Al-A'raf

আল-আরাফ: 92

7:92

আরবি

ٱلَّذِينَ كَذَّبُوا۟ شُعَيْبًا كَأَن لَّمْ يَغْنَوْا۟ فِيهَا ۚ ٱلَّذِينَ كَذَّبُوا۟ شُعَيْبًا كَانُوا۟ هُمُ ٱلْخَـٰسِرِينَ

English Translations

Sahih International

Those who denied Shuʿayb - it was as though they had never resided there. Those who denied Shuʿayb - it was they who were the losers.

Muhsin Khan

Those who belied Shu'aib, became as if they had never dwelt there (in their homes). Those who belied Shu'aib, they were the losers.

Taqi Usmani

Those who rejected Shu‘aib became as if they never dwelt there. Those who rejected Shu‘aib were themselves the losers.

Abul Ala Maududi

Those who had charged Shu'ayb with lying became as though-they had never lived there; it is they who became utter losers.

Pickthall

Those who denied Shu'eyb became as though they had not dwelt there. Those who denied Shu'eyb, they were the losers.

Yusuf Ali

The men who reject Shu'aib became as if they had never been in the homes where they had flourished: the men who rejected Shu'aib - it was they who were ruined!

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

যেন শু‘আয়বকে অস্বীকারকারীরা সেখানে কোনদিন বসবাস করেনি। যারা শু‘আয়বকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল।

রাওয়াই আল-বায়ান

যারা শু‘আইবকে মিথ্যাবাদী বলেছিল, মনে হয় যেন তারা সেখানে বসবাসই করেনি। যারা শু‘আইবকে মিথ্যাবাদী বলেছিল তারাই ছিল ক্ষতিগ্রস্ত।

শাইখ মুজিবুর রহমান

অবস্থা দেখে মনে হল, যারা শু‘আইবকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা যেন কখনও সেখানে বসবাস করেনি, শু‘আইবকে মিথ্যা প্রতিপন্নকারী লোকেরাই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

শু'আইবকে যারা মিথ্যাবাদী বলেছিল, ‘মনে হল তারা যেন কখনো সেখানে বসবাসই করেনি। শু'আইবকে যারা মিথ্যাবাদী বলেছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ফাতহুল মাজীদ

মনে হল, শু‘আইবকে যারা মিথ্যাবাদী বলেছিল তারা যেন কখনও সেখানে বসবাস করেনি। শু‘আইবকে যারা মিথ্যাবাদী বলেছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুখতাসার

৯২. যারা শুআইব (আলাইহিস-সালাম) কে মিথ্যুক বললো তারা সবাই ধ্বংস হয়ে গেলো। যেন তারা কখনোই নিজেদের ঘরে বসবাস ও আনন্দ-ফুর্তি করেনি। যারা শুআইব (আলাইহিস-সালাম) কে মিথ্যুক বললো তারাই মূলতঃ ক্ষতিগ্রস্ত হলো। কারণ, তারা নিজ সত্তা ও সম্পদ উভয়কেই হারিয়েছে। তবে তাদের সম্প্রদায়ের মু’মিনরা ক্ষতিগ্রস্ত হয়নি যা এ মিথ্যারোপকারী কাফিররা ধারণা করেছে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

7:90

তাফসীর আবু বকর যাকারিয়া

শু'আইবকে যারা মিথ্যাবাদী বলেছিল, ‘মনে হল তারা যেন কখনো সেখানে বসবাসই করেনি। শু'আইবকে যারা মিথ্যাবাদী বলেছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল।