Taha

ত্বহা: 69

20:69

আরবি

وَأَلْقِ مَا فِى يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوٓا۟ ۖ إِنَّمَا صَنَعُوا۟ كَيْدُ سَـٰحِرٍ ۖ وَلَا يُفْلِحُ ٱلسَّاحِرُ حَيْثُ أَتَىٰ

English Translations

Sahih International

And throw what is in your right hand; it will swallow up what they have crafted. What they have crafted is but the trick of a magician, and the magician will not succeed wherever he is."

Muhsin Khan

"And throw that which is in your right hand! It will swallow up that which they have made. That which they have made is only a magician's trick, and the magician will never be successful, no matter whatever amount (of skill) he may attain."

Taqi Usmani

And throw what is in your right hand, and it will devour what they have concocted. What they have concocted is but a sleight of a magician. And the magician does not succeed wherever he comes from.”

Abul Ala Maududi

And throw down what is in your right hand; it will swallow up all that they have wrought. They have wrought only a magician's stratagem. A magician cannot come to any good, come whence he may."

Pickthall

Throw that which is in thy right hand! It will eat up that which they have made. Lo! that which they have made is but a wizard's artifice, and a wizard shall not be successful to whatever point (of skill) he may attain.

Yusuf Ali

"Throw that which is in thy right hand: Quickly will it swallow up that which they have faked what they have faked is but a magician's trick: and the magician thrives not, (no matter) where he goes."

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ কর, তারা যা করেছে এটা তা সব গিলে ফেলবে, তারা যা করেছে তাতো কেবল যাদুকরের কলা-কৌশল। যাদুকর যে রূপ ধরেই আসুক না কেন, সফল হবে না।’

রাওয়াই আল-বায়ান

‘আর তোমার ডান হাতে যা আছে, তা ফেলে দাও। তারা যা করেছে, এটা সেগুলো গ্রাস করে ফেলবে। তারা যা করেছে, তাতো কেবল যাদুকরের কৌশল। আর যাদুকর যেখানেই আসুক না কেন, সে সফল হবে না’।

শাইখ মুজিবুর রহমান

তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ কর, এটা তারা যা করেছে তা গ্রাস করে ফেলবে, তারা যা করেছে তাতো শুধু যাদুকরের কৌশল; যাদুকরেরা যা’ই করুক কখনও সফল হবেনা।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

‘আর আপনার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করুন, এটা তারা যা করেছে তা খেয়ে ফেলবে। তারা যা করেছে তা তো শুধু জাদুকরের কৌশল। আর জাদুকর যেখানেই আসুক, সফল হবে না।

ফাতহুল মাজীদ

‘তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ কর‎, তারা যা করছে এটা তা গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা কেবল জাদুকরের কৌশল। জাদুকর যেখানেই আসুক, সফল হবে না।’

মুখতাসার

৬৯. তুমি নিজের ডান হাতের লাঠিটি ফেলে দাও। ফলে সে সাপে রূপান্তরিত হয়ে তাদের যাদুকর্মগুলোকে গিলে খাবে। তারা যা করেছে তা কেবল যাদুগত ষড়যন্ত্র। আর যাদুকর যেখানেই থাকুক না কেন সে কখনোই উদ্দেশ্যে সফল হতে পারে না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

20:65

তাফসীর আবু বকর যাকারিয়া

‘আর আপনার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করুন, এটা তারা যা করেছে তা খেয়ে ফেলবে [১]। তারা যা করেছে তা তো শুধু জাদুকরের কৌশল। আর জাদুকর যেখানেই আসুক, সফল হবে না।

[১] মূসা 'আলাইহিস সালাম-কে ওহীর মাধ্যমে বলা হল যে, আপনার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করুন। মূসা ‘আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করতেই তা একটি বিরাট অজগর সাপ হয়ে যাদুর সাপগুলোকে গিলে ফেলল। [ইবন কাসীর]