Taha

ত্বহা: 88

20:88

আরবি

فَأَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهُۥ خُوَارٌ فَقَالُوا۟ هَـٰذَآ إِلَـٰهُكُمْ وَإِلَـٰهُ مُوسَىٰ فَنَسِىَ

English Translations

Sahih International

And he extracted for them [the statue of] a calf which had a lowing sound, and they said, "This is your god and the god of Moses, but he forgot."

Muhsin Khan

Then he took out (of the fire) for them a statue of a calf which seemed to low. They said: "This is your ilah (god), and the ilah (god) of Musa (Moses), but [Musa (Moses)] has forgotten (his god).'"

Taqi Usmani

Then he brought forth for them a calf, which was (merely) a body with a lowing sound. Then they said, “This is your god and the god of Mūsā, and he (Mūsā) erred.”

Abul Ala Maududi

and brought out of there (from the molten gold) the effigy of a calf that lowed." The people cried out: "This is your deity and the deity of Moses, whom Moses has forgotten."

Pickthall

Then he produced for them a calf, of saffron hue, which gave forth a lowing sound. And they cried: This is your god and the god of Moses, but he hath forgotten.

Yusuf Ali

"Then he brought out (of the fire) before the (people) the image of a calf: It seemed to low: so they said: This is your god, and the god of Moses, but (Moses) has forgotten!"

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তখন সে (আগুন থেকে) গো-বৎসের প্রতিকৃতি বের করল, মনে হত সেটা যেন হাম্বা রব করছে। অতঃপর তারা বলল, ‘এটাই তোমাদের ইলাহ আর মূসারও ইলাহ, কিন্তু মূসা ভুলে গেছে।’

রাওয়াই আল-বায়ান

তারপর সে তাদের জন্য একটা গো বাছুরের প্রতিকৃতি বের করে আনল, যার ছিল আওয়াজ। তখন তারা বলল, ‘এটাই তোমাদের ইলাহ এবং মূসারও ইলাহ; কিন্তু সে এ কথা ভুলে গেছে’।

শাইখ মুজিবুর রহমান

অতঃপর সে তাদের জন্য গড়লো এক গো-বৎস, এক অবয়ব, যা হাম্বা আওয়াজ করত; তারা বললঃ এটা তোমাদের মা‘বূদ এবং মূসারও মা‘বূদ, কিন্তু মূসা ভুলে গেছে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

‘অতঃপর সে তাদের জন্য গড়লো এক বাছুর, এক অবয়ব যা হাম্বা রব করত।’ তখন তারা বলল, এ তোমাদের ইলাহ এবং মূসারও ইলাহ, অতঃপর সে (মূসা) ভুলে গেছে।

ফাতহুল মাজীদ

‘অতঃপর সে (সামিরী) তাদের জন্য গড়ল এক গো-বৎস, এক অবয়ব, যা হাম্বা রব করত।’ তারা বলল: ‘এটা তোমাদের মা‘বূদ এবং মূসারও ইলাহ্, কিন্তু মূসা ভুলে গিয়েছে।’

মুখতাসার

৮৮. অতঃপর সামিরী সে অলঙ্কার থেকে বনী ইসরাঈলের জন্য রূহবিহীন একটি গো-বাছুরের অবয়ব বানিয়েছে। যে গাভীর আওয়াজের ন্যায় আওয়াজ করে। তখন সামিরীর কাজে ফিতনায় পড়া লোকজন বললো: এ হলো তোমাদের ও মূসার মা’বূদ। সে তাকে ভুলে এখানে ফেলে গিয়েছে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

20:83

তাফসীর আবু বকর যাকারিয়া

‘অতঃপর সে তাদের জন্য গড়লো এক বাছুর, এক অবয়বম যা হাম্বা রব করত। তখন তারা বলল, এ তোমাদের ইলাহ এবং মূসারও ইলাহ, অতঃপর সে (মূসা) ভুলে গেছে। [১]

[১] এর কয়েকটি অর্থ হতে পারে। এক. মূসা নিজেই তার ইলাহকে ভুলে দূরে খুঁজতে চলে গেছে। দুই. মূসা ভুলে গেছে তোমাদেরকে বলতে যে, এটাই তার ইলাহ। তিন. সামেরী ভুলে গেল যে সে এক সময় ইসলামে ছিল, অতঃপর সে ইসলাম ছেড়ে শির্কে প্রবেশ করল। [ইবন কাসীর]