Ali 'Imran

আলে ইমরান: 76

3:76

আরবি

بَلَىٰ مَنْ أَوْفَىٰ بِعَهْدِهِۦ وَٱتَّقَىٰ فَإِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَّقِينَ

English Translations

Sahih International

But yes, whoever fulfills his commitment and fears Allāh - then indeed, Allāh loves those who fear Him.

Muhsin Khan

Yes, whoever fulfils his pledge and fears Allah much; verily, then Allah loves those who are Al-Muttaqun (the pious - see V. 2:2).

Taqi Usmani

Why (will they) not (be blamed)? Whoever fulfils his pledge and fears Allah, then, Allah loves the God-fearing.

Abul Ala Maududi

But Allah loves only those who fulfil their covenant and fear Allah. Truly Allah loves the God-fearing.

Pickthall

Nay, but (the chosen of Allah is) he who fulfilleth his pledge and wardeth off (evil); for lo! Allah loveth those who ward off (evil).

Yusuf Ali

Nay.- Those that keep their plighted faith and act aright,-verily Allah loves those who act aright.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের ওয়া‘দা পূর্ণ করবে এবং আল্লাহকে ভয় করে চলবে, নিশ্চয় আল্লাহ (এই) মুত্তাকীদেরকে ভালবাসেন।

রাওয়াই আল-বায়ান

হ্যাঁ, অবশ্যই যে নিজ প্রতিশ্রুতি পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে, তবে নিশ্চয় আল্লাহ মুত্তাকীদেরকে ভালবাসেন।

শাইখ মুজিবুর রহমান

হ্যাঁ, যারা স্বীয় অঙ্গীকার পূর্ণ করে ও সংযত হয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ ধর্মভীরুগণকে ভালবাসেন।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

হ্যাঁ অবশ্যই, কেউ যদি তার অংগীকার পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে তবে নিশ্চয় আল্লাহ্‌ মুত্তাকীদেরকে ভালবাসেন।

ফাতহুল মাজীদ

হ্যাঁ, যে ব্যক্তি ওয়াদা পালন করে এবং তাক্বওয়া অবলম্বন করে তবে আল্লাহ মুত্তাক্বীদেরকে ভালবাসেন।

মুখতাসার

৭৬. বস্তুতঃ ব্যাপারটি তেমন নয় যা তারা মনে করছে। বরং এ ক্ষেত্রে তাদের অবশ্যই গুনাহ হবে। তবে যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের উপর ঈমান আনার ওয়াদা পূরণ করেছে, মানুষের সাথে ওয়াদাকৃত আমানত রক্ষা করেছে এবং আল্লাহর আদেশ-নিষেধ মানার মাধ্যমে তাঁকেই ভয় করেছে তার কথা ভিন্ন। নিশ্চয়ই আল্লাহ তা‘আলা মুত্তাকীদেরকে ভালোবাসেন এবং তিনি অচিরেই তাদেরকে এ জন্য সম্মানজনক প্রতিদান দিবেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

3:75

তাফসীর আবু বকর যাকারিয়া

হ্যাঁ অবশ্যই, কেউ যদি তার অংগীকার পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে তবে নিশ্চয় আল্লাহ্‌ মুত্তাকীদেরকে ভালবাসেন [১]।

[১] ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে তাকওয়া বলে শির্ক থেকে বেঁচে থাকা বোঝানো হয়েছে। যারা শির্ক থেকে বেঁচে থাকে আল্লাহ্‌ তা’আলা তাদেরকে ভালবাসেন। [তাবারী]