Ali 'Imran

আলে ইমরান: 9

3:9

আরবি

رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُخْلِفُ ٱلْمِيعَادَ

English Translations

Sahih International

Our Lord, surely You will gather the people for a Day about which there is no doubt. Indeed, Allāh does not fail in His promise."

Muhsin Khan

Our Lord! Verily, it is You Who will gather mankind together on the Day about which there is no doubt. Verily, Allah never breaks His Promise".

Taqi Usmani

Our Lord, You are going to assemble all the people on a day in (the occurrence of) which there is no doubt. Verily, Allah does not back out of His promise.”

Abul Ala Maududi

Our Lord! You surely will gather mankind together one Day, a Day about (the coming of which) there is no doubt. Surely Allah never goes against His promise.'

Pickthall

Our Lord! Lo! it is Thou Who gatherest mankind together to a Day of which there is no doubt. Lo! Allah faileth not to keep the tryst.

Yusuf Ali

"Our Lord! Thou art He that will gather mankind Together against a day about which there is no doubt; for Allah never fails in His promise."

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই তুমি সমুদয় মানুষকে একদিন সমবেত করবে, যাতে কোনও সন্দেহ নাই। নিশ্চয়ই আল্লাহ অঙ্গীকারের খেলাফ করেন না।

রাওয়াই আল-বায়ান

হে আমাদের রব, নিশ্চয় আপনি মানুষকে সমবেত করবেন এমন একদিন, যাতে কোন সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।

শাইখ মুজিবুর রহমান

হে আমাদের রাব্ব! নিশ্চয়ই আপনি সকল মানুষকে সমবেতকারী, ঐ দিনে মোটেই সন্দেহ নেই, নিশ্চয়ই আল্লাহ প্রতিজ্ঞা ভঙ্গকারী নন।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

‘হে আমাদের রব! নিশ্চয় আপনি সমস্ত মানুষকে একদিন একত্রে সমবেত করবেন এতে কোনো সন্দেহ নেই; নিশ্চয় আল্লাহ্‌ ওয়াদা খেলাফ করেন না।’

ফাতহুল মাজীদ

হে আমাদের রব! নিশ্চয়ই আপনি মানব জাতিকে এক দিন একত্রিত করবেন এতে কোন সন্দেহ নেই।

মুখতাসার

৯. হে আমাদের প্রভু! নিশ্চয়ই আপনি সকল মানুষকে হিসাবের জন্য এমন এক দিন একত্র করবেন যা নিয়ে কোন সন্দেহ নেই। সেটি সত্যিই একটি অনিবার্য বিষয়। হে প্রভু! নিশ্চয়ই আপনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

3:7

তাফসীর আবু বকর যাকারিয়া

‘হে আমাদের রব! নিশ্চয় আপনি সমস্ত মানুষকে একদিন একত্রে সমাবেত করবেন এতে কোন সন্দেহ নেই [১]; নিশ্চয় আল্লাহ্‌ ওয়াদা খেলাফ করেন না। ’

[১] শাফাআতের বিখ্যাত হাদীসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ্ তা'আলা পূর্বাপর সকল মানুষকে কিয়ামতের দিন এক মাঠে একত্রিত করবেন। অতঃপর তাদের অবস্থা এমন হবে যে, তাদের চক্ষু পরস্পরকে বেষ্টন করবে এবং তারা যে কোন আহবানকারীর আহবান শুনতে পাবে। আর সূর্য তাদের নিকটবর্তী করা হবে। " [বুখারী ৩৩৬১]