Taha

ত্বহা: 109

20:109
টেক্সট কপি

মূল আরবি

يَوْمَئِذٍ لَّا تَنفَعُ ٱلشَّفَـٰعَةُ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَـٰنُ وَرَضِىَ لَهُۥ قَوْلًا

English Translations

Sahih International

That Day, no intercession will benefit except [that of] one to whom the Most Merciful has given permission and has accepted his word.

Muhsin Khan

On that day no intercession shall avail, except the one for whom the Most Beneficent (Allah) has given permission and whose word is acceptable to Him.

Taqi Usmani

That day no intercession will be of any use to anyone, except the one whom the RaHmān (All-Merciful, Allah) has permitted and was pleased with his word.

Abul Ala Maududi

On that Day intercession shall not avail save of him whom the Most Compassionate Lord permits, and whose word of intercession is pleasing to Him.

Pickthall

On that day no intercession availeth save (that of) him unto whom the Beneficent hath given leave and whose word He accepteth.

Yusuf Ali

On that Day shall no intercession avail except for those for whom permission has been granted by (Allah) Most Gracious and whose word is acceptable to Him.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

সেদিন কারো সুপারিশ কোন কাজে আসবে না, দয়াময় যাকে অনুমতি দেবেন আর যার কথায় সন্তুষ্ট হবেন তার (সুপারিশ) ব্যতীত।

রাওয়াই আল-বায়ান

সেদিন পরম করুণাময় যাকে অনুমতি দিবেন আর যার কথায় তিনি সন্তুষ্ট হবেন তার সুপারিশ ছাড়া কারো সুপারিশ কোন কাজে আসবে না।

শাইখ মুজিবুর রহমান

দয়াময় যাকে অনুমতি দিবেন ও যার কথা তিনি পছন্দ করবেন সে ব্যতীত কারও সুপারিশ সেদিন কোন কাজে আসবেনা।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

দয়াময় যাকে অনুমতি দেবেন ও যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না।

ফাতহুল মাজীদ

দয়াময় যাকে অনুমতি দেবেন ও যার কথা তিনি পছন্দ করবেন সে ব্যতীত কারও সুপারিশ সেদিন কোন কাজে আসবে না।

মুখতাসার

১০৯. সেই কঠিন দিবসে কোন সুপারিশকারীর সুপারিশই উপকারে আসবে না। তবে যাকে আল্লাহ তা‘আলা সুপারিশ করার অনুমতি দিয়েছেন এবং সুপারিশের ক্ষেত্রে তার কথার উপর তিনি সন্তুষ্ট রয়েছেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

১০৯-১১২ নং আয়াতের তাফসীর: আল্লাহ তাআলা বলেনঃ কিয়ামতের দিন কারো ক্ষমতা হবে না যে, সে অন্যের জন্যে সুপারিশ করে। তবে যাকে তিনি অনুমতি দিবেন সে করতে পারে। আকাশের ফেরেশতা অথবা কোন বুযুর্গ ব্যক্তিও আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কারো জন্যে সুপারিশ করতে পারবে না। সবাই সেদিন তীত সন্ত্রস্ত থাকবে। অনুমতি ছাড়া কারো সুপারিশ চলবে না। ফেরেশতামণ্ডলী ও রুহ (জিবরাঈল (আঃ) সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ যুবান খুলতে পারবে না স্বয়ং সাইয়্যেদুল মুরসালীন হযরত মহাম্মদ (সঃ) আরশের নীচে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন।

খুব বেশী তিনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করবেন। দীর্ঘক্ষণ তিনি সিজদায় পড়ে থাকবেন। অতঃপর আল্লাহ তাআলা বলবেনঃ “হে মুহাম্মদ (সঃ)! মাথা উঠাও, কথা বল, তোমার কথা শোনা হবে। শাফাআত কর, তোমার শাফাআত কবুল করা হবে। তারপর সীমা নির্ধারণ করা হবে। তিনি সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আবার তিনি ফিরে আসবেন এবং এটাই হবে। চার বার এরূপই ঘটবে। রাসূলুল্লাহ (সঃ) এবং সমস্ত নবীর উপর দরূদ ও সালাম বর্ষিত হোক।হাদীসে আরো আছে যে, আল্লাহ তাআলা হুকুম করবেনঃ “ঐ লোকদেরকেও জাহান্নাম হতে বের করে আনো যাদের অন্তরে এক দানা পরিমাণও ঈমান আছে।” তখন তার (ফেরেশতারা) বহু সংখ্যক লোককেজাহান্নাম হতে বের করে আনবেন।

আবার তিনি বলবেনঃ “যাদের অন্তরে অর্ধদানা পরিমাণও ঈমান আছে তাদেরকেও বের করে আনো। যাদের অন্তরে অনুপরিমাণও ঈমান আছে তাদেরকেও বের করে নিয়ে এসো। যাদের অন্তরে এর চেয়েও কম ঈমান রয়েছে তাদেরকেও জাহান্নাম হতে বের করে নিয়ে এসো। এর চেয়েও কম ঈমানদারদের বের করো।” মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ তিনি সমস্ত সৃষ্টজীবকে নিজের জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন, কিন্তু সৃষ্টজীব তাদের জ্ঞান দ্বারা তাকে পরিবেষ্টন করতে পারে না। যেমন তিনি বলেছেনঃ (আরবী) অর্থাৎ “যা তিনি ইচ্ছা করেন তদ্ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না।" (২:২৫৫)তিনি বলেনঃ তার নিকট সবাই হবে অধোবদন এবং সেই ব্যর্থ হবে যে জুলুমের ভার বহন করবে।

কেননা, তিনি মৃত্যু ও ধ্বংস হতে পবিত্র ও মুক্ত। তিনি চিরঞ্জীব ও চির বিদ্যমান। তিনি ঘুমও যান না এবং তাঁকে তন্দ্রাও আচ্ছন্ন করে না। তিনি নিজে সুপ্রতিষ্ঠিত রয়েছেন এবং কৌশল ও ক্ষমতা বলে সবকিছুকেই প্রতিষ্ঠিত রেখেছেন। সবকিছুর দেখা শোনা ও রক্ষণাবেক্ষণ তিনিই করে থাকেন। সবারই উপর তিনি পূর্ণ ক্ষমতাবান এবং সমস্ত সৃষ্টজীব তাঁরই মুখাপেক্ষী। মহান আল্লাহর মর্জি বা ইচ্ছা ছাড়া কেউ সৃষ্টও হতে পারে না এবং বাকীও থাকতে পারে না। এখানে যে জুলুম করবে সেখানে সে ধ্বংস হয়ে যাবে। কেননা, সেইদিন আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দিবেন।

এমন কি শিং বিহীন বকরীকেও তিনি শিং বিশিষ্ট বকরী হতে প্রতিশোধ গ্রহণ করাবেন।হাদীসে রয়েছে যে, মহামহিমান্বিত আল্লাহ বলবেনঃ “আমার মর্যাদা ও শ্রেষ্ঠত্বের শপথ! আজ জালিমের জুলুম আমাকে অতিক্রম করতে পারবে না।” সহীহ্ হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমরা জুলুম থেকে দূরে থাকো। কেননা, কিয়ামতের দিন জুলুম অন্ধকাররূপে প্রকাশ পাবে। আর সেইদিন সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে ঐ ব্যক্তি যে মুশরিক অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কেননা, শিক হচ্ছে বড় জুলুম।"। জালিমদের পরিণাম ফল বর্ণনা করার পর আল্লাহ তাআলা সৎকর্মশীলদের প্রতিদানের বর্ণনা দিচ্ছেন যে, যারা মু'মিন অবস্থায় সকার্যাবলী সম্পাদন করে তাদের অবিচারেরও কোন আশংকা নেই এবং ক্ষতিরও কোন ভয় নেই।

তাফসীর আবু বকর যাকারিয়া

দয়াময় যাকে অনুমতি দেবেন ও যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোন কাজে আসবে না। [১]

[১] এ আয়াতের অর্থ “সেদিন সুপারিশ কার্যকর হবে না। তবে যদি করুণাময় কাউকে অনুমতি দেন এবং তারকথা শুনতে পছন্দ করেন”। প্রকৃত ব্যাপার এই যে, কিয়ামতের দিন কারো সুপারিশ করার জন্য স্বতপ্রণোদিত হয়ে মুখ খোলা তো দূরের কথা, টুঁ শব্দটি করারও কারো সাহস হবে না। এ দু'টি কথা কুরআনের বিভিন্ন জায়গায় সুস্পষ্টভাবে বলে দেয়া হয়েছে। একদিকে বলা হয়েছেঃ “কে আছে তাঁর অনুমতি ছাড়া তাঁর সামনে সুপারিশ করতে পারে?” [সূরা আল বাকারাহঃ ২৫৫] আরো বলা হয়েছেঃ “সেদিন যখন রূহ ও ফেরেশতারা সবাই কাতারবন্দী হয়ে দাঁড়াবে, একটুও কথা বলবে না, শুধুমাত্র সে - ই বলতে পারবে যাকে করুণাময় অনুমতি দেবেন এবং যে ন্যায়সংগত কথা বলবে।

” [সূরা আন-নাবাঃ ৩৮] অন্য আয়াতে বলা হয়েছেঃ “আর তারা কারোর জন্য সুপারিশ করে না সেই ব্যক্তির ছাড়া যার পক্ষে সুপারিশ শোনার জন্য (রহমান) রাজী হবেন এবং তারা তাঁর ভয়ে ভীত হয়ে থাকে। ” [সূরা আল-আম্বিয়াঃ ২৮] আরো বলা হয়েছেঃ “কত ফেরেশতা আকাশে আছে, তাদের সুপারিশ কোনই কাজে লাগবে না, তবে একমাত্র তখন যখন আল্লাহর কাছ থেকে অনুমতি নেওয়ার পর সুপারিশ করা হবে এবং এমন ব্যক্তির পক্ষে করা হবে যার জন্য তিনি সুপারিশ শুনতে চান এবং পছন্দ করেন। ” [সূরা আন-নাজমঃ ২৬]

তাফসীর আল-কুরতুবী

[সূরা ত্বহা (২০): আয়াত ১০৫ থেকে ১১০] পূর্ণ পৃষ্ঠা

তারা পরস্পর কানাকানি করবে, মুজাহিদ (রহ.) এরূপ বলেছেন। অর্থাৎ হাশরের ময়দানে তারা একে অপরের সাথে সংগোপনে বলবে, (তোমরা অবস্থান করেছ) অর্থাৎ তোমরা দুনিয়াতে অবস্থান করেছ। কেউ বলেছেন: কবরে (মাত্র দশ দিন) ২০: ১০৩, এর অর্থ হলো দশ রাত। আবার বলা হয়েছে: এর দ্বারা দুই ফুঁৎকারের মধ্যবর্তী সময়কে বোঝানো হয়েছে, যা হলো চল্লিশ বছর। ইবনে আব্বাস (রা.)-এর মতানুসারে, এই সময়ে কাফিরদের থেকে আযাব তুলে নেওয়া হবে। ফলে তারা সেই সময়কালকে অতি সংক্ষিপ্ত মনে করবে। অথবা কিয়ামতের ভয়াবহতা প্রত্যক্ষ করার কারণে তারা দুনিয়ায় তাদের অবস্থানের সময়কালকে সংক্ষিপ্ত মনে করবে।

তাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে উত্তম পন্থায় কথা বলবে বা তাদের মধ্যে যে নিজের বিবেচনায় সবচেয়ে বুদ্ধিমান ও জ্ঞানী, সে কল্পনা করবে যে তারা মাত্র একদিন অবস্থান করেছে, অর্থাৎ দুনিয়াতে তাদের অবস্থান। এটি কাতাদাহ (রহ.) থেকে বর্ণিত। সুতরাং এর মর্মার্থ হলো: মাত্র একদিনের মতো। আবার বলা হয়েছে যে, কিয়ামতের ভয়াবহতা প্রত্যক্ষ করার তীব্রতায় তারা দুনিয়ার নিআমতসমূহের কথা ভুলে যাবে এবং একে মাত্র একদিনের মতো মনে করবে। আরও বলা হয়েছে: তিনি তাদের অবস্থানের দিন বলতে দুই ফুঁৎকারের মধ্যবর্তী সময় অথবা পূর্বে উল্লিখিত কবরের অবস্থানের কথা বুঝিয়েছেন।

'আশরান' (দশ) এবং 'ইয়াওমান' (একদিন) শব্দ দুটি 'লাবিসতুম' (অবস্থান করেছ) ক্রিয়াপদ দ্বারা মানসুব বা কর্মপদে পরিণত হয়েছে। ‌‌[সূরা ত্বহা (২০): আয়াত ১০৫ থেকে ১১০]তারা আপনাকে পাহাড়সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন, আমার প্রতিপালক এগুলোকে সমূলে উপড়ে চূর্ণ-বিচূর্ণ করে উড়িয়ে দেবেন (১০৫)। অতঃপর তিনি তাকে মসৃণ সমতল প্রান্তরে পরিণত করবেন (১০৬)। যাতে আপনি কোনো বক্রতা বা উঁচু-নিচু দেখতে পাবেন না (১০৭)। সেদিন তারা একজন আহ্বানকারীর অনুসরণ করবে, যার কোনো বিচ্যুতি নেই। দয়াময় আল্লাহর সামনে সকল শব্দ স্তব্ধ হয়ে যাবে, ফলে মৃদু গুঞ্জন ছাড়া আপনি কিছুই শুনতে পাবেন না (১০৮)।

সেদিন দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, সে ছাড়া আর কারো সুপারিশ ফলপ্রসূ হবে না (১০৯)।তাদের সামনে যা আছে এবং পিছনে যা আছে সবই তিনি জানেন, কিন্তু তারা জ্ঞান দিয়ে তাঁকে আয়ত্ত করতে পারে না (১১০)।আল্লাহ তাআলার বাণী: (তারা আপনাকে পাহাড়সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে) ২০: ১০৫ অর্থাৎ কিয়ামতের দিন পাহাড়সমূহের অবস্থা সম্পর্কে। (অতঃপর আপনি বলুন) এখানে 'ফা' বর্ণসহ এসেছে, অথচ কুরআনের অন্যান্য সকল প্রশ্নের ক্ষেত্রে 'ফা' ব্যতিরেকে শুধু 'কুল' (বলুন) এসেছে। কারণ এর মর্মার্থ হলো—যদি তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে আপনি বলুন।

সুতরাং এই বাক্যে শর্তের অর্থ নিহিত রয়েছে। আল্লাহ তাআলা জানতেন যে তারা তাঁকে এ সম্পর্কে জিজ্ঞাসা করবে, তাই তিনি জিজ্ঞাসার আগেই উত্তর দিয়ে দিয়েছেন। আর পূর্ববর্তী প্রশ্নগুলো ছিল এমন যা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল, ফলে উত্তরটি জিজ্ঞাসার পরপরই এসেছে। এ কারণে সেখানে 'ফা' ব্যবহৃত হয়নি। আর এটি এমন একটি প্রশ্ন যা তারা তখনও জিজ্ঞাসা করেনি, তাই বিষয়টি অনুধাবন করুন। (তিনি এগুলোকে উড়িয়ে দেবেন) ২০: ১০৫ অর্থাৎ ধুলিকণার মতো উড়িয়ে দেবেন। 'নাসফান' ২০: ৯৭ সম্পর্কে ইবনুল আরাবী ও অন্যান্যরা বলেন: তিনি এগুলোকে শিকড়সহ উপড়ে ফেলবেন, অতঃপর প্রবাহিত বালুরাশিতে পরিণত করবেন, এরপর ধুনিত তুলার মতো করবেন যা বাতাস এদিকে-ওদিকে উড়িয়ে নিয়ে যাবে।

তিনি বলেন: 'আইহন' হলো রঙ করা পশম। এরপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। (অতঃপর তিনি তাকে পরিত্যাগ করবেন) ২০: ১০৬ অর্থাৎ পাহাড়ের স্থানসমূহকে (মসৃণ সমতল প্রান্তররূপে) ২০: ১০৬। 'কা-আন' অর্থ হলো মসৃণ ভূমি।(১). 'কাফ' পাণ্ডুলিপি থেকে।