Ali 'Imran

আলে ইমরান: 74

3:74

আরবি

يَخْتَصُّ بِرَحْمَتِهِۦ مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ

English Translations

Sahih International

He selects for His mercy whom He wills. And Allāh is the possessor of great bounty.

Muhsin Khan

He selects for His Mercy (Islam and the Quran with Prophethood) whom He wills and Allah is the Owner of Great Bounty.

Taqi Usmani

He chooses for His grace whom He wills. Allah is the Lord of great bounty.”

Abul Ala Maududi

He singles out for His mercy whomever He wills, Allah is possessed of abounding bounty.'

Pickthall

He selecteth for His mercy whom He will. Allah is of Infinite Bounty.

Yusuf Ali

For His Mercy He specially chooseth whom He pleaseth; for Allah is the Lord of bounties unbounded.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তিনি যাকে ইচ্ছে নিজের দয়ার জন্য খাস করে বেছে নেন এবং আল্লাহ মহা কল্যাণের অধিকারী।

রাওয়াই আল-বায়ান

তিনি যাকে চান, তাঁর রহমত দ্বারা একান্ত করে নেন। আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।

শাইখ মুজিবুর রহমান

তিনি যার প্রতি ইচ্ছা করেন স্বীয় করুনা নির্দিষ্ট করেন এবং আল্লাহ মহান, অনুগ্রহশীল।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তিনি স্বীয় অনুগ্রহের জন্য যাকে ইচ্ছে একান্ত করে বেছে নেন। আর আল্লাহ্‌ মহা অনুগ্রহশীল।

ফাতহুল মাজীদ

তিনি যাকে ইচ্ছা নিজ অনুগ্রহে বিশেষিত করেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল।

মুখতাসার

৭৪. তিনি তাঁর সৃষ্টির যাকে চান তাকে বিশেষ রহমতে ভূষিত করেন। ফলে তিনি তাকে হিদায়েত, নবুওয়াত ও অন্যান্য দানের মাধ্যমে অনুগ্রহ করেন। বস্তুতঃ আল্লাহ তা‘আলা মহান দয়াশীল। তাঁর দয়ার কোন শেষ নেই।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

3:69

তাফসীর আবু বকর যাকারিয়া

তিনি স্বীয় অনুগ্রহের জন্য যাকে ইচ্ছে একান্ত করে বেছে নেন [১]। আর আল্লাহ্‌ মহা অনুগ্রহশীল।

[১] অনুগ্রহ বলতে যাবতীয় অনুগ্রহই উদ্দেশ্য হতে পারে। তবে তাফসীরবিদ মুজাহিদের মতে, এখানে অনুগ্রহ বলে নবুওয়াত বোঝানো হয়েছে। কারণ, পূর্বের আয়াতে এ কারণেই ইয়াহূদীরা হিংসা করে ঈমান আনতে বিরত থাকছে বলে জানানো হয়েছে। [তাবারী]