Al-Anbya

আল-আম্বিয়া: 34

21:34
টেক্সট কপি
21 আল-আম্বিয়া Al-Anbya · 112 আয়াত الأنبياء

মূল আরবি

وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّن قَبْلِكَ ٱلْخُلْدَ ۖ أَفَإِي۟ن مِّتَّ فَهُمُ ٱلْخَـٰلِدُونَ

English Translations

Sahih International

And We did not grant to any man before you eternity [on earth]; so if you die - would they be eternal?

Muhsin Khan

And We granted not to any human being immortality before you (O Muhammad SAW), then if you die, would they live forever?

Taqi Usmani

We did not assign immortality to any human (even) before you. So, if you die, will they live for ever?

Abul Ala Maududi

(O Muhammad), We did not grant everlasting life to any human being even before you. If you were to die, will they live for ever?

Pickthall

We appointed immortality for no mortal before thee. What! if thou diest, can they be immortal!

Yusuf Ali

We granted not to any man before thee permanent life (here): if then thou shouldst die, would they live permanently?

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তোমার পূর্বেও আমি কোন মানুষকে চিরস্থায়ী করিনি। তুমি যদি মারা যাও, তাহলে তারা কি চিরস্থায়ী হবে?

রাওয়াই আল-বায়ান

আর তোমার পূর্বে কোন মানুষকে আমি স্থায়ী জীবন দান করিনি; সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি অনন্ত জীবনসম্পন্ন হয়ে থাকবে ?

শাইখ মুজিবুর রহমান

আমি তোমার পূর্বেও কোন মানুষকে চিরস্থায়ী জীবন দান করিনি; সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হয়ে থাকবে?

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর আমরা আপনার আগেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি; কাজেই আপনার মৃত্যু হলে তারা কি চিরজীবি হয়ে থাকবে?

ফাতহুল মাজীদ

আমি তোমার পূর্বেও কোন মানুষকে অনন্ত‎ জীবন দান করিনি; সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি চিরজীবী হয়ে থাকবে?

মুখতাসার

৩৪. হে রাসূল! আমি আপনার পূর্বের কোন মানুষকে এ জীবনে বাকি থাকার সুযোগ দেইনি। এ দুনিয়াতে আপনার জীবনের নির্ধারিত সময় শেষ হয়ে আপনার মৃত্যু এসে গেলে আপনার মৃত্যুর পর তারা কি বাকি থাকবে?! কখনোই না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

৩৪-৩৫ নং আয়াতের তাফসীর: আল্লাহ তাআলা বলেনঃ হে মুহাম্মদ (সঃ)! তোমার পূর্বেও আমি কোন মানুষকে দুনিয়ায় অনন্ত জীবন দান করি নাই। বরং ভূ-পৃষ্ঠে যা কিছু আছে সমস্তই নশ্বর, অবিনশ্বর শুধু তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমময়, মহানুভব। এই আয়াত দ্বারাই আলেমগণ দলীল গ্রহণ করেছেন যে, হযরত খিযর (আঃ) মারা গেছেন। তিনি আজ পর্যন্ত জীবিত আছেন এটা ভুল কথা। কেননা, তিনিও মানুষই ছিলেন। হোন তিনি ওয়ালী বা নবী অথবা রাসূল, কিন্তু ছিলেন তো মানুষই।মহান আল্লাহ বলেনঃ হে মুহাম্মদ (সাঃ)! তুমি যদি মৃত্যুবরণ কর তবে তারা কি চিরজীবি হয়ে থাকবে? অর্থাৎ তারা কি আশা করছে যে, তোমার মৃত্যুর পর তারা দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবে?

না, এটা হতে পারে না, বরং প্রত্যেকেই ধ্বংস হয়ে যাবে। এজন্যেই আল্লাহ তাআলা বলেনঃ জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ইমাম শাফিয়ী (রঃ) বলতেনঃ “লোকেরা আমার মৃত্যুর কামনা করে, আমি যদি মারা যাই তবে এই পথে কি আমি একাই রয়েছি? এমন কেউই নেই যে এর স্বাদ গ্রহণ করবে না।” এরপর মহান আল্লাহ বলেনঃ আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি। অর্থাৎ আমি তোমাদেরকে ভাল ও মন্দ দ্বারা, সুখ ও দুঃখ দ্বারা, মিষ্ট ও তিক্ত দ্বারা এবং প্রশস্ততা ও সংকীর্ণতা দ্বারা পরীক্ষা করে থাকি, যাতে কৃতজ্ঞ ও অকৃতজ্ঞ এবং ধৈর্যশীল ও হতাশা গ্রস্ত ব্যক্তি প্রকাশ হয়ে পড়ে।

ঐশ্বর্য ও দারিদ্র, কঠোরত ও কোমলতা, হালাল ও হারাম, হিদায়াত ও গুমরাহী এবং আনুগত্য ও অবাধ্যতা এ সবগুলিই পরীক্ষামূলক। এর দ্বারা ভাল ও মন্দ প্রকাশ পেয়ে থাকে।তোমাদের সবারই প্রত্যাবর্তন আমারই কাছে। ঐ সময় যে যেমন ছিল তা প্রকাশ হয়ে পড়বে। পাপীরা শাস্তি এবং পুণ্যবারা পুরস্কার লাভ করবে।

তাফসীর আবু বকর যাকারিয়া

আর আমরা আপনার আগেও কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি [১]; কাজেই আপনার মৃত্যু হলে তারা কি চিরজীবি হয়ে থাকবে?

[১] এ আয়াত থেকে বুঝা যায় যে, খাদির আলাইহিসসালাম মারা গেছেন। কারণ, তিনি একজন মানুষ। মানুষদের মধ্যে কাউকেই আল্লাহ চিরঞ্জীব করেননি। [ইবন তাইমিয়্যাহ, মাজমু ফাতাওয়া ৪/৩৩৭]

তাফসীর আল-কুরতুবী

[সূরা আল-আম্বিয়া (২১): আয়াত ৩৪ হতে ৩৫] পূর্ণ পৃষ্ঠা

‌‌[সূরা আল-আম্বিয়া (২১): আয়াত ৩৪ হতে ৩৫]আর আপনার পূর্বে কোনো মানুষের জন্য আমি অমরত্ব দান করিনি; সুতরাং যদি আপনার মৃত্যু হয়, তবে তারা কি অমর থাকবে? (৩৪) প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করি পরীক্ষার জন্য, আর আমাদের কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। (৩৫)মহান আল্লাহর বাণী: (আর আপনার পূর্বে কোনো মানুষের জন্য আমি অমরত্ব দান করিনি) অর্থাৎ পৃথিবীতে স্থায়িত্ব দান করা। এই আয়াতটি তখন অবতীর্ণ হয় যখন তারা বলেছিল: আমরা মুহাম্মাদের ব্যাপারে মহাকালের বিপর্যয়ের (মৃত্যুর) প্রতীক্ষা করছি।

আর তা এ কারণে যে, মুশরিকরা তাঁর নবুওয়াতকে অস্বীকার করত এবং বলত: সে একজন কবি, আমরা তার ব্যাপারে মহাকালের বিপর্যয়ের প্রতীক্ষা করছি, সম্ভবত সে মারা যাবে যেমন অমুক গোত্রের কবি মারা গিয়েছিল। তখন মহান আল্লাহ বললেন: আপনার পূর্বেও নবীগণ ইন্তেকাল করেছেন এবং আল্লাহ তাঁর দীনকে সাহায্য ও সুরক্ষার মাধ্যমে রক্ষা করেছেন; সুতরাং এভাবেই আমি আপনার দীন ও শরিয়তকে হিফাজত করব। (সুতরাং যদি আপনার মৃত্যু হয়, তবে কি তারা অমর থাকবে) অর্থাৎ তবে কি তারা (অমর)? যেমন জনৈক কবির উক্তিতে এসেছে: «১»তারা আমাকে শান্ত করল এবং বলল, হে খুওয়াইলিদ! তুমি ভীত হয়ো না...

তখন আমি বললাম এবং তাদের মুখমণ্ডলগুলো চিনতে পারলাম না, তারা কি ওরাই?অর্থাৎ তারা কি! এটি একটি অস্বীকৃতিমূলক প্রশ্ন (ইস্তিফহামু ইনকারি)। আল-ফাররা বলেছেন: এখানে 'ফা' এসেছে শর্ত বুঝানোর জন্য, কারণ এটি তাদের এই কথার উত্তর যে 'সে মারা যাবে'। অথবা এটি এমনভাবেও হতে পারে যে, এর প্রচ্ছন্ন অর্থ হলো: তবে কি তারা অমর হবে যদি আপনি মারা যান! আল-ফাররা আরও বলেন: 'ফা' বিলোপ করা বা উহ্য রাখা জায়েজ, কারণ "হুম" শব্দটিতে ব্যাকরণিক পরিবর্তন স্পষ্ট হয় না। অর্থাৎ যদি আপনি মারা যান তবে তারাও মারা যাবে, সুতরাং কারও মৃত্যুতে আনন্দ প্রকাশের কিছু নেই।

'মিতা' এবং 'মুত্তা' মিমে যের ও পেশ দিয়ে দুটি ভিন্ন উপভাষায় (লুগাত) পাঠ করা হয়েছে। মহান আল্লাহর বাণী: (প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে) এর ব্যাখ্যা সূরা আলে ইমরানে অতিক্রান্ত হয়েছে। «২» (এবং আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করি পরীক্ষার জন্য) এখানে "ফিতনাতান" শব্দটি শব্দের মূল রূপ ব্যতিরেকে একটি মাসদার (ক্রিয়ামূল)। অর্থাৎ আমি তোমাদেরকে দুঃখ-কষ্ট ও সুখ-স্বাচ্ছন্দ্য এবং হালাল ও হারামের মাধ্যমে পরীক্ষা করি, যাতে আমি দেখি তোমাদের কৃতজ্ঞতা ও ধৈর্য কেমন। (আর আমাদের কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে) অর্থাৎ আমলসমূহের প্রতিফলের জন্য।

‌‌[সূরা আল-আম্বিয়া (২১): আয়াত ৩৬]আর কাফেররা যখন আপনাকে দেখে তখন তারা আপনাকে কেবল উপহাসের পাত্র হিসেবেই গ্রহণ করে (এবং বলে), ‘এই কি সেই ব্যক্তি যে তোমাদের উপাস্যদের আলোচনা (সমালোচনা) করে?’ অথচ তারা দয়াময় আল্লাহর স্মরণের ক্ষেত্রে নিজেরাই কাফের। (৩৬)(১). তিনি হলেন আবু খিরাশ আল-হুজালি। 'রাফাউনি' অর্থ তারা আতঙ্ক থেকে আমাকে শান্ত করল। তিনি চেহারা দর্শনের মাধ্যমে অনুমান করছেন এবং সেগুলোকে অন্তরের অবস্থার দলিল হিসেবে সাব্যস্ত করছেন।(২). চতুর্থ খণ্ড ২৯৭ পৃষ্ঠা ও পরবর্তী দ্রষ্টব্য।