Al-Baqarah

আল-বাকারা: 215

2:215

আরবি

يَسْـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَ ۖ قُلْ مَآ أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ ۗ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ

English Translations

Sahih International

They ask you, [O Muḥammad], what they should spend. Say, "Whatever you spend of good is [to be] for parents and relatives and orphans and the needy and the traveler. And whatever you do of good - indeed, Allāh is Knowing of it."

Muhsin Khan

They ask you (O Muhammad SAW) what they should spend. Say: Whatever you spend of good must be for parents and kindred and orphans and Al-Masakin (the poor) and the wayfarers, and whatever you do of good deeds, truly, Allah knows it well.

Taqi Usmani

They ask you as to what they should spend. Say: “Whatever good you spend should be for parents, kinsmen, orphans, the needy and the wayfarer; and whatever good you do, Allah is all-aware of it.”

Abul Ala Maududi

People ask you what they should spend. Say: “Whatever wealth you spend let it be for your parents and kinsmen, the orphans, the needy and the wayfarer; Allah is aware of whatever good you do.”

Pickthall

They ask thee, (O Muhammad), what they shall spend. Say: that which ye spend for good (must go) to parents and near kindred and orphans and the needy and the wayfarer. And whatsoever good ye do, lo! Allah is Aware of it.

Yusuf Ali

They ask thee what they should spend (In charity). Say: Whatever ye spend that is good, is for parents and kindred and orphans and those in want and for wayfarers. And whatever ye do that is good, -Allah knoweth it well.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তোমাকে লোকে জিজ্ঞেস করছে, তারা কী ব্যয় করবে? বলে দাও, সৎকাজে যা-ই ব্যয় কর, তা তোমাদের মাতা-পিতা ও নিকটাত্মীয়, ইয়াতীম ও অভাবগ্রস্ত মুসাফিরদের প্রাপ্য। তোমরা যা কিছু সৎ কাজ কর, নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে বিশেষভাবে অবহিত।

রাওয়াই আল-বায়ান

তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে? বল, ‘তোমরা যে সম্পদ ব্যয় করবে, তা পিতা-মাতা, আত্মীয়, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের জন্য। আর যে কোন ভাল কাজ তোমরা কর, নিশ্চয় সে ব্যাপারে আল্লাহ সুপরিজ্ঞাত’।

শাইখ মুজিবুর রহমান

তারা তোমাকে জিজ্ঞেস করছে, তারা কিরূপে ব্যয় করবে? তুমি বলঃ তোমরা ধন সম্পত্তি হতে যা ব্যয় করবে তা মাতা-পিতার, আত্মীয়-স্বজনের, পিতৃহীনদের, দরিদ্রদের ও পথিকবৃন্দের জন্য কর; এবং তোমরা যে সব সৎকাজ কর নিশ্চয়ই আল্লাহ তা সম্যক রূপে অবগত।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তারা কি ব্যয় করবে সে সম্পর্কে আপনাকে প্রশ্ন করে। বলুন, ‘যে ধন-সম্পদ তোমরা ব্যয় করবে তা পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকীন এবং মুসাফিরদের জন্য। উত্তম কাজের যা কিছুই তোমরা কর আল্লাহ্‌ সে সম্পর্কে সম্যক অবগত।

ফাতহুল মাজীদ

লোকেরা তোমাকে জিজ্ঞাসা করছে, তারা কি ব্যয় করবে? তুমি বলে দাও, তোমরা ধন-সম্পত্তি হতে যা ব্যয় করবে তা হবে পিতা-মাতা, আত্মীয়-স্বজন, এতীম ও পথিকদের জন্য। আর তোমরা যে সব সৎকর্ম কর নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে অবগত।

মুখতাসার

২১৫. হে নবী! আপনার সাথীরা আপনাকে জিজ্ঞাসা করবে, তারা নিজেদের রকমারি সম্পদের কতটুকু ও কোথায় ব্যয় করবে? আপনি তাদের উত্তরে বলুন, তোমরা যে হালাল সম্পদটুকু ব্যয় করতে চাচ্ছো তা যেন প্রয়োজনানুসারে নিজ মাতা-পিতা, নিকটাত্মীয়, গরিব ইয়াতীম, নিঃস্ব ব্যক্তিবর্গ এবং নিজ পরিবার ও দেশ থেকে অনেক দূরে সফরে আটকে পড়া লোকের জন্য ব্যয় করা হয়। হে মু’মিনরা! তোমরা কম-বেশী যে কল্যাণকর কাজই করো না কেন তা নিশ্চয়ই আল্লাহ তা‘আলা জানেন। কোন কিছুই তাঁর নিকট গোপনীয় নয়। তাই তিনি অচিরেই সেগুলোর প্রতিদান দিবেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

হযরত মুকাতিল (রঃ) বলেন যে, এই আয়াতটি হচ্ছে নফল দান সম্বন্ধে। সুদ্দী (রঃ) বলেন যে, যাকাত এই আয়াতটিকে রহিত করে দিয়েছে। কিন্তু এই উক্তিটি বিবেচ্য বিষয়। আয়াতটির ভাবার্থ এই যে-হে নবী (সঃ)! মানুষ তোমাকে খরচ করার পাত্র সম্বন্ধে জিজ্ঞেস করছে। তুমি তাদেরকে বলে দাও-তারা যেন ঐসব লোকের জন্যে খরচ করে যাদের বর্ণনা আয়াতটির মধ্যে রয়েছে। হাদীসে রয়েছে, তোমরা মাতার সাথে, পিতার সাথে, ভগ্নীর সাথে, ভ্রাতার সাথে, অতঃপর নিকটতম আত্মীয়দের সাথে আদান প্রদান কর।' এই হাদীসটি বর্ণনা করতঃ হযরত মায়মুন বিন মাহরান (রাঃ) এই আয়াতটি পাঠ করেন অতঃপর বলেন, এগুলোই হচ্ছে খরচ করার স্থান। ঢোল-তবলা, ছবি এবং দেয়ালে কাপড় পরানো, এগুলো খরচের স্থান নয়। অতঃপর বলা হচ্ছে-তোমরা যেসব সকার্য সম্পাদন করছে। আল্লাহ তা'আলা তা অবগত আছেন এবং তিনি তার জন্যে উত্তম বিনিময় প্রদান করবেন। তিনি অনু পরিমাণও অন্যায় করবেন না।

তাফসীর আবু বকর যাকারিয়া

তারা কি ব্যয় করবে সে সম্পর্কে আপনাকে প্রশ্ন করে [১]। বলুন, ‘যে ধন-সম্পদ তোমরা ব্যয় করবে তা পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকীন এবং মুসাফিরদের জন্য। উত্তম কাজের যা কিছুই তোমরা কর আল্লাহ্‌ সে সম্পর্কে সম্যক অবগত।

[১] অর্থাৎ আমাদের সম্পদ হতে কি পরিমাণ ব্যয় করব এবং কোথায় ব্যয় করব? এ প্রশ্নে দু’টি অংশ রয়েছে। একটি হচ্ছে অর্থ-সম্পদের মধ্য থেকে কি বস্তু এবং কত পরিমাণ খরচ করা হবে? দ্বিতীয়টি হচ্ছে এই দানের পাত্র কারা? প্রথম অংশে অর্থাৎ কোথায় ব্যয় করবে সে সম্পর্কে এরশাদ হচ্ছেঃ আল্লাহ্‌র রাস্তায় তোমরা যাই ব্যয় কর তার হকদার হচ্ছে, ‘তোমাদের পিতা-মাতা, নিকট আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরগণ’। আর দ্বিতীয় অংশের জবাব অর্থাৎ কি ব্যয় করবে? এ প্রশ্নের উত্তর প্রাসঙ্গিকভাবে অন্তর্ভুক্ত করে এরশাদ করা হয়েছে, ‘তোমরা যেসব কাজ করবে তা আল্লাহ্‌ তা'আলা জানেন’। বাক্যটিতে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ্‌র পক্ষ থেকে তোমাদের জন্যে কোন পরিমাণ নির্ধারণ করে দেয়া হয়নি যে, এতটুকু বাধ্যতামূলকভাবেই তোমাদেরকে ব্যয় করতে হবে এবং স্বীয় সামর্থ্যানুযায়ী যা কিছু তোমরা ব্যয় কর, আল্লাহ্‌র নিকট এর প্রতিদান পাবে।