An-Nisa

আন-নিসা: 175

4:175

আরবি

فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَٱعْتَصَمُوا۟ بِهِۦ فَسَيُدْخِلُهُمْ فِى رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَٰطًا مُّسْتَقِيمًا

English Translations

Sahih International

So those who believe in Allāh and hold fast to Him - He will admit them to mercy from Himself and bounty and guide them to Himself on a straight path.

Muhsin Khan

So, as for those who believed in Allah and held fast to Him, He will admit them to His Mercy and Grace (i.e. Paradise), and guide them to Himself by a Straight Path.

Taqi Usmani

Now those who believe in Allah and hold on to Him - He shall admit them into Mercy from Him, and Grace, and shall lead them to Himself through a straight path.

Abul Ala Maududi

Allah will surely admit those who believe in Him and hold fast to Him to His mercy and bounty, and will guide them on to a straight way to Himself.

Pickthall

As for those who believe in Allah, and hold fast unto Him, them He will cause to enter into His mercy and grace, and will guide them unto Him by a straight road.

Yusuf Ali

Then those who believe in Allah, and hold fast to Him,- soon will He admit them to mercy and grace from Himself, and guide them to Himself by a straight way.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

অতঃপর যারা আল্লাহর প্রতি ঈমান আনে আর তাঁকে দৃঢ়ভাবে অাঁকড়ে ধরে থাকে, অচিরেই তিনি তাদেরকে তাঁর রহমত ও অনুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তাঁর দিকে সরল-সুদৃঢ় পথে পরিচালিত করবেন।

রাওয়াই আল-বায়ান

অতঃপর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাকে আঁকড়ে ধরেছে তিনি অবশ্যই তাদেরকে তাঁর পক্ষ থেকে দয়া ও অনুগ্রহে প্রবেশ করাবেন এবং তাঁর দিকে সরল পথ দেখাবেন।

শাইখ মুজিবুর রহমান

অতঃপর যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তাঁকে সুদৃঢ় রূপে ধারণ করেছে, ফলতঃ তিনি তাদেরকে স্বীয় করুণা ও কল্যাণের দিকে প্রবিষ্ট করাবেন এবং স্বীয় সরল পথ প্রদর্শন করবেন।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

সুতরাং যারা আল্লাহতে ঈমান এনেছে এবং তাঁকে দৃঢ়ভাবে অবলম্বন করেছে তাদেরকে তিনি অবশ্যই তাঁর দয়া ও অণুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তাদেরকে সরল পথে তাঁর দিকে পরিচালিত করবেন।

ফাতহুল মাজীদ

অতএব যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাঁকে (কুরআনকে) দৃঢ়ভাবে অবলম্বন করে তাদেরকে তিনি অবশ্যই তাঁর দয়া ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করবেন এবং তাদেরকে তাঁর দিকে সরল পথে পরিচালিত করবেন।

মুখতাসার

১৭৫. সুতরাং যারা আল্লাহর উপর ঈমান এনেছে আর তাদের নবীর উপর অবতীর্ণ কুর‘আন মাজীদকে আঁকড়ে ধরেছে যা করা হয়েছে আল্লাহ তা‘আলা অচিরেই জান্নাতে প্রবেশ করিয়ে তাদের উপর দয়া করে তাদের সাওয়াব আরো বাড়িয়ে তাদের মর্যাদা আরো উন্নত করবেন। উপরন্তু তাদেরকে তিনি বক্রতাহীন সরল পথে চলার তাওফীক দিবেন। যে রাস্তা জান্নাতে আদন পর্যন্ত পৌঁছে দিবে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

4:174

তাফসীর আবু বকর যাকারিয়া

সুতরাং যারা আল্লাহতে ঈমান এনেছে এবং তাঁকে দৃঢ়ভাবে অবলম্বন করেছে তাদেরকে তিনি অবশ্যই তাঁর দয়া ও অণুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তাদেরকে সরল পথে তাঁর দিকে পরিচালিত করবেন।