Table of Contents
ভূমিকা
আপেক্ষবাদের কুযুক্তি হলো একটি সাধারণ লজিক্যাল ফ্যালাসি যেখানে একটি সমস্যার সমালোচনা এড়াতে সেটির তুলনায় আরেকটি বেশি খারাপ সমস্যার উদাহরণ তুলে ধরা হয়। এটি “Not as bad as” বা “ফ্যালাসি অফ রিলেটিভ প্রাইভেশন” নামেও পরিচিত। এর মাধ্যমে একজন বক্তা যুক্তি দেন যে, যেহেতু অন্য একটি সমস্যা আরো খারাপ, তাই মূল সমস্যা প্রকৃতপক্ষে তেমন গুরুতর নয় এবং এটিকে গুরুত্ব না দিলেও চলে। ধরুন, যখন কেউ এক্স নামক একটি সমস্যার কথা উল্লেখ করে, এবং এটি কেন একটি সমস্যা তার পক্ষে যুক্তি উপস্থাপন করে, তখন এক্স এর পক্ষের বক্তা যদি ওয়াই নামক আরেকটি সমস্যার কথা উল্লেখ করে, এবং এক্স ও ওয়াইকে তুলনা করার মাধ্যমে এক্সকে অপেক্ষাকৃত কম সমস্যাযুক্ত বলে প্রমাণের চেষ্টা করে- যার মাধ্যমে বস্তুতপক্ষে ওয়াইকে অবজেকটিভলি ভাল বা উত্তম বা আদর্শিক কাজ বলে চালিয়ে দেয়া যায়, তখন “নট এস ব্যাড এস” বা “ফ্যালাসি অফ রিলেটিভ প্রাইভেশন” নামক লজিক্যাল ফ্যালাসিটির উদ্ভব ঘটে। এর অর্থ হচ্ছে, যখনই কেউ আপনার কোন কাজের সমালোচনা করতে আসবে, আপনি স্রেফ তাকে আরেকজনার আরেকটি অধিক বাজে কাজের উদাহরণ উল্লেখ করে আপনার বাজে কাজটিকে বৈধতা দেয়ার চেষ্টা করবেন, তখনই এই ফ্যালাসিটি ঘটে।
কুযুক্তির প্রকৃতি
এই কুযুক্তির ভিত্তিতে বলা হয় যে, কোনো সমস্যা তখনই সমাধানের উপযোগী বা সমালোচনার যোগ্য, যদি সেটি বৃহত্তর বা আরও গুরুতর সমস্যাগুলোর চেয়ে খারাপ হয়। অন্যথায় সেটি সমালোচনার যোগ্য নয়। এ ধরনের কুযুক্তি সমস্যার প্রকৃত গুরুত্বকে এড়িয়ে চলে এবং সঠিক সমাধান থেকে বিচ্যুত করে।
আপেক্ষবাদের কুযুক্তির উদাহরণ
দাসপ্রথা মানব ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর অপরাধ এবং মানবতার সাথে অন্যায়। মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হচ্ছে স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার। দাসপ্রথা দাসের স্বাধীনতাকে হরণ করে তাকে একটি সম্পত্তি হিসেবে গণ্য করে। মালিক চাইলে তাকে বিক্রি করতে পারে, যেকোনো কাজ করাতে পারে এবং যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে! এরকম ভয়াবহ ব্যাপারকে বৈধতা দেয়া অবজেকটিভলি খুব বড় অনৈতিক কাজ।
আপেক্ষবাদের কুযুক্তির সমস্যা
এই কুযুক্তির মূল সমস্যা হলো এটি সত্যিকারের সমস্যাগুলোর সমাধানকে বিলম্বিত করে। যেকোনো সমস্যা অন্য সমস্যার চেয়ে কম গুরুতর হলেও, সেটি সমাধানের যোগ্য। তুলনামূলক সমস্যা তুলে ধরে অপরাধ বা সমস্যা বৈধ করা সমস্যাকে আরো জটিল করে তোলে। আরও কিছু উদাহরণঃ
উপসংহার
আপেক্ষবাদের কুযুক্তি হচ্ছে এমন একটি কৌশল যেখানে তুলনামূলক বড় সমস্যা বা অপরাধ তুলে ধরে মূল সমস্যাকে অবহেলা বা হালকা করার চেষ্টা করা হয়। এতে সমস্যার প্রকৃত সমাধান বিলম্বিত হয় এবং অপরাধ বা অন্যায়কে অগ্রাহ্য করা হয়। প্রতিটি সমস্যারই নিজস্ব গুরুত্ব রয়েছে, এবং সেগুলিকে সমাধানের জন্য নিরপেক্ষভাবে বিবেচনা করা উচিত, তুলনামূলক দৃষ্টিকোণ থেকে নয়।
About This Article
Genre: Semi-Academic Skeptical Analysis
Epistemic Position: Scientific Skepticism and Secular Humanist Ethics
This article belongs to the skeptical-rationalist analytical tradition of Shongshoy.com.
Its purpose is not theological neutrality or artificial both-sides balance, but evidence-based critical examination of religious, philosophical, moral, and historical claims.
Neutrality here means methodological fairness: accurate use of sources, logical rigor, evidentiary discipline, and factual consistency. It does not mean moral indifference or equal treatment between harmful doctrines and their criticism.
Strong criticism should not be mistaken for bias if it is supported by evidence and sound reasoning.
This article should be evaluated through source quality, evidentiary strength, logical rigor, factual consistency, and fairness in representing opposing claims—not through theological sensitivity, apologetic expectations, or demand for rhetorical softness.
