Al-A'raf

আল-আরাফ: 47

7:47

আরবি

۞ وَإِذَا صُرِفَتْ أَبْصَـٰرُهُمْ تِلْقَآءَ أَصْحَـٰبِ ٱلنَّارِ قَالُوا۟ رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ

English Translations

Sahih International

And when their eyes are turned toward the companions of the Fire, they say, "Our Lord, do not place us with the wrongdoing people."

Muhsin Khan

And when their eyes will be turned towards the dwellers of the Fire, they will say: "Our Lord! Place us not with the people who are Zalimun (polytheists and wrong-doers)."

Taqi Usmani

When their eyes will be turned to the people of the Fire, they will say, “Our Lord, do not join us with the unjust people.”

Abul Ala Maududi

And when the eyes of the people of the Heights will be turned towards the people of Hell they will say: 'Our Lord! Do not cast us among the wrongdoing people.'

Pickthall

And when their eyes are turned toward the dwellers of the Fire, they say: Our Lord! Place us not with the wrong-doing folk.

Yusuf Ali

When their eyes shall be turned towards the Companions of the Fire, they will say: "Our Lord! send us not to the company of the wrong-doers."

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

যখন তাদের দৃষ্টি অগ্নিবাসীদের দিকে ঘুরিয়ে দেয়া হবে তখন তারা বলবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে যালিমদের সঙ্গী করো না।’

রাওয়াই আল-বায়ান

আর যখন তাদের দৃষ্টিকে আগুনের অধিবাসীদের প্রতি ফেরানো হবে, তখন তারা বলবে, ‘হে আমাদের রব, আমাদেরকে যালিম কওমের অন্তর্ভুক্ত করবেন না’।

শাইখ মুজিবুর রহমান

পরন্ত জাহান্নামীদের প্রতি তাদের দৃষ্টি ফিরিয়ে দেয়া হবে, তখন তারা (আ‘রাফবাসীরা) বলবেঃ হে আমাদের রাব্ব! আপনি আমাদেরকে যালিম সম্প্রদায়ের সঙ্গী করবেননা।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর যখন দৃষ্টি অগ্নিবাসীদের দিকে ফিরিয়ে দেয়া হবে, তখন তারা বলবে, ‘হে আমার রব! আমাদেরকে যালিম সম্প্রদায়ের সঙ্গী করবেন না।’

ফাতহুল মাজীদ

যখন তাদের দৃষ্টি জাহান্নামবাসীদের দিকে ফিরিয়ে দেয়া হবে তখন তারা বলবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে জালিমদের সঙ্গী কর না।’

মুখতাসার

৪৭. যখন আ’রাফের লোকদের দৃষ্টিকে জাহান্নামীদের দিকে ফিরিয়ে দেয়া হবে এবং তারা ওদের কঠিন শাস্তি নিজেদের চোখে দেখতে পাবে তখন তারা আল্লাহর নিকট দু‘আ করে বলবে: হে আমাদের প্রতিপালক! আপনি আমাদেরকে আপনার সাথে শিরক ও কুফরি করেছে এমন যালিম সম্প্রদায়ের সঙ্গে শামিল করবেন না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

7:46

তাফসীর আবু বকর যাকারিয়া

আর যখন দৃষ্টি অগ্নিবাসীদের দিকে ফিরিয়ে দেয়া হবে, তখন তারা বলবে, ‘হে আমার রব ! আমাদেরকে যালিম সম্প্রদায়ের সঙ্গী করবে না [১]।’

[১] অর্থাৎ আরাফবাসীরা সবাইকে চিনবে, তারপর যখন জান্নাতীদেরকে তাদের পাশ দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে, তখন তারা তাদেরকে ‘সালামুন আলাইকুম' বলবে। যদিও জান্নাতে প্রবেশ করেনি তবুও তারা আশায় থাকবে। পক্ষান্তরে জাহান্নামীদেরকে যখন তাদের পাশ দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন তারা ভীত সন্ত্রস্ত হবে এবং বলতে থাকবে, হে আমাদের রব আমাদেরকে যালিমদের অন্তর্ভুক্ত করবেন না। তাবারী]