Ash-Shu'ara
আশ-শুআরা: 90
26 আশ-শুআরা Ash-Shu'ara · 227 আয়াত الشعراء
মূল আরবি
وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ
English Translations
And Paradise will be brought near [that Day] to the righteous.
And Paradise will be brought near to the Muttaqun (pious - see V. 2:2).
and the Paradise will be brought near to the God-fearing
(On that Day)the Garden will be brought near to the God-fearing,
And the Garden will be brought nigh for those who ward off (evil).
"To the righteous, the Garden will be brought near,
বাংলা অনুবাদ
আর জান্নাতকে মুত্তাকীদের নিকটবর্তী করা হবে।
আর মুত্তাকীদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে,
মুত্তাকীদের নিকটবর্তী করা হবে জান্নাত।
আর মুত্তাকীদের নিকটবর্তী করা হবে জান্নাত,
মুত্তাকীদের নিকটবর্তী করা হবে জান্নাতকে,
৯০. সেদিন জান্নাতকে মুত্তাকীদের নিকটবর্তী করা হবে। যারা নিজেদের প্রতিপালকের আদেশ-নিষেধ মেনে কেবল তাঁকেই ভয় করে।
তাফসীর
৯০-১০৪ নং আয়াতের তাফসীরযারা সৎ কাজ করেছিল, অসৎ কাজ হতে বিরত থেকেছিল, ঐ দিন জান্নাত তাদের পার্শ্বে ও তাদের সামনে সৌন্দর্যমণ্ডিত অবস্থায় বিদ্যমান থাকবে। পক্ষান্তরে জাহান্নাম এরূপভাবেই অসৎ লোকদের সামনে প্রকাশিত হবে। ওর মধ্য হতে একটি গ্রীবা উঁচু হয়ে দাঁড়িয়ে যাবে, যে পাপীদের দিকে ক্রোধের দৃষ্টিতে তাকাবে এবং এমনভাবে চীৎকার শুরু করবে যে, প্রাণ উড়ে যাবে। মুশরিকদেরকে অত্যন্ত ধমকের সুরে বলা হবেঃ তোমরা যেসব বাতিল মা’ৰূদের পূজা করতে তারা আজ কোথায়? তারা তোমাদের কোন উপকার করতে পারে কি? অথবা তারা নিজেরাই নিজেদের কোন সাহায্য করতে সক্ষম কি?
না, না। বরং উপাসক ও উপাস্য সবাইকে আজ জাহান্নামে লটকিয়ে রাখা হয়েছে। তারা আজ জাহান্নামের আগুনে ভষ্মিভূত হচ্ছে। অনুসারী ও অনুসৃত সকলকে সেদিন অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর সাথে সাথে ইবলীসের সেনাবাহিনীর সবকেও অনুরূপভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে।সেখানে প্রথম হতে শেষ পর্যন্ত দুর্বল লোকেরা বড় লোকদের সাথে ঝগড়া করবে ও বলবেঃ “আমরা সারা জীবন তোমাদের কথামত চলেছি। সুতরাং আজ তোমরা আমাদেরকে শাস্তি হতে রক্ষা করছো না কেন? সত্য কথা তো এই যে, আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম। তোমাদের নির্দেশাবলীকে আমরা আল্লাহর নির্দেশাবলী মনে করে নিয়েছিলাম।
বিশ্ব-প্রতিপালকের সাথে তোমাদেরও আমরা ইবাদত করেছিলাম। আমরা তোমাদেরকে যেন আমাদের প্রতিপালকের সমান মনে করেছিলাম। বড়ই দুঃখের বিষয় যে, পাপীরা আমাদেরকে ঐ ভুল ও বিপজ্জনক পথে পরিচালিত করেছিল। এখন তো আমাদের জন্যে কোন সুপারিশকারী নেই।” তারা পরস্পর বলাবলি করবেঃ “আমাদের জন্যে সুপরিশ করবে এরূপ কোন সুপারিশকারী আছে কি? অথবা আমাদেরকে পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেয়া যেতে পারে কিন্তু সেখানে গিয়ে আমরা আমাদের পূর্বকৃত আমলের বিপরীত আমল করতাম! এখানে আমাদের জন্যে সুপারিশ করতে পারে এমন কাউকেও দেখছি না এবং কোন সত্যিকারের বন্ধুও পরিলক্ষিত হচ্ছে না যে, সে আমাদের এই দুঃখের সময় সহানুভূতি জ্ঞাপন করে।
কেননা তারা জানে যে, যদি কোন ভাল লোকের সাথে তাদের বন্ধুত্ব থাকতো তবে অবশ্যই তারা তাদের উপকার করতো এবং যদি তাদের কোন অন্তরঙ্গ বন্ধু থাকতো তবে অবশ্যই তাদের সুপরিশের জন্যে সামনে এগিয়ে যেতো। আর যদি তাদেরকে পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেয়া হতো তবে তারা তাদের দুষ্কর্ম সংশোধন করে নিতো। কিন্তু সত্য কথা তো এই যে, পুনরায় যদি তাদেরকে দুনিয়ায় ফিরিয়া দেয়াও হয় তবুও তারা আবার ঐ দুষ্কর্মই করতে থাকবে। যেহেতু তারা হলো চরম হতভাগ্য। সূরায়ে (আরবি) এও আল্লাহ তাআলা এই জাহান্নামীদের বিতর্কের কথা বর্ণনা করে বলেনঃ (আরবি) অর্থাৎ “এটা নিশ্চিত সত্য জাহান্নামীদের এই বাদ-প্রতিবাদ।” (৩৮: ৬৪)।হযরত ইবরাহীম (আঃ) নিজের কওমের কাছে যা কিছু বর্ণনা করেছেন এবং তাদের সামনে যেসব দলীল প্রমাণ পেশ করেছেন ও তাদেরকে তাওহীদের ব্যাখ্যা শুনিয়েছেন তাতে নিশ্চিতরূপে আল্লাহর আল্লাহ হওয়ার উপর এবং তাঁর একাকীত্বের উপর স্পষ্ট প্রমাণ বিদ্যমান রয়েছে, কিন্তু তবুও অধিকাংশ লোকে ঈমান আনয়ন করে না।
স্বীয় নবী (সঃ)-কে মহান আল্লাহ সম্বোধন করে বলেনঃ এতে কোন সন্দেহ নেই যে, তোমার প্রতিপালক মাহাপরাক্রমশালী এবং সাথে সাথে তিনি পরম দয়ালুও বটে।
আর মুত্তাকীদের নিকটবর্তী করা হবে জান্নাত,
[সূরা আশ-শুআরা (২৬): আয়াত ৯০ থেকে ১০৪] পূর্ণ পৃষ্ঠা
আমি বলি: এই উক্তিটি তার ব্যাপকতার কারণে বিভিন্ন মতকে একত্রিত করে এবং এটি একটি উত্তম উক্তি; অর্থাৎ, যা নিন্দনীয় বৈশিষ্ট্য থেকে মুক্ত এবং প্রশংসনীয় গুণে গুণান্বিত, আর আল্লাহই সর্বজ্ঞ। উরওয়াহ থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন: হে আমার পুত্রগণ, তোমরা অভিশাপকারী হয়ো না; কারণ ইব্রাহিম (আলাইহিস সালাম) কখনো কোনো কিছুকে অভিশাপ দেননি। আল্লাহ তাআলা বলেছেন: "যখন তিনি তাঁর রবের নিকট প্রশান্ত চিত্তে উপস্থিত হয়েছিলেন।" মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন: প্রশান্ত চিত্ত (কালবে সালিম) হলো এ কথা জানা যে, আল্লাহ সত্য, কিয়ামত অবশ্যই ঘটবে এবং আল্লাহ কবরে শায়িতদের পুনরুত্থিত করবেন।
সহিহ মুসলিমে আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "এমন কিছু লোক জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখির অন্তরের মতো।" এর দ্বারা উদ্দেশ্য—আল্লাহই ভালো জানেন—হলো তারা গুনাহমুক্ত হওয়ার ক্ষেত্রে এবং সকল ত্রুটি থেকে নিরাপদ থাকার ক্ষেত্রে পাখির হৃদয়ের মতোই কোমল হবে, পার্থিব বিষয়ে তাদের কোনো চতুরতা থাকবে না; যেমন আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "জান্নাতবাসীদের অধিকাংশই হবে সরলমনা।" আর এটি একটি সহিহ হাদিস। অর্থাৎ আল্লাহর অবাধ্যতা থেকে বিমুখ সরলমনা।
আজহারী বলেন: এখানে 'সরলমনা' বলতে তাকে বোঝানো হয়েছে যার স্বভাবজাত বৈশিষ্ট্য হলো কল্যাণ, আর সে মন্দ সম্পর্কে অসচেতন এবং তা চেনে না। কুতায়বী বলেন: সরলমনা হলো তারা যাদের অন্তরের সুস্থতা এবং মানুষের প্রতি সুধারণা পোষণ প্রবল হয়ে থাকে। [সূরা আশ-শুআরা (২৬): আয়াত ৯০ থেকে ১০৪]এবং মুত্তাকীদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে (৯০)। এবং পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে (৯১)। এবং তাদের বলা হবে, তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে (৯২)? আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা নিজেরা কি সাহায্যপ্রাপ্ত হতে পারে (৯৩)?
অতঃপর তাদের এবং পথভ্রষ্টদের অধোমুখে সেখানে নিক্ষেপ করা হবে (৯৪)।এবং ইবলিসের বাহিনীর সকলকে (৯৫)। তারা সেখানে পরস্পর ঝগড়া করতে করতে বলবে (৯৬)— আল্লাহর শপথ! আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম (৯৭)। যখন আমরা তোমাদেরকে বিশ্বজগতের প্রতিপালকের সমকক্ষ মনে করতাম (৯৮)। আর আমাদের তো অপরাধীরাই পথভ্রষ্ট করেছিল (৯৯)।এখন আমাদের জন্য কোনো সুপারিশকারী নেই (১০০)। এবং নেই কোনো অন্তরঙ্গ বন্ধু (১০১)। হায়! যদি আমাদের একবার ফিরে যাওয়ার সুযোগ হতো, তবে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম (১০২)। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয় (১০৩)।
এবং নিশ্চয় আপনার প্রতিপালক, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু (১০৪)।আল্লাহ তাআলার বাণী: (এবং মুত্তাকীদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে) অর্থাৎ তাদের প্রবেশের জন্য জান্নাতকে কাছে আনা হবে। আজ-জাজ্জাজ বলেন: তাদের তাতে প্রবেশের সময় নিকটবর্তী হয়েছে। (এবং উন্মোচিত করা হবে) অর্থাৎ প্রকাশ করা হবে (জাহান্নামকে) তথা দোজখকে। (পথভ্রষ্টদের জন্য)
