Al-Mu'minun
আল-মুমিনুন: 1
23 আল-মুমিনুন Al-Mu'minun · 118 আয়াত المؤمنون
মূল আরবি
قَدْ أَفْلَحَ ٱلْمُؤْمِنُونَ
English Translations
Certainly will the believers have succeeded:
Successful indeed are the believers.
Success is really attained by the believers
The believers have indeed attained true success:
Successful indeed are the believers
The believers must (eventually) win through,-
বাংলা অনুবাদ
মু’মিনরা সফলকাম হয়ে গেছে।
অবশ্যই মুমিনগণ সফল হয়েছে,
অবশ্যই সফলকাম হয়েছে মু’মিনগণ-
অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ,
অবশ্যই সফলকাম হয়েছে মু’মিনগণ,
১. আল্লাহর উপর ঈমান আনয়নকারী ও তাঁর শরীয়তের উপর আমলকারী মু’মিনরা তাদের উদ্দেশ্য হাসিল করে এবং ভীতিপ্রদ বস্তু থেকে নাজাত পেয়ে সফলকাম হয়েছে।
তাফসীর
১-১১ নং আয়াতের তাফসীর: হযরত উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ)-এর উপর যখন অহী অবতীর্ণ হতো তখন তাঁর মুখের কাছে মৌমাছির গুন্গুন্ শব্দের মত শব্দ শোনা যেতো। একদা তার উপর এ অবস্থাই ঘটে। অল্পক্ষণ পরে যখন অহী অবতীর্ণ হওয়ার কাজ শেষ হয় তখন তিনি কিবলামুখী হয়ে স্বীয় হস্তদ্বয় উত্তোলন করতঃ নিম্নের দু'আটি পাঠ করেনঃ (আরবী) অর্থাৎ “হে আল্লাহ! আমাদেরকে বেশী করে দিন, কম করবেন না। আমাদেরকে সম্মানিত করুন, লাঞ্ছিত করবেন না। আমাদেরকে প্রদান করুন, বঞ্চিত করবেন না। অন্যদের উপর আমাদেরকে পছন্দ করে নিন, আমাদের উপর অন্যদেরকে পছন্দ করবেন না।
আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান এবং আমাদেরকে সন্তুষ্ট করুন। তারপর তিনি (আরবী) হতে দশটি আয়াত পর্যন্ত পাঠ করেন। (এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম তিরমিযী (রঃ) এবং ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিযী (রঃ) এটাকে মুনকার বলেছেন। কেননা এর বর্ণনাকারী শুধু ইউনুস ইবনে সুলায়েম রয়েছেন, যিনি মুহাদ্দিসদের নিকট পরিচিত নন)হযরত ইয়াযীদ ইবনে বাবনুস (রঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমরা উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করলামঃ রাসূলুল্লাহ (সঃ)-এর চরিত্র কেমন ছিল? উত্তরে তিনি বলেনঃ “কুরআনই ছিল রাসূলুল্লাহ (সঃ)-এর চরিত্র।” অতঃপর তিনি (আরবী) হতে (আরবী) পর্যন্ত পাঠ করেন।
তারপর বলেনঃ “রাসূলুল্লাহ (সঃ)-এর চরিত্র এরূপই ছিল।” (এটা নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন)হযরত কা'ব আল আহবার (রাঃ), হযরত মুজাহিদ (রঃ), হযরত আবুল আলিয়া (রঃ) প্রমুখ গুরুজন হতে বর্ণিত আছে যে, যখন আল্লাহ তা'আলা জান্নাতে আদন সৃষ্টি করেন এবং ওর মধ্যে (গাছপালা ইত্যাদি) স্বহস্তে রোপণ করেন তখন ওগুলোর প্রতি দৃষ্টিপাত করে ওকে বলেনঃ “কিছু কথা বলো”। ঐ জান্নাতে আদন তখন (আরবী)-এই আয়াতগুলো পাঠ করে। যেগুলো আল্লাহ তা'আলা কুরআন কারীমে অবতীর্ণ করেন।হযরত আবু সাঈদ (রাঃ) বলেন যে, আল্লাহ জান্নাত সৃষ্টি করেন যার এক ইট সোনার ও এক ইট রূপার তৈরী।
তাতে তিনি গাছ রোপণ করেন। অতঃপর তিনি জান্নাতকে বলেনঃ “কথা বলো।” জান্নাত তখন (আরবী) বলে। তাতে ফেরেশতারা প্রবেশ করে বলেনঃ “বাঃ! বাঃ! এটা তো বাদশাহদের জায়গা।” অন্য রিওয়াইয়াতে আছে যে, ওর গারা ছিল মৃগনাভির। আর একটি রিওয়াইয়াতে আছে যে, তাতে এমন এমন জিনিস রয়েছে যা কোন চক্ষু দেখেনি এবং কোন অন্তর কল্পনা করেনি।আরেকটি বর্ণনায় আছে যে, জান্নাত যখন এই আয়াতগুলো তিলাওয়াত করে তখন মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ “আমার বুযর্গী ও মর্যাদার শপথ! তোমার মধ্যে কৃপণ কখনো প্রবেশ করতে পারে না।” (এ হাদীসটি তিবরানী (রঃ) বর্ণনা করেছেন। হযরত ইবনে আব্বাস (রাঃ) এটা মারফু’রূপে বর্ণনা করেছেন)হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ তা'আলা জান্নাতে আদন সৃষ্টি করেন যার একটি ইট সাদা মুক্তার, একটি ইট লাল পদ্মরাগের এবং একটি ইট সবুজ পান্নার।
আর ওর গারা (গাঁথুনির চুন-সুরকি) মৃগনাভির এবং ওর ঘাস হলো যাফরান। অতঃপর আল্লাহ তা'আলা ওকে বলেনঃ “তুমি কথা বলো।” জান্নাত তখন (আরবী) বলে। তখন আল্লাহ তা'আলা ওকে বলেনঃ “আমার বুযর্গী ও মর্যাদার শপথ! তোমার মধ্যে কৃপণ প্রবেশ করতে পারবে না।” অতঃপর রাসূলুল্লাহ (সঃ) নিম্নের আয়াতাংশটুকু পাঠ করেনঃ (আরবী) অর্থাৎ “যারা অন্তরের কার্পণ্য হতে মুক্ত তারাই সফলকাম।” (৫৯:৯) (এ হাদীসটি আবূ বকর ইবনে আবিদ দুনিয়া বর্ণনা করেছেন)মহান আল্লাহর উক্তিঃ (আরবী) (অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে), অর্থাৎ তারা ভাগ্যবান হয়েছে এবং পরিত্রাণ পেয়ে গেছে। এই মুমিনদের বিশেষণ এই যে, তারা নামাযের অবস্থায় অত্যন্ত বিনয়ী হয়।
মন তাদের আল্লাহর দিকেই থাকে। তাদের দৃষ্টি থাকে নীচের দিকে এবং বাহুদ্বয় থাকে ঝুঁকানো অবস্থায়। মুহাম্মাদ ইবনে সীরীন (রঃ) বলেন যে, এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে আল্লাহর রাসূল (সঃ) ও সাহাবীগণ (রাঃ) তাদের দৃষ্টিগুলো নামাযের অবস্থায় আকাশের দিকে উঠিয়ে রাখতেন। কিন্তু এই আয়াত অবতীর্ণ হওয়ার পর তাঁদের দৃষ্টি নীচের দিকে হয়ে যায়। সিজদার স্থান হতে তারা নিজেদের দৃষ্টি সরাতেন। যদি কারো অভ্যাস এর বিপরীত হয়ে গিয়ে থাকে তবে তার উচিত তার দৃষ্টি নীচের দিকে করে নেয়া। একটি হাদীসে রয়েছে যে, এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে রাসূলুল্লাহও (সঃ) এরূপ করতেন।
(এ হাদীসটি মুরসাল)সুতরাং এই বিনয় ও নম্রতা ঐ ব্যক্তিই লাভ করতে পারে যার অন্তঃকরণ খাঁটি ও বিশুদ্ধ হয়, নামাযে পুরোপুরিভাবে মনোযোগ থাকে এবং সমস্ত কাজ অপেক্ষা নামাযে বেশী মন বসে। যেমন হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “আমার কাছে সুগন্ধি ও স্ত্রীলোক খুবই পছন্দনীয় এবং আমার চক্ষু ঠাণ্ডাকারী হলো নামায।” (এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন)ইসলাম গ্রহণকারী এক ব্যক্তি হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “হে বেলাল (রাঃ)! নামাযের মাধ্যমে আমাদেরকে শান্তি দান কর।” (এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন)বর্ণিত আছে যে, একজন আনসারী (রাঃ) নামাযের সময় স্বীয় দাসীকে বলেনঃ “অযুর পানি নিয়ে এসো, যাতে আমি নামায পড়ে শান্তি লাভ করতে পারি।” তিনি দেখলেন যে, উপস্থিত জনগণ তাঁর একথা অপছন্দ করেছে, তাই তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সঃ)-কে বলতে শুনেছি- “হে বেলাল (রাঃ)!
ওঠো, নামাযের মাধ্যমে আমাদেরকে শান্তি দাও।” (এ হাদীসটিও মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে)মহান আল্লাহ বলেনঃ যারা অসার ক্রিয়া-কলাপ হতে বিরত থাকে। অর্থাৎ মুমিনরা বাতিল, শিরক, পাপ এবং বাজে ও নিরর্থক কথা হতে দূরে থাকে। যেমন আল্লাহ তা'আলা বলেনঃ (আরবী) অর্থাৎ “এবং যখন তারা অসার ক্রিয়া-কলাপের সম্মুখীন হয় তখন স্বীয় মর্যাদার সাথে তা পরিহার করে চলে।” (২৫:৭২) আল্লাহ পাকের উক্তিঃ যারা যাকাত দানে সক্রিয়। অর্থাৎ মুমিনদের আর একটি বিশেষণ এই যে, তারা তাদের মালের যাকাত আদায় করে থাকে। অধিকাংশ তাফসীরকার এটাই অর্থ করেছেন। কিন্তু এতে একটি প্রশ্ন ওঠে যে, এটা তো মক্কী আয়াত, অথচ যাকাত তো ফরয হয় রাসূলুল্লাহ (সঃ)-এর মদীনায় হিজরতের দ্বিতীয় বছরে।
সুতরাং মক্কী আয়াতে যাকাতের বর্ণনা কেমন? এর উত্তর এই যে, যাকাত মক্কাতেই ফরয হয়েছিল, তবে ওর নিসাবের পরিমাণ কত ইত্যাদি সমস্ত হুকুম মদীনায় নির্ধারিত হয়েছিল। যেমন দেখা যায় যে, সূরায়ে আনআমও তো মক্কী সূরা, অথচ ওর মধ্যেও যাকাতের এই হুকুমই বিদ্যমান রয়েছে। ঘোষিত হয়েছে-(আরবী) অর্থাৎ “ফসল কাটার দিনই ওর যাকাত আদায় কর।” (৬:১৪১) আবার অর্থ এও হতে পারেঃ নফসকে তারা শিরক এবং কুফরীর ময়লা আবর্জনা থেকে পবিত্র করে থাকে। যেমন মহান আল্লাহ বলেনঃ (আরবী) অর্থাৎ “সেই সফলকাম হবে, যে নিজেকে পবিত্র করবে এবং সেই ব্যর্থ হবে, যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে।” (৯১: ৯-১০) নিম্নের আয়াতেও একটি উক্তি এই রয়েছেঃ (আরবী) অর্থাৎ “দুর্ভোগ মুশরিকদের জন্যে যারা নিজেদেরকে পবিত্র করে না।” (৪১: ৬-৭) আবার এও হতে পারে যে, নফসেরও যাকাত, মালেরও যাকাত।
এসব ব্যাপারে সঠিক জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ। অতঃপর মুমিনদের আর একটি বিশেষণ বর্ণনা করা হচ্ছে যে, যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে, নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত। অর্থাৎ যারা ব্যভিচার, লাওয়াতাত ইত্যাদি দুষ্কর্ম হতে বেঁচে থাকে। তবে যে স্ত্রীদেরকে আল্লাহ তা'আলা তাদের জন্যে বৈধ করেছেন এবং জিহাদে যেসব দাসী লাভ করা হয়েছে, যা মহান আল্লাহ তাদের জন্যে হালাল করেছেন, তাদের সাথে মিলনে কোন দোষ নেই।এরপর ঘোষণা করা হচ্ছেঃ যারা এদেরকে ছাড়া অন্যদেরকে কামনা করে তারা হবে সীমালংঘনকারী।হযরত কাতাদা (রঃ) হতে বর্ণিত আছে যে, একজন স্ত্রীলোক তার গোলামকে গ্রহণ করে (অর্থাৎ গোলামের সাথে সহবাস করে) এবং দলীল হিসেবে এই পেশ করে।
হযরত উমার (রাঃ) এটা জানতে পেরে সাহাবীদের (রাঃ) সামনে এটা পেশ করেন। সাহাবীগণ বলেনঃ “সে এ আয়াতের অর্থ ভুল বুঝেছে।” তখন হযরত উমার ফারূক (রাঃ) গোলামটিকে প্রহার করেন এবং তার মাথা মুণ্ডন করেন। আর ঐ স্ত্রীলোকটিকে তিনি বলেনঃ “এরপরে তুমি প্রত্যেক মুসলমানের উপর হারাম।” (‘আসার’টি মুনাকাতা’ এবং গারীব বা দুর্বলও বটে। ইমাম ইবনে জারীর (রঃ) এটা সূরায়ে মায়েদার তাফসীরের শুরুতে আনয়ন করেছেন। কিন্তু এখানে আনয়ন করাই উচিত ছিল। ঐ স্ত্রীলোকটিকে সাধারণ মুসলমানদের উপর হারাম করার কারণ হলো তার ইচ্ছার বিপরীত তার সাথে মুআমালা করা। এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন)ইমাম শাফিয়ী (রঃ) এবং তাঁর অনুসরণকারীরা এই আয়াত দ্বারা দলীল গ্রহণ করেছেন যে, স্বীয় হস্ত দ্বারা স্বীয় বিশেষ পানি (শুক্র বা বীর্য বের করা হারাম।
কেননা, এটাও উক্ত দু’টি হালাল পন্থার বাইরের ব্যবস্থা। সুতরাং হস্তমৈথুনকারী ব্যক্তি সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত।ইমাম হাসান ইবনে আরাফা (রঃ) তাঁর বিখ্যাত জুযএ একটি হাদীস আনয়ন করেছেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “সাত প্রকারের লোক রয়েছে যাদের দিকে আল্লাহ তা'আলা করুণার দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে (পাপ হতে)। পবিত্র করবেন না, আমলকারীদের সাথে তাদেরকে একত্রিত করবেন না এবং সর্বপ্রথম জাহান্নামে প্রবেশকারীদের সাথে তাদের জাহান্নামে প্রবিষ্ট করবেন, তবে যদি তারা তাওবা করে তবে সেটা অন্য কথা।তারা হলো স্বীয় হস্তের মাধ্যমে বিবাহকারী অর্থাৎ হস্তমৈথুনকারী, সমমৈথুনকারী, সমমৈথুনকৃত, মদ্যপানকারী, পিতামাতাকে প্রহারকারী, যার ফলে পিতামাতা চীৎকার শুরু করে দেয়, প্রতিবেশীকে কষ্টদাতা, যার ফলে সে তার উপর লা'নত করে এবং প্রতিবেশিনীর সাথে ব্যভিচারকারী।” (এ হাদীসটির একজন বর্ণনাকারী অজ্ঞাত।
এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন)মুমিনদের আরো গুণ বর্ণনা করা হচ্ছে যে, যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। তারা আমানতে খিয়ানত করে না; বরং আমানত আদায়ের ব্যাপারে তারা অগ্রগামী হয়। তারা প্রতিশ্রুতি রক্ষা করে। এর বিপরীত স্বভাব হলো মুনাফিকের। রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “মুনাফিকের লক্ষণ তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং তার কাছে কিছু আমানত রাখা হলে খিয়ানত করে।মহান আল্লাহ মুমিনদের আর একটি বিশেষণ বর্ণনা করছেন যে, তারা তাদের নামাযে যত্নবান থাকে। অর্থাৎ তারা নামাযের সময়ের হিফাযত করে।হ্যরত ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ “আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (সঃ)!
আল্লাহর নিকট কোন আমল সর্বাপেক্ষা অধিক পছন্দনীয়?” উত্তরে তিনি বলেনঃ “নামাযকে সময়মত আদায় করা।” আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কোন আমল? তিনি জবাব দিলেনঃ “পিতা-মাতার খিদমত করা।” আমি পুনরায় প্রশ্ন করলাম, তারপর কোনটি? উত্তরে তিনি বললেনঃ “আল্লাহর পথে জিহাদ করা।” (এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) তাদের সহীহ গ্রন্থদ্বয়ে তাখরীজ করেছেন)হযরত কাতাদা (রঃ) বলেন যে, সময় দ্বারা রুকু, সিজদা ইত্যাদির হিফাযত উদ্দেশ্য। দেখা যায় যে, প্রথমে একবার নামাযের বর্ণনা দেয়া হয়েছে এবং শেষেও আবার বর্ণিত হলো। এর দ্বারা প্রমাণিত হলো যে, নামাযের গুরুত্ব ও ফযীলত সবচেয়ে বেশী।
যেমন রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ“তোমরা সোজা সরল পথে প্রতিষ্ঠিত থাকো, আর তোমরা কখনো (আল্লাহর নিয়ামতরাশি) গণনা করে শেষ করতে পারবে না এবং জেনে রেখো যে, তোমাদের আমলসমূহের মধ্যে সর্বোত্তম আমল হলো নামায। আর অযুর হিফাযত শুধু মুমিনই করতে পারে।”মুমিনদের এই প্রশংসনীয় গুণাবলীর বর্ণনা দেয়ার পর আল্লাহ তা'আলা বলেনঃ তারাই হবে অধিকারী, অধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা স্থায়ী হবে। রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমরা আল্লাহর নিকট জান্নাতের জন্যে প্রার্থনা করলে ফিরদাউসের জন্যে প্রার্থনা করো। ওটা হচ্ছে সর্বোচ্চ ও মধ্যস্থলে অবস্থিত জান্নাত।
সেখান হতেই জান্নাতের সমস্ত নহর প্রবাহিত হয়ে থাকে এবং ওরই উপর রয়েছে আল্লাহ তাআলার আরশ।” (এ হাদীসটি সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে)হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমাদের প্রত্যেকেরই দু’টি মনযিল রয়েছে। একটি মনযিল জান্নাতে এবং একটি মনযিল জাহান্নামে। যদি কেউ মারা যায় ও জাহান্নামে প্রবেশ করে তবে তার (জান্নাতের) মনযিলের উত্তরাধিকারী হয় আহলে জান্নাত। তারাই হবে উত্তরাধিকারী’ আল্লাহ তা'আলার এই উক্তি দ্বারা তাদেরকেই বুঝানো হয়েছে।” (এ হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন)মুজাহিদ (রঃ) বলেন যে, প্রত্যেক বান্দারই দু’টি বাসস্থান রয়েছে, একটি জান্নাতে ও একটি জাহান্নামে।
মুমিন তার জান্নাতের ঘরটিকে সজ্জিত করে এবং জাহান্নামের ঘরটিকে ভেঙ্গে ফেলে। পক্ষান্তরে কাফিররা জাহান্নামের ঘরটিকে সজ্জিত করে এবং জান্নাতের ঘরটিকে ভেঙ্গে ফেলে। সাঈদ ইবনে জুবাইর (রঃ) হতেও অনুরূপ বর্ণিত আছে।মমিনদেরকে কাফিরদের মনযিলগুলোর উত্তরাধিকারী বানিয়ে দেয়া হয়েছে। কেননা, ঐ কাফিরদেরকে এক ও শরীকবিহীন আল্লাহ তাআলার ইবাদতের জন্যে সৃষ্টি করা হয়েছে। কিন্তু তারা তাঁর ইবাদত পরিত্যাগ করেছে। সুতরাং তাদের জন্যে যেসব পুরস্কার ছিল সেগুলো তাদের নিকট থেকে ছিনিয়ে নিয়ে আল্লাহর ইবাদতকারী মুমিনদেরকে দিয়ে দেয়া হয়েছে। এজন্যেই তাদেরকে ওয়ারিস বলা হয়েছে।
হযরত আবূ মূসা (রাঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেছেন যে, নবী (সঃ) বলেছেনঃ “মুসলমানদের মধ্যে কতকগুলো লোক পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসবে। তখন তাদেরকে আল্লাহ তা'আলা ক্ষমা করে দিবেন এবং তাদের গুনাহগুলো ইয়াহুদী ও নাসারার উপর চাপিয়ে দিবেন। (এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) বর্ণনা করেছেন)অন্য সনদে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কিয়ামতের দিন আল্লাহ তা'আলা প্রত্যেক মুসলমানের নিকট একজন ইয়াহুদী ও একজন খৃষ্টানকে হাযির করবেন। অতঃপর তাকে বলা হবেঃ “এরা হলো তোমার জাহান্নাম হতে পরিত্রাণ পাওয়ার মুক্তিপণ ।” এ হাদীসটি শ্রবণ করার পর (হাদীসটির বর্ণনাকারী) আবূ বুরদাহ (রাঃ)-কে আল্লাহর নামে শপথ করতে বলেন।
তখন আবু বুরদাহ (রাঃ) তিনবার শপথ করে হাদীসটির পুনরাবৃত্তি করেন। এই ধরনের আয়াত আরো রয়েছে। যেমন মহান আল্লাহ বলেনঃ (আরবী) অর্থাৎ “এটা হলো ঐ জান্নাত যার অধিকারী আমি আমার এমন বান্দাদেরকে করে থাকি, যারা আমাকে ভয় করে।” (১৯:৬৩) অন্য জায়গায় বলেনঃ (আরবী) অর্থাৎ “এটা হলো ঐ জান্নাত যার অধিকারী তোমাদেরকে বানিয়ে দেয়া হয়েছে তোমাদের কৃতকর্মের বিনিময় হিসেবে।” (৪৩:৭২) হযরত মুজাহিদ (রঃ) এবং হযরত সাঈদ ইবনে জুবাইর (রঃ) বলেন যে, রোমকদের ভাষায় বাগানকে ফিরদাউস বলা হয়। পূর্বযুগীয় কোন কোন গুরুজন বলেন যে, ফিরদাউস ঐ বাগানকে বলা হয় যাতে আঙ্গুর (এর গাছ) থাকে।
এসব ব্যাপারে সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ।
অবশ্যই সফলকাম হয়েছে [১] মুমিনগণ,
[১] সূরাটি মক্কায় নাযিল হয়েছে। আয়াত সংখ্যাঃ ১১৮ । এর প্রথম আয়াতের المؤمنون শব্দ থেকেই সূরার নামকরণ করা হয়েছে । এ সূরায় মুমিনদের গুনাবলী বিশেষভাবে বর্ণিত হয়েছে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লাম কখনও কখনও এ সূরাটি ফজরের সালাতে পড়তেন। [দেখুন, মুসলিমঃ ৪৫৫]
[১] فلاح শব্দটি কুরআন ও হাদীসে বহুল পরিমাণে ব্যবহৃত হয়েছে। এর অর্থ সাফল্য, [সা‘দী] أفلح শব্দটির অর্থ, উদ্দেশ্য হাসিল হওয়া, অপছন্দ বিষয়াদি থেকে মুক্তি পাওয়া, কারও কারও নিকটঃ সর্বদা কল্যাণে থাকা [ফাতহুল কাদীর] আয়াতের অর্থ মুমিনরা অবশ্যই সফলতা অর্জন করেছে। অথবা মুমিনরা সফলতা অর্জন করেছে এবং সফলতার উপরই আছে। [ফাতহুল কাদীর] তারা দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করেছে। [আদওয়াউল বায়ান] ইবন আব্বাস থেকে বর্ণিত, আয়াতের অর্থ হচ্ছে, যারা তাওহীদের সত্যতায় বিশ্বাসী হয়েছে এবং জান্নাতে প্ৰবেশ করেছে তারা সৌভাগ্যবান হয়েছে। [বাগভী]
[সূরা আল-মুমিনুন (২৩): আয়াত ১ থেকে ১১] পূর্ণ পৃষ্ঠা
[সূরা আল-মুমিনুন ২২]সূরা আল-মুমিনুন সর্বসম্মত অভিমত অনুযায়ী সম্পূর্ণ মক্কী। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। [সূরা আল-মুমিনুন (২৩): আয়াত ১ থেকে ১১]পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে (১) যারা নিজেদের সালাতে বিনয়ী (২) যারা অনর্থক কথা ও কাজ থেকে বিমুখ থাকে (৩) যারা যাকাত প্রদানে সক্রিয় (৪)যারা নিজেদের লজ্জাস্থানের হিফাযত করে (৫) তবে তাদের স্ত্রী অথবা তাদের দক্ষিণ হস্ত যার মালিক হয়েছে (দাসী) তাদের ক্ষেত্র ছাড়া; এতে তারা তিরস্কৃত হবে না (৬) সুতরাং যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমা লঙ্ঘনকারী (৭) যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে (৮) যারা নিজেদের সালাতসমূহের যত্ন নেয় (৯)তারাই উত্তরাধিকারী (১০) যারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে; তারা সেখানে চিরস্থায়ী হবে (১১)এখানে নয়টি মাসয়ালা বা আলোচনা রয়েছে: প্রথমটি- মহান আল্লাহর বাণী: (অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে)।
বায়হাকী আনাস (রা.)-এর সূত্রে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: (যখন আল্লাহ তাআলা আদন জান্নাত সৃষ্টি করলেন এবং স্বহস্তে তাতে বৃক্ষাদি রোপণ করলেন, তখন তাকে বললেন: তুমি কথা বলো। জান্নাত তখন বলল: অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে)। নাসায়ী আব্দুল্লাহ ইবনে সায়েব (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: মক্কা বিজয়ের দিন আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি কাবার সম্মুখভাগে সালাত আদায় করলেন। তিনি তাঁর জুতা জোড়া খুলে বাম পাশে রাখলেন এবং সূরা আল-মুমিনুন পাঠ শুরু করলেন।
যখন মূসা অথবা ঈসা (আলাইহিমাস সালাম)-এর আলোচনা এলো, তখন তাঁর কণ্ঠরোধ হয়ে গেল (কাশির মতো শব্দ হলো) এবং তিনি রুকুতে চলে গেলেন। ইমাম মুসলিমও সমার্থে এটি বর্ণনা করেছেন। তিরমিযীতে উমর ইবনে খাত্তাব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ওপর যখন ওহী নাযিল হতো, তখন তাঁর চেহারা মুবারকের নিকট মৌমাছির গুঞ্জনের মতো শব্দ শোনা যেত। একদিন তাঁর ওপর ওহী নাযিল হলো এবং আমরা [তাঁর নিকট] কিছুক্ষণ অবস্থান করলাম। যখন ওহীর অবস্থা কেটে গেল, তখন তিনি কিবলার দিকে মুখ করলেন এবং হাত উঠিয়ে বললেন: (হে আল্লাহ! আমাদের বৃদ্ধি করে দিন, কমিয়ে দেবেন না; এবং আমাদের ওপর সন্তুষ্ট হোন ও আমাদের সন্তুষ্ট করুন)।
অতঃপর তিনি বললেন-(১). 'কাফ' পাণ্ডুলিপি হতে।(
পূর্ণ পৃষ্ঠা পূর্ণ পৃষ্ঠা পূর্ণ পৃষ্ঠা
আল্লাহ ইবরাহিম (আলাইহিস সালাম)-এর ওপর তা-ই অবতীর্ণ করেছেন যা তিনি মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওপর অবতীর্ণ করেছেন: (তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী...) (সূরা আত-তাওবা, আয়াত ১১২) থেকে (মুমিনদের সুসংবাদ দিন) পর্যন্ত এবং (মুমিনগণ সফলকাম হয়েছে) (সূরা আল-মুমিনুন, আয়াত ১-১১) থেকে (তারা সেখানে চিরকাল থাকবে) পর্যন্ত এবং (নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারীগণ...) (সূরা আল-আহযাব, আয়াত ৩৫) আয়াতটি। এবং যা সূরা আল-মাআরিজ-এ আছে: (যারা তাদের সালাতে সদানিষ্ঠ) (সূরা আল-মাআরিজ, আয়াত ২৩-৩৩) থেকে (দণ্ডায়মান) পর্যন্ত।
এই বিধানসমূহ বা বৈশিষ্ট্যসমূহ ইবরাহিম ও মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ব্যতীত অন্য কেউ পূর্ণরূপে পালন করেননি।ইবনে সাদ তাঁর 'তাবাকাত'-এ সালমান (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: ইবরাহিম (আলাইহিস সালাম) তাঁর রবের কাছে কল্যাণ প্রার্থনা করলেন। অতঃপর ভোরবেলায় তাঁর মাথার দুই-তৃতীয়াংশ শুভ্র হয়ে গেল। তিনি বললেন: এটি কী? তাঁকে বলা হলো: এটি দুনিয়াতে গাম্ভীর্য এবং আখিরাতে নূর (আলো)।ইমাম আহমাদ 'আয-যুহদ' গ্রন্থে সালমান আল-ফারিসি (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: ইবরাহিম (আলাইহিস সালাম) তাঁর বিছানায় বিশ্রাম নিতে গেলেন এবং আল্লাহর কাছে তাকে কল্যাণ দান করার প্রার্থনা করলেন।
ভোরবেলা দেখা গেল তাঁর মাথার দুই-তৃতীয়াংশ চুল পেকে গেছে। এতে তিনি ব্যথিত হলেন। তখন বলা হলো: আপনি ব্যথিত হবেন না, কারণ এটি দুনিয়াতে গাম্ভীর্য এবং আখিরাতে আপনার জন্য নূর। আর এটিই ছিল মানব ইতিহাসে সর্বপ্রথম প্রকাশিত বার্ধক্যের চিহ্ন।দায়লামি আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: সর্বপ্রথম যিনি মেহেদী ও কাতাম (এক প্রকার উদ্ভিদ) দ্বারা খেজাব লাগিয়েছেন তিনি হলেন ইবরাহিম (আলাইহিস সালাম)।বুখারি, মুসলিম, আবু দাউদ, নাসাঈ এবং ইবনে মাজাহ ইবরাহিম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: নিশ্চয়ই ইহুদি ও খ্রিস্টানরা চুলে রঙ লাগায় না, সুতরাং তোমরা তাদের বিপরীত করো।আবু দাউদ ও তিরমিজি বর্ণনা করেছেন এবং নাসাঈ ও ইবনে মাজাহ এটিকে সহিহ বলেছেন আবু যার (রাদিয়াল্লাহু আনহু) থেকে, তিনি বলেন: রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: বার্ধক্যের শুভ্রতা পরিবর্তনের জন্য তোমরা যা ব্যবহার করো তার মধ্যে মেহেদী ও কাতামই সর্বোত্তম।তিরমিজি বর্ণনা করেছেন এবং এটিকে সহিহ বলেছেন আবু হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) থেকে, তিনি বলেন: রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: তোমরা বার্ধক্যের শুভ্রতা পরিবর্তন করো এবং ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না।বাজ্জার ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেছেন যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: তোমরা অনারবদের সাদৃশ্য অবলম্বন করো না, তোমরা তোমাদের দাড়ির শুভ্রতা পরিবর্তন করো।ইবনে আবি শায়বাহ 'আল-মুসান্নাফ'-এ এবং বাজ্জার সাদ থেকে, তিনি ইবরাহিম থেকে, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন: সর্বপ্রথম মিম্বরে দাঁড়িয়ে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ইবরাহিম (আলাইহিস সালাম); যখন লুত (আলাইহিস সালাম) বন্দী হয়েছিলেন এবং রোমক বাহিনী তাঁকে বন্দী করে নিয়ে গিয়েছিল, তখন ইবরাহিম (আলাইহিস সালাম) অভিযান পরিচালনা করেন এবং তাঁকে রোমকদের হাত থেকে উদ্ধার করেন।ইবনে আসাকির হাসসান ইবনে আতিয়্যাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: যুদ্ধে সর্বপ্রথম সৈন্যবাহিনীকে ডান পার্শ্ব, বাম পার্শ্ব এবং মধ্যভাগ—এভাবে বিন্যস্ত করেছিলেন ইবরাহিম (আলাইহিস সালাম), যখন তিনি লুত (আলাইহিস সালাম)-কে বন্দীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাত্রা করেছিলেন।
ইবনে আবি শায়বাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: জান্নাতবাসীদের মধ্যে মর্যাদাগতভাবে সর্বনিম্ন স্তরের ব্যক্তি হবেন এমন এক ব্যক্তি যার এক হাজার প্রাসাদ থাকবে। প্রতিটি প্রাসাদের মধ্যবর্তী দূরত্ব হবে এক বছরের পথ। তিনি এর দূরতম অংশকেও নিকটতম অংশের ন্যায় দেখতে পাবেন। প্রতিটি প্রাসাদে হুর-আল-আইন (ডাগরচক্ষু হুর), সুগন্ধি বৃক্ষ ও কিশোর সেবকগণ থাকবেন; তিনি যা কিছু চাইবেন, তা-ই তাঁর নিকট উপস্থিত করা হবে।ইবনে আবি শায়বাহ মুগিস ইবনে সুমাই থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: জান্নাতে সোনার প্রাসাদ, রূপার প্রাসাদ, ইয়াকুতের প্রাসাদ এবং জমরুদের প্রাসাদ রয়েছে; তার পাহাড়গুলো মিশকের এবং তার মাটি ওয়ারস ও জাফরানের।ইবনে আবি শায়বাহ কাব (রা.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: জান্নাতে এমন একটি ইয়াকুত রয়েছে যাতে কোনো ফাটল বা জোড়া নেই।
তাতে সত্তর হাজার ঘর রয়েছে, প্রতিটি ঘরে সত্তর হাজার হুর-আল-আইন অবস্থান করবে। সেখানে কোনো নবী, সিদ্দিক, শহীদ, ন্যায়পরায়ণ শাসক অথবা আত্মসংযমী ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করবে না।কাবকে জিজ্ঞাসা করা হলো: আত্মসংযমী ব্যক্তি কে? তিনি বললেন: সেই ব্যক্তি যাকে শত্রু বন্দি করেছে এবং তাকে কুফরি গ্রহণ করা অথবা ইসলামের ওপর অটল থেকে মৃত্যুবরণ করার মধ্যবর্তী কোনো একটি বেছে নেয়ার প্রস্তাব দিয়েছে, আর সে ইসলামের ওপর অটল থাকাকেই বেছে নিয়েছে।ইবনে জারীর 'জান্নাতে আদন' আয়াতাংশের ব্যাখ্যায় ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: এটি হচ্ছে সেই বাসস্থান যেখানে মানুষ অবস্থান করবে।ইবনে আবি হাতেম 'জান্নাতে আদন' আয়াতাংশের ব্যাখ্যায় ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: তা হচ্ছে তাদের চিরস্থায়ী অবস্থানের আবাস।ইবনে আবি হাতেম খালিদ বিন মাদানি থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: আল্লাহ তাআলা জান্নাতে মুক্তোর বেষ্টনীর ন্যায় 'জান্নাতে আদন' সৃষ্টি করেছেন এবং তাতে একটি শাখা রোপণ করেছেন।
অতঃপর তিনি তাকে বললেন: 'আমি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত বিস্তৃত হতে থাকো'।অতঃপর তিনি তাকে বললেন: 'তোমার ভেতরের নহর ও ফলসমূহ প্রকাশ করো'। তখন সে তা-ই করল।তখন সেটি বলে উঠল— 'অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে' (সূরা আল-মুমিনুন, আয়াত ১)।আবুশ শায়খ 'আল্লাহর সন্তুষ্টিই সর্বশ্রেষ্ঠ' আয়াতাংশের ব্যাখ্যায় সাঈদ ইবনে জুবায়ের থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: অর্থাৎ যখন তাদেরকে জানানো হবে যে আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট হয়েছেন, তখন তা তাদের নিকট সকল উপহার ও সালামের চেয়েও মহান মনে হবে।ইবনে মারদুওয়াইহ জাবির (রা.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন: জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ বলবেন— 'তোমরা কি কিছু আকাঙ্ক্ষা করো যা আমি তোমাদের আরও বাড়িয়ে দেব?' তারা বলবে— 'হে আমাদের রব!
এমন আর কী বাকি আছে যা আপনি আমাদের দান করেননি?' তখন তিনি বলবেন— 'হ্যাঁ'।'তা হলো আমার সন্তুষ্টি; আমি আর কখনোই তোমাদের ওপর অসন্তুষ্ট হব না।'ইবনে আবি হাতেম আবু আব্দুল মালিক আল-জুহানি থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন— 'আল্লাহর সন্তুষ্টির কারণে জান্নাতবাসীদের যে নিয়ামত লাভ হবে, তা জান্নাতের অন্যান্য সকল নিয়ামতের চেয়েও শ্রেষ্ঠ।'
কৃপণতা এবং নিশ্চয়ই এটি একটি মন্দ বিষয়। মূলত তীব্র লালসা হলো কোনো ব্যক্তির সেই জিনিসের প্রতি কুদৃষ্টি দেওয়া যা তার মালিকানাধীন নয়। ইবনে মুনযির হাসান (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: কোনো পরনারীর প্রতি দৃষ্টিপাত করা যাকে সে লাভ করতে পারবে না, এটিও নফসের লালসার অন্তর্ভুক্ত।ইবনে মুনযির তাউস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: কৃপণতা হলো মানুষ নিজের হাতের জিনিসের ব্যাপারে কৃপণতা করে, আর লালসা হলো মানুষের হাতে যা আছে তার প্রতি প্রলুব্ধ হওয়া।ইবনে জারীর, ইবনে মুনযির এবং ইবনে আসাকির আব্দুর রহমান ইবনে আউফ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন এবং বলছিলেন: হে আল্লাহ!
আমাকে আমার নফসের লালসা থেকে রক্ষা করুন।তিনি এর অতিরিক্ত কিছু বলছিলেন না। এ বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন: যখন আমি আমার নফসের লালসা থেকে রক্ষা পাব, তখন আমি আর চুরি করব না, ব্যভিচার করব না এবং কোনো মন্দ কাজই করব না।আবদ ইবনে হুমাইদ এবং ইবনে মুনযির সাঈদ ইবনে জুবায়ের (রাদিয়াল্লাহু আনহু) থেকে আল্লাহর বাণী—"যাদেরকে তাদের নফসের লালসা থেকে রক্ষা করা হয়েছে"—এর ব্যাখ্যায় বর্ণনা করেছেন, তিনি বলেন: এর অর্থ হলো হারাম পথে সম্পদ অর্জন না করা এবং যাকাত প্রদানে বিরত না থাকা।ইবনে মুনযির আলী ইবনে আবু তালিব (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: যে ব্যক্তি তার মালের যাকাত আদায় করল, সে তার নফসের লালসা থেকে রক্ষা পেল।খারায়েতী 'মাসাবিউল আখলাক' গ্রন্থে ইবনে আমর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: লালসা কৃপণতার চেয়েও অধিকতর ভয়াবহ।
কারণ লালসাগ্রস্ত ব্যক্তি নিজের হাতের সম্পদের ব্যাপারে কৃপণতা করে তা আটকে রাখে এবং অন্যের হাতে যা আছে তার প্রতিও লোভ করে যতক্ষণ না তা হস্তগত করতে পারে। আর কৃপণ কেবল নিজের হাতের সম্পদের ব্যাপারেই কৃপণতা করে।ইবনে আবিদ দুনিয়া 'যাম্মুল বুখল' কিতাবে আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন—আল্লাহ তাআলা আদন জান্নাত সৃষ্টি করলেন, অতঃপর তাকে বললেন: কথা বলো। তখন জান্নাত বলল: 'মুমিনগণ অবশ্যই সফলকাম হয়েছে' (সূরা আল-মুমিনুন, আয়াত ১)। তখন আল্লাহ বললেন: আমার মর্যাদা ও মহত্ত্বের কসম!
কোনো কৃপণ আমার সান্নিধ্যে তোমার ভেতরে বসবাস করতে পারবে না। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তিলাওয়াত করলেন—"যাদেরকে তাদের নফসের লালসা থেকে রক্ষা করা হয়েছে, তারাই সফলকাম।"ইবনে মারদুওয়াই জাবির ইবনে আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন: আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি—তিনটি গুণ যার মধ্যে থাকবে, সে লালসা থেকে মুক্ত হবে: যে নিজের মালের যাকাত আদায় করবে, মেহমানদারি করবে এবং বিপদগ্রস্তদের সাহায্য প্রদান করবে।হাকীম তিরমিযী, আবু ইয়ালা এবং ইবনে মারদুওয়াই আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন—তীব্র লালসা ইসলামকে যতটা ক্ষতিগ্রস্ত বা নিশ্চিহ্ন করে, অন্য কোনো কিছু তা করতে পারে না।
ইবনে মারদুওয়াই আবু যুরআহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন—যার অন্তরে অভাববোধ বিরাজ করে, দুনিয়ার প্রাচুর্য তাকে সচ্ছল করতে পারে না; মূলত তার নফসের লালসাই তার ক্ষতিসাধন করে।
