Ash-Shu'ara
আশ-শুআরা: 153
26 আশ-শুআরা Ash-Shu'ara · 227 আয়াত الشعراء
মূল আরবি
قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ
English Translations
They said, "You are only of those affected by magic.
They said: "You are only of those bewitched!
They said, “You are merely one of those bewitched.
They replied: "You are nothing but one of those who are bewitched;
They said: Thou art but one of the bewitched;
They said: "Thou art only one of those bewitched!
বাংলা অনুবাদ
তারা বলল- ‘তুমি তো কেবল যাদুগ্রস্তদের একজন।
তারা বলল, ‘তুমিতো যাদুগ্রস্তদের একজন।
তারা বললঃ তুমিতো যাদুগ্রস্তদের অন্যতম।
তারা বলল, ‘তুমি তো জাদুগ্ৰস্তাদের অন্যতম।
তারা বলল: ‘তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত।
১৫৩. তাঁর সম্প্রদায় তাঁকে বললো: তুমি তো বারংবার যাদুতে আক্রান্তদেরই একজন। যাদুর প্রভাব যাদের বিবেক-বুদ্ধিকে একেবারেই ধ্বংস করে দিয়েছে।
তাফসীর
১৫৩-১৫৯ নং আয়াতের তাফসীরসামূদ সম্প্রদায় তাদের নবীকে উত্তর দেয়ঃ ‘তোমার উপর কেউ যাদু করেছে। যদিও এর একটি অর্থ এও করা হয়েছেঃ তুমি তো সৃষ্টদের একজন এবং এর দলীল হিসেবে নিম্নের কবিতাংশটি পেশ করা হয়েছেঃ (আারবি) অর্থাৎ “তুমি যদি আমাদের সম্পর্কে প্রশ্ন কর তবে জেনে রেখো যে, আমরা এই সৃষ্ট মানব জাতির চড়ুই পাখী তুল্য।” কিন্তু প্রথম অর্থটি বেশী প্রকাশমান।এর সাথে সাথেই তারা বললোঃ “তুমি তো আমাদের মতই একজন মানুষ, সুতরাং আমাদের মধ্যে আর কারো উপর অহী না এসে শুধু তোমার উপর অহী আসবে এটা অসম্ভব। এটা তোমার বানানো কথা ছাড়া কিছুই নয়।
তুমি সম্পূর্ণ মিথ্যা কথা বলছো এবং আল্লাহর উপর মিথ্যা আরোপ করছো। আচ্ছা, আমরা এখন বলি যে, তুমি যদি সত্যিই নবী হও তবে কোন মু'জিযা দেখাও তো দেখি?” ঐ সময় তাদের ছোট বড় সবাই একত্রিত ছিল এবং একবাক্যে তারা হযরত সালেহ (আঃ)-এর কাছে মু'জিযা দেখতে চেয়েছিল। হযরত সালেহ (আঃ) তাদেরকে জিজ্ঞেস করেনঃ “তোমরা কি মুজিযা দেখতে চাও?” তারা উত্তর দেয়ঃ “এই যে আমাদের সামনে বিরাট পাহাড়টি রয়েছে এটা ফাটিয়ে দিয়ে এর মধ্য হতে এরূপ এরূপ রংএর ও এরূপ আকৃতির একটি গর্ভবতী উষ্ট্ৰী বের কর।” তিনি বললেনঃ “আচ্ছা, আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রার্থনা করি এবং তিনি তোমাদের আকাঙ্ক্ষিত মুজিযাই আমার হাত দ্বারা দেখিয়ে দেন তবে তোমরা আমাকে নবী বলে স্বীকার করবে তো?” তারা তখন তার কাছে দৃঢ়ভাবে অঙ্গীকার করলো যে, যদি তিনি এ মু'জিযা দেখাতে পারেন তবে তারা অবশ্যই আল্লাহর উপর ঈমান আনবে এবং তাঁকে নবী বলে স্বীকার করে নেবে।
হযরত সালেহ (আঃ) তৎক্ষণাৎ নামায শুরু করে দিলেন এবং ঐ মু'জিযার জন্যে আল্লাহ তাআলার নিকট দু'আ করলেন। ঐ সময়ই ঐ পাহাড় কেটে গেল এবং ওর মধ্য হতে ঐ ধরনেরই উষ্ট্ৰী বেরিয়ে আসলো। কিছু লোক তো তাদের অঙ্গীকার অনুযায়ী মুমিন হয়ে গেল, কিন্তু অধিকাংশ লোকই অঙ্গীকার ভঙ্গ করে কাফিরই রয়ে গেল।তিনি তাদেরকে বললেনঃ “দেখো, একদিন আমার এই উষ্ট্ৰীর পানি পান করার পালা এবং অপরদিন তোমাদের জন্তুগুলোর পানি পান করার পালা থাকলো। সাবধান! তোমরা আমার এ উষ্ট্রর কোন প্রকার অনিষ্ট করবে না, নচেৎ কঠিন শাস্তি তোমাদের উপর আপতিত হবে।” কিছুদিন পর্যন্ত তারা এটা মেনে চললো।
উষ্ট্রীটি তাদের মধ্যেই অবস্থান করতে থাকলো। ওটা ঘাস-পাতা খেতো এবং ওর পালার দিন পানি পান করতো। ঐদিন তারা ওর দুগ্ধ পান করে পরিতৃপ্ত হতো। কিন্তু কিছুকাল পর তাদের দুষ্কার্য মাথাচাড়া দিয়ে উঠলো। তাদের এক বড় অভিশপ্ত ব্যক্তি উষ্ট্ৰীটিকে মেরে ফেলার ইচ্ছা করলো এবং সমস্ত শহরবাসী তাকে সমর্থন করলো। অতঃপর ঐ দুরাচার উজ্জ্বীটির পা কেটে ফেলে ওকে হত্যা করলো। যার ফলে তাদেরকে কঠিনভাবে লজ্জিত হতে হলো। আকস্মিকভাবে তাদের উপর আল্লাহর আযাব আপতিত হলো এবং তাদেরকে গ্রাস করলো। তারা সমূলে ধ্বংস হয়ে গেল। তাদের এই ধ্বংসলীলা পরবর্তী লোকদের জন্যে শিক্ষণীয় বিষয় হয়ে গেল।
এরূপ বড় বড় নিদর্শন স্বচক্ষে দেখেও তাদের অধিকাংশ লোকই ঈমান আনয়ন করেনি। এতে কোন সন্দেহ নেই যে, বিশ্বপ্রতিপালক আল্লাহ মহাপরাক্রমশালী ও পরম দয়ালু।
তারা বলল, ‘তুমি তো জাদুগ্ৰস্তাদের অন্যতম।
[সূরা আশ-শুআরা (২৬): আয়াত ১৪১ থেকে ১৫৯] পূর্ণ পৃষ্ঠা
‘খুলুক’ বলতে দীন বা ধর্ম, স্বভাবজাত প্রকৃতি এবং বীরত্ব বা মুরুওয়াতকে বোঝায়। আন-নাহহাস বলেন: আল-ফাররার মতে "খুলুকুল আউয়ালীন" (পূর্ববর্তীদের চরিত্র) অর্থ হলো পূর্ববর্তীদের অভ্যাস বা রীতি। মুহাম্মাদ ইবনুল ওয়ালীদ মুহাম্মাদ ইবনে ইয়াযীদ থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন: "খুলুকুল আউয়ালীন" হলো তাদের অনুসৃত পথ এবং তাদের বিষয়সমূহ যা অনুযায়ী পরিচালিত হতো। আবু জাফর বলেন: এই দুই বক্তব্যই কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদীসটিও এরই অন্তর্ভুক্ত: "ঈমানের দিক থেকে মুমিনদের মধ্যে সেই ব্যক্তিই পূর্ণতম, যার চরিত্র সবচেয়ে সুন্দর।" অর্থাৎ আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে যার পথ, অভ্যাস এবং কার্যাবলী সবচেয়ে সুন্দর।
এমনটি হওয়া সম্ভব নয় যে, সুন্দর চরিত্রের অধিকারী কোনো ব্যক্তি পাপাচারী হওয়া সত্ত্বেও শ্রেষ্ঠ হবে, আবার মন্দ চরিত্রের অধিকারী মুমিন যিনি পাপাচারী নন, তার চেয়ে সুন্দর চরিত্রের পাপাচারী ব্যক্তি ঈমানে পূর্ণতর হবে—এমনটিও হতে পারে না। আবু জাফর বলেন: মুহাম্মাদ ইবনে ইয়াযীদ থেকে আমাদের কাছে বর্ণিত হয়েছে যে, "খুলুকুল আউয়ালীন" এর অর্থ হলো তাদের মিথ্যাচার ও মনগড়া কথা; তবে তিনি প্রথম পঠনরীতি বা ক্বিরাআতের প্রতি অনুরাগী ছিলেন, কারণ তাতে তাদের পূর্বপুরুষদের প্রশংসা রয়েছে। আর কুরআনে তাদের বর্ণনায় অধিকাংশ ক্ষেত্রে তাদের পূর্বপুরুষদের প্রশংসা এবং তাদের এই উক্তিই এসেছে: "আমরা আমাদের পূর্বপুরুষদের এক বিশেষ রীতির ওপর পেয়েছি।" আবু কিলাবাহ থেকে বর্ণিত যে, তিনি 'খ' বর্ণে পেশ এবং 'লাম' বর্ণে সাকিনসহ "খুলক্ব" পড়েছেন, যা মূলত "খুলুক্ব" শব্দের সংক্ষিপ্ত রূপ।
ইবনে জুবায়র এটি নাফে'-এর ছাত্রগণের মাধ্যমে নাফে' থেকে বর্ণনা করেছেন। বলা হয়েছে যে, "খুলুকুল আউয়ালীন" এর অর্থ হলো পূর্ববর্তীদের দীন বা ধর্ম। মহান আল্লাহর বাণীও এই অর্থের অন্তর্ভুক্ত: "তারা অবশ্যই আল্লাহর সৃষ্টি (খালক্বাল্লাহ) পরিবর্তন করবে" অর্থাৎ আল্লাহর ধর্ম। আর "খুলুকুল আউয়ালীন" হলো পূর্ববর্তীদের অভ্যাস: জীবন ও মৃত্যু এবং কোনো পুনরুত্থান নেই। আরও বলা হয়েছে: তোমরা আমাদের এই স্থাপত্যশৈলী ও শক্তিপ্রয়োগের যে নিন্দা করছো, তা আমাদের পূর্ববর্তীদের অভ্যাস ছাড়া আর কিছু নয়, সুতরাং আমরা তাদেরই অনুকরণ করছি (এবং আমরা আমাদের কর্মকাণ্ডের জন্য শাস্তিপ্রাপ্ত হব না)।
অন্য এক মতে এর অর্থ হলো: পূর্ববর্তীদের দেহের গঠন, অর্থাৎ আমাদের গঠন তো আমাদের পূর্ববর্তীদের মতোই যারা আমাদের আগে গত হয়েছে এবং মারা গেছে; অথচ তুমি আমাদের যে আজাবের ভয় দেখাচ্ছো তার কিছুই তাদের ওপর আপতিত হয়নি। (অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমি তাদের ধ্বংস করে দিলাম) অর্থাৎ এক প্রচণ্ড ও প্রবল ঝঞ্ঝাবায়ুর মাধ্যমে, যেমনটি সামনে সূরা আল-হাক্কাহ-তে আসবে। (নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ ঈমানদার নয়)। কেউ কেউ বলেন: তার সাথে তিন লক্ষ একশ জন ইসলাম গ্রহণ করেছিল এবং বাকিরা ধ্বংস হয়েছিল। (এবং নিশ্চয়ই আপনার প্রতিপালক পরাক্রমশালী, পরম দয়ালু)।
[সূরা আশ-শুআরা (২৬): আয়াত ১৪১ থেকে ১৫৯]সামুদ জাতি রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছিল (১৪১) যখন তাদের ভাই সালিহ তাদের বলেছিল, "তোমরা কি আল্লাহকে ভয় করবে না?" (১৪২) "নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল" (১৪৩) "অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো" (১৪৪) "আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান তো কেবল বিশ্বজগতের প্রতিপালকের নিকট" (১৪৫) "তোমাদের কি এখানকার সবকিছুর মধ্যে নিরাপদ অবস্থায় ছেড়ে রাখা হবে?" (১৪৬) "উদ্যান ও ঝর্ণাধারার মধ্যে?" (১৪৭) "এবং শস্যক্ষেত ও খেজুর বাগানের মধ্যে"
