Ali 'Imran

আলে ইমরান: 50

3:50

আরবি

وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ ٱلتَّوْرَىٰةِ وَلِأُحِلَّ لَكُم بَعْضَ ٱلَّذِى حُرِّمَ عَلَيْكُمْ ۚ وَجِئْتُكُم بِـَٔايَةٍ مِّن رَّبِّكُمْ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

English Translations

Sahih International

And [I have come] confirming what was before me of the Torah and to make lawful for you some of what was forbidden to you. And I have come to you with a sign from your Lord, so fear Allāh and obey me.

Muhsin Khan

And I have come confirming that which was before me of the Taurat (Torah), and to make lawful to you part of what was forbidden to you, and I have come to you with a proof from your Lord. So fear Allah and obey me.

Taqi Usmani

(I have come to you) confirming that (book) which is (sent down) prior to me, that is, the Torah, and to make permissible for you some of what was prohibited to you. I have come to you with a sign from your Lord. So, fear Allah and obey me.

Abul Ala Maududi

And I have come to confirm the truth of whatever there still remains of the Torah, and to make lawful to you some of the things which had been forbidden to you. have come to you with a sign from your Lord; so have fear of Allah and obey me.

Pickthall

And (I come) confirming that which was before me of the Torah, and to make lawful some of that which was forbidden unto you. I come unto you with a sign from your Lord, so keep your duty to Allah and obey me.

Yusuf Ali

"'(I have come to you), to attest the Law which was before me. And to make lawful to you part of what was (Before) forbidden to you; I have come to you with a Sign from your Lord. So fear Allah, and obey me.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

‘(আর আমি এসেছি) আমার সামনে তাওরাতের নিদর্শন যা রয়েছে তার সমর্থকরূপে যেন তোমাদের জন্য কোন কোন জিনিস হালাল করে দেই যা তোমাদের প্রতি হারাম ছিল এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নিদর্শনসহ তোমাদের নিকট এসেছি, কাজেই তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে অনুসরণ কর’।

রাওয়াই আল-বায়ান

‘আর আমার সামনে পূর্ববর্তী কিতাব তাওরাতের যা রয়েছে তার সত্যায়নকারীরূপে এবং তোমাদের উপর যা হারাম করা হয়েছিল তার কিছু তোমাদের জন্য হালাল করতে এবং আমি তোমাদের নিকট এসেছি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে। অতএব, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।

শাইখ মুজিবুর রহমান

এবং আমি এসেছি আমার পূর্বে তাওরাতে যা ছিল তার সত্যতা প্রদান করতে এবং তোমাদের জন্য যা অবৈধ হয়েছে তার কতিপয় তোমাদের জন্য বৈধ করতে, আর তোমাদের রবের নিকট হতে তোমাদের জন্য নিদর্শন নিয়ে; অতএব আল্লাহকে ভয় কর ও আমার অনুগত হও।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

‘আর আমার সামনে তাওরাতের যা রয়েছে তার সত্যায়নকারীরূপে এবং তোমাদের জন্য যা হারাম ছিল তার কিছু হালাল করে দিতে। এবং আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি। কাজেই তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।’

ফাতহুল মাজীদ

আর আমি এসেছি আমার সামনে যে তাওরাত রয়েছে তার সত্যায়নকারী হিসেবে এবং তোমাদের জন্য যেসব জিনিস হারাম করা হয়েছে তার কতিপয়কে হালাল করার জন্য। আর আমি এসেছি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন সহকারে; সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুসরণ কর।

মুখতাসার

৫০. আমার পূর্বে নাযিলকৃত তাওরাতের সত্যায়নকারী হিসেবে আমি তোমাদের নিকট এসেছি। এ ছাড়া তোমাদের জন্য পূর্বের কিছু হারামকৃত বস্তুকে হালাল করতেও আমি এসেছি। আর তা হবে কেবল তোমাদের জন্য ব্যাপারটিকে হালকা ও সহজ করার উদ্দেশ্যে। উপরন্তু আমি আমার কথাগুলোর সত্যতা প্রমাণের জন্য সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি। তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে একমাত্র তাঁকেই ভয় করো। আর আমার আহ্বানে সাড়া দিয়ে তোমরা আমার আনুগত্য করো।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

3:48

তাফসীর আবু বকর যাকারিয়া

‘আর আমার সামনে তাওরাতের যা রয়েছে তার সত্যায়নকারীরূপে এবং তোমাদের জন্য যা হারাম ছিল তার কিছু হালাল করে দিতে। এবং আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি। কাজেই তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর। ’