Al-A'raf
আল-আরাফ: 103
7 আল-আরাফ Al-A'raf · 206 আয়াত الأعراف
আরবি
ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِم مُّوسَىٰ بِـَٔايَـٰتِنَآ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَظَلَمُوا۟ بِهَا ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ
English Translations
Then We sent after them Moses with Our signs to Pharaoh and his establishment, but they were unjust toward them. So see how was the end of the corrupters.
Then after them We sent Musa (Moses) with Our Signs to Fir'aun (Pharaoh) and his chiefs, but they wrongfully rejected them. So see how was the end of the Mufsidun (mischief-makers, corrupts, etc.).
After them, We sent Mūsā with Our signs to Pharaoh and his chiefs. But they did injustice to them. So, consider the fate of the mischief-makers.
After those We sent forth Moses with Our signs to Pharaoh and his nobles, but they dealt with Our signs unjustly. Observe, then, what happened to the mischief-makers.
Then, after them, We sent Moses with our tokens unto Pharaoh and his chiefs, but they repelled them. Now, see the nature of the consequence for the corrupters!
Then after them We sent Moses with Our signs to Pharaoh and his chiefs, but they wrongfully rejected them: So see what was the end of those who made mischief.
বাংলা অনুবাদ
তাদের পরে আমি মূসাকে আমার নিদর্শনাবলী সহকারে ফির‘আওন ও তার প্রধানদের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু সে সবের প্রতি তারা অন্যায় আচরণ প্রদর্শন করে। লক্ষ্য কর, তারপর বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কেমন হয়েছিল!
অতঃপর তাদের পরে আমি মূসাকে আমার আয়াতসমূহ সহকারে ফির‘আউন ও তার সভাসদদের কাছে পাঠিয়েছি। অতঃপর তারা এর সাথে যুলম করেছে। সুতরাং লক্ষ্য কর, ফাসাদকারীদের পরিণাম কীরূপ হয়েছিল।
অতঃপর আমি মূসাকে আমার আয়াত ও নিদর্শনসহ ফির‘আউন ও তার পরিষদবর্গের নিকট পাঠালাম, কিন্তু তারা যুলম করল। সুতরাং এই বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল তা তুমি লক্ষ্য কর।
তারপর আমরা তাদের পরে মূসাকে আমাদের নিদর্শনসহ ফির’আউন ও তার পরিষদবর্গের কাছে প্রেরণ করেছি; কিন্তু তারা সেগুলোর সাথে অত্যাচার করেছে। সুতরাং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল তা লক্ষ্য করুন।
তাদের পর মূসাকে আমার নিদর্শনসহ ফির‘আউন ও তার পরিষদবর্গের নিকট পাঠিয়েছি, কিন্তু তারা সেটা অস্বীকার করে। বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কী হয়েছিল তা লক্ষ কর।
১০৩. উক্ত রাসূলগণের পর আমি মূসা (আলাইহিস-সালাম) কে তাঁর সত্যতা বুঝায় এমন প্রমাণ ও দলিলাদি দিয়ে পাঠিয়েছি। তবুও তারা সে নিদর্শনগুলোকে অস্বীকার ও সেগুলোর সাথে কুফরি করেছে। হে রাসূল! আপনি চিন্তা করে দেখুন, ফিরআউন ও তার সম্প্রদায়ের কি পরিণতি হয়েছিলো। আল্লাহ তা‘আলা তাদেরকে ডুবিয়ে মারলেন। উপরন্তু তিনি দুনিয়া ও আখিরাতে লা’নতকে তাদের পেছনে লাগিয়ে দিলেন।
তাফসীর
আল্লাহ তা'আলা বলেনঃ পুর্ববর্তী রাসূল নূহ (আঃ), হূদ (আঃ), সালিহ (আঃ), লূত (আঃ) এবং শো'আইব (আঃ)-এর পরে আমি মূসা (আঃ)-কে আমার সুস্পষ্ট নিদর্শনাবলীসহ ফিরাউনের নিকট পাঠিয়েছিলাম। ফিরাউন ছিল মিসরের বাদশাহ। সে এবং তার লোকজন অস্বীকার ও প্রত্যাখ্যান করে। যেমন আল্লাহ পাক বলেনঃ “তারা ঔদ্ধত্য ও অবাধ্যতার কারণে অস্বীকার করে, অথচ তাদের অন্তঃকরণ বিশ্বাস করে।” অর্থাৎ হে মুহাম্মাদ (সঃ)! তুমি লক্ষ্য কর যে, যারা আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে দিয়েছে এবং রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমি তাদেরকে কেমন শাস্তিই না দিয়েছি! মূসা (আঃ)-এর চোখের সামনে আমি তাদেরকে ডুবিয়ে দিয়েছি। দেখ, সেই বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছিল! ফিরাউন ও তার লোকজনকে শাস্তি প্রদান এবং আল্লাহর বন্ধু মূসা (আঃ) ও তাঁর সঙ্গীয় মুমিনদেরকে সান্ত্বনা দানের বর্ণনা কি সুন্দরভাবে দেয়া হয়েছে!
তারপর আমরা তাদের পরে মূসাকে আমাদের নিদর্শনসহ ফির’আউন ও তার পরিষদবর্গের কাছে প্রেরণ করেছি; কিন্তু তারা সে গুলোর সাথে অত্যাচার করেছে [১]। সুতরাং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল তা লক্ষ্য করুন।
[১] আল্লাহর আয়াত বা নিদর্শনের প্রতি যুলুম করার অর্থ হল এই যে, আল্লাহ্ তা'আলার আয়াত বা নিদর্শনের কোন মর্যাদা বুঝেনি। সেগুলোর শুকরিয়া আদায় করার পরিবর্তে অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং ঈমানের পরিবর্তে কুফরী অবলম্বন করেছে। কারণ যুলুমের প্রকৃত সংজ্ঞা হচ্ছে- কোন বস্তু বা বিষয়কে তার সঠিক স্থান কিংবা সঠিক সময়ের বিপরীতে ব্যবহার করা। সে হিসেবে ফির’আউন মূসা ‘আলাইহিস সালাম যে সমস্ত নিদর্শন নিয়ে এসেছিলেন সেগুলোর সাথে যুলুম করেছিল। অন্য আয়াতে সে যুলুমের ব্যাখ্যা এসেছে, “আর তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলোকে নিশ্চিত সত্য বলে গ্রহণ করেছিল" [সূরা আননামল: ১৪] সুতরাং তারা সত্য জেনেও সেগুলোকে যুলুমবশতঃ অস্বীকার করেছিল। [আদওয়াউল বায়ান]
