Ash-Shu'ara
আশ-শুআরা: 111
26 আশ-শুআরা Ash-Shu'ara · 227 আয়াত الشعراء
মূল আরবি
۞ قَالُوٓا۟ أَنُؤْمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلْأَرْذَلُونَ
English Translations
They said, "Should we believe you while you are followed by the lowest [class of people]?"
They said: "Shall we believe in you, when the meanest (of the people) follow you?"
They said, “Shall we believe in you while you are followed by the lowest people?”
They answered: "Shall we accept you even though it is the meanest of people who follow you?"
They said: Shall we put faith in thee, when the lowest (of the people) follow thee?
They said: "Shall we believe in thee when it is the meanest that follow thee?"
বাংলা অনুবাদ
তারা বলল- ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস করব যখন তোমার অনুসরণ করছে একেবারে নিম্নশ্রেণীর লোকেরা।’
‘তারা বলল, ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ নিম্নশ্রেণীর লোকেরা তোমাকে অনুসরণ করছে’?
তারা বললঃ আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ ইতর লোকেরা তোমার অনুসরণ করছে?
তারা বলল, ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব অথচ ইতরজনেরা তোমার অনুসরণ করছে?’
তারা বলল: ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব অথচ নিচু শ্রেণির লোকেরা তোমার অনুসরণ করছে?’
১১১. তাঁর সম্প্রদায় তাঁকে বললো: হে নূহ! আমরা কি তোমাকে বিশ্বাস করে তোমার আনীত বিধানকে মেনে চলবো ও সে অনুযায়ী আমল করবো; অথচ তোমার অনুসারীরা সমাজের নি¤œ শ্রেণীর মানুষ। তাদের মাঝে কোন নেতৃস্থানীয় ও সম্মানী লোক নেই?!
তাফসীর
১১১-১১৫ নং আয়াতের তাফসীরহযরত নূহ (আঃ)-এর কওম তাঁর পয়গামের উত্তর দেয় যে, কতকগুলো ইতর শ্রেণীর লোক তাঁর অনুসারী হয়েছে, কাজেই তাঁর অনুসরণ তারা কি করে করতে পারে? তাদের একথার জবাবে আল্লহর নবী হযরত নূহ (আঃ) বলেনঃ আমার এটা দায়িত্ব নয় যে, যে আমার আহ্বানে সাড়া দেবে আমি তার পেশা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করবো। আভ্যন্তরীণ অবস্থার সংবাদ রাখা এবং হিসাব গ্রহণ আল্লাহ তা'আলারই কাজ। বড়ই দুঃখজনক ব্যাপার যে, তোমাদের বুদ্ধিটুকুও নেই! তোমাদের এ চাহিদা পূরণ করা আমার সাধ্যের অতিরিক্ত। তা এই যে, আমার মজলিস হতে আমি মিসকীনদেরকে দূরে সরিয়ে দিই।
মুমিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়। আমি তো শুধুমাত্র একজন স্পষ্ট সতর্ককারী। যে আমাকে মানবে সে-ই আমার লোক। আর যে আমাকে মানবে তার সাথে আমার কোনই সম্পর্ক নেই। যে আমার দাওয়াত কবুল করবে সে আমার এবং আমি তার, সে ইতর হোক বা ভদ্রই হোক এবং ধনী হোক বা দরিদ্রই হোক।
তারা বলল, ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব অথচ ইতরজনেরা তোমার অনুসরণ করছে?’
[সূরা আশ-শুআরা (২৬): আয়াত ১০৫ থেকে ১২২] পূর্ণ পৃষ্ঠা
তারা মূলত এটি তখনই বলবে যখন ফেরেশতাগণ এবং মুমিনগণ সুপারিশ করবেন। জাবির ইবনে আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "জান্নাতে থাকাকালীন কোনো ব্যক্তি বলবে, অমুক কী করছে? অথচ তার বন্ধু জাহান্নামে রয়েছে। অতঃপর সে তার জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না আল্লাহ তার বিষয়ে তার সুপারিশ কবুল করেন। যখন সে মুক্তি পাবে, তখন মুশরিকরা বলবে: 'আমাদের জন্য তো কোনো সুপারিশকারী নেই এবং কোনো অন্তরঙ্গ বন্ধুও নেই।'" হাসান (বসরি) বলেন: যখনই কোনো জামাত আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয় এবং তাদের মধ্যে জান্নাতি কোনো বান্দা থাকে, আল্লাহ তাদের ব্যাপারে তার সুপারিশ কবুল করেন।
মুমিনগণ একে অপরের জন্য সুপারিশ করবে এবং তারা আল্লাহর নিকট এমন সুপারিশকারী যাদের সুপারিশ কবুল করা হয়। কাব বলেন: দুনিয়াতে দুজন লোক বন্ধু ছিল। তাদের একজন তার বন্ধুর পাশ দিয়ে যাওয়ার সময় দেখবে যে তাকে আগুনের দিকে টেনে নেওয়া হচ্ছে। তখন তার ভাই তাকে বলবে: আল্লাহর কসম, আমার কাছে কেবল একটি নেকি অবশিষ্ট আছে যা দিয়ে আমি মুক্তি পেতে পারি; হে আমার ভাই, তুমি এটি গ্রহণ করো যাতে তুমি যা দেখছ (আজাব) তা থেকে মুক্তি পাও, আর আমি ও তুমি উভয়েই ‘আরাফ’ বাসীদের অন্তর্ভুক্ত হই। তিনি বলেন: তখন আল্লাহ তাদের উভয়ের ব্যাপারে আদেশ দেবেন এবং তারা জান্নাতে প্রবেশ করবে।
(নিশ্চয় এতে নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। আর নিশ্চয় আপনার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।) এটি পূর্বে অতিক্রান্ত হয়েছে এবং সকল প্রশংসা আল্লাহর। [সূরা আশ-শুআরা (২৬): আয়াত ১০৫ থেকে ১২২]নূহের সম্প্রদায় রাসূলগণকে প্রত্যাখ্যান করেছিল (১০৫) যখন তাদের ভাই নূহ তাদের বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? (১০৬) নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল (১০৭) অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো (১০৮) আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান তো কেবল বিশ্বজগতের প্রতিপালকের জিম্মায় (১০৯)অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো (১১০) তারা বলল, আমরা কি তোমার প্রতি ঈমান আনব অথচ অতি নিম্নশ্রেণির লোকেরা তোমার অনুসরণ করছে?
(১১১) তিনি বললেন, তারা কী করত সে বিষয়ে আমার কী জ্ঞান আছে? (১১২) তাদের হিসাব গ্রহণ তো কেবল আমার প্রতিপালকের কাজ, যদি তোমরা বুঝতে পারতে! (১১৩) আর আমি মুমিনদের তাড়িয়ে দেওয়ার লোক নই (১১৪)আমি তো কেবল একজন সুস্পষ্ট সতর্ককারী (১১৫) তারা বলল, হে নূহ! যদি তুমি বিরত না হও, তবে তুমি অবশ্যই প্রস্তরাঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে (১১৬) সে বলল, হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় তো আমাকে প্রত্যাখ্যান করেছে (১১৭) অতএব আমার ও তাদের মধ্যে একটি চূড়ান্ত ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গে থাকা মুমিনদের রক্ষা করুন (১১৮) অতঃপর আমি তাকে ও তার সঙ্গে থাকা পূর্ণ নৌকাটিতে আরোহণকারীদের রক্ষা করলাম (১১৯)এরপর আমি অবশিষ্টদের ডুবিয়ে দিলাম (১২০) নিশ্চয় এতে নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয় (১২১) আর নিশ্চয় আপনার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু (১২২)
