Ali 'Imran

আলে ইমরান: 80

3:80

আরবি

وَلَا يَأْمُرَكُمْ أَن تَتَّخِذُوا۟ ٱلْمَلَـٰٓئِكَةَ وَٱلنَّبِيِّـۧنَ أَرْبَابًا ۗ أَيَأْمُرُكُم بِٱلْكُفْرِ بَعْدَ إِذْ أَنتُم مُّسْلِمُونَ

English Translations

Sahih International

Nor could he order you to take the angels and prophets as lords. Would he order you to disbelief after you had been Muslims?

Muhsin Khan

Nor would he order you to take angels and Prophets for lords (gods). Would he order you to disbelieve after you have submitted to Allah's Will? (Tafsir At-Tabari).

Taqi Usmani

Nor is it (possible for him) that he bids you to hold the angels and the prophets as Lords. Shall he bid you to disbelieve, after your having become Muslims?

Abul Ala Maududi

He will never enjoin you to take the angels or Prophets for your lords. Will he enjoin upon you unbelief when you have submitted yourselves to Allah?

Pickthall

And he commanded you not that ye should take the angels and the prophets for lords. Would he command you to disbelieve after ye had surrendered (to Allah)?

Yusuf Ali

Nor would he instruct you to take angels and prophets for Lords and patrons. What! would he bid you to unbelief after ye have bowed your will (To Allah in Islam)?

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

সে ব্যক্তি তোমাদেরকে বলবে না যে, তোমরা ফেরেশতাদেরকে এবং নাবীদেরকে মা’বূদরূপে গ্রহণ কর, তোমরা মুসলিম হওয়ার পরও কি সে তোমাদেরকে কুফরীর নির্দেশ দিতে পারে?

রাওয়াই আল-বায়ান

আর তিনি তোমাদেরকে নির্দেশ করেন না যে, তোমরা ফেরেশতা ও নবীদেরকে রব রূপে গ্রহণ কর। তোমরা মুসলিম হওয়ার পর তিনি কি তোমাদেরকে কুফরীর নির্দেশ দিবেন?

শাইখ মুজিবুর রহমান

আর তিনি আদেশ করেননা যে, তোমরা মালাক/ফেরেশতা ও নাবীগণকে রাব্ব রূপে গ্রহণ কর; তোমরা আত্মসমর্পণকারী হবার পর তিনি কি তোমাদেরকে পুনরায় কুফরীতে ফিরে যাবার আদেশ করবেন?

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

অনুরূপভাবে ফেরেশ্‌তাগণ ও নবীগণকে রবরূপ গ্রহণ করতে তিনি তোমাদেরকে নির্দেশ দেন না। তোমাদের মুসলিম হওয়ার পর তিনি কি তোমাদেরকে কুফরীর নির্দেশ দেবেন?

ফাতহুল মাজীদ

আর কোন মানুষের জন্য এটাও সমীচিন নয় যে, সে এ নির্দেশ দেবে যে, তোমরা ফেরেশতা এবং নাবীদেরকে রব হিসাবে গ্রহণ কর। সে কি তোমাদের মুসলিম হবার পর কুফরীর নির্দেশ দেবে?

মুখতাসার

৮০. তেমনিভাবে তাঁর জন্য এও সম্ভব নয় যে, তিনি মানুষদেরকে নির্দেশ দিয়ে বলবেন: তোমরা আল্লাহকে ছাড়া ফিরিশতা ও নবীদেরকে প্রভু বানিয়ে তাদের ইবাদত করো। সুতরাং তাঁর পক্ষে কি এটা সম্ভব যে, তিনি তোমাদেরকে আল্লাহর সাথে কুফরি করতে নির্দেশ দিবেন; অথচ তোমরা ইতিপূর্বে সেই আল্লাহরই অনুগত এবং তাঁরই সামনে আত্মসমর্পণ করেছো?!

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

3:79

তাফসীর আবু বকর যাকারিয়া

অনুরূপভাবে ফেরেশ্‌তাগণ ও নবীগণকে রবরূপ গ্রহণ করতে তিনি তোমাদেরকে নির্দেশ দেন না। তোমাদের মুসলিম হওয়ার পর তিনি কি তোমাদেরকে কুফরীর নির্দেশ দেবেন?