Ali 'Imran

আলে ইমরান: 24

3:24

আরবি

ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامًا مَّعْدُودَٰتٍ ۖ وَغَرَّهُمْ فِى دِينِهِم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ

English Translations

Sahih International

That is because they say, "Never will the Fire touch us except for [a few] numbered days," and [because] they were deluded in their religion by what they were inventing.

Muhsin Khan

This is because they say: "The Fire shall not touch us but for a number of days." And that which they used to invent regarding their religion has deceived them.

Taqi Usmani

That is because they have said: “The Fire shall not touch us except for a few days.” Thus they are deceived in their faith by what they themselves used to invent.

Abul Ala Maududi

This is because they say: 'The fire of Hell shall not touch us except for a limited number of days.' The false beliefs which they have forged have deluded them in their faith.

Pickthall

That is because they say: The Fire will not touch us save for a certain number of days. That which they used to invent hath deceived them regarding their religion.

Yusuf Ali

This because they say: "The Fire shall not touch us but for a few numbered days": For their forgeries deceive them as to their own religion.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

এটা এজন্য যে, তারা বলে, দিন কতক ছাড়া জাহান্নামের আগুন কক্ষনো আমাদেরকে স্পর্শ করবে না এবং তাদের কল্পিত ধারণাসমূহ দ্বীনের ব্যাপারে তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে।

রাওয়াই আল-বায়ান

এর কারণ হল, তারা বলে, ‘গুটি কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনই স্পর্শ করবে না’। আর তারা যা মিথ্যা রচনা করত, তা তাদেরকে তাদের দীনের ব্যাপারে প্রতারিত করেছে।

শাইখ মুজিবুর রহমান

এটা এ জন্য যে, তারা বলেঃ নির্দিষ্ট সংখ্যক দিন ব্যতীত জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবেনা; এবং তারা যা স্থির করেছে, তাদের ধর্ম বিষয়ে ওটা তাদেরকে প্রতারিত করেছে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

এটা এ জন্যে যে, তারা বলে থাকে, ‘মাত্র কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনই স্পর্শ করবে না।’ আর তাদের নিজেদের দীন সম্পর্কে তাদের মিথ্যা উদ্ভাবন তাদেরকে প্রবঞ্চিত করেছে।

ফাতহুল মাজীদ

তা এজন্য যে তারা বলে, সীমিত কয়েক দিন ছাড়া কখনো আগুন আমাদেরকে স্পর্শ করবে না। তারা মনগড়া-মিথ্যা যা তৈরী করেছিল তা-ই তাদের দীনের ব্যাপারে তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে।

মুখতাসার

২৪. সত্য থেকে তাদের প্রত্যাবর্তনের হেতু এই যে, তারা মনে করে, কিয়ামতের দিন জাহান্নামের আগুন তাদেরকে অল্প কিছু দিনের জন্যই স্পর্শ করবে। অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের এ মিথ্যা, বাতিল ও বানোয়াট ধারণা তাদেরকে ধোঁকায় ফেলেছে। তাই তারা আল্লাহ ও তাঁর দ্বীনের সাথে হঠকারিতা দেখিয়েছে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

3:23

তাফসীর আবু বকর যাকারিয়া

এটা এজন্যে যে তারা বলে থাকে, ‘মাত্র কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনই স্পর্শ করবে না। ’ আর তাদের নিজেদের দ্বীন সম্পর্কে তাদের মিত্থ্যা উদ্ভাবন তাদেরকে প্রবঞ্চিত করেছে [১]।

[১] কাতাদা বলেন, তারা মনে করে থাকে যে, যে সময়টুকুতে তারা অর্থাৎ পূর্বপুরুষরা গো-বৎসের পুজা করেছিল, সে সময়টুকুতেই শুধু তাদের শাস্তি হবে। তারপর তাদের আর শাস্তি হবে না। এই যে বিশ্বাস তা কোন শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়। তাদের ভিত্তি হচ্ছে দ্বীনের উপর মিথ্যা দাবী করা। কারণ তারা দাবী করে বলে থাকে যে, ‘আমরা আল্লাহ্‌র সন্তান-সন্তুতি ও প্রিয় মানুষ’ [সূরা আল-মায়িদাহ: ১৮] এটা অবশ্যই তাদের মিথ্যা উদ্ভাবন। [তাবারী]