Al-Waqi'ah

আল-ওয়াকিয়া: 60

56:60
56 আল-ওয়াকিয়া Al-Waqi'ah · 96 আয়াত الواقعة

আরবি

نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ

English Translations

Sahih International

We have decreed death among you, and We are not to be outdone

Muhsin Khan

We have decreed death to you all, and We are not unable,

Taqi Usmani

We have appointed (the times of) death among you, and We cannot be frustrated

Abul Ala Maududi

It is We Who ordained death upon you and We are not to be frustrated.

Pickthall

We mete out death among you, and We are not to be outrun,

Yusuf Ali

We have decreed Death to be your common lot, and We are not to be frustrated

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তোমাদের মধ্যে মৃত্যু আমিই নির্ধারণ করি, আর আমি কিছুমাত্র অক্ষম নই

রাওয়াই আল-বায়ান

আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি এবং আমাকে অক্ষম করা যাবে না,

শাইখ মুজিবুর রহমান

আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই –

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আমরা তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করেছি এবং আমাদেরকে অক্ষম করা যাবে না...

ফাতহুল মাজীদ

আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই-

মুখতাসার

৬০. আমি তোমাদের মাঝে মৃত্যুর ফায়সালা করেছি। ফলে তোমাদের প্রত্যেকের জন্য এমন এক নির্ধারিত মেয়াদ রয়েছে যার আগে সে মরবে না। আর না তার পরে মরবে। আর না আমি মৃত্যু দিতে অপারগ।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

56:57

তাফসীর আবু বকর যাকারিয়া

আমরা তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করেছি [১] এবং আমাদেরকে অক্ষম করা যাবে না।

[১] অর্থাৎ তোমাদেরকে সৃষ্টি করা যেমন আমার ইখতিয়ারে। তেমনি তোমাদের মৃত্যুও আমার ইখতিয়ারে। [কুরতুবী] কে মাতৃগর্ভে মারা যাবে, কে ভূমিষ্ঠ হওয়া মাত্র মারা যাবে এবং কে কোন বয়সে উপনীত হয়ে মারা যাবে সে সিদ্ধান্ত আমিই নিয়ে থাকি। [ফাতহুল কাদীর]