Al-Baqarah

আল-বাকারা: 98

2:98

আরবি

مَن كَانَ عَدُوًّا لِّلَّهِ وَمَلَـٰٓئِكَتِهِۦ وَرُسُلِهِۦ وَجِبْرِيلَ وَمِيكَىٰلَ فَإِنَّ ٱللَّهَ عَدُوٌّ لِّلْكَـٰفِرِينَ

English Translations

Sahih International

Whoever is an enemy to Allāh and His angels and His messengers and Gabriel and Michael - then indeed, Allāh is an enemy to the disbelievers.

Muhsin Khan

"Whoever is an enemy to Allah, His Angels, His Messengers, Jibrael (Gabriel) and Mikael (Michael), then verily, Allah is an enemy to the disbelievers."

Taqi Usmani

If someone is an enemy to Allah, His angels, and His messengers, and to Jibra’īl (Gabriel) and Mīka’īl (Michael), then Allah is enemy to the disbelievers.

Abul Ala Maududi

(And if this is the cause of their hostility to Gabriel, let them know) whoever is an enemy to Allah, His Angels and His Messengers and to Gabriel and Michael will surely find Allah an enemy to such unbelievers.”

Pickthall

Who is an enemy to Allah, and His angels and His messengers, and Gabriel and Michael! Then, lo! Allah (Himself) is an enemy to the disbelievers.

Yusuf Ali

Whoever is an enemy to Allah and His angels and messengers, to Gabriel and Michael,- Lo! Allah is an enemy to those who reject Faith.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

যে ব্যক্তি আল্লাহর, তাঁর ফেরেশতাদের ও তাঁর রসূলগণের এবং জিবরাঈলের ও মীকাইলের শত্রু সাজবে, নিশ্চয়ই আল্লাহও (এসব) কাফিরদের শত্রু।

রাওয়াই আল-বায়ান

‘যে শত্রু হবে আল্লাহর, তাঁর ফেরেশতাদের, তাঁর রাসূলগণের, জিবরীলের ও মীকাঈলের তবে নিশ্চয় আল্লাহ কাফিরদের শত্রু’।

শাইখ মুজিবুর রহমান

যে ব্যক্তি আল্লাহর, তাঁর মালাইকা/ফেরেশতাগণের, তাঁর রাসূলগণের, জিবরাঈলের এবং মিকাঈলের শত্রু, নিশ্চয়ই আল্লাহ এরূপ কাফিরদের শত্রু।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

‘যে কেউ আল্লাহ্‌, তাঁর ফেরেশতাগণ, তাঁর রাসূলগণ এবং জিব্‌রীল ও মীকাঈলের শত্রু হবে, তবে নিশ্চয় আল্লাহ্‌ কাফিরদের শত্রু’।

ফাতহুল মাজীদ

যে ব্যক্তি আল্লাহ, তাঁর ফেরেশতাগণের, তাঁর রাসূলগণের, জিবরাঈলের এবং মিকাঈলের শত্র“ হয়, নিশ্চয়ই আল্লাহ এরূপ কাফিরদের শত্র“।

মুখতাসার

৯৮. যে ব্যক্তি আল্লাহ, তাঁর ফিরিশতা ও রাসূলগণের সাথে শত্রুতা পোষণ করে বিশেষ করে নিকটতম দু’ ফিরিশতা তথা জিব্রীল ও মিকাঈলের সাথে, তার এ কথা অবশ্যই জানা উচিত যে, নিশ্চয়ই আল্লাহ তা‘আলা তোমাদের ও অন্যান্যদের মধ্যকার সকল কাফিরের শত্রু। আর আল্লাহ তা‘আলা যার শত্রু হন সে অবশ্যই সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

2:97

তাফসীর আবু বকর যাকারিয়া

‘যে কেউ আল্লাহ্‌, তাঁর ফেরেশতাগণ, তাঁর রাসূলগণ এবং জিব্‌রীল ও মীকাঈলের শত্রু হবে, তবে নিশ্চয় আল্লাহ্‌ কাফেরদের শত্রু’ [১]।

[১] এ আয়াত দ্বারা বুঝা গেল যে, যারা ফেরেশতাদের উপর ঈমান আনবে না তারা কাফের। ফেরেশতারা হলো নূরের তৈরী। যারা কোন অপরাধ করে না। তারা আগবাড়িয়ে কিছু করে না। তাদেরকে যে নির্দেশ দেয়া হয়, তাই শুধু তারা পালন করে। সুতরাং যারা ফেরেশতাদের সাথে শক্রতা করে, তারা মূলতঃ আল্লাহ্‌র সাথেই শক্ৰতা করল।