Al-Mu'minun

আল-মুমিনুন: 47

23:47
23 আল-মুমিনুন Al-Mu'minun · 118 আয়াত المؤمنون

আরবি

فَقَالُوٓا۟ أَنُؤْمِنُ لِبَشَرَيْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَنَا عَـٰبِدُونَ

English Translations

Sahih International

They said, "Should we believe two men like ourselves while their people are for us in servitude?"

Muhsin Khan

They said: "Shall we believe in two men like ourselves, and their people are obedient to us with humility (and we use them to serve us as we like)."

Taqi Usmani

So they said, “shall we believe in two humans who are like ourselves and whose people are serving us as slaves?”

Abul Ala Maududi

They said: "Shall we put faith in two mortals like ourselves when their people are slaves to us?"

Pickthall

And they said: Shall we put faith in two mortals like ourselves, and whose folk are servile unto us?

Yusuf Ali

They said: "Shall we believe in two men like ourselves? And their people are subject to us!"

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তারা বলল, ‘আমরা কি আমাদেরই মত দু’জন লোকের প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস?’

রাওয়াই আল-বায়ান

অতঃপর তারা বলল, আমরা কি আমাদের মতই দু’জন মানুষের প্রতি ঈমান আনব অথচ তাদের কওম আমাদের সেবাদাস।

শাইখ মুজিবুর রহমান

তারা বললঃ আমরা কি এমন দু’ ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব যারা আমাদেরই মত এবং যাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে?

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

অতঃপর তারা বলল, ‘আমরা কি এমন দু’ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব যারা আমাদেরই মত, অথচ তাদের সম্প্রদায় আমাদের দাসত্বকারী?’

ফাতহুল মাজীদ

তারা বলল:‎ ‘আমরা কি এমন দু’ ব্যক্তির ওপর ঈমান আনব যারা আমাদেরই মত এবং যাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে?’

মুখতাসার

৪৭. তারা বললো: আমরা কি আমাদের ন্যায় এমন দু’টি মানুষের উপর ঈমান আনবো, আমাদের উপর যাদের কোন বিশেষত্বই নেই। আর তাদের সম্প্রদায় বনূ ইসরাঈল তো আমাদের অনুগত ও আমাদের সামনে সদা বিনয়ী?!

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

23:45

তাফসীর আবু বকর যাকারিয়া

অতঃপর তারা বলল, ‘আমরা কি এমন দু’ব্যাক্তিতে বিশ্বাস স্থাপন করব যারা আমাদেরই মত, অথচ তাদের সম্প্রদায় আমাদের দাসত্বকারী [১]?’

[১] এখানে “ইবাদতকারী” বলে আনুগত্যকারী বোঝানো হয়েছে। অর্থাৎ তারা আমার অনুগত, আমাদের নির্দেশকে এমনভাবে পালন করে যেমন একজন দাস তার মনিবের কথা পালন করে। আর যে ব্যক্তি কারোর বন্দেগী-দাসত্ব ও একনিষ্ঠ আনুগত্য করে সে যেন তার ইবাদাত করে। মুবাররাদ বলেন, ‘আবেদ’ বলে অনুগত ও মান্যকারী বোঝানো হয়ে থাকে। আবু উবাইদা বলেন, যারাই কোন কর্তৃত্বের অধীনতা গ্ৰহণ করে আরবরা তাদেরকে তার ‘আবেদ’ বা ইবাদতকারী বলে। আবার এটাও সম্ভব যে, সে যখন ইলাহ হওয়ার দাবী করল, তখন তাদের কেউ কেউ তাকে তা মেনে নিয়েছিল। [ফাতহুল কাদীর]