Ali 'Imran

আলে ইমরান: 115

3:115

আরবি

وَمَا يَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَلَن يُكْفَرُوهُ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلْمُتَّقِينَ

English Translations

Sahih International

And whatever good they do - never will it be denied them. And Allāh is Knowing of the righteous.

Muhsin Khan

And whatever good they do, nothing will be rejected of them; for Allah knows well those who are Al-Muttaqun (the pious - see V. 2:2).

Taqi Usmani

Whatever good they do, they shall never go unappreciated for it. Allah is All-Aware of the God-fearing.

Abul Ala Maududi

Whatever good they do shall not go unappreciated, and Allah fully knows those who are pious.

Pickthall

And whatever good they do, they will not be denied the meed thereof. Allah is Aware of those who ward off (evil).

Yusuf Ali

Of the good that they do, nothing will be rejected of them; for Allah knoweth well those that do right.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তারা যা কিছু সৎকাজ করুক কোন কিছুই প্রত্যাখ্যান করা হবে না এবং আল্লাহ মুত্তাকীদের বিষয়ে বিশেষরূপে পরিজ্ঞাত।

রাওয়াই আল-বায়ান

আর তারা যে ভাল কাজ করে, তা কখনো অস্বীকার করা হবে না। আর আল্লাহ মুত্তাকীদের সম্পর্কে সম্যক জ্ঞাত।

শাইখ মুজিবুর রহমান

আর তারা যে সৎ কাজ করবে তা কখনও অবজ্ঞা করা হবেনা; এবং আল্লাহ ধর্মভীরুগণকে অবগত আছেন।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর উত্তম কাজের যা কিছু তারা করে তা থেকে তাদেরকে কখনো বঞ্চিত করা হবে না। আর আল্লাহ মুত্তাকীদের সম্বন্ধে সবিশেষ অবগত।

ফাতহুল মাজীদ

আর তারা ভাল কাজ যতটুকু করবে তার অবমূল্যায়ণ করা হবে না। আর আল্লাহ মুত্তাক্বীদের সম্পর্কে জানেন।

মুখতাসার

১১৫. তারা কম-বেশি যে কল্যাণ করে কস্মিনকালেও তার সাওয়াব নষ্ট করা হবে না এবং তাতে কোন ধরনের ঘাটতিও করা হবে না। বস্তুতঃ আল্লাহ তা‘আলা মুত্তাকীদের সম্পর্কে সম্যক অবগত। যারা তাঁর সমূহ আদেশ-নিষেধ মেনে চলে। তাঁর নিকট তাদের কোন কাজই গোপন নয়। তাই অচিরেই তিনি তাদেরকে এর প্রতিদান দিবেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

3:113

তাফসীর আবু বকর যাকারিয়া

আর উত্তম কাজের যা কিছু তারা করে তা থেকে তাদেরকে কখনো বঞ্চিত করা হবে না। আর আল্লাহ মুত্তাকীদের সম্বন্ধে সবিশেষ অবগত।