for them the promise, and We saved them and whom We willed and destroyed the transgressors.

Muhsin Khan

Then We fulfilled to them the promise, and We saved them and those whom We willed, but We destroyed Al-Musrifun (i.e. extravagants in oppression, polytheism and in sin).

Taqi Usmani

Then We caused the promise to come true for them, so We saved them and those whom We willed, and destroyed the transgressors.

Abul Ala Maududi

Then We fulfilled the promise We had made to them: We rescued them and those whom We wished, and We destroyed those who exceeded all bounds.

Pickthall

Then we fulfilled the promise unto them. So we delivered them and whom We would, and We destroyed the prodigals.

Yusuf Ali

In the end We fulfilled to them Our Promise, and We saved them and those whom We pleased, but We destroyed those who transgressed beyond bounds.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

অতঃপর আমি তাদেরকে দেয়া আমার ওয়া‘দা সত্যে পরিণত করলাম। ফলতঃ আমি তাদেরকে এবং আরো যাদেরকে চাইলাম রক্ষা করলাম আর সীমালঙ্ঘনকারীদেরকে ধ্বংস করে দিলাম।

রাওয়াই আল-বায়ান

অতঃপর আমি তাদের প্রতি কৃত ওয়াদা পূর্ণ করলাম। আর আমি তাদেরকে ও যাদেরকে ইচ্ছা করি রক্ষা করলাম এবং সীমালঙ্ঘনকারীদেরকে ধ্বংস করে দিলাম।

শাইখ মুজিবুর রহমান

অতঃপর আমি তাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম, আমি তাদেরকে ও যাদেরকে ইচ্ছা রক্ষা করেছিলাম এবং যালিমদেরকে করেছিলাম ধ্বংস।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তারপর আমরা তাদের প্রতি কৃত ওয়াদা সত্য করে দেখলাম, ফলে আমরা তাদেরকে ও যাদেরকে ইচ্ছে রক্ষা করেছিলাম এবং সীমালংঘনকারীদেরকে করেছিলাম ধ্বংস।

ফাতহুল মাজীদ

অতঃপর আমি তাদের প্রতি আমার প্রতিশ্রুতি সত্যে পরিণত করলাম, ফলে তাদেরকে ও যাদেরকে ইচ্ছা রক্ষা করেছিলাম এবং সীমা লঙ্ঘনকারীদেরকে ধ্বংস করেছিলাম।

মুখতাসার

৯. অতঃপর আমি আমার রাসূলদের সাথে যা ওয়াদা করেছি তা বাস্তবায়ন করেছি। আমি তাদেরকে ও আমার ইচ্ছা মাফিক অন্যান্য মু’মিনদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছি। আর আল্লাহর সাথে কুফরি ও অন্যান্য পাপ করে সীমাতিক্রমকারীদেরকে ধ্বংস করে দিয়েছি।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

21:7

তাফসীর আবু বকর যাকারিয়া

তারপর আমরা তাদের প্রতি কৃত ওয়াদা সত্য করে দেখলাম, ফলে আমরা তাদেরকে ও যাদেরকে ইচ্ছে রক্ষা করেছিলাম এবং সীমালংঘনকারীদেরকে করেছিলাম ধ্বংস [১]।

[১] অর্থাৎ পূর্ববর্তী ইতিহাসের শিক্ষা শুধুমাত্র একথা বলে না যে, পূর্বে যেসব রাসূল পাঠানো হয়েছিল তারা মানুষ ছিলেন বরং একথাও বলে যে, তাদের সাহায্য ও সমর্থন করার এবং তাদের বিরোধিতাকারীদেরকে ধ্বংস করে দেবার যতগুলো অংগীকার আল্লাহ তাদের সাথে করেছিলেন সবই পূর্ণ হয়েছে এবং যেসব জাতি তাদের প্রতি অমর্যাদা প্রদর্শন করার চেষ্টা করেছিল তারা সবাই ধ্বংস হয়েছে। [ইবন কাসীর] কাজেই নিজেদের পরিণতি তোমরা নিজেরাই চিন্তা করে নাও।