Ali 'Imran

আলে ইমরান: 157

3:157

আরবি

وَلَئِن قُتِلْتُمْ فِى سَبِيلِ ٱللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ ٱللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ

English Translations

Sahih International

And if you are killed in the cause of Allāh or die - then forgiveness from Allāh and mercy are better than whatever they accumulate [in this world].

Muhsin Khan

And if you are killed or die in the Way of Allah, forgiveness and mercy from Allah are far better than all that they amass (of worldly wealths, etc.).

Taqi Usmani

If you are killed in the way of Allah or die, the forgiveness from Allah and the mercy is far better than what they accumulate

Abul Ala Maududi

And were you to be slain or to die in the way of Allah, then surely Allah's forgiveness and mercy are better than all the goods they amass.

Pickthall

And what though ye be slain in Allah's way or die therein? Surely pardon from Allah and mercy are better than all that they amass.

Yusuf Ali

And if ye are slain, or die, in the way of Allah, forgiveness and mercy from Allah are far better than all they could amass.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

যদি তোমরা আল্লাহর পথে নিহত হও কিংবা মৃত্যুবরণ কর, তবে আল্লাহর দয়া ও ক্ষমা অতি উত্তম তারা যা সঞ্চয় করে তার চেয়ে।

রাওয়াই আল-বায়ান

আর তোমাদেরকে যদি আল্লাহর রাস্তায় হত্যা করা হয় অথবা তোমরা মারা যাও, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও দয়া তারা যা জমা করে তা থেকে উত্তম।

শাইখ মুজিবুর রহমান

আর যদি তোমরা আল্লাহর পথে নিহত অথবা মৃত্যুমুখে পতিত হও তাহলে আল্লাহর নিকট হতেই ক্ষমা রয়েছে এবং তারা যা সঞ্চয় করেছে তদপেক্ষা তাঁর করুণা শ্রেষ্ঠতর।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তোমরা আল্লাহ্‌র পথে নিহত হলে অথবা তোমাদের মৃত্যু হলে, যা তারা জমা করে, আল্লাহ্‌র ক্ষমা এবং দয়া অবশ্যই তার চেয়ে উত্তম।

ফাতহুল মাজীদ

আর যদি তোমরা আল্লাহর পথে নিহত অথবা মৃত্যু বরণ কর তবে আল্লাহর নিকট হতেই ক্ষমা রয়েছে এবং তারা যা সঞ্চয় করেছে তদপেক্ষা তাঁর করুণা শ্রেষ্ঠতর।

মুখতাসার

১৫৭. হে মু’মিনরা! যদি আল্লাহর পথে তোমাদেরকে হত্যা করা হয় কিংবা তোমরা সফরে গিয়ে মারা যাও নিশ্চয়ই আল্লাহ তা‘আলা তোমাদেরকে অফুরন্ত দয়া ও ক্ষমা করবেন। যা এ দুনিয়া ও তার অধিবাসীরা যে নশ্বর নিয়ামত সংগ্রহ করে সে সবের চেয়ে অনেক উত্তম।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

3:156

তাফসীর আবু বকর যাকারিয়া

তোমরা আল্লাহ্‌র পথে নিহত হলে অথবা তোমাদের মৃত্যু হলে, যা তারা জমা করে, আল্লাহ্‌র ক্ষমা এবং দয়া অবশ্যই তার চেয়ে উত্তম।