Al-Baqarah

আল-বাকারা: 66

2:66

আরবি

فَجَعَلْنَـٰهَا نَكَـٰلًا لِّمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِينَ

English Translations

Sahih International

And We made it a deterrent punishment for those who were present and those who succeeded [them] and a lesson for those who fear Allāh.

Muhsin Khan

So We made this punishment an example to their own and to succeeding generations and a lesson to those who are Al-Muttaqun (the pious - see V. 2:2).

Taqi Usmani

Thus, We made it a deterrent for those around and (those who came) after them - and a lesson for the God-fearing.

Abul Ala Maududi

And thus We made their end a warning for the people of their own time and for the succeeding generations, and an admonition to the God-fearing.

Pickthall

And We made it an example to their own and to succeeding generations, and an admonition to the Allah-fearing.

Yusuf Ali

So We made it an example to their own time and to their posterity, and a lesson to those who fear Allah.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আমি তা তাদের সমসাময়িক ও পরবর্তীগণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং মুত্তাকীদের জন্য উপদেশ স্বরূপ করেছি।

রাওয়াই আল-বায়ান

আর আমি একে বানিয়েছি দৃষ্টান্ত, সে সময়ের এবং তৎপরবর্তী জনপদসমূহের জন্য এবং মুত্তাকীদের জন্য উপদেশ।

শাইখ মুজিবুর রহমান

অনন্তর আমি এটা তাদের সমসাময়িক ও তাদের পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং ধর্মভীরুগণের জন্য উপদেশ স্বরূপ করেছিলাম।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

অতএব আমরা এটা করেছি তাদের সমকালীন ও পরবর্তীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি। আর মুত্তাকীদের জন্য উপদেশসরুপ।

ফাতহুল মাজীদ

সুতরাং আমি এটা তাদের সমসাময়িক ও তাদের পরবর্তীদের জন্য শিক্ষা এবং মুত্তাক্বীদের জন্য উপদেশস্বরূপ করেছিলাম।

মুখতাসার

৬৬. আমি এ সীমালঙ্ঘনকৃত এলাকাটিকে এর আশপাশের এলাকাগুলোর জন্য শিক্ষণীয় বানিয়েছি। এমনকি যারা এর পরে আসবে তাদের জন্যও। যাতে কেউ তাদের ন্যায় আমল করে জাহান্নামের উপযুক্ত না হয়ে যায়। উপরন্তু আমি এটিকে আল্লাহভীরুদের জন্যও উপদেশ বানিয়েছি। যারা আল্লাহর শাস্তি এবং সীমালঙ্ঘনকারীদের থেকে তাঁর কঠিন প্রতিশোধ নেয়াকে ভয় পায়।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

2:65

তাফসীর আবু বকর যাকারিয়া

অতএব আমরা এটা করেছি তাদের সমকালীন ও পরবর্তীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি [১]। আর মুত্তাকীদের জন্য উপদেশসরুপ [২]।

[১] এ তাফসীর আবুল আলীয়াহ থেকে বর্ণিত। পক্ষান্তরে মুজাহিদ এ আয়াতের তাফসীরে বলেন, এর অর্থ “আমরা এটাকে তাদের এ ঘটনার পূর্বের গুনাহ এবং এ ঘটনার গোনাহের জন্য শাস্তি হিসেবে নির্ধারণ করে দিলাম। [আত-তাফসীরুস সহীহ] অর্থাৎ আল্লাহ্‌ তাদের শাস্তি দুনিয়াতেই দিয়ে দিলেন।

[২] এ ঘটনা মুত্তাকীদের জন্য উপদেশস্বরূপ কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইয়াহুদীরা যে অন্যায় করেছে তোমরা তা করতে যেও না। এতে তোমরা ইয়াহুদীদের মত আল্লাহ্‌ যা হারাম করেছেন তা বাহানা করে হালাল করে ফেলবে। ” [ইবনে বাত্তাহ: ইবতালুল হিয়াল: ৪৬, ৪৭]