Al-Hijr

আল-হিজর: 78

15:78
15 আল-হিজর Al-Hijr · 99 আয়াত الحجر

আরবি

وَإِن كَانَ أَصْحَـٰبُ ٱلْأَيْكَةِ لَظَـٰلِمِينَ

English Translations

Sahih International

And the companions of the thicket [i.e., the people of Madyan] were [also] wrongdoers,

Muhsin Khan

And the dwellers in the wood [i.e. the people of Madyan (Midian) to whom Prophet Shu'aib was sent by Allah), were also Zalimun (polytheists and wrong-doers, etc.).

Taqi Usmani

And the people of Aikah were (also) transgressors.

Abul Ala Maududi

And the people of Aykah were also wrong-doers.

Pickthall

And the dwellers in the wood indeed were evil-doers.

Yusuf Ali

And the Companions of the Wood were also wrong-doers;

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আর আয়কাহবাসীরাও অবশ্যই যালিম ছিল।

রাওয়াই আল-বায়ান

আর নিশ্চয় আইকার* অধিবাসীরা ছিল যালিম। * الأيكة বলা হয় ঘন উদ্যানকে। শুআইব (আ:)-এর কওম গহীন বনে বসবাস করত, তাই তাদেরকে أصحاب الأيكة বলা হয়।

শাইখ মুজিবুর রহমান

আর ‘আয়কা’বাসীরাওতো ছিল সীমা লংঘনকারী।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর ‘আইকা’বাসীরাও তো ছিলো সীমালঙ্ঘনকারী,

ফাতহুল মাজীদ

আর ‘আইকা’বাসীরাও ছিল সীমালঙ্ঘনকারী,

মুখতাসার

৭৮. ঘন গাছ বিশিষ্ট এলাকার অধিবাসী শুআইব (আলাইহিস-সালাম) এর সম্প্রদায় আল্লাহর সাথে কুফরি ও তাঁর রাসূল শুআইব (আলাইহিস-সালাম) কে মিথ্যুক বানিয়ে নিজেদের উপর যুলুম করেছে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

৭৮-৭৯ নং আয়াতের তাফসীর “আসহাবে আয়কা’ দ্বারা হযরত শু’আইবের (আঃ) কওমকে বুঝানো হয়েছে। “আয়কা' বলা হয় গাছের ঝাড়কে। শিরক, ও কুফরী ছাড়াও তাদের অত্যাচারমূলক কাজ ছিল এই যে, তারা লুণ্ঠন করতো এবং মাপে ও ওজনে কম করতো। তাদের বস্তিটি হযরত লুতের (আঃ) কওমের বস্তির নিকটবর্তী স্থানে অবস্থিত ছিল। তাদের যুগটিও ছিল নূতীয়দের যুগের নিকটতম যুগ। তাঁদের দুষ্কর্ম এবং অবাধ্যতার কারণে তাদের উপরও আল্লাহর শাস্তি নেমে এসেছিল। এই উভয় বস্তিই লোক চলাচলের পথে অবস্থিত ছিল। হযরত শুআইব (আঃ) স্বীয় কওমকে ভয় প্রদর্শন করতে গিয়ে বলেছিলেনঃ “তের (আঃ) কওমের যুগ তো তোমাদের যুগ হতে বেশী দূরের যুগ নয়।”

তাফসীর আবু বকর যাকারিয়া

আর ‘আইকা’বাসীরা [১] ও তো ছিলো সীমালঙ্ঘনকারী,

[১] আইকাবাসীগণ শু’আইব আলাইহিসসালামের উম্মত। তাদের প্রকৃত পরিচয় কি তা পূর্বে বর্ণনা করা হয়েছে। সূরা আস-শু’আরাতে তাদের কর্মকাণ্ড ও তাদের উপর আপতিত আযাবের বিস্তারিত আলোচনা করা হয়েছে। [সূরা আস-শু’আরাঃ ১৭৬-১৯১]