Ali 'Imran
আলে ইমরান: 107
3 আলে ইমরান Ali 'Imran · 200 আয়াত آل عمران
আরবি
وَأَمَّا ٱلَّذِينَ ٱبْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِى رَحْمَةِ ٱللَّهِ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
English Translations
But as for those whose faces turn white, [they will be] within the mercy of Allāh. They will abide therein eternally.
And for those whose faces will become white, they will be in Allah's Mercy (Paradise), therein they shall dwell forever.
As for those whose faces turn bright, they will rest in Allah’s mercy. They will live there forever.
And those whose faces have turned bright, they will be in the mercy of Allah, and therein they shall abide.
And as for those whose faces have been whitened, in the mercy of Allah they dwell for ever.
But those whose faces will be (lit with) white,- they will be in (the light of) Allah's mercy: therein to dwell (for ever).
বাংলা অনুবাদ
যাদের মুখ উজ্জ্বল হবে, তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে, তারা তাতে চিরকাল থাকবে।
আর যাদের চেহারা সাদা হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে স্থায়ী হবে।
আর যাদের মুখমন্ডল শুভ্র হবে, তারা আল্লাহর করুণার অন্তর্ভুক্ত, তারা তন্মধ্যে সদা অবস্থান করবে।
আর যাদের মুখ উজ্জল হবে তারা আল্লাহ্র অনুগ্রহে থাকবে, সেখানে তারা স্থায়ী হবে।
আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। সেখানে তারা চিরস্থায়ী থাকবে।
১০৭. আর যাদের চেহারা সেদিন উজ্জ্বল হবে তাদের অবস্থান হবে নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে। সেখানে তারা চিরকাল থাকবে। এমন নিয়ামতের মাঝে তারা বিচরণ করবে যা কখনো পরিবর্তিত ও নিঃশেষ হবে না।
তাফসীর
3:104
আর যাদের মুখ উজ্জল হবে তারা আল্লাহ্র অনুগ্রহে থাকবে [১], সেখানে তারা স্থায়ী হবে।
[১] শুভ্র মুখমণ্ডলবিশিষ্টদের সম্পর্কে বলা হয়েছে যে, তারা সর্বদা আল্লাহ্র অনুকম্পার মধ্যে অবস্থান করবে। ইবনে-আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেনঃ এখানে আল্লাহ্র অনুকম্পা বলে জান্নাত বুঝানো হয়েছে। তবে জান্নাতকে অনুকম্পা বলার রহস্য এই যে, মানুষ যত ইবাদাতই করুক না কেন, আল্লাহ্র অনুকম্পা ব্যতীত জান্নাতে যেতে পারবে না। কারণ, ইবাদাত করা মানুষের নিজস্ব পরাকাষ্ঠা নয়; বরং আল্লাহ্র প্রদত্ত সামর্থের বলেই মানুষ ইবাদাত করতে পারে। সুতরাং ইবাদাত করলেই জান্নাতে প্রবেশ অপরিহার্য হয়ে যায় না। বরং আল্লাহ্র অনুকম্পার দ্বারাই জান্নাতে প্রবেশ করা সম্ভব।
