Ali 'Imran

আলে ইমরান: 99

3:99

আরবি

قُلْ يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لِمَ تَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنْ ءَامَنَ تَبْغُونَهَا عِوَجًا وَأَنتُمْ شُهَدَآءُ ۗ وَمَا ٱللَّهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ

English Translations

Sahih International

Say, "O People of the Scripture, why do you avert from the way of Allāh those who believe, seeking to make it [seem] deviant, while you are witnesses [to the truth]? And Allāh is not unaware of what you do."

Muhsin Khan

Say: "O people of the Scripture (Jews and Christians)! Why do you stop those who have believed, from the Path of Allah, seeking to make it seem crooked, while you (yourselves) are witnesses [to Muhammad SAW as a Messenger of Allah and Islam (Allah's Religion, i.e. to worship none but Him Alone)]? And Allah is not unaware of what you do."

Taqi Usmani

Say, “O people of the Book, why do you hinder the believers from the way of Allah, trying to create crookedness in it, while you yourselves are witnesses (to its being the right way)? Allah is not oblivious of what you do.”

Abul Ala Maududi

Say: 'People of the Book! Why do you hinder one who believes from the way of Allah, seeking that he follow a crooked way, even though you yourselves are witness to its being the right way?' Allah is not heedless of what you do.

Pickthall

Say: O People of the Scripture! Why drive ye back believers from the way of Allah, seeking to make it crooked, when ye are witnesses (to Allah's guidance)? Allah is not unaware of what ye do.

Yusuf Ali

Say: "O ye People of the Book! Why obstruct ye those who believe, from the path of Allah, Seeking to make it crooked, while ye were yourselves witnesses (to Allah's Covenant)? but Allah is not unmindful of all that ye do."

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

বল, হে কিতাবধারীগণ! যে ব্যক্তি ঈমান এনেছে তাকে কেন আল্লাহর পথে বাধা দিচ্ছ, ওকে বক্র করার পথ খুঁজছ, অথচ তোমরাই (এ পথের সত্যতার) সাক্ষী? এমতাবস্থায় আল্লাহ তোমাদের কার্যাবলী সম্বন্ধে বে-খবর নন।

রাওয়াই আল-বায়ান

বল, ‘হে আহলে কিতাব, তোমরা কেন আল্লাহর পথ থেকে বাধা দিচ্ছ তাদেরকে, যারা ঈমান এনেছে? তোমরা তাতে বক্রতা অনুসন্ধান কর, অথচ তোমরা সাক্ষী। আর তোমরা যা কর, তা থেকে আল্লাহ গাফেল নন’।

শাইখ মুজিবুর রহমান

হে গ্রন্থপ্রাপ্তরা! যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করেছে তার মধ্যে কুটিলতার কামনায় কেন তোমরা তাকে আল্লাহর পথে রোধ করছো, অথচ তোমরা এ পথের সত্যতা প্রত্যক্ষ করছ এবং তোমরাই সাক্ষী রয়েছ? আর তোমরা যা করছো তদ্বিষয়ে আল্লাহ অমনোযোগী নন।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

বলুন, ‘হে আহলে কিতাবগণ! যে ব্যক্তি ঈমান এনেছে তাকে কেন আল্লাহ্‌র পথে বাধা দিচ্ছ, তাতে বক্রতা অন্বেষণ করে? অথচ তোমরা সাক্ষী। আর তোমরা যা কর, আল্লাহ্‌ সে সম্পর্কে অনবহিত নন।’

ফাতহুল মাজীদ

বলুন, হে আহলে কিতাবরা! বক্রতা সৃষ্টির উদ্দেশ্যে ঈমানদারদেরকে কেন আল্লাহর পথে বাধা দিচ্ছ? অথচ তোমরাই এর সত্যতার সাক্ষ্যদানকারী। আর তোমরা যা কর সে ব্যাপারে আল্লাহ গাফিল নন।

মুখতাসার

৯৯. হে নবী! আপনি বলে দিন: ওহে ইহুদি ও খ্রিস্টানরা! তোমরা কেন মু’মিন লোকদেরকে আল্লাহর ধর্ম মানতে বাধাগ্রস্ত করো। তোমরা আল্লাহর দ্বীনকে সত্য থেকে মিথ্যার দিকে এবং মুসলমানদেরকে হিদায়েত থেকে ভ্রষ্টতার দিকে ধাবিত করার চেষ্টা করো। অথচ তোমরা নিজেরাই এ ব্যাপারে সাক্ষী যে, এ ধর্মটিই হলো সত্য ধর্ম যা তোমাদের কিতাবগুলোর সত্যায়নকারীও বটে। বস্তুতঃ আল্লাহ তা‘আলা তোমাদের কুফরি ও তাঁর পথে বাধা সৃষ্টি করার বিষয় জানা থেকে গাফিল নন। তাই অচিরেই তিনি তোমাদেরকে তার প্রতিদান দিবেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

3:98

তাফসীর আবু বকর যাকারিয়া

বলুন, ‘হে আহলে কিতাবগণ! যে ব্যক্তি ঈমান এনেছে তাকে কেন আল্লাহ্‌র পথে বাধা দিচ্ছ, তাতে বক্রতা অন্বেষণ করে? অথচ তোমরা সাক্ষী [১]। আর তোমরা যা কর, আল্লাহ্‌ সে সম্পর্কে অনবহিত নন।’

[১] কাতাদা বলেন, আয়াতের অর্থ, হে আহলে কিতাব সম্প্রদায়! তোমরা কেন যারা আল্লাহ্‌র উপর ঈমান এনেছে, তাদেরকে ইসলাম ও আল্লাহ্‌র নবী থেকে বাধা দিচ্ছ? অথচ তোমরা তোমাদের কাছে সংরক্ষিত আল্লাহ্‌র কিতাবে যা পড় তার কারণে একথার সাক্ষ্য দিতে বাধ্য যে, মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ্‌র রাসূল এবং ইসলামই একমাত্র গ্রহণযোগ্য দ্বীন, যা ব্যতীত আল্লাহ্ তা’আলা অন্য কিছু গ্রহণ করবেন না। তোমাদের কাছে সংরক্ষিত তাওরাত ও ইঞ্জীলে তোমরা সেটা দেখতে পাও৷ [তাবারী]