An-Nisa
আন-নিসা: 17
4 আন-নিসা An-Nisa · 176 আয়াত النساء
মূল আরবি
إِنَّمَا ٱلتَّوْبَةُ عَلَى ٱللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ ٱلسُّوٓءَ بِجَهَـٰلَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُو۟لَـٰٓئِكَ يَتُوبُ ٱللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا
English Translations
The repentance accepted by Allāh is only for those who do wrong in ignorance [or carelessness] and then repent soon [after]. It is those to whom Allāh will turn in forgiveness, and Allāh is ever Knowing and Wise.
Allah accepts only the repentance of those who do evil in ignorance and foolishness and repent soon afterwards; it is they to whom Allah will forgive and Allah is Ever All-Knower, All-Wise.
The relenting taken by Allah upon Himself is for those who do evil in ignorance, then repent shortly thereafter. So, Allah relents towards them. Allah is All-Knowing, All-Wise.
(And remember that) Allah's acceptance of repentance is only for those who commit evil out of ignorance and then soon repent. It is towards such persons that Allah turns graciously. Allah is All-Knowing, All-Wise.
Forgiveness is only incumbent on Allah toward those who do evil in ignorance (and) then turn quickly (in repentance) to Allah. These are they toward whom Allah relenteth. Allah is ever Knower, Wise.
Allah accept the repentance of those who do evil in ignorance and repent soon afterwards; to them will Allah turn in mercy: For Allah is full of knowledge and wisdom.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই যারা অজ্ঞতাবশতঃ মন্দ কাজ ক’রে বসে, তৎপর সত্বর তাওবাহ করে, এরাই তারা যাদের তাওবাহ আল্লাহ কবূল করেন। আল্লাহ মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী।
নিশ্চয় তাওবা কবূল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য, যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে। তারপর শীঘ্রই তাওবা করে। অতঃপর আল্লাহ এদের তাওবা কবুল করবেন আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।
তাওবাহ কবূল করার দায়িত্ব যে আল্লাহর উপর রয়েছে তাতো শুধু তাদেরই জন্য যারা অজ্ঞতা বশতঃ পাপ করে থাকে, অতঃপর অবিলম্বে ক্ষমা প্রার্থনা করে; সুতরাং আল্লাহ তাদেরকেই ক্ষমা করবেন; আল্লাহ মহাজ্ঞানী, বিজ্ঞানময়।
আল্লাহ অবশ্যই সেসব লোকের তাওবাহ্ কবুল করবেন যারা অজ্ঞতাবশতঃ মন্দ কাজ করে এবং তাড়াতাড়ি তাওবাহ্ করে, এরাই তারা, যাদের তাওবাহ্ আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
আল্লাহ কেবল তাদের তাওবাই কবূল করেন যারা অজ্ঞতাবশতঃ পাপ করে ফেলে, অতঃপর তাড়াতাড়ি তাওবাহ করে নেয়। এসব ব্যক্তিদের তাওবাই আল্লাহ কবূল করেন। আল্লাহ জ্ঞানী, প্রজ্ঞাময়।
১৭. নিশ্চয়ই আল্লাহ তা‘আলা ওদের তাওবা গ্রহণ করেন যারা পাপ ও গুনাহের পরিণতি ও অনিষ্টের কথা না জেনে তাতে লিপ্ত হয় (আর এটিই হলো ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত পাপীদের অবস্থা) অতঃপর মৃত্যু দেখার পূর্বে তাদের প্রভুর প্রতি নত হয়ে তাঁর দিকে ফিরে আসে। আল্লাহ তা‘আলা এদের তাওবাই গ্রহণ করেন এবং তাদের অপরাধসমূহের প্রতি কোন ধরনের ভ্রূক্ষেপই করেন না। বস্তুতঃ আল্লাহ তা‘আলা তাঁর সৃষ্টির সার্বিক অবস্থা সম্পর্কে জ্ঞাত উপরন্তু তিনি তাঁর তাক্বদীর ও শরীয়তের ব্যাপারে প্রজ্ঞাময়।
তাফসীর
১৭-১৮ নং আয়াতের তাফসীর: ভাবার্থ এই যে, মহান আল্লাহ তাঁর ঐ বান্দাদের তাওবা কবূল করে থাকেন যারা অজ্ঞানতা বশতঃ কোন খারাপ কাজ করে বসে, অতঃপর তাওবা করে, যদিও এ তাওবা মৃত্যুর ফেরেশতাকে দেখার পরেও গড়গড়ার পূর্বে হয়। হযরত মুজাহিদ (রঃ) প্রভৃতি মনীষী বলেন, ইচ্ছেপূর্বকই হোক আর ভুল বশতঃই হোক যে কেউই আল্লাহ তাআলার অবাধ্য হয় সেই অজ্ঞ, যে পর্যন্ত না সে তা হতে বিরত হয়। হযরত আবুল আলিয়া (রঃ) বলেনঃ সাহাবা-ই-কিরাম বলতেন, বান্দা যে পাপ করে তা অজ্ঞতা বশতঃই করে। হযরত কাতাদাও (রঃ) সাহাবীদের একটি দল হতে অনুরূপ বর্ণনা দিয়েছেন। হযরত আতা (রঃ) এবং হযরত ইবনে আব্বাস (রাঃ) হতেও এ রকমই বর্ণিত আছে।
অবিলম্বে তাওবা করে নেয়ার তাফসীরে বর্ণিত হয়েছে যে, মরণের ফেরেশতাকে দেখে নেয়ার পূর্বে মৃত্যু যন্ত্রণার সময়কে অবিলম্বে বলা হয়েছে। সুস্থ থাকার সময় তাওবা করা উচিত। গড়গড়ার সময়ের পূর্বে তাওবা করলে সেই তাওবা গৃহীত হয়ে থাকে। হযরত ইকরামা (রঃ) বলেন যে, দুনিয়ার সমস্তই নিকটেই বটে। এ সম্পর্কে বহু হাদীস রয়েছে।(১) রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের তাওবা ককূল করে থাকেন যে পর্যন্ত না গড়গড়া উপস্থিত হয়।' (জামেউত্ তিরমিযী) ইমাম তিরমিযী (রঃ) বলেন যে, এ হাদীসটি হাসান গারীব।(২) হযরত ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ)-কে বলতে শুনেছি ও যে কোন বান্দা তার মৃত্যুর এক মাস পূর্বেও তাওবা করে, তার তাওবা আল্লাহ তা'আলা গ্রহণ করে থাকেন, এমনকি তার পরেও বরং মৃত্যুর এক দিন পূর্বে হলেও, এমনকি এক ঘন্টা পূর্বে হলেও।
যে ব্যক্তি খাটি অন্তরে ও সত্যতার (সততার) সাথে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, তিনি তার তাওবা কবূল করে থাকেন।(৩) হযরত আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) বলেনঃ “যে ব্যক্তি তার মৃত্যুর এক বছর পূর্বে তাওবা করে আল্লাহ তা'আলা তার তাওবা গ্রহণ করে থাকেন। আর যে এক মাস পূর্বে তাওবা করে তার তাওবাও আল্লাহ পাক কবূল করে থাকেন এবং যে এক সপ্তাহ পূর্বে তাওবা করে তার তাওবাও তিনি গ্রহণ করেন। আর যে একদিন পূর্বে তাওবা করে তার তাওবাও গৃহীত হয়ে থাকে। এটা শুনে হযরত আইয়ূব (রঃ) এ আয়াতটি পাঠ করেন। তখন হযরত ইবনে উমার (রাঃ) বলেনঃ “আমি রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট যা শুনেছি তাই বলছি।
(৪) মুসনাদ-ই-আহমাদে রয়েছে যে, চারজন সাহাবী একত্রিত হন। তাঁদের মধ্যে একজন বলেনঃ আমি রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট শুনেছিঃ “যে ব্যক্তি তার মৃত্যুর একদিন পূর্বেও তাওবা করে নেয়, আল্লাহ তা'আলা তার তাওবাও ককূল করে থকেন।' অন্য একজন জিজ্ঞেস করেনঃ ‘সত্যই কি আপনি রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট হতে শুনেছেন? তিনি বলেনঃ হ্যাঁ। তখন ঐ দ্বিতীয় ব্যক্তি বলেনঃ “আমি রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট হতে শুনেছিঃ 'যদি অর্ধদিন পূর্বেও তাওবা করে তবে সেই তাওবাও আল্লাহ তা'আলা কবূল করে থাকেন।'তৃতীয়জন বলেনঃ “তুমি কি এটা শুনেছ?' তিনি বলেনঃ “হ্যাঁ, আমি স্বয়ং শুনেছি।' তিনি বলেনঃ “আমি তো শুনেছিঃ যদি এক প্রহর পূর্বেও তাওবা করার সৌভাগ্য হয় তবে সেই তাওবাও গৃহীত হয়ে থাকে।
চতুর্থ ব্যক্তি বলেনঃ ‘আপনি এটা শুনেছেন?' তিনি বলেনঃ হ্যাঁ।' তিনি বলেনঃ আমি তো রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট এমন পর্যন্ত শুনেছিঃ যে পর্যন্ত তার গড়গড়া উপস্থিত না হয় সে পর্যন্ত তার জন্যে তাওবার দরজা খোলা থাকে।(৫) তাফসীর-ই-ইবনে মিরদুওয়াই-এর মধ্যে রয়েছে, হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে পর্যন্ত গড়গড়া আরম্ভ না হয় সে পর্যন্ত তাওবা কবুল হয়ে থাকে। কয়েকটি মুরসাল হাদীসেও এ বিষয়টি রয়েছে। হযরত আবু কালাবা (রঃ) বলেন যে, যখন আল্লাহ তা'আলা। ইবলিসের উপর অভিসম্পাত বর্ষণ করেন তখন সে অবকাশ চেয়ে বলেঃ আপনার সম্মান ও মর্যাদার শপথ!
আদম সন্তানের অন্তরে যে পর্যন্ত আত্মা থাকবে সে পর্যন্ত আমি তার অন্তর হতে বের হবে না। আল্লাহ তাআলা তখন উত্তরে বলেনঃ “আমিও আমার সম্মান ও মর্যাদার শপথ করে বলছি যে, যে পর্যন্ত তার দেহে আত্মা থাকবে সে পর্যন্ত আমি তার তাওবা কবূল করবো। একটি মারফু হাদীসেও এর কাছাকাছি বর্ণিত আছে। সুতরাং এ সমুদয় হাদীস দ্বারা জানা যাচ্ছে যে, বান্দা যে পর্যন্ত জীবিত রয়েছে এবং তার জীবনের আশা আছে সে পর্যন্ত যদি সে আল্লাহ তা'আলার দিকে ঝুঁকে পড়ে এবং তাওবা করে তবে আল্লাহ তা'আলা তার তাওবা কবূল করে থাকেন ও তার দিকে প্রত্যাবর্তিত হন। আল্লাহ তা'আলা মহাজ্ঞানী বিজ্ঞানময়।তবে হ্যাঁ, যখন সে জীবন হতে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে যাবে, মৃত্যুর ফেরেশতা তাকে দেখতে পাবে এবং আত্মা দেহ হতে বেরিয়ে কণ্ঠনালীতে পৌছে যাবে এবং গড়গড়া শুরু হয়ে যাবে তখন তার তাওবা গৃহীত হয় না।
এ জন্যেও আল্লাহ তা'আলা বলেনঃ “জীবন ভর যে পাপ কার্যে লিপ্ত থাকে এবং মৃত্যু অবলোকন করে বলে, এখন আমি তাওবা করছি।' এরূপ লোকের তাওবা গৃহীত হয় না। যেমন অন্য জায়গায় রয়েছে- (আরবী) (দুই আয়াত পর্যন্ত) ভাবার্থ এই যে, আমার শাস্তি দেখে নেয়ার পর ঈমানের স্বীকারোক্তি কোন উপকারে আসবে না। (৪০:৮৪)অন্য জায়গায় রয়েছে (আরবী) ভাবার্থ এই যে, যখন মানুষ সূর্যকে পশ্চিম দিকে উদিত হতে দেখবে তখন যে কেউ ঈমান আনয়ন করবে বা সকার্য সম্পাদন করবে তার সে সকাজ বা ঈমান কোন উপকারে আসবে না। (৬:১৫৮) অতঃপর আল্লাহ তাআলা বলেনঃ “যারা কুফর ও শিরকের উপর মৃত্যু বরণ করে তাদেরও তাওবায় কোন উপকার হবে না, তাদের নিকট হতে কোন ক্ষতিপূরণ বা বিনিময়ও নেয়া হবে না।
যদিও তারা পৃথিবী পরিমাণ স্বর্ণ দেবারও ইচ্ছে প্রকাশ করে। হযরত ইবনে আব্বাস (রাঃ) প্রমুখ মহাপুরুষ বলেন যে, এ আয়াতটি মুশরিকদের ব্যাপারে অবতীর্ণ হয়।মুসনাদ-ই-আহমাদে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ তা'আলা স্বীয় বান্দাদের তাওবা কবুল করে থাকেন এবং তাদেরকে ক্ষমা করে থাকেন যে পর্যন্ত পর্দা পড়ে না যায়। তাঁকে তখন জিজ্ঞেস করা হয়, পর্দা পড়ে যাওয়ার অর্থ কি?' তিনি বলেনঃ ‘শিরকের অবস্থায় প্রাণ বহির্গত হওয়া। এরূপ লোকদের জন্যেই আল্লাহ তা'আলা চিরস্থায়ী বেদনাদায়ক শাস্তি তৈরী করে রেখেছেন।
আল্লাহ অবশ্যই সেসব লোকের তাওবাহ্ কবুল করবেন যারা অজ্ঞতাবশতঃ [১] মন্দ কাজ করে এবং তাড়াতাড়ি তাওবাহ্ করে, এরাই তারা, যাদের তাওবাহ্ আল্লাহ কবুল করেন [২]। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
[১] এখানে উল্লেখযোগ্য যে, কুরআনুল কারীমে (بِجَهَالَةٍ) শব্দ ব্যবহৃত হয়েছে। এ থেকে বাহ্যতঃ বোঝা যায়, অজ্ঞাতসারে এবং না জেনে-শুনে গোনাহ করলে তাওবা কবুল হবে এবং জ্ঞাতসারে জেনে-শুনে গোনাহ করলে তাওবা কবুল হবে না। কিন্তু সাহাবায়ে কেরাম এ আয়াতের যে তাফসীর করেছেন তা এই যে, এখানে আয়াতের (بِجَهَالَةٍ) অর্থ এই নয় যে, সে গোনাহর কাজটি যে গোনাহ, তা জানে না কিংবা গোনাহর ইচ্ছা নেই; বরং অর্থ এই যে, গোনাহর অশুভ পরিণাম ও আখেরাতের আযাবের ব্যাপারে গাফেল বা অসতর্কতাই তার গোনাহর কাজ করার কারণ; যদিও গোনাহটি যে গোনাহ, তা সে জানে এবং তার ইচ্ছাও করে।
তাই (جَهَالَةٍ) শব্দটি এখানে নির্বুদ্ধিতা ও বোকামির অর্থে ব্যবহৃত হয়েছে। আবুল আলিয়া ও কাতাদাহর বর্ণনা মতে সাহাবায়ে কেরাম এ বিষয়ে একমত ছিলেন যে, ‘বান্দা যে গোনাহ্ করে- অনিচ্ছাকৃত করুক কিংবা ইচ্ছাকৃত, সর্বাবস্থায়ই তা মূর্খতা’। তাফসীরবিদ মুজাহিদ বলেন, ‘যে ব্যক্তি কোন কাজে আল্লাহর নাফরমানী করছে, সে দৃশ্যতঃ বড় আলেম ও বিশেষ জানা-শোনা বিচক্ষণ হলেও সে কাজ করার সময় মূৰ্খই হয়ে যায়’। ইকরিমা বলেন, দুনিয়ার যেসব কাজ আল্লাহর আনুগত্যের বাইরে, সেগুলো সবই মূর্খতা। কারণ এই যে, যে ব্যক্তি আল্লাহর নাফরমানী করে, সে ক্ষণস্থায়ী সুখকে চিরস্থায়ী সুখের উপর অগ্রাধিকার প্রদান করে।
যে ব্যক্তি এই ক্ষণস্থায়ী সুখের বিনিময়ে চিরস্থায়ী কঠোর আযাব ক্রয় করে, তাকে বুদ্ধিমান বলা যায় না। তাকে সবাই মূর্খ বলবে, যদিও সে ভালভাবে জানা ও বোঝার পরও ইচ্ছাকৃতভাবে সে কুকর্ম সম্পাদন করে। মোটকথা, গোনাহর কাজ ইচ্ছাকৃতভাবে হোক কিংবা ভুলক্রমে, উভয় অবস্থাতেই তা মূর্খতাবশতঃ সম্পন্ন হয়। এ কারণেই সাহাবা, তাবেয়ীন ও সমগ্র উম্মতের এ ব্যাপারে ইজমা বা ঐকমত্য রয়েছে যে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন গোনাহ করে, শর্তসাপেক্ষে তার তাওবাও কবুল হতে পারে। তাছাড়া আয়াতের আরেক অর্থ এও হতে পারে যে, তারা গোনাহ করার সময় এর পরিণাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না।
অথবা সে অপরাধ করার সময় আল্লাহ যে তাকে দেখছেন সে ব্যাপারে বেখবর হয়ে পড়ে। অথবা সে যখন অপরাধ করে তখন যে তার ঈমানের মধ্যে দূর্বলতা আসবে সে সম্পর্কে গাফেল হয়ে পড়ে। [তাফসীরে সাদী]
[২] এখানে তাড়াতাড়ি তাওবাহ্ করা শর্তের অর্থ হলো দু’টি- (এক) মৃত্যুর বড় শ্বাস বের না হওয়ার আগ পর্যন্ত করা। [তিরমিয়ীঃ ৩৫৩৭, ইবন মাজাহঃ ৪২৫৩] (দুই) সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগ পর্যন্ত করা। [দেখুন, সূরা আল-আন’আমঃ ১৫৮]
[سورة النساء (4): الآيات 17 الى 18] পূর্ণ পৃষ্ঠা
সপ্তম মাসআলা- মহান আল্লাহর বাণী: (যদি তারা উভয়ে তাওবা করে) অর্থাৎ অশ্লীল কাজ থেকে। (এবং সংশোধন করে নেয়) অর্থাৎ পরবর্তী জীবনে নিজেদের আমল ও আচরণ সংশোধন করে। (তবে তাদের থেকে বিমুখ হও) অর্থাৎ তাদের কষ্ট দেওয়া এবং তিরস্কার করা বর্জন করো। আর এটি দণ্ডবিধি (হদ) অবতীর্ণ হওয়ার পূর্বের বিধান ছিল। অতঃপর যখন দণ্ডবিধি অবতীর্ণ হলো, তখন এই আয়াতটি রহিত হয়ে গেল। বিমুখ হওয়া দ্বারা এখানে সম্পর্কচ্ছেদ করা উদ্দেশ্য নয়, বরং এটি হলো উপেক্ষা প্রদর্শনকারীর মতো বর্জন করা, যাতে তাদের পূর্ববর্তী পাপাচারের কারণে তাদের প্রতি অবজ্ঞা প্রকাশ পায় এবং অন্য আয়াতে উল্লেখিত অজ্ঞতা অনুযায়ী।
আর আল্লাহ পরম তাওবা কবুলকারী অর্থাৎ তিনি তাঁর বান্দাদের গুনাহ থেকে প্রত্যাবর্তনের সুযোগ দেন। [সুরা আন-নিসা (৪): আয়াত ১৭ থেকে ১৮]নিশ্চয়ই আল্লাহর নিকট তাওবা তাদের জন্য যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে, অতঃপর শীঘ্রই তাওবা করে। সুতরাং আল্লাহ তাদের তাওবা কবুল করেন। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় (১৭)। আর তাওবা তাদের জন্য নয় যারা মন্দ কাজ করতে থাকে, পরিশেষে যখন তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে: নিশ্চয়ই আমি এখন তাওবা করলাম। আর তাদের জন্যও নয় যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে; তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি (১৮)।এই দুই আয়াতে চারটি মাসআলা বা আলোচনা রয়েছে: প্রথমটি হলো- মহান আল্লাহর বাণী: (নিশ্চয়ই আল্লাহর নিকট তাওবা) বলা হয়েছে: এই আয়াতটি প্রত্যেক গুনাহকারীর জন্য সাধারণ বা ব্যাপক।
আবার বলা হয়েছে: কেবল তাদের জন্য যারা অজ্ঞতাবশত গুনাহ করে; অথচ অন্য স্থানে সকল গুনাহকারীর জন্যই তাওবার বিধান রয়েছে। উম্মাহ এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছে যে, মুমিনদের জন্য তাওবা করা ফরয, মহান আল্লাহর বাণীর কারণে: (হে মুমিনগণ! তোমরা সকলে আল্লাহর নিকট তাওবা করো)। এক প্রকারের গুনাহে লিপ্ত থাকা সত্ত্বেও ভিন্ন প্রকারের অন্য কোনো গুনাহ থেকে তাওবা করা সহীহ বা শুদ্ধ হবে—মুতাজিলাদের মতের বিপরীতে; কারণ তাদের মতে যে ব্যক্তি কোনো গুনাহে লিপ্ত থাকে সে তাওবাকারী নয়। আর এক গুনাহ ও অন্য গুনাহের মধ্যে কোনো পার্থক্য নেই—এটিই আহলুস সুন্নাহর মাজহাব।
যখন বান্দা তাওবা করে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা ইখতিয়ার বা ইচ্ছার অধিকারী; তিনি চাইলে তা কবুল করেন, আর চাইলে কবুল করেন না। বিরোধীরা যা বলে থাকে সেই অনুযায়ী তাওবা কবুল করা আল্লাহর ওপর যৌক্তিকভাবে ওয়াজিব বা আবশ্যক নয়। কারণ কোনো কিছু ওয়াজিব হওয়ার শর্ত হলো নির্দেশদাতার মর্যাদা যার ওপর ওয়াজিব করা হচ্ছে তার চেয়ে উচ্চতর হতে হয়। অথচ সত্য সত্তা (আল্লাহ) সুবহানাহু তাআলা সৃষ্টির স্রষ্টা, তাদের মালিক এবং তাদের ওপর বিধান আরোপকারী। সুতরাং তাঁর ওপর কোনো কিছু ওয়াজিব হওয়ার গুণ আরোপ করা সঠিক নয়, তিনি এ থেকে অতি পবিত্র ও উর্ধ্বে। তবে আল্লাহ সুবহানাহু তাআলা সংবাদ দিয়েছেন, আর তিনি তাঁর প্রতিশ্রুতিতে পরম সত্যবাদী যে, তিনি তাঁর বান্দাদের মধ্য থেকে অবাধ্যদের তাওবা কবুল করেন।
মহান আল্লাহর বাণীর মাধ্যমে: (আর তিনিই তাঁর বান্দাদের তাওবা কবুল করেন এবং মন্দ কাজসমূহ ক্ষমা করেন)।(১). দেখুন: ১২ খণ্ড, পৃষ্ঠা ২৩৮।(২). দেখুন: ১৬ খণ্ড, পৃষ্ঠা ২৫ এবং পরবর্তী অংশ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরাইশরা বলেছিল: "মুহাম্মাদ আমাদের থেকে বিচ্ছিন্ন (বংশহীন) হয়ে গেছে।" তখন অবতীর্ণ হয়: "নিশ্চয় আপনার শত্রুই লেজকাটা (নির্বংশ)।"বাজ্জার, ইবনে জারীর, ইবনে আবি হাতিম এবং ইবনে মারদুওয়াই ইবনে আব্বাস (রাযি.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: কাব বিন আশরাফ মক্কায় এলে কুরাইশরা তাকে বলল: "আপনি মদিনাবাসীদের মধ্যে সর্বোত্তম এবং তাদের নেতা। আপনি কি এই ধর্মত্যাগী (সাবি) ব্যক্তির দিকে তাকাবেন না, যে নিজ জাতি থেকে বিচ্ছিন্ন? সে দাবি করে যে সে আমাদের চেয়ে শ্রেষ্ঠ, অথচ আমরা হাজীদের সেবক, হাজীদের পানি পান করানোর দায়িত্বশীল এবং কাবার রক্ষণাবেক্ষণকারী।" সে বলল: "তোমরাই তার চেয়ে শ্রেষ্ঠ।"তখন অবতীর্ণ হলো: "নিশ্চয় আপনার শত্রুই লেজকাটা (নির্বংশ)।" এবং আরও অবতীর্ণ হলো: "আপনি কি তাদের দেখেননি যাদের কিতাবের এক অংশ দেওয়া হয়েছে..." (সূরা নিসা, আয়াত ১৫-২৫) থেকে আল্লাহর বাণী: "তবে আপনি তার জন্য কোনো সাহায্যকারী পাবেন না" পর্যন্ত।তাবারানি এবং ইবনে মারদুওয়াই আবু আইয়ুব (রাযি.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম ইন্তেকাল করলেন, তখন মুশরিকরা একে অপরের কাছে গিয়ে বলতে লাগল: "এই ধর্মত্যাগী ব্যক্তিটি আজ রাতে নির্বংশ হয়ে গেছে।" তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন: "নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি..." সূরার শেষ পর্যন্ত।ইবনে সাদ এবং ইবনে আসাকির কালবির সূত্রে আবু সালিহ থেকে, তিনি ইবনে আব্বাস (রাযি.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে সবার বড় ছিলেন কাসিম, এরপর যয়নব, এরপর আবদুল্লাহ, এরপর উম্মে কুলসুম, এরপর ফাতিমা, এরপর রুকাইয়া।
মক্কায় তাঁর সন্তানদের মধ্যে কাসিম প্রথম ইন্তেকাল করেন, এরপর আবদুল্লাহ ইন্তেকাল করেন। তখন আস ইবনে ওয়ায়েল আস-সাহমি বলল: "তার বংশধারা ছিন্ন হয়ে গেছে, তাই সে লেজকাটা (নির্বংশ)।" তখন আল্লাহ অবতীর্ণ করলেন: "নিশ্চয় আপনার শত্রুই লেজকাটা (নির্বংশ)।"ইবনে আসাকির মায়মুন ইবনে মিহরানের সূত্রে ইবনে আব্বাস (রাযি.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: খাদিজা (রাযি.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবদুল্লাহর জন্ম দেন, এরপর তাঁর পরবর্তী সন্তান হতে দেরি হচ্ছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির সাথে কথা বলছিলেন এবং আস ইবনে ওয়ায়েল তাঁর দিকে তাকাচ্ছিল।
তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল: "উনি কে?" সে বলল: "উনি হলেন নির্বংশ (লেজকাটা)," অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছিল। কুরাইশদের রীতি ছিল, যখন কারো পুত্রসন্তান জন্মাত এবং এরপর পরবর্তী সন্তান হতে দেরি হতো, তখন তারা বলত "এ তো নির্বংশ"। তখন আল্লাহ অবতীর্ণ করলেন: "নিশ্চয় আপনার শত্রুই লেজকাটা (নির্বংশ)," অর্থাৎ আপনাকে ঘৃণা পোষণকারীই হলো সেই নির্বংশ যে সমস্ত কল্যাণ থেকে বিচ্ছিন্ন।বায়হাকি 'দালাইল' গ্রন্থে মুহাম্মদ ইবনে আলী থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসিম পশুর পিঠে চড়ার এবং সওয়ারি চালনা করার বয়সে পৌঁছেছিলেন।
আল্লাহ যখন তাঁর জান কবজ করলেন, তখন আমর ইবনে আস বলল: "মুহাম্মাদ তার পুত্রের দিক থেকে নির্বংশ হয়ে গেছে।" তখন আল্লাহ অবতীর্ণ করলেন: "নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি"— হে মুহাম্মাদ! কাসিমের বিয়োগের শোকের বিনিময়ে এটি আপনার জন্য প্রতিদান। "অতএব আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। নিশ্চয় আপনার শত্রুই লেজকাটা (নির্বংশ)।" বায়হাকি বলেন: এই সনদে এভাবেই বর্ণিত হয়েছে তবে এটি দুর্বল; প্রসিদ্ধ অভিমত হলো এটি আস ইবনে ওয়ায়েলের ব্যাপারে অবতীর্ণ হয়েছে।
