Al-A'raf

আল-আরাফ: 193

7:193

আরবি

وَإِن تَدْعُوهُمْ إِلَى ٱلْهُدَىٰ لَا يَتَّبِعُوكُمْ ۚ سَوَآءٌ عَلَيْكُمْ أَدَعَوْتُمُوهُمْ أَمْ أَنتُمْ صَـٰمِتُونَ

English Translations

Sahih International

And if you [believers] invite them to guidance, they will not follow you. It is all the same for you whether you invite them or you are silent.

Muhsin Khan

And if you call them to guidance, they follow you not. It is the same for you whether you call them or you keep silent.

Taqi Usmani

If you call them to the right path, they will not follow you. It is all the same for them whether you call them or remain silent.

Abul Ala Maududi

And if you call them to true guidance, they will not follow you. It is all the same for you whether you call them to true guidance or keep silent.

Pickthall

And if ye call them to the Guidance, they follow you not. Whether ye call them or are silent is all one for you.

Yusuf Ali

If ye call them to guidance, they will not obey: For you it is the same whether ye call them or ye hold your peace!

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তোমরা তাদেরকে যদি সত্যপথে চলার জন্য ডাক, তারা তোমাদের অনুসরণ করবে না। তাদেরকে ডাক কিংবা চুপচাপ থাক, তোমাদের জন্য উভয়ই সমান।

রাওয়াই আল-বায়ান

আর তোমরা যদি তাদেরকে হিদায়াতের দিকে আহবান কর, তারা তোমাদের অনুসরণ করবে না। তোমরা তাদেরকে ডাক অথবা তোমরা চুপ থাক, তা তোমাদের নিকট সমান।

শাইখ মুজিবুর রহমান

তোমরা যদি ওদেরকে সৎ পথে ডাক তাহলে তারা তোমাদের অনুসরণ করবেনা, তাদেরকে ডাকা অথবা চুপ করে থাকা উভয়ই তোমাদের পক্ষে সমান।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর তোমরা তাদেরকে সৎপথে ডাকলেও তারা তোমাদেরকে অনুসরণ করবে না; তোমরা তাদেরকে ডাক বা চুপ থাক, তোমাদের জন্য উভয়ই সমান।

ফাতহুল মাজীদ

তোমরা তাদেরকে সৎ পথে আহ্বান করলেও তারা তোমাদেরকে অনুসরণ করবে না, তোমরা তাদেরকে আহ্বান কর বা চুপ করে থাক, তোমাদের পক্ষে উভয়ই সমান।

মুখতাসার

১৯৩. হে মুশরিকরা! তোমরা যে মূর্তিগুলোকে আল্লাহ ছাড়া নিজেদের মা’বূদ বানিয়ে নিলে তাদেরকে যদি ডাকো তাহলে তারা না তোমাদের ডাকে সাড়া দিবে, না তোমাদের অনুসরণ করবে। তাদেরকে ডাকা বা না ডাকা উভয়টিই সমান। কারণ, সেগুলো মূলতঃ জড় পদার্থ। তারা কিছুই বুঝে না, শুনে না ও বলতে পারে না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

7:191

তাফসীর আবু বকর যাকারিয়া

আর তোমরা তাদেরকে সৎপথে ডাকলেও তারা তোমাদেরকে অনুসরণ করবে না; তোমরা ওদেরকে ডাক বা চুপ থাক, তোমাদের জন্য উভয়ই সমান [১]।

[১] অর্থাৎ মুশরিকদের বাতিল মা’বুদদের অবস্থা হচ্ছে এই যে, তাদের পক্ষে কাউকে সঠিক পথ দেখানো এবং নিজেদের অনুগামী ও পূজারীদেরকে পথের সন্ধান দেয়া তো দূরের কথা, তারা তো কোন পথপ্রদর্শকের অনুসরণ করারও যোগ্যতা রাখে না। এমন কি কোন আহবানকারীর আহবানের জবাব দেবার ক্ষমতাও তাদের নেই। তাদেরকে কেউ ডাকল কি তাদেরকে পিষে ফেলল, সবই তাদের কাছে সমান। একথাটিই ইবরাহীম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, “যখন তিনি তার পিতাকে বললেন, 'হে আমার প্রিয় পিতা ! আপনি তার ইবাদাত করেন কেন যে শুনে না, দেখে না এবং আপনার কোন কাজেই আসে না?” [সূরা মারইয়াম:৪২] [ইবন কাসীর]