Taha

ত্বহা: 54

20:54

আরবি

كُلُوا۟ وَٱرْعَوْا۟ أَنْعَـٰمَكُمْ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّأُو۟لِى ٱلنُّهَىٰ

English Translations

Sahih International

Eat [therefrom] and pasture your livestock. Indeed in that are signs for those of intelligence.

Muhsin Khan

Eat and pasture your cattle, (therein); verily, in this are proofs and signs for men of understanding.

Taqi Usmani

Eat, and graze your cattle. Surely, in that there are signs for the people of understanding.

Abul Ala Maududi

So eat yourself and pasture your cattle. Surely there are many Signs in this for people of understanding.

Pickthall

(Saying): Eat ye and feed your cattle. Lo! herein verily are portents for men of thought.

Yusuf Ali

Eat (for yourselves) and pasture your cattle: verily, in this are Signs for men endued with understanding.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তোমরা খাও আর তোমাদের গবাদি পশু চরাও, এতে বিবেকবানদের জন্য বহু নিদর্শন আছে।

রাওয়াই আল-বায়ান

তোমরা নিজেরা খাও এবং তোমাদের গবাদি পশু চরাও। অবশ্যই এতে বিবেকসম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে।

শাইখ মুজিবুর রহমান

তোমরা আহার কর ও তোমাদের গবাদি পশু চরাও; অবশ্যই এতে নিদর্শন রয়েছে বিবেক সম্পন্নদের জন্য।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তোমরা খাও ও তোমাদের গবাদি পশু চরাও; অবশ্যই এতে নিদর্শন আছে বিবেকসম্পন্নদের জন্য।

ফাতহুল মাজীদ

তোমরা আহার কর‎ ও তোমাদের গবাদি পশু চরাও; অবশ্যই এতে নিদর্শন আছে বিবেকসম্পন্নদের জন্য।

মুখতাসার

৫৪. হে মানুষ! আমি তোমাদের জন্য যে পবিত্র রিযিকের ব্যবস্থা করেছি তা থেকে তোমরা খাও এবং তোমাদের গৃহপালিত পশুগুলোকে সেখানে চরাও। এ উল্লিখিত নিয়ামতগুলোতে বুদ্ধিমানদের জন্য আল্লাহর অসীম ক্ষমতা ও তাঁর এককত্বের বিশেষ প্রমাণ রয়েছে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

20:53

তাফসীর আবু বকর যাকারিয়া

তোমরা খাও ও তোমাদের গবাদি পশু চরাও ; অবশ্যই এতে নিদর্শন আছে বিবেকসম্পন্নদের জন্য [১]।

[১] এতে আল্লাহ তা'আলার অপার শক্তির অনেক নিদর্শন রয়েছে বিবেকবানদের জন্য। نحى শব্দটি ناهية এর বহুবচন। [ফাতহুল কাদীর] বিবেককে ناهية (নিষেধকারক) বলার কারণ এই যে, বিবেক মানুষকে মন্দ ও ক্ষতিকর কাজ থেকে নিষেধ করে। [ফাতহুল কাদীর] অর্থাৎ যারা ভারসাম্যপূর্ণ সুস্থ বিবেক বুদ্ধি ব্যবহার করে এ নিদের্শনাবলী তাদেরকে একথা জানিয়ে দেবে যে, এ বিশ্ব-জাহানের একজন রব আছেন এবং সমগ্ৰ রবুবিয়াত ও ইলাহী কর্তৃত্ব একমাত্র তাঁরই হাতে কেন্দ্রীভূত। অন্য কোন রবের জন্য এখানে কোন অবকাশই নেই। আর তিনিই একমাত্র মা’বুদ, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই। [দেখুন, ইবন কাসীর]