Al-Mu'minun

আল-মুমিনুন: 31

23:31
টেক্সট কপি
23 আল-মুমিনুন Al-Mu'minun · 118 আয়াত المؤمنون

মূল আরবি

ثُمَّ أَنشَأْنَا مِنۢ بَعْدِهِمْ قَرْنًا ءَاخَرِينَ

English Translations

Sahih International

Then We produced after them a generation of others.

Muhsin Khan

Then, after them, We created another generation.

Taqi Usmani

Then after them We created another generation,

Abul Ala Maududi

Then, after them, We brought forth another generation;

Pickthall

Then, after them, We brought forth another generation;

Yusuf Ali

Then We raised after them another generation.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

অতঃপর তাদের পর আরেক মানব বংশ (‘আদ সম্প্রদায়কে) সৃষ্টি করেছিলাম।

রাওয়াই আল-বায়ান

তারপর তাদের পরে আমি অন্য প্রজন্ম সৃষ্টি করেছি।

শাইখ মুজিবুর রহমান

অতঃপর তাদের পর আমি অন্য এক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তারপর আমরা তাদের পরে অন্য এক প্রজন্ম সৃষ্টি করেছিলাম;

ফাতহুল মাজীদ

অতঃপর তাদের পরে অন্য এক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম;

মুখতাসার

৩১. অনন্তর আমি নূহ (আলাইহিস-সালাম) এর সম্প্রদায়কে ধ্বংস করে দিয়ে অন্য আরেকটি জাতি সৃষ্টি করেছি।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

৩১-৪১ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা সংবাদ দিচ্ছেন যে, হযরত নূহ (আঃ)-এর পরেও বহু উম্মতের আগমন ঘটে। বলা হয়েছে যে, (আরবী) দ্বারা আদ সম্প্রদায়কে বুঝানো হয়েছে। আবার একথাও বলা হয়েছে যে, এর দ্বারা বুঝানো হয়েছে সামূদ সম্প্রদায়কে। তাদের উপর বিকট শব্দের শাস্তি এসেছিল। যেমন এই আয়াতে রয়েছে। তাদের কাছেও রাসূল এসেছিলেন এবং আল্লাহর ইবাদত ও তাওহীদের শিক্ষা দিয়েছিলেন। কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে, বিরোধিতা করে এবং তার আনুগত্য করতে অস্বীকৃতি জানায়। কারণ শুধুমাত্র এটাই যে, তিনি মানুষ। তারা কিয়ামতকেও অস্বীকার করে।

শারীরিক পুনরুত্থানকে তারা অবিশ্বাস করে এবং বলেঃ “ওটা অসম্ভব ব্যাপার। এই লোকটি নিজেই এটা বানিয়ে বলছে। আমরা এসব বাজে কথা বিশ্বাস করতে পারি না।” নবী (আঃ) তখন বলেনঃ “হে আমার প্রতিপালক! আমাকে সাহায্য করুন। কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলে।” উত্তরে আল্লাহ তাআলা বলেনঃ “অচিরেই তারা অনুতপ্ত হবে।” অতঃপর সত্যসত্যই এক বিকট আওয়ায তাদেরকে আঘাত করলো এবং তাদেরকে তরঙ্গ-তাড়িত আবর্জনা সদৃশ্য করে দেয়া হলো। সুতরাং যালিম সম্প্রদায় ধ্বংস হয়ে গেল। তারা এই শাস্তির যোগ্যই ছিল। প্রচণ্ড ঝটিকার সাথে সাথে ফেরেশতার বিকট ও ভয়াবহ শব্দ তাদেরকে টুকরা টুকরা করে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দিলো।

ভূষির মত তারা উড়ে গেল। রয়ে গেল শুধু তাদের ঘরবাড়ীর ধ্বংসাবশেষ। তাই মহান আল্লাহ বলেনঃ “আমি তাদেরকে তরঙ্গ-তাড়িত আবর্জনা সদৃশ করে দিলাম। সুতরাং ধ্বংস হয়ে গেল যালিম সম্প্রদায়। যেমন অন্য জায়গায় মহান আল্লাহ বলেনঃ (আরবী) অর্থাৎ “আমি তাদের প্রতি যুলুম করিনি, বরং তারা নিজেরাই ছিল যালিম।” (৪৩:৭৬) সুতরাং আল্লাহর রাসূল (সঃ)-এর বিরোধিতা ও তাঁকে মিথ্যা প্রতিপন্ন করার ব্যাপারে মানুষের সতর্ক হওয়া উচিত।

তাফসীর আবু বকর যাকারিয়া

তারপর আমরা তাদের পরে অন্য এক প্রজন্ম [১] সৃষ্টি করেছিলাম;

[১] কোন কোন মুফাসসির এখানে সামূদ জাতির কথা বলা হয়েছে বলে মনে করেছেন। কারণ সামনের দিকে গিয়ে বলা হচ্ছেঃ এ জাতিকে ‘‘সাইহাহ’’ তথা প্ৰচণ্ড আওয়াজের আযাবে ধ্বংস করা হয়েছিল এবং কুরআনের অন্যান্য স্থানে বলা হয়েছে , সামূদ এমন একটি জাতি যার উপর এ আযাব এসেছিল। [হূদঃ ৬৭; আল-হিজরঃ ৮৩ ও আল-কামারঃ ৩১] অন্য কিছু মুফাসসির বলেছেন, এখানে আসলে আদি জাতির কথা বলা হয়েছে। কারণ কুরআনের দৃষ্টিতে নূহের জাতির পরে এ জাতিটিকেই বৃহৎ শক্তিধর করে সৃষ্টি করা হয়েছিল। [দেখুনঃ আল-আ‘রাফঃ ৬৯] এ দ্বিতীয় মতটিই অধিক গ্রহণযোগ্য বলা যায়। কারণ “নুহের জাতির পরে” শব্দাবলী এ দিকেই ইংগিত করে।

আর “সাইহাহ’’ (প্রচণ্ড আওয়াজ, চিৎকার, শোরগোল, মহাগোলযোগ) এর সাথে যে সম্বন্ধ স্থাপন করা হয়েছে নিছক এতটুকু সম্বন্ধই এ জাতিকে সামূদ গণ্য করার জন্য যথেষ্ট নয়। কারণ এ শব্দটি সাধারণ ধ্বংস ও মৃত্যুর জন্য দায়ী বিকট ধ্বনির জন্য যেমন ব্যবহার হয় তেমনি ধ্বংসের কারণ যা-ই হোক না কেন ধ্বংসের সময় যে শোরগোল ও মহা গোলযোগের সৃষ্টি হয় তার জন্যও ব্যবহার হয়। [দেখুন, ইবন কাসীর; ফাতহুল কাদীর]

তাফসীর আল-কুরতুবী

[সূরা আল-মুমিনুন (২৩): আয়াত ৩১ থেকে ৩২] পূর্ণ পৃষ্ঠা

আসিম ও মুফাদ্দাল থেকে বর্ণিত: "মানযিলান" মীম-এর ফাতহাহ (যবর) ও যা-এর কাসরাহ (যের) সহকারে স্থান অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ: আপনি আমাকে একটি বরকতময় স্থানে অবতরণ করান। আল-জাওহারী বলেন: আল-মানযাল (মীম ও যা-এর ফাতহাহ বা যবর সহকারে) অর্থ হলো অবতরণ করা বা অবস্থান গ্রহণ করা। আপনি বলবেন: আমি অবতরণ করেছি (নুযূলান ও মানযালান)। তিনি বলেন: আমি কি তোমাকে সেই গৃহের কথা স্মরণ করিয়ে দিয়েছি যেখানে জামল অবস্থান করত … তুমি কেঁদেছিলে, ফলে চোখের পানি অবিরাম ধারায় ঝরছিল। "আল-মানযাল" শব্দটি নসব (জবর) অবস্থায় রয়েছে কারণ এটি একটি মাসদার (ক্রিয়ামূল) «১»।

"আনযালাহু" এবং "ইস্ত্যানযালাহু" একই অর্থ বহন করে। "নায্যালাহু তানযীলান"; আর 'তানযীল' শব্দের অন্য একটি অর্থ হলো বিন্যাস করা। ইবনে আব্বাস ও মুজাহিদ বলেন: এটি ছিল নৌকা থেকে বের হওয়ার সময়ের ঘটনা, যেমন মহান আল্লাহর বাণী: "আমাদের পক্ষ থেকে শান্তি ও বরকতের সাথে অবতরণ করো তোমার ওপর এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে বিভিন্ন উম্মতের ওপর «২»" [হুদ: ৪৮]। আবার বলা হয়েছে: এটি ছিল নৌকায় প্রবেশ করার সময়; এই মতানুসারে "মুবারাকান" (বরকতময়) শব্দের অর্থ হলো নিরাপত্তা ও মুক্তির সাথে। আমি (গ্রন্থকার) বলছি: সারকথা হলো, এই আয়াতটি মহান আল্লাহর পক্ষ থেকে তাঁর বান্দাদের জন্য একটি শিক্ষা যে, তারা যখন সওয়ারিতে আরোহণ করবে অথবা কোথাও অবতরণ করবে, তখন তারা যেন এটি বলে; এমনকি তারা যখন তাদের ঘরে প্রবেশ করবে এবং সালাম দেবে তখনও যেন এটি বলে।

আলী (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত আছে যে, তিনি যখন মসজিদে প্রবেশ করতেন তখন বলতেন: হে আল্লাহ! আমাকে বরকতময় স্থানে অবতরণ করান, আর আপনিই সর্বোত্তম অবতরণকারী। ‌‌[সূরা আল-মুমিনুন (২৩): আয়াত ৩০]নিশ্চয়ই এতে নিদর্শনসমূহ রয়েছে এবং আমি অবশ্যই পরীক্ষা করে থাকি (৩০)। মহান আল্লাহর বাণী: (নিশ্চয়ই এতে নিদর্শনসমূহ রয়েছে) অর্থাৎ নূহ (আলাইহিস সালাম), তাঁর নৌকা এবং কাফেরদের ধ্বংসের ঘটনার মধ্যে। "নিদর্শনসমূহ" অর্থাৎ মহান আল্লাহর পূর্ণ কুদরতের প্রমাণাদি, এবং এটি যে তিনি তাঁর নবীদের সাহায্য করেন ও তাঁদের শত্রুদের ধ্বংস করেন। (এবং আমি অবশ্যই পরীক্ষা করে থাকি) অর্থাৎ আমি তোমাদের পূর্ববর্তী উম্মতদের পরীক্ষা করেছি তাদের কাছে রাসূল পাঠিয়ে, যাতে অনুগত ও অবাধ্যরা প্রকাশিত হয় এবং ফেরেশতাদের কাছে তাদের অবস্থা স্পষ্ট হয়; এমন নয় যে রবের কোনো নতুন জ্ঞান অর্জিত হবে।

আবার বলা হয়েছে: অর্থাৎ আমি তাদের সাথে পরীক্ষকের ন্যায় আচরণ করি। এই অর্থটি সূরা বাকারাহ «৩» ও অন্যান্য স্থানে ইতিপূর্বে অতিবাহিত হয়েছে। আরও বলা হয়েছে: "ইন কুন্না" অর্থ "কাদ কুন্না" (আমি ছিলাম)। ‌‌[সূরা আল-মুমিনুন (২৩): আয়াত ৩১ থেকে ৩২]অতঃপর তাদের পরে আমি অন্য এক প্রজন্ম সৃষ্টি করলাম (৩১)। তারপর তাদেরই মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল পাঠালাম (এই নির্দেশ দিয়ে) যে, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই; তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? (৩২)। (১). লক্ষণীয় যে, "মানযিলাহা" শব্দটি দ্বিতীয় মাফউল (কর্মপদ) হিসেবে নসব (জবর) প্রাপ্ত হয়েছে।

"জামল" শব্দটি মাসদার "মানযাল"-এর ফায়েল (কর্তা)। (২). দেখুন: ৯ম খণ্ড, ৪৮ পৃষ্ঠা। (৩). দেখুন: ২য় খণ্ড, ১৭৩ পৃষ্ঠা।