Taha

ত্বহা: 66

20:66

আরবি

قَالَ بَلْ أَلْقُوا۟ ۖ فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِن سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَىٰ

English Translations

Sahih International

He said, "Rather, you throw." And suddenly their ropes and staffs seemed to him from their magic that they were moving [like snakes].

Muhsin Khan

[Musa (Moses)] said: "Nay, throw you (first)!" Then behold, their ropes and their sticks, by their magic, appeared to him as though they moved fast.

Taqi Usmani

He said, “Rather, you throw.” Then, suddenly their ropes and sticks seemed to him, due to their magic, as if they were running.

Abul Ala Maududi

Moses replied: "No, let it be you to throw first." Then suddenly it appeared to Moses, owing to their magic, as if their ropes and staffs were running.

Pickthall

He said: Nay, do ye throw! Then lo! their cords and their staves, by their magic, appeared to him as though they ran.

Yusuf Ali

He said, "Nay, throw ye first!" Then behold their ropes and their rods-so it seemed to him on account of their magic - began to be in lively motion!

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

মূসা বলল, ‘বরং তোমরাই নিক্ষেপ কর।’ তখন তাদের যাদুর কারণে মূসার মনে হল যে, তাদের রশি আর লাঠিগুলো ছুটোছুটি করছে।

রাওয়াই আল-বায়ান

মূসা বলল, ‘বরং তোমরাই নিক্ষেপ কর। অতঃপর তাদের যাদুর প্রভাবে মূসার কাছে মনে হল যেন তাদের রশি ও লাঠিগুলো ছুটোছুটি করছে।

শাইখ মুজিবুর রহমান

মূসা বললঃ বরং তোমরাই নিক্ষেপ কর। তাদের যাদুর প্রভাবে অকস্মাৎ মূসার মনে হল যে, তাদের দড়ি ও লাঠিগুলি ছুটাছুটি করছে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

মূসা বললেন, ‘বরং তোমরাই নিক্ষেপ কর। অতঃপর তাদের জাদু-প্রভাবে হঠাৎ মূসার মনে হল তাদের দড়ি ও লাঠিগুলো ছুটোছুটি করছে।

ফাতহুল মাজীদ

মূসা বলল: ‘বরং তোমরাই নিক্ষেপ কর‎।’ তাদের জাদু-প্রভাবে মূসার মনে হল তাদের দড়ি ও লাঠিগুলো ছুটাছুটি করছে।

মুখতাসার

৬৬. মূসা (আলাইহিস-সালাম) বললেন: বরং তোমরা নিজেদের কাছে যা আছে তা প্রথমেই নিক্ষেপ করো। তখন তারা নিজেদের কাছে থাকা সব কিছুই নিক্ষেপ করলো। ফলে তাদের যাদুর বলে মূসা (আলাইহিস-সালাম) এর নিকট মনে হচ্ছিলো তাদের নিক্ষেপিত লাঠি ও রশিগুলো অনেকগুলো মহা সর্প, যেগুলো দ্রুত নড়াচড়া করছে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

20:65

তাফসীর আবু বকর যাকারিয়া

মূসা বললেন, ‘বরং তোমরাই নিক্ষেপ কর। অতঃপর তাদের জাদু-প্রভাবে হঠাৎ মূসার মনে হল তাদের দড়ি ও লাঠিগুলো ছুটোছুটি করছে [১]।

[১] এ থেকে জানা যায় যে, ফির’আউনী জাদুকরদের জাদু ছিল এক প্রকার নযরবন্দী, যা মেসমেরিজমের মাধ্যমেও সম্পন্ন হয়ে যায়। লাঠি ও দড়িগুলো দর্শকদের দৃষ্টিতেই নযরবন্দীর কারণে সাপরুপে দৃষ্টিগোচর হয়েছে; প্রকৃতপক্ষে এগুলো সাপ হয়নি। অধিকাংশ জাদু এরূপই হয়ে থাকে। [ইবন কাসীর]