Taha

ত্বহা: 7

20:7

আরবি

وَإِن تَجْهَرْ بِٱلْقَوْلِ فَإِنَّهُۥ يَعْلَمُ ٱلسِّرَّ وَأَخْفَى

English Translations

Sahih International

And if you speak aloud - then indeed, He knows the secret and what is [even] more hidden.

Muhsin Khan

And if you (O Muhammad SAW) speak (the invocation) aloud, then verily, He knows the secret and that which is yet more hidden.

Taqi Usmani

If you pronounce the word aloud, then (it makes no difference, for) He certainly knows the secret and what is even more hidden.

Abul Ala Maududi

Whether you speak out aloud (or in a low voice), He knows what is said secretly, and even that which is most hidden.

Pickthall

And if thou speakest aloud, then lo! He knoweth the secret (thought) and (that which is yet) more hidden.

Yusuf Ali

If thou pronounce the word aloud, (it is no matter): for verily He knoweth what is secret and what is yet more hidden.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

যদি তুমি উচ্চকণ্ঠে কথা বল (তাহলে জেনে রেখ) তিনি গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয় জানেন।

রাওয়াই আল-বায়ান

আর যদি তুমি উচ্চস্বরে কথা বল তবে তিনি গোপন ও অতি গোপন বিষয় জানেন।

শাইখ মুজিবুর রহমান

তুমি যদি উচ্চ কন্ঠে বল, তিনি যা গুপ্ত ও অব্যক্ত সবই জানেন।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর যদি আপনি উচ্চকণ্ঠে কথা বলেন, তবে তিনি তো যা গোপন ও অতি গোপন তা সবই জানেন।

ফাতহুল মাজীদ

যদি তুমি উচ্চকণ্ঠে কথা বল,‎ তবে (জেনে রেখ) তিনি যা গুপ্ত ও অব্যক্ত সবই জানেন।

মুখতাসার

৭. হে রাসূল! আপনি যদি উঁচু কিংবা নিচু স্বরে বলেন তা সবই আল্লাহ তা‘আলা জানেন। তিনি সংগোপন এবং তার চেয়েও আরো বেশি গোপন ব্যাপারও জানেন। যেমন: অন্তরের ভাব ও কল্পনা। এসবের কোন কিছুই তাঁর নিকট গোপন নয়।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

20:1

তাফসীর আবু বকর যাকারিয়া

আর যদি আপনি উচ্চকণ্ঠে কথা বলেন , তবে তিনি তো যা গোপন ও অতি গোপন তা সবই জানেন [১]।

[১] মানুষ মনে যে গোপন কথা রাখে, কারো কাছে তা প্ৰকাশ করে না, তাকে বলা হয় سر পক্ষান্তরে أخفى বলে সে কথা বোঝানো হয়েছে, যা এখন পর্যন্ত মনেও আসেনি, ভবিষ্যতে কোন সময় আসবে। আল্লাহ তা'আলা এসব বিষয় সম্পর্কেও সম্যক ওয়াকিফহাল। [ইবন কাসীর] অন্য আয়াতে আল্লাহ বলেন, “বলুন, “এটা তিনিই নাযিল করেছেন যিনি আসমানসমূহ ও যমীনের সমুদয় রহস্য জানেন; নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। ” [সূরা আল-ফুরকান: ৬] সমস্ত সৃষ্টি তাঁর কাছে একই সৃষ্টির মত। এ সবের জ্ঞান তাঁর পরিপূর্ণভাবে রয়েছে। আল্লাহ বলেন, “তোমাদের সবার সৃষ্টি ও পুনরুত্থান একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানেরই অনুরূপ। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। ” [সূরা লুকমান: ২৮] [ইবন কাসীর]